//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়া উপজেলা প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। ১৩ জানুয়ারি দুপুরে উপজেলা শিক্ষক সমিতি ভবনে কমিটি গঠন করার লক্ষ্যে একসভা অনুষ্ঠিত হয। সাবেক সভাপতি হাফেজ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাজিয়াড়া মড়েল সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল কে সভাপতি ও শেখ মমিন সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম লাবু কে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয।

