//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ২১ মার্চ মঙ্গলবার নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক উপজেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, জনশক্তি ও কর্মসংস্হান ব্যুরো খুলনার উপপরিচালক প্রবীর দত্ত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবাইদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,বিআরডিবি কর্মকর্তা মোঃ হাসান ইমাম,থানা সেকেন্ড অফিসার এস,আই লক্ষণ দা,সমাজ সেবক সেলিম আক্তার স্বপন,মাসুদ রানা নান্টু,রফিকুল ইসলাম খান, শিমু আক্তার, ভোক্তভূগি বিদেশ ফেরত মোঃ মশিউর রহমান প্রমূখ।
সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাক খুলনার সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন মেহেদী হাসান।আরো উপস্হিত ছিলেন প্রকল্পের শাহিনা আক্তার রুপা ও সুজন দাস। কর্মশালার উদ্দেশ্য ব্যাখা ও মুল প্রবন্ধ উপস্হাপন করেন ব্র্যাক খুলনার জেলা ব্যবস্হাপক দেবানন্দ মন্ডল।

