// নিজস্ব প্রতিবেদক//
রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন স্বল্পবাহিরদিয়া গ্রামে একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান। নাম তার কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়। এ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২১ মার্চ দুপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। বক্তৃতাকালে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী কিছু সফলতা দৃশ্যমান। সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে অভিন্ন পাঠ্যসূচি এর মধ্যে উল্লেখযোগ্য। শিশুদের মধ্যে গণতন্ত্র ও নেতৃত্বের বিকাশ ঘটানোর তাগিদে ২০১০ সাল থেকে সরাসরি ভোটের মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সময়েই মাধ্যমিক শ্রেণিতে নৈতিক শিক্ষা বিষয়টি চালু করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাস এবং করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থা চালু রেখেছে। মাদ্রাসায় অনার্স কোর্স চালু, কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান এবং দাওরা হাদিসকে মাস্টার্স সমমান প্রদান করে মাদ্রাসা শিক্ষার প্রসারে বর্তমান সরকার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন, বর্তমানে শতভাগ শিশু স্কুলে যাচ্ছে। সরকারের গৃহীত সিদ্ধান্তের কারণেই দেশ উত্তরোত্তর সাফল্য ও সফলতার দিকে এগিয়ে চলছে। প্রাথমিকের সঙ্গে সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায়ও সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোর মুখ দেখছে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নিমিত্তে সরকার আধুনিক সব পদক্ষেপ গ্রহণ করেছেন। পুরো ব্যবস্থাটিকে ডিজিটালাইজেশনের আওতায় আনার লক্ষ্যে অনলাইনে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষা কাজকে আরও সহজতর ও আধুনিকায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রায় প্রতিটি স্কুলে আইসিটি ল্যাব চালু হচ্ছে। খুলনায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। বর্তমান সরকারের সময়ে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী কিছু সফলতা দৃশ্যমান।
সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসকের সহধর্মীনী ফারহানা বিনতে আজিজ। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক নকীব উদ্দীন আজাদ।
খুলনা বয়রা সরকারী মহিলা কলেজের অধ্যাপক ও বিদ্যালয়ের সভাপতি আহমেদুল কবির চাইনিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান, সহকারী কমিশনার ভূমি মো: সাজ্জাদ হোসেন, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, ওসি তদন্ত মো: সিরাজুল ইসলাম।
প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ার হোসেন মিন্টু, প্রধান শিক্ষক সরোজ কুমার হালদার, কৃষ্ণ হোসনেয়ারা পারভীন হেনা, ফিরোজা বেগম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, বাশির আহমেদ লালু, বিশিষ্ট ব্যবসায়ী বাবলু কুমার আঁশ, ইউপি সদস্য মো: মঈন উদ্দিন, আ: রশিদ শেখ, আনোয়ার হোসেন, শিক্ষক খালিদ মাহমুদ, খায়রুল জমাদ্দার, কোহিনুর জাহান, লুবনা আকতার, ইসমত আরা, ইশারাত হোসেন, বিধান সাহা, গোবিন্দ সাহা, আবজাল হোসেন, নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আ: মালেক সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

