ডুমুরিয়ায় ব্র‍্যাকের হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে  সংলাপ অনুষ্ঠিত হয়

ডুমুরিয়ায় ব্র‍্যাকের হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে  সংলাপ অনুষ্ঠিত হয়

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা অধিকার এখানে  রাইট হেয়ার রাইট নাও প্রকল্পের আয়োজনে ২৪ জুলাই  সোমবার সকালে অফিসার্স ক্লাবের হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও বর্তমান পেক্ষাপট নিয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়। অধিকার এখানে এখন প্রকল্পের খুলনা জেলা  এরিয়া ম‍্যানেজার জিল্লুর রহমান উপস্থাপনায় সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শামছুজ্জামান, আবাসিক মেড়িক‍্যাল অফিসার নাঈম উদ্দিন, ইউপি চেয়ারম‍্যান গাজী হুমাউন কবির বুলু, ব্র‍্যাক ম‍্যানেজার শিবপদ দাস।  বক্তব‍্য দেন অধিকার এখানে এখন প্রক্লপের উপজেলা সমন্বয়কারী শিখা রানী, পম্পি দত্ত, তনুশ্রী বিশ্বাস, শিক্ষার্থী রাব্বি ইসলাম, হিজড়া আলভি ইসলাম, আল আমিন, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম সুমন।

এই প্রকল্পের মাধ‍্যমে তারুনেরা ঐক‍্যবদ্ধ নিজেদের অধিকার সম্পর্কে সমাজের বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি করবে। জনমত গড়ে তুলবে আইন ও নীতিমালার প্রযোজনী পরিবর্তন আনতে এবং সুশীল সমায়ের প্রচেষ্ঠাকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *