বরিশালে বিএমপির দুই কর্মকর্তা পেলেন বিপিএম, পিপিএম পদক

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশাল মেট্টোপলিটন পুলিশের ২ কর্মকর্তাকে বিপিএম, পিপিএম পদকে ভূষিতদের পদক প্রদান করলেন বিএমপির পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার। আজ রোববার ২১ আগস্ট সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এই পদক প্রদান করা হয়।

অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা এবং শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক, পিপিএম (সেবা)-২০২০ এ ভূষিত বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপস এন্ড প্রসিকিউশন) রাসেল এবং বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-২০২১ এ ভূষিত পুলিশ পরিদর্শক নিরস্ত্র, কেন্দ্রীয় রিজার্ভ অফিস হোসনেয়ারা খানমকে পদক প্রদান করলেন পুলিশ কমিশনার ।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

রাণীশংকৈলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশু খঞ্জনা গ্রামের আইনুল হকের ছেলে মিনহাজুল ইসলাম (৩)।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন শিশুটির মা গরুর ঘাস কাটতে বাইরে যায়। বাড়িতে থাকা শিশুটি সবার অগোচরে পার্শ্ববর্তী নিজ পুকুরের কাছে গেলে পানিতে পড়ে যায়। ঘন্টাখানিক পরে শিশুটির মা বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে ।

এক পর্যায়ে তিনি ওই পুকুরে তার ছেলেক ভাসমান অবস্থায় দেখতে পান। লোকজনের সহযোগিতায় শিশুটিকে পুকুর থেকে তুলে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ ফিরোজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গজারিয়ায় আদালতের রায় উপেক্ষা করে জায়গা জবর দখলের চেষ্টা

//গজারিয়া প্রতিনিধি মুন্সীগঞ্জ//

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার টেংগারচর ইউনিয়নের বিশদ্রোন ভাটেরচর গ্রামের ভাটেরচর দে এ মান্নান হাই স্কুলের পিছনে মাছ ব্যবসায়ি জালাল মোল্লার ছয় শতাংশ জায়গা আদালতের রায় উপেক্ষা করে জবর দখলের চেষ্টা চালায় দুষ্কৃতিকারীরা।

এসময় সন্ত্রাসিরা জালাল মোল্লার দখলে থাকা জায়গার সীমানা বেড়া ভেঙ্গে গাছ পালা কেটে ফেলে।

এ বিষয়ে ব্যবসায়ি জালাল মোল্লা গজারিয়া থানায় উপস্থিত হয়ে সোহেল খন্দকার ও সবুজ খন্দকার নামে দুইজন ব্যাক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ পত্র হতে জানা যায়, ব্যবসায়ি জালাল মোল্লা ভাটেরচর মৌজায় আর এস খতিয়ানের ৮৯, ৯০ এর আর এস দাগ নং ১৪০৪ মোট ১৮ শতাংশ সম্পত্তি তে ০৬ শতাংশ জায়গা খরিদ সূত্রে মালিক হয়ে স্থায়ী ভাবে বসবাস করছে। বিবাদী দের সাথে এক শতাংশ জায়গা নিয়ে বিজ্ঞ দেওয়ানি আদালতে একটি মামলা চলমান আছে। বিবাদী সোহেল খন্দকার ও তার ভাই সবুজ খন্দকার এই জমি নিয়ে আদালতের একটি রায় ও চলমান আরও একটি মামলা উপেক্ষা করে জমি জবর দখলের চেষ্টা চালায়।

এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন বলেন, সীমানা বেড়া ভাংচুরের একটি অভিযোগ পেয়েছি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে রূপসায় বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

//কুরবান সেখ, রূপসা প্রতিনিধি//

খুলনা জেলা রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামে এর বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ১৯ই আগস্ট শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের মেম্বার আবু সালে।

প্রধান অতিথি বন্ধু ফাউন্ডেশনের সভাপতি রজত মালাকার, সহ-সভাপতি উৎপল হিরা, সাধারণ সম্পাদক শুভ্রদেব বালা, সাংগঠনিক সম্পাদক অনিপন মালাকার, সদস্য উজ্জ্বল ধর, শিপন রায়, সুরঞ্জন বালা অরূপ মালাকার,জয়ন্ত বাগচী, অংশু মল্লিক, সহ সকল সদস্যদের দেশ ও জনগণের স্বার্থে কাজ করার পরামর্শ দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবু জ্ঞানেন্দ্র নাথ মালাকার , শিক্ষক যশোমন্ত ধর, শিবনাথ দাস, পরিমল বিশ্বাস, অরুন দাস, মোহিত মালাকার, মিঠুন হীরা, গণেশ অধিকার সহ আরো কয় একজন।

বরিশাল নগরীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

বরিশাল নগরীতে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে দেশ ও জাতির কল্যাণ কামনায় সর্বজনীন প্রার্থনা, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০ টায় নগরীর কালিবাড়ি রোডের সামনে থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বরিশাল নগরীর
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর রামকৃষ্ণ মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় সর্বজনীন প্রার্থনা করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সাইফুল ইসলাম বিপিএম-বার, বিশিষ্ট সমাজসেবক সভাপতি ধর্মরক্ষিনী শ্রী রাখাল চন্দ্র দে,সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাহা।পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ব্রাহ্মণ পুরোহিত কল্যাণ সমিতির সহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এ দিনে এক যুগ-সন্ধিক্ষণে আবির্ভূত হিন্দুধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে শ্রীকৃষ্ণ ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রতিবছর হিন্দু সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে।

সকাল হলেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

//পলাশ চন্দ্র দাস :বরিশাল //

২ই ভাদ্র ১৪২৯বাং ১৯আগস্ট২০২২ শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন হতে যাচ্ছে।গেলো দুই বছর মহামারী করোনার প্রাদুর্ভাবের কারনে শোভাযাত্রা,পদাবলী ও রামায়ন কীর্তন স্থগিত করা হয়েছিল।তাই সকল মঠ-মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা অনুষ্ঠান পালিত হয়। প্রান গবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব ২০২২ ভগবান শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী উৎসব, বা কৃষ্ণজন্মাষ্টমী একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তী ইত্যাদি। পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি প্রতিবছরের ন্যয় এবছরো শ্রীকৃষ্ণের জম্মষ্টমী উৎসব পালন করা হচ্ছে। যে সকল মন্দিরে থেকে শ্রীকৃষ্ণর জম্মষ্টমী উৎসব উদযাপন হয়,সেই সব মন্দির কমিটির সভাপতি সম্পাদকদের নির্দেশ দেয় শ্রীকৃষ্ণের জম্মষ্টমী পূজা ও প্রার্থনার মাধ্যমে সুষ্ঠ সুন্দর আনুষ্ঠানিক ভাবে পালন করার অনুরোধ করেছেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বরিশাল মহানগর। পূজা উদযাপনের সভাপতি তমাল মালাকার ও সাধারন সম্পাদক চঞ্চল দাস পাপ্পা কাছে জানতে চাইলে তিনি বলেন। যথাযথ মর্যাদায় সাথে ভগবান শ্রীকৃষ্ণের জম্মষ্টমী পালন করা হবে জম্মষ্টমীতে মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। বরিশার মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিসিসির মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। কোনো এক সময়। কৃষ্ণের জীবনের নাটকীয় উপস্থাপন রাসলীলা মথুরা, বৃন্দাবন, মণিপুর ইত্যাদি স্থানে এই উৎসবের সাথে করা হয়। রাস লীলায় কৃষ্ণের ছোট বয়সের কর্ম-কাণ্ড দেখানো হয়, অন্যদিকে, কৃষ্ণের দুষ্ট স্বভাব প্রতিফলিত করা হয় যেখানে উরিয়াদি নামে পালন করা হয় শ্রী কৃষ্ণের জন্ম। শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে নন্দোৎসব পালন করা হয়।

পুলিশ অফিসার অজয় কুমারের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার ২

//মাগুরা,প্রতিনিধি//

মাগুরা মহম্মদপুর থানাধীন রাজাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ জনাব অজয় কুমার কুন্ডু এর সফল অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ ওয়ারেন্ট ভুক্ত ২ আসামীকে আটক করেছে রাজাপুর পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম।

এস আই অজয় কুমার কুন্ডু, এএসআই মোঃ তানভীর মোর্শেদ, কং/৩৭১ আব্দুস সালাম এর চৌকস টিম গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৪ঃ৩০ ঘটিকায় ঢাকা জেলার শাহাজাহানপুর থানা এলাকা থেকে এস সি – ৫৬০/২১ নং(চেক জালিয়াতি) মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত ও ২০,০০,০০০ টাকা আদালত কতৃক জরিমানা ধার্যকৃত আসামী মোঃ ওয়াদুদ সর্দার,পিতা-মৃত বাহাদুর সর্দার,সাং- রাজাপুর, থানা মহম্মদপুর, জেলা মাগুরা কে আটক করে মহম্মদপুর থানা হাজতে সোপর্দ করা হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য  এছাড়াও তিনি মাগুরা সি আর ১৩৯/২০ সহ মোট দুটি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী।

অন্যদিকে পুলিশের উক্ত টিম গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ঃ৩০ ঘটিকায় মাগুরা সি আর ৪৭৭/২২ নং(চেক জালিয়াতি) মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ আনিচুল হক বিশ্বাস, পিতা- মোঃ শহিদুল বিশ্বাস, সাং- মেসার্স আমেনা ইলেকট্রনিক্স রাজাপুর বাজার কে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।

বরিশালের ব্যাবসায়ী ঝালকাঠি থেকে অচেতন অবস্থায় উদ্ধার

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

৮ দিন পর বরিশালের ব্যাবসায়ী সৈয়দ মোঃ আবুল বরকত (৪৫) কে ঝালকাঠির বিশ্ব রোডের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত ৯ আগষ্ট নিখোঁজ হবার পরে বরকতের স্ত্রী জোহরা লাইজু ১০ আগস্ট বরিশাল কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নগরীর দক্ষিণ আলেকান্দা সি এন্ড বি পোল মীরা বাড়ি থেকে ৯ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছেলের ঔষধ আনার জন্য বরকত বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে সাধারন ডায়েরীতে উল্লেখ করা হয়।

নিখোঁজের পরে পুলিশের স্মনাপন্ন হয় পরিবার। ঝালকাঠি জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় লোকজন ঝালকাঠির ব্র্যাক মোড় এলাকার বিশ্ব রোডের পাশে বরকতকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে এনে ভর্তি করেন। হাসপাতারে চিকিৎসা শুরুর কয়েক ঘন্টা পর রোগীর কিছুটা চেতনা ফিরে আসে। সামাজিক মাধ্যমে প্রচার হওয়া বরকতের ছবি দেখে বরিশাল থেকে ঝালকাঠি হাসপাতালে ছুটে যান তার বোন সহ অন্যান্য আত্মীয় স্বজন। ঝালকাঠি থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল সহ উদ্ধারস্থল পরিদর্শন করে।পরে বরিশাল কোতয়ালি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

বরিশালের পুলিশও ঝালকাঠীতে পৌছে বিষয়টি সম্পকে খোজ খবর নিয়ে নিকট আত্মীদের অনুরোধে বরকতকে বরিশালের শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে। বরকতের বোন শায়লা যুথি সাংবাদিকদের জানান, প্রতিপক্ষের সাথে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছিলো। তারাই হয়তো আমার ভাইকে অপহরণ করে হত্যা করতে চেয়েছিলো। ভাই প্রানে বেঁচে যাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি বলেন, পুরোপুরি সুস্থ হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

পুলিশের উদ্দেশ্যই ছিল ছাত্রলীগের ছেলেদের মারবেঃ সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, যে গাড়ি ভাঙচুর করেছে, তাকে তারা চিনতে পেরেছে। আমি বলেছিলাম, যে ভাঙচুর করেছে, তাকে দেখিয়ে দিন। আমি তাকে আপনাদের হাতে সোপর্দ করব। আসলে তাদের (পুলিশের) উদ্দেশ্যই ছিল ছাত্রলীগের ছেলেদের মারবে। আমি তাদের মার ফেরানোর চেষ্টা করেছি। কিন্তু ওখানে এত পুলিশ আসছে যে সেখানে কমান্ড শোনার মতো কেউ ছিল না।

সোমবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সংবাদ সম্মেলনে শম্ভু আরও বলেন, আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ। ওখানে পুলিশ কর্মকর্তা মহররম ছিলেন। তিনি যেসব কমান্ড করেছেন, তার কিছুই পালন হয়নি। আজ তিনি অনেক ভুল করেছেন। আমরা চাই তার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখুক এবং তাকে বিচারের আওতায় আনুক।

আমি যেখানে উপস্থিত, সেখানে তিনি এমন কাজ করতে পারেন না। আমি তাকে মারপিট করতে নিষেধ করেছিলাম। তারা (পুলিশরা) আমার কথা শোনেননি। ইতিমধ্যে বিষয়টি দেখার জন্য ডিআইজি সাহেব অ্যাডিশনাল জিআইজি মহোদয়কে পাঠিয়েছেন।

সদ্য ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পরামর্শ ছাড়াই জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের আগে কাউন্সিল বাধ্যতামূলক, এ কমিটি দেওয়ার আগে সেটাও করা হয়নি। আপনারা জানেন যে ছাত্রলীগ করতে হলে যে পাঁচটি শর্তের কথা প্রধানমন্ত্রী বলেছেন, সে শর্তগুলো কমিটিতে মানা হয়নি। আমরা আমাদের রাজনৈতিক অভিভাবকদের বিষয়টি জানিয়েছি। সেখান থেকে নির্দেশনা আসার অপেক্ষা করছি।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এতে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া শিল্পকলা একাডেমি ভবনে আটকে গণহারে ছাত্রলীগের নেতা-কর্মীদের পেটায় পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে দীর্ঘ আট বছর পর গত ১৭ জুলাই বরগুনা শহরের সিরাজ উদ্দীন টাউন হল মিলানায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন।

এতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৩ সদস্যের নাম প্রকাশ করা হয়। এরপর থেকেই সদ্য ঘোষিত এ কমিটি প্রত্যাখ্যান করে বরগুনা শহরে পদবঞ্চিতরা প্রতিবাদ জানাতে থাকেন।

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

//কচুয়া, বাগেরহাট প্রতিনিধি//

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালিত হচ্ছে।

সোমবার সকালে উপজেলার বিভিন্ন স্থান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক র্যালি,আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক  বিতরণ করা হয়।

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

এর আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, কচুয়া থানা, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কচুয়া প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। অন্যানের  মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মনিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান গন। এছাড়া বাধাল ইউনিয়ন পরিষদ চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু তার বক্তব্যে,জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।