মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
দশমিনা ও গলাচিপার কৃতি সন্তান আলহাজ্ব মাহমুদ হোসেন বাবুল চৌধুরী ‘৭৫ পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়,ডাকসু ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা।
জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য , খুনি মোস্তাক, স্বৈরাচারী সামরিক শাসক জিয়া ও এরশাদ বিরোধী আন্দোলনের অকুতোয়ভয় মুজিব সৈনিক, শহীদ সেলিম – দেলোয়ার মিছিলের লড়াকু যোদ্ধা।
দৈনিক বিশ্ব কে বলেন আমি শেখ হাসিনার নির্দেশে কাজ করি এবং করবো তিনি আরো বলেন দশমিনা ও গলাচিপা পটুয়াখালী ৩ আসন আওয়ামী লীগের ঘাঁটি আমি যদি কার্ড নাও পাই য যে নৌকার মাঝি হবে, আমি তার হয়ে কাজ করব,
তিনি আরো বলেন বিএনপি, জামাত আন্দোলনের নামে কোনরকম আগুন ও সন্ত্রাসী কার্যকলাপ করার চেষ্টা করে আমি জনগণকে নিয়ে এর দাঁতভাঙ্গা জবাব দিব ইনশাল্লাহ।
আমি গরীব ও দুঃখী মানুষের সেবায় সব সময় আছি এবং থাকব আমাকে সাধারন মানুষ কিভাবে ভালোবাসে তা আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন।
আমি সবার কাছে দোয়া প্রার্থী জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তার বক্তব্য শেষ করেন।

