রূপসায় কিশোর-কিশোরীদের ইতিবাচক আচরণে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ

//এম মুরশীদ আলী//

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষ ও কিশোর-কিশোরীদের ইতিবাচক আচরণে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ দিয়েছে রূপসা ব্র্যাক। গত ৬ অক্টোবর সকাল ১০ টায় নৈহাটী ইউনিয়ন আলো ফুটবেই মো. সালেহীন প্রতিবন্ধী বিদ্যালয় পরিচর্যা ও পুনবার্সন কেন্দ্রে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষন দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডিপুটি ম্যানেজার (লিগ্যাল প্রোটেকশন) মহিতোষ সরকার এবং সাংবাদিক এম মুরশীদ আলী প্রমূখ।

প্রশিক্ষনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা রশিদা মেঘলা বিষদ আলোচনা করেন। এ সময় বলেন, ব্র্যাক প্রতি রবিবার পারিবারিক বিষয়ে আইনি সহয়তা প্রদান করা হয়ে থাকে। কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করা হয়। যেমন-মেয়েদের ১৮’র আগে বিয়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং ছেলেদের ২১ আগে বিয়ে করানো যাবেনা। তাছাড়া কিশোরী ও ‘মা’ দের সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন। সমাজের নারীর অংশ গ্রহনে পারিবারিক পরামর্শ, জেন্ডার বিষয়ক প্রচলিত সামাজিক কুসংস্কার, ক্ষতিকর ধ্যান-ধারণার বিষয়ে অবহিত করেন। এভাবে রূপসার মানুষকে সচেতন হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে রূপসা ব্র্যাক।

রাণীশংকৈলে বরযাত্রীর গাড়ী উল্টে নিহত -১ আহত -২

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঢাকার বর ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিয়ে বাড়িতে যাওয়ার সময় রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজ সংলগ্ন সড়ক দূর্ঘটনায় বৃহস্পতিবার (৬ আক্টোবর) ১ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানী ঢাকা ধামরাই উপজেলার সিরাজুল

ইসলামের পুত্র নিয়াজুল ইসলাম বর হরিপুর উপজেলার খলড়া গ্রামে সলেমান আলী’র বাড়িতে বিয়ে করতে যাচ্ছিল। পথিমধ্যে রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজ সংলগ্ন গরুর সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৯জন যাত্রীসহ রাস্তার নিচে ডোবার পানিতে পড়ে যায়

এসময় বর সুরক্ষিত থাকলেও বরযাত্রী ধামরাই উপজেলার ছোট চন্দ্রইল গ্রামের সফিবুলের স্ত্রী শামীমা আক্তার (৫০) নিহত হয়। আরেক বরযাত্রী

ঢাকা সাভারের সেলিমের স্ত্রী ফাতেমা (১৯)সহ একবৃদ্ধ আহত হয়। আহতরা বর্তমানে রাণীশংকৈল হাসপালে চিকিৎসাধীন রয়েছে।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, লাশ হাসপাতালে আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। বরের বাড়ি যেহেতু ঢাকায় সেহেতু এব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

অভয়নগরের শিশু- কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ
অভয়নগরে শিশু- কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠানটি বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম(ইউডিএফ) এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যাপক ও গাইনী বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শিল্পী বিমানেশ বিশ্বাস, সিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ বিধান চন্দ্র গোস্বামী, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী সহকারী পরিচালক (অবঃ) ডাঃ সঞ্জয় কুমার পাঠক। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংলাদেশ কৃষি ব্যাংক উপ মহাব্যবস্থাপক (অবঃ) ও এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম(ইউডিএফ) সভাপতি বাবু ঘনশ্যাম মজুমদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুনীল কুমার দাসসহ সাংবাদিক, অন্যান্যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে শিশু- কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল বঙ্গবন্ধু ও আমাদের মুক্তিযোদ্ধা।

বরিশালে আনন্দ-অশ্রুতে দেবী দূর্গাকে বিসর্জন

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি //

বিজয়া দশমীতে দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। শুভ শক্তির জয়ের প্রত্যাশা জানিয়ে দেবীর কাছে প্রার্থনা করেছেন ভক্তরা। ছিল পূজার আনন্দের রেশ আর বিদায়ের সুরও আসছে বছর আবার হবে, এই প্রত্যাশায় এবার আনন্দের রেশটুকু থেকে যাবে আগামী সময়ের জন্য। সারা দেশের মতো বরিশালেও নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার ৫ অক্টোবর সকালে বরিশাল নগরীর রাম কৃষ্ণ মিশন ভাটিখানা নতুনবাজার স্বরোড কাউনিয়া কালিবাড়ি ঝাউতলা ফলপট্টি চকবাজার মনসাবাড়িসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে অঞ্জলি দিতে জড়ো হন পুণ্যার্থীরা। এ সময় দেবী দুর্গার বিদায়ক্ষণ ঘনিয়ে আসায় ভক্তদের চোখে মুখে ছিলো বেদনার ছাপ। সকল আনুষ্ঠানিকতা শেষে  বিদায় নিচ্ছেন দেবী দুর্গা ও তার পরিবার।

এদিকে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের দশমীতে  বুধবার মণ্ডপে মণ্ডপে দশমীর বিহীত পূজার মধ্যে দিয়ে ঘটে সমাপ্তি। অতঃপর দেবীর বিসর্জন আর শান্তিজল গ্রহণ। গত শনিবার বোধনে অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে মর্ত্যে। হিন্দু বিশ্বাসে- টানা পাঁচদিন মৃন্ময়ীরূপে মণ্ডপে মণ্ডপে থেকে ফিরে যাচ্ছেন কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে। আর শান্তিজল গ্রহণে শেষ হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

ধান-দূর্বার দিব্যি, ফের এসো মা তুমি আবার এসো- ভক্তদের এমন আকুতিতে বিদায় নিচ্ছেন দেবী দুর্গা। বুধবার সকাল থেকেই বিহিত পূজার পর ভক্তের কামনা প্রার্থনা আর ঢাক-উলুধ্বনি-শঙ্খনিনাদে হিন্দু রমণীদের পরম আকাঙ্ক্ষিত সিঁদুর খেলায় মুখর হয়ে ওঠে মন্দিরগুলো। একদিকে বিদায়ের সুর। অন্যদিকে উৎসবের আমেজ। নিরঞ্জনে অংশ নিতে সন্ধার পর থেকেই বরিশালের বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ থেকে ভক্তরা ট্রাক ও ঠেলাগাড়িতে প্রতিমা নিয়ে সমবেত হতে শুরু করেন। শোভাযাত্রার পূর্বে নারীরা দেবীর ললাটের সিঁদুর আপন ললাটে এঁকে নেন। পুরুষরা অশুভ শক্তির বিনাশ কামনা করেন। তাদের অন্তরের কামনা আগামী শরতে আবার বাঙালি হিন্দুর ঘরে ঘরে ফিরে আসবেন মা উমা ।

মন্দির ও শোভাযাত্রার পথে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছিল র‌্যাব সদস্যদেরও। ট্রাকে প্রতিমা নিয়ে নারী-পুরুষ শিশু কিশোর হেঁটে এবং বিভিন্ন ধরনের যানবাহনে করে শোভাযাত্রায় অংশ নেন। বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে ভক্তরা ঢাক-ঢোল, করতাল ও অন্যান্য বাদ্যযন্ত্রসহ শোভাযাত্রায় যোগ দেয়। রাস্তার দু’পাশে দাঁড়ানো হিন্দু নারীদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। প্রতিমা ঘাটে নিয়ে আসার পর ভক্তকুল শেষবারের মতো ধূপ-ধুনো নিয়ে আরতিতে মেতে ওঠেন। শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে নৌকায় তুলে বিসর্জন দেয়া হয়। নদীপাড়ে ধর্মীয় রীতি মেনে অপরাজিতা পূজা অনুষ্ঠিত হয়। শেষে বল দুর্গা মায় কি জয় ধ্বনিতে প্রতিমা কির্তণখোলা নদীতে প্রতিমা বিসর্জন দেয়।পানিতে ফেলে গ্রহণ করা হয় শান্তিজল অনেকে ঘরে আনেন সেই শান্তিজল। দুর্গাপূজায় সর্বশেষ রীতিটি হচ্ছে ‘দেবী বরণ’। রীতি অনুযায়ী, সধবা নারীরা স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ান। দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ানোর পর সেই সিঁদুর প্রথমে সিঁথিতে মাখান পরে একে-অন্যের সিঁথি ও মুখে মাখেন। মুখ রঙিন করে হাসিমুখে মাকে বিদায় জানানোর জন্যই এই সিঁদুর খেলা। ভক্তদের বিশ্বাস, দুর্গা আগামী বছর আবারো সঙ্গে করে শাঁখা সিঁদুর সঙ্গে নিয়ে আসবেন। সেই শাঁখা সিঁদুর ধারণ করেই স্বামীর মঙ্গল হবে।

Daily World News

আমতলীতে প্রতারণা মামলার আসামি র‌্যাবের হাতে আটক

রামপালে নিরুত্তাপ জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ৩ প্রার্থী

অভয়নগরে এক মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগর উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের বেঙ্গল গেট এলাকার বাসিন্দা মোঃ আমিনুর রহমানের ছেলে মোঃ সিয়াম(১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ছেলেটি স্থানীয় ইয়াউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজী শাখার শিক্ষার্থী। এবিষয়ে গত ৪ অক্টোবর( মঙ্গলবার) ছেলেটির পিতা আমিনুর রহমান বাদি হয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং তিনি বলেন, আমার ছেলে সিয়াম গত ৩ অক্টোবর (সোমবার) দুপুরে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে পা পিছলে পড়ে গিয়ে গায়ে কাঁদা মাটি লাগে, এমতাবস্থায় বাড়ি ফিরে আসলে ওর মা একটু বকাবকি করে। ছেলেটি কাউকে কিছু না বলে মাদ্রাসার বেডিং পত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তার বাড়ির আশেপাশের একটি ছেলের কাছে বেডিং পত্র দিয়ে বলে যায়, আমি দুই তিনদিন বেড়াতে যাচ্ছি।
সেই থেকে আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছিনা। ছেলে হারনোর শোকে আমি পাগল হয়ে গেছি। আপনারা আমার ছেলেকে খুঁজে দিন, এই বলে তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন।

এদিকে কে বা কারা একটি মোবাইল ০১৭৫৪২২৫৮৪৫ নম্বর থেকে ফোন করে আমার কাছে তিন হাজার টাকা দাবি করেন এবং বলেন , আপনার ছেলে আমাদের কাছে আছে টাকা দিলে তাকে ফেরত দেয়া হবে । তিনি আরও বলেন, কোথাও খুঁজে না পেয়ে থানায় একটি অভিযোগ করেছি।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, একজন মাদ্রাসা শিক্ষার্থীর নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দ্বিতীয়বারের মতো কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমাদ নাওয়াফ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

কুয়েতি আমিরের ছেলে শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ ফের দেশটির প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। আজ বুধবার কুয়েতের আমিরের এক আদেশের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনা এ তথ্য জানায়।

আমিরের আদেশে তাকে মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের নাম তালিকাভুক্ত করে জমা দিতে বলা হয়েছে।

কুয়েতি আমিরের ওই আদেশে পুনরায় নিযুক্ত প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে মন্ত্রিপরিষদের তালিকা উত্থাপনের নির্দেশ দেওয়া হয়।

২০২০ সালে বাবা শেখ নাওয়াফ আল-আহমাদ কুয়েতের আমির হলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন ছেলে শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ। জাতীয় নিরাপত্তা বাহিনীর ডেপুটি প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর এ বছরের জুলাইয়ের শেষ দিকে প্রধানমন্ত্রী হন তিনি। এবার তিনি দ্বিতীয়বারের মতো কুয়েতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন।

 

রাণীশংকৈলে বৈদ্যুতিক শকে যুবক নিহত

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামে বুধবার (৫ আক্টোবর)
বিদ্যুৎ পৃষ্টে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানাযায়, একই গ্রামের মোকতার হোসেনের বৈদ্যুতিক মিটার আমগাছের সাথে বাঁধা ছিল। গাছের কাছে যুবক আলম যাওয়া মাত্রই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে ঘটনা স্থলেই আকতার আলীর পুত্র আলম (২৪) মারা যায়।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উমরাডাঙ্গী এলাকায় পুলিশ তদন্তে যাচ্ছে। তদন্তের পরে আসল রহস্য জানা যাবে।

 

খুলনা বড় বাজারের তুলাপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

//দৈনিক বিশ্ব ডেস্ক//

খুলনা বড় বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। বুধবার দুপুর ১টার দিকে বড়বাজারের তুলাপট্টিতে আগুন লাগার ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে…

ভারতে বরযাত্রীর বাস খাদে- নিহত ২৫

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ভারতের উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়ালে সিমডি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল বলে জানিয়েছে এনডিটিভি।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, রাতভর অভিযান চালিয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ২১ জনকে জীবিত উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছে।

রাজ্য পুলিশের প্রধান অশোক কুমার দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানের একটি ভিডিও ফুটেজ টুইটারে শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যায় আহত যাত্রীদের নিরাপদস্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

এর আগে, হরিদ্বারের পুলিশ প্রধান স্বতন্ত্র কুমার সিং জানান, বরযাত্রীবাহী বাসটি লালধাং থেকে রওয়ানা হয়েছিল এবং পরে এটি দুর্ঘটনার কবলে পড়ে। এদিকে এ দুর্ঘটনাকে হৃদয়বিদারক বলে অভিহিত করে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তার কার্যালয় (পিএমও) থেকে এক টুইটে বলা হয়েছে, উত্তরাখণ্ডের বাস দুর্ঘটনা হৃদয়বিদারক। এই দুঃখজনক সময়ে শোকাহত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রয়েছে। আশা করি, যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। উদ্ধার অভিযান চলছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবধরনের সহায়তা দেয়া হবে। সূত্র: এনডিটিভি

রাণীশংকৈলে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক আহত

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ধর্মগড় সীমান্তে গতকাল মঙ্গলবার বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী যুবক আহত হয়েছে।খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার ধর্মগড় সীমান্তে ৩৭৩ নং পিলারে বাংলাদেশ অভ্যন্তরে ৩ যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় ডাঙ্গীপাড়া ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী বি,এস,এফ গুলি ছুড়লে এক যুবক আহত হয়েছে। আহত যুবক ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ গ্রামের আকবর আলী’র পুত্র ইউসুফ আলী (১৭) বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মগড় ইউপি চেয়ারম্যান ।

আহত যুবক ঠাকুরগাঁওয়ে একটি বে-সরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে পুলিশ আতংকে বাকি ২জনের নাম জানা সম্ভব হয়নি।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।