//মো: শফিকুল ইসলাম পিকুল,বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন নওয়াপাড়া ইমারত শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ,যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রিন্স, কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন,নির্বাহী সদস্য সেলিম হোসেন ও রবিউল ইসলাম বিশ্বাস।
এসময়ই নওয়াপাড়া ইমারত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, ইউনিয়নের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আলী , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, সাংগঠনিক সম্পাদক তক্কেল সরদার , কোষাধ্যক্ষ আনিচুর রহমান প্রমুখ।

