কীর্তনখোলার জোয়ারে ভাসল বরিশাল নগরী ভাটিখানা সড়ক

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশাল নগরীর নদ- নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কীর্তনখোলা নদীর জোয়ারের বিপৎসীমা অতিক্রম করে নগরীতে পানিতে ডুবে গেছে বরিশালের বিভিন্ন এলাকা,ঘরবাড়ি ও ব্যাবসা  প্রতিষ্ঠান। পূর্নিমার প্রভাবে বরিশাল নগরীর পাশদিয়ে বয়ে যাওয়া কীর্তনখোলার নদীর পানি প্রবেশ করে, ডুবে গেছে বরিশাল  নগরীর বেশিরভাগ এলাকা।

কীর্তনখোলাসহ দক্ষিনাঞ্চলের সবগুলো নদ- নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে,গত বৃহস্পতিবার দুপুর  থেকেই জোয়ারের পানি বরিশাল নগরীর মধ্যে ঢুকে পড়েছেন। এরই মধ্যে বিভিন্ন অলিগলিতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে। মৃল শহরের নিচু এলাকায় দুই থেকে তিন ফুট পানির নিচে ডুবে আছে,  সরেজমিন ঘুরে  দেখা যায়, অনেক বাড়ি ঘর ও  বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পানিতে ডুবে চরম ভোগান্তির সৃষ্ঠি হয়েছেন। বরিশাল মহানগরের বড় বড়  সড়ক গুলো পানিতে ডুবে গেছেন, যেমন বরিশাল নগরীর ভাটিখানা পান্থ সড়ক,সাবান ফ্যাক্টরি,বিসিক,বাজার রোড, শিকদার বাড়ি,স্ব রোড শাঁখারীবাড়ি, কাউনিয়া, ব্রাঞ্চ রোড, নাজির মহল্লা,সদর রোড, হাসপাতাল রোড,আমানতগঞ্জ,পলাশপুর,রসুলপুর,মোহাম্মদপুর, পোর্টরোড,কলাপট্টি,

বেলতলা,তালতলীসহ বেশ কিছু  এলাকায় পানি ঢুকে পড়ায় সাধারন মানুষ দুর্ভোগে পড়েছেন। ভাটিখানা এলাকার এক স্থানীয় চা ব্যাবসায়ীক  সুমন যানান বৃহস্পতিবার দুপুর থেকেই জোয়ারের পানি প্রবেশ করা শুরু করে, বিকাল নাগাদ আশেপাশের বাড়িঘরে পানি প্রবেশ করেছে, এতে পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার । এই সড়ক গুলো ডুবে যাওয়ার কারনে চরম দুর্ভোগে পরেছেন সাধারন মানুষ,ও যানবাহন চলাচল কারিরা। এদিকে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নদীতে জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট উচুতে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে বরিশালের বিভিন্ন অঞ্চল।

Daily World News

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ২

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ২

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে হেরোইনসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার (১০ আগস্ট) সকাল ৬টার দিকে তাদের আটক করে বলে নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক এনায়েত হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর নথুল্লাবাদ বাসস্টান্ড মেজবান হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে দুইজনকে ১শ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, পটুয়াখালীর নবাবপাড়া এলাকার মনু তালুকদারের ছেলে হিরা তালুকদার (৪০) ও একই এলাকার আলতাফ হোসেনের ছেলে জাহিদ হোসেন (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক ইশতিহাক আহমেদ।

রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সভা অনুষ্ঠিত

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বুধবার (১০ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা,আ’লীগ সভাপতি সইদুল হক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, অধ্যক্ষ মহাদেব বসাক,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ সাদী।তিনি তার বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন তথ্য ও কার্যক্রম তুলে ধরেন।রাণীশংকৈল উপজেলাসহ জেলায় এ অধিদপ্তরের অভিযান চলমান আছে মর্মে তিনি

জানান। ইউএনও তার বক্তব্যে সরকারি কর্মকর্তাদের অভিযানের পাশাপাশি ভোক্তাদেরকেও সঠিকভাবে পণ্যদ্রব্য ব্যবহার করার পরামর্শ দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইউপি চেয়ারম্যান আবুল কালাম, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন,প্রমুখ।

খুলনায় প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীকে কু-প্রস্তাব, শিক্ষক গ্রেফতার.

//রূপসা, প্রতিনিধি//

খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের  ডোবা গ্রামের বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক কর্তৃক ছাত্রীকে কুপ্রস্তাব এবং বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

জানা গেছে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর ছাত্রীদের সাথে বিভিন্ন সময় অসৌজন্য মূলক আচরণ করেন।

সর্বশেষ তিনি ঋতু বৈরাগী এবং সমাপ্তি বৈরাগী নামে ২ স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব দেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১০ই আগস্ট ২০২২ এর বুধবার সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত উক্ত প্রধান শিক্ষক সহ সকল শিক্ষককে আবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

খুলনায় প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীকে কু-প্রস্তাব, শিক্ষক গ্রেফতার.

আজ বেলা ১২টার দিকে রূপসা থানা পুলিশের একটি বিশেষ দল উক্ত শিক্ষককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

নবম শ্রেণীর শিক্ষার্থী নন্দিনী শীল ,  সুজয় বৈরাগী ,  রুপম মহন্ত অভিযোগ করে বলে উক্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিভিন্ন ছাত্রীদের সাথে প্রাইভেট পড়ানো কালীন সময়ে অসৌজন্য মূলক আচরণ করতেন।

সর্বশেষ তিনি সমাপ্তি বৈরাগী নামে দশম নবম শ্রেণীর এক ছাত্রীকে বডি রিলেশন এর প্রস্তাব দে।

এর প্রেক্ষিতে আজ সকল ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে মানববন্ধন এবং সমাবেশ করে ।

পরবর্তীতে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে বিদ্যালয়ের চেয়ার , টেবিল ,ব্যবহারিক জিনিসপত্র ভাঙচুর করে।

এ সময় প্রধান শিক্ষককে আন্দোলনকারী শিক্ষার্থীরা মারধর করার চেষ্টা করে ।

অবশেষে প্রধান শিক্ষককে থানা পুলিশ আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তিস্বর বিশ্বাস জানান ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিলো।

এর পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপবাদ দিয়ে আমাকে নাজেহাল করছে।

তবে এ ব্যাপারে রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম তিনি বলেন প্রধান শিক্ষককে আমরা আইনের আওতায় এনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকে স্কুলের সামনে শত শত অভিভাবকরা এসে ভিড় করে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে ধরে।

বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা এবং অভিভাবকরা উক্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছেনে।

ঘটনার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা , উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম,রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ,৫নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান বিদ্যালয়  পরিদর্শন করেন।

Daily World News

টাকার বিনিময়ে কমিটি দেওয়ার প্রতিবাদে আমতলীতে বিএনপি’র কেন্দ্রীয় নেতার ছবিতে জুতা, ঝাড়ু নিক্ষেপ ও বিক্ষোভ মিছিল

বঙ্গমাতা ছিলেন নারী জাগরণের এক অনবদ্য মহীয়সী নারী; রূপসায় এমপি সালাম মুর্শেদী

 

//এম মুরশীদ আলী//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গ মাতা ছিলেন বাঙালি নারী জাগরণের এক অনবদ্য মহিয়সী নারী। তিনি সরাসরি রাজনীতি না করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক কাজে উৎসাহ উদ্দীপনা যোগিয়েছেন। তিনি বাংলার মেহনতী মানুষের জন্য অনেক কাজ করেছেন। বঙ্গ মাতার নেতৃত্বে এদেশের সকল ধরনের নারীদের ক্ষমতায়নের জন্য তৎকালীন সময়ে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছিল। তিনি বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গবন্ধুকে বিভিন্ন দুঃসাহসিক কর্মকাণ্ড পরিচালনায় সাহস যুগিয়েছেন এবং যোগ্য সহধর্মিনী হিসেবে বাংলার মানুষের কাছে তিনি ছিলেন এক অনবদ্য নারী। তার মাধ্যমে এ দেশের সকল স্তরের নারীদের ক্ষমতায়নের প্রক্রিয়া শুরু হয়েছিল। আজ বাংলাদেশে যে নারী জাগরণের এবং নারীর ক্ষমতায়ন এগিয়ে চলেছে তা বঙ্গমাতার হাতেই শুরু হয়েছিল। এমপি সালাম মূর্শেদী গত ৮ আগষ্ট সকালে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

এ সভায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এ সভায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ শফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, হিসাবরক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সিরাজুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সোনালী ব্যাংক ব্যবস্থাপক অসিত রায় চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল, সরকারি পল্লী উন্নয়ন অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু প্রমুখ। অনুষ্ঠানে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয় ।

রূপসায় নারী সচেতনতা বৃদ্ধির পারিবারিক পরামর্শর উঠান বৈঠক

//এম মুরশীদ আলী//

সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা সেবা সম্পর্কে গত ৮ আগষ্ট সকাল ১০ টায় রূপসার শিয়ালী পশ্চিম পাড়া পল্লীসমাজের সভাপ্রধান শীলা রানী বিশ্বাসের বাড়ি, উঠান বৈঠক করেছে রূপসা ব্র্যাক।

উঠান বৈঠকে বিষদ আলোচনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জেলা ব্যাবস্থাপক নয়ন কুমার ঘোষ। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, পল্লী সমাজের নারীর অংশ গ্রহনে পারিবারিক পরামর্শ, জেন্ডার বিষয়ক প্রচলিত সামাজিক কুসংস্কার, ক্ষতিকর ধ্যান-ধারণার বিষয়ে অবহিত করেন। ঘরের কাজ ও সন্তান লালন-পালনের কাজটি সকলে মিলে করবে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি দ্বারা পরিচালিত। ৪ নং পল্লী সমাজের নারী সদস্যদের সরকারি সুবিধা আদায়, জাতীয় হেল্প লাইন নাম্বার, নারী, শিশু নির্যাতনের কুফল বিষয়ে আইনী সহায়তা কোথায় কিভাবে পাবেন। এছাড়া দরিদ্রদের ১০ টাকা ফি নিয়ে আইনী পরামর্শে মামলার সহায়তা প্রদান করে ব্র্যাক। বাল্যবিবাহ থেকে কিশোরী মেয়েদের রক্ষার জন্য ‘মা’ কে আরো সচেতন হতে হবে। একটি বাল্য বিবাহে-একটি জীবন ধ্বংস হতে পারে। এ সকল বিষয়ে আলোচনা করা হয়।

রূপসা ব্র্যাক ব্রাঞ্চের কর্মকর্তা রশিদা মেঘলার পরিচালনায়
পরামর্শ বিষায়ক আলোচনা করেন রূপসার শিয়লী এস.জি.সি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হিল্লোল মুখার্জী, সাংবাদিক এম মুরশীদ আলী, ব্র্যাক জনস্বাস্থ ও পুষ্টি পিএ তমা রায় প্রমূখ।

এ বৈঠকে ২০ জন নারীর অংশ গ্রহনে আলোচনা অনুষ্ঠিত হয়।

মাগুরার সড়কে ঝরে গেল আরও এক তাজা প্রাণ আহম্মদ হোসেন

//সুজন মাহমুদ, মাগুরা//

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের অন্তর্গত ঝগড়দিয়া গ্রামের মোঃ আহম্মদ হোসেন(৬০)। তিনি আজ সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময়ে মাগুরা জজ আদালত থেকে মামলার হাজিরা দিয়ে নিজ বাড়িতে ফেরার সময় মাগুরা শহরের ভায়না মোড় সংলগ্ন গোরস্থান রোডে সড়ক দুর্ঘটনার স্বীকার হলে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রূপসায় বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ গণনাটক প্রদর্শনী

//এম মুরশীদ আলী//

রূপসায় বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে গণনাটক প্রদর্শনীর আয়োজন করে রূপসা ব্র্যাক। গত ৭ আগষ্ট সন্ধ্যায় রূপসার ঘাটভোগ ইউনিয়ন শিয়ালী গ্রামের মধ্যপাড়ার পল্লীসমাজের সদস্য গোবিন্দ বিশ্বাসের বাড়ির উঠানে গণনাটক প্রদর্শিত হয়।

রূপসায় বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ গণনাটক প্রদর্শনী

অনুষ্ঠিত গণনাটক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জেলা ব্যাবস্থাপক নয়ন কুমার ঘোষ ও রূপসা ব্র্যাক ব্রাঞ্চের কর্মকর্তা রশিদা মেঘলা, শিয়ালী পল্লীসমাজের সভাপ্রধান শীলা রানী বিশ্বাসের নেতৃত্বে গণনাটক অনুষ্ঠিত হয়।

গণনাটকে স্থানীয় নারী-পুরুষ,  যুবক-যুবতী স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে। তাদের উদ্যেশ্যে ‘সমাজে ঘটে, এমন বাস্তব ঘটনা’ নাট্যরুপকারে দেখান আজাদ আবুল কালাম, শেফালী বিশ্বাস, শান্তি বিশ্বাস, সুজন বিশ্বাস, অনুক বসু, সজল বিশ্বাস, ব্রজ রায়, অসিত চক্রবর্তী, রিপন বিশ্বাস, স্মৃতি বিশ্বাস প্রমূখ।

মাগুরা রিপোর্টার্স ইউনিটির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

//বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা রিপোর্টার্স ইউনিটির বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাপ্রচার, চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ আগষ্ট শনিবার মাগুরা শহরের রুহানি টাওয়ারের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মিরাজ আহমেদ, কোষাধ্যক্ষ খন্দকার নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শাহীন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক ইমান উদ্দিন ,আইন উপদেষ্টা হাবিবুর রহমান ,কার্যনির্বাহী সদস্য রিকো শিকদার, সদস্য মন্নুজান খাতুন ,সদস্য রিয়াজুল ইসলাম ,সদস্য নাঈমুর রহমান ,সদস্য গিয়াস উদ্দিন চঞ্চল ,সদস্য মহসিন বিশ্বাস, সদস্য পাভেল বিশ্বাস ,সদস্য সাইফুল ইসলাম,সাংবাদিক হুমায়ুন কবির, বিশিষ্ট লেখক কবি সাহিত্যিক শাহাবুদ্দিন, সাংবাদিক মিজানুর রহমানসহ অন্যান্যরা।

উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আলী আশরাফ ।তিনি বলেন,৬ জুলাই থেকে ধারাবাহিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাগুরা রিপোর্টার্স ইউনিটি অফিসিয়াল- পেজ নামক একটি ভুয়া ফেসবুক আইডি খুলে মাগুরা রিপোর্টার্স ইউনিটি ও ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলীর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণিত বিভ্রান্তিকর কুরুচিপূর্ণ পোষ্ট করতে থাকে। এতে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সুনাম ক্ষুন্ন হয়েছে এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
এছাড়াও আরো দু এক জন অপসংবাদিক তাদের ফেসবুক পেজ থেকে একইভাবে মাগুরা রিপোর্টার্স ইউনিটি ও ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানহানিকর পোষ্ট করে।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। ছাড়াও বিভিন্ন সময় সাংবাদিকদের জড়িয়ে মুক্ত সাংবাদিকতাকে বাধা গ্রস্থ করার জন্য অপপ্রচার করে আসছে বিভিন্ন কুচক্রি মহল।

এরই প্রতিবাদের আয়োজিত সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিরাজ তিনি বলেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটি অত্যন্ত সুনামের সাথে কার্যক্রম পরিচালিত করে আসছে এবং সাংবাদিকদের একটি প্রতিষ্ঠিত ও স্বনামধন্য সংগঠনে রূপান্তরিত হয়েছে ।একটি মহল এই সুনামে ঈর্ষান্বিত হয়ে মাগুরা রিপোর্টার্স ইউনিটিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে । আমরা শক্ত হাতে এই কুচক্রী মহল কে প্রতিহত করব এবং তাদের বিরুদ্ধে আইনগত ভাবে মোকাবেলা করব।
এ সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক শাহীন খন্দকার তার বক্তব্যে বলেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটির বিরুদ্ধে যে অপপ্রচার ষড়যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এটা সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর উদ্দেশ্যপ্রণীতভাবে একটি মহল মাগুরা রিপোর্টার্স ইউনিটির সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা আইনিভাবে মোকাবেলা করব।

সংবাদ সম্মেলনে মাগুরা রিপোর্টার্স ইউনিটি কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্রমূলক লেখা ও সভাপতি এইচ এন কামরুল ইসলাম সাধারণ সম্পাদক ইউনুস আলী ও কার্যনির্বাহী সদস্য সুজন মাহমুদ কে কথিত সাংবাদিক আখ্যা দিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয় এবং পরবর্তীতে এ কর্মকান্ডের প্রতিবাদে আরো ব্যাপক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। সবশেষে সংবাদ সম্মেলনে আগত সাংবাদিকদের এবং উপস্থিত ব্যক্তিবর্গ কে উপস্থিত হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ডিজেল-কেরোসিনের নতুন দাম ১১৪ টাকা, পেট্রোল ১৩০, অকটেন ১৩৫

//আজিজুল ইসলাম//

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দিনগত রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে।

ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈশ্বিক বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এ পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায় নিম্নোক্তভাবে পুণর্নির্ধারণ করা হলো।

শুক্রবার রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জনবান্ধব আওয়ামী লীগ সরকার সব সময় আমজনতার স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়।  যতদিন সম্ভব ছিল, ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করে নাই। অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই কিছুটা অ্যাডজাস্টমেন্টে যেতে হচ্ছে। ২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের  মূল্য কমিয়ে দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনরায় বিবেচনা করা হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে নিয়মিত তেলের মূল্য সমন্বয় করে থাকে। ভারত ২০২২ সালের ২২ মে থেকে কলকাতায় ডিজেলের মূল্য প্রতি লিটার ৯২.৭৬ রুপি এবং পেট্রোল লিটার প্রতি ১০৬.০৩ রুপি নির্ধারণ করেছে, যা অদ্যাবধি বিদ্যমান রয়েছে। এ মূল্য বাংলাদেশি টাকায় যথাক্রমে ১১৪.০৯ টাকা এবং ১৩০.৪২ টাকা। ( ১ রুপি = গড় ১.২৩ টাকা)। অর্থাৎ বাংলাদেশে কলকাতার তুলনায় ডিজেলের মূল্য লিটার প্রতি ৩৪.০৯ এবং পেট্রোল লিটার প্রতি ৪৪.৪২ টাকা কমে বিক্রি হচ্ছিল। মূল্য কম থাকায় তেল পাচার হওয়ার আশঙ্কা থেকেও জ্বালানি তেলের দাম বাড়ানো সময়ের দাবি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিগত ছয় মাসে (২২ ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত) জ্বালানি তেল বিক্রিতে (সব পণ্য) ৮০১৪.৫১ কোটি টাকা লোকসান দিয়েছে।  বর্তমানে আন্তর্জাতিক  তেলের বাজার পরিস্থিতির কারণে বিপিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখাতে যৌক্তিক মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছে।