//বাচ্চু দাস, কচুয়া, বাগেরহাট//
কচুয়ায় সরকারী কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.জাকির হোসেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী ছাইদুজ্জামান সাইদের সঞ্চালনায় এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, প্রোগ্রাম অফিসার সমর মন্ডল, কচুয়া প্রেসক্লাবের সহ সভাপতি সমির বরণ পাইক, যুগ্ম সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু, অর্থ সম্পাদক রথিন্দ্র নাথ সাহা, নির্বাহী সদস্য সুপার্থ কুমার মন্ডল, খান সুমন, প্রদ্যুৎ কুমার মন্ডল।পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়।

