//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া আবাসনে দলিত-এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর
সোমবার বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর আয়োজনে মেড়িকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য শেখ মাহাবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারপাড়া আশ্রয়ন প্রকল্প সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআব্দুল জব্বার, শিক্ষিকা মীরা বর্মন, শিক্ষক সুনীল কুমার মন্ডল, শিক্ষিকা প্রত্যাশা খানম, স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল ও প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডাঃ তনিমা দাস ও সিও বিপ্লব দাস।
আলোচনা শেষে আবাসনের ৭০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয় এবং মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে এলাকার অসুস্থ রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

