মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ-ধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা শেষে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। গজারিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জন্মদিন পালিত ।
আজ (০৮ আগস্ট) রবিবার সকাল নয় ঘটিকায় উপজেলার ভবেরচরস্থ হাইওয়ে রেস্টুরেন্টে উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ মহসিন চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগ সাঃ সম্পাদক আমিরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তালেব ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নাজমুল হোসেন, গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দাইয়ুম খাঁন, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ মতিন মন্টু, সাঃ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ সাঃ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন মিন্টু, উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার, আজিজুল হক পার্থ, নিজাম দেওয়ান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশ্ররাফুল ইসলাম জয় উপজেলা ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অনান্য অঙ্গ সংগঠন সমূহ।
//সৈয়দ মোহাম্মদ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ//
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আজ ৯১তম জন্মবার্ষিকী
বাঁশখালীতে টিকাদান উদ্বোধন করলেন মোস্তাফিজুর রহমান এমপি

