//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
বেসরকারী সংস্থা দলিতের উদ্যোগে ৩০ জুলাই রবিবার ডুমুরিয়া ও কেশবপুরে পৃথক দুটি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলায় বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা ও তথ্য শেয়ারিং এর জন্য দলিত জনগোষ্ঠীর সাথে কেশবপুর উপজেলা যুব উন্নয়ন দপ্তর ও ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলিতে ম্যানেজার ধরা দেবী দাস। স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রামার অর্গনাইজার বিপ্লব দাস। কেশবপুর যুব উন্নয়ন দপ্তরে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সরকার, সহকারী কর্মকর্তা সুব্রত সিংহ, হিমাশু কুমার বিশ্বাস, নাজমা খাতুন, ডুমুরিয়া মহিলা বিষয়ক দপ্তরে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, প্রশিক্ষক সুরাইয় খাতুন, সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব ।

