।। বিশেষ প্রতিনিধি খুলনা।।
ডুমুরিয়ায় যুব উন্নযন ইমপ্যাক্ট প্রকল্প এর আওতায় উপজেলা পর্যায়ে ১ম ব্যাচের দারিদ্র বিমোচন লক্ষে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২৫ মে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হযেছে। উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স এর হলরুমে আয়োজিত প্রশিক্ষণে
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে ও যুব উন্নযন কর্মকর্তা মো: কামরুজ্জামান এর পরিচালনায় প্রশিক্ষক কমাশালা উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, উপজেলা মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো; আরশাফ হোসেন, প্রকল্পের ক্রেড়িট ও মাকেটিং অফিসার প্রীতিস রায় প্রমুখ।

