//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি //
মাগুরার মহম্মদপুরে তারিকুল ইসলাম (৩৭) নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সাথে থাকা নগদ বিশ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার বিকালে উপজেলার কাশিপুর গোরস্তানের উত্তরপাশে রাস্তার উপর এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলে জানা যায়।
তারিকুল ইসলাম গ্যাসের চুলার মালামালের ব্যবসা করে এবং উপজেলার সিন্দাইন গ্রামের মৃত আলম মোল্যার ছেলে।

