ডুমুরিয়ায় শিক্ষক – কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে ২৪ জুলাই সোমবার সকাল ১১ টায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করন,পূর্নাঙ্গ উৎসব ভাতা, বাড়ীভাড়া, জাতীয় সংসদে আসন সংরক্ষন ও মহানগর শিক্ষকদের মহানগর ভাতা প্রদানে দাবীতে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন শিক্ষক – কর্মচারী ঐক্যজোটের জেলা শাখার সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক বায়জিদ হুসাইন, ঐক্যজোট নেতা অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক মঞ্জুর রশিদ, মাও: বেলায়েত হোসেন, মাষ্টার আইয়ুব আহম্মেদ, প্রভাষক নিয়ল মন্ডল, মাও: জাকির হোসেন, মাও: আব্দুল মালেক, ফারুক হুসাইন, হাবিবুর রহমান, বোরহান উদ্দিন, মাও: মতিউর রহমান প্রমুখ।

