//বিশেষ প্রতিনিধি খুলনা //
খুলনার ডুমুরিয়ায় পাট অধিদপ্তরের আয়োজনে ২৪ জুন শনিবার সকালে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
সমাবেশের সভায় অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,পাট অধিদপ্তর ঢাকা’র সহকারি প্রকল্প পরিচালক মোঃ কামাল উদ্দীন, পাট অধিদপ্তরের খুলনা’র সহকারি গোলাম সরোয়ার তালুকদার,খুলনার পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার,মোংলা’র(বাগেরহাট) মূখ্য পরিদর্শক সরোজিৎ সরকার,দপ্তরের খুলনার সহকারি পরিচালক (পরীক্ষণ) রাধেশ্যাম নাথ। পাট দপ্তর খুলনার পরিদর্শক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্যদেন উপজলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, ডুমুরিয়ার উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,পাট চাষী আবু হানিফ মোড়ল, প্রমূখ। সভায় অতিথিবৃন্দ পরিবেশ এবং স্বাস্হ্যের জন্যে ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক সামগ্রী বর্জন করে পাটের বহুমূখি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। সমাবেশে ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলার ২’শ জন পাট চাষী সমাবেত হন।

