ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭ নভেম্বর রবিবার প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষাণ-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এ ছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের কর্মচারী, কৃষাণ-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে বর্তমান আ’লীগ সরকারকে কৃষি ও কৃষক বান্ধব বলে উল্লেখ করে তাদেরকে দেয়া

বীজ ও সারের যথাযথ ব্যবহারের আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

উল্লেখ উপস্থিত কৃষক-কৃষাণীদের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে টি এস পি ড্যাব ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *