এভাবে আর চলবে কতকাল গড়াই সেতুর টোল আদয়

//সুজন মাহমুদ, মাগুরা//

নির্মাণে ব্যয়  ৫০ কোটি টাকা।  এ পর্যন্ত  টোল আদায় হয়েছে ১৪৭ কোটি ১৯ লাখ ১৪ হাজার টাকা।

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরে ‘গড়াই সেতু’ নির্মাণ ব্যয়ের তিন গুণ উত্তোলনের পরও টোল আদায় করছে ইজারাদাররা। নির্মাণে ২৮ বছরেও টোল আদায়কে যাত্রী ভোগান্তি ও অন্যায় বলে মনে করছেন সেতুর ওপর দিয়ে চলাচলকারি যানবাহন চালকরা। এ নিয়ে স্থানীয় বাসিন্দা এবং যানবাহনের চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সড়ক বিভাগ বলছে, সেতুর নির্মাণ খরচ উঠে গেলে টোল তুলে নেওয়ার কোন নির্দেশনা তাতে কাছে নেই। বরং তা রাজনৈতিক সিদ্ধান্তের উপর করে।

সর্বশেষ ২০১৮ সালের ১ জুলাই থেকে ৪৮ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৮৪০ টাকার বিনিময়ে তিন বছরের জন্য এ সেতুর টোল আদায়ের দায়িত্ব পেয়েছে ‘মেসার্স মোস্তফা’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তিন দফায় ফরিদপুর সড়ক বিভাগকে এ টাকা পরিশোধ করার কথা। যা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে ফরিদপুর সড়ক বিভাগ।

ফরিদপুর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, জেলার কামারখালীতে গড়াই নদীর উপর নির্মিত গড়াই সেতুর দৈর্ঘ্য ৬২২ মিটার। ১৯৯১ সালের ১৬ জুলাই সেতুটির উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তখন এর নির্মাণে ব্যয় হয়ে ছিল ৫০ কোটি টাকা। সর্বশেষ ইজারার ১৮ কোটি টাকাসহ এ পর্যন্ত সেতু থেকে টোল আদায় হয়েছে ১৪৭ কোটি ১৯ লাখ ১৪ হাজার টাকা।

এদিকে সব মিলিয়ে গড়াই সেতু নির্মাণ ব্যয়ের প্রায় তিন গুণ টাকা উঠে এলেও টোলমুক্ত করার কোন উদ্যোগ নেয়নি প্রশাসন। এ নিয়ে সেতু ওপর দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকের সঙ্গে তর্কে জড়াতে দেখাতে গেছে টোল আদায়কারীদের সঙ্গে। জেলার বাস ও ট্রাক মালিক এবং শ্রমিক সমিতিও ক্ষোভ জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেইলার (১২ চাকা বিশিষ্ট যানবাহন, যা মূলত ভারি জিনিসপত্র পরিবহনের কাজে ব্যবহৃত হয়) থেকে শুরু করে ঠেলা গাড়ি পর্যন্ত এ সেতু পার হতে ৫৬৫ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত টোল দিতে হয়। এই সেতুতে টোল আদায়কারী ‘মেসার্স মোস্তফা’ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে টোল আদায়ের কাজে নিয়োজিত ব্যবস্থাপক কার্তিক দত্ত জানান, প্রতিদিন গড়ে এ সেতু দিয়ে বিভিন্ন ধরনের তিন থেকে সাড়ে তিন হাজার যানবাহন চলাচল করে। একই দায়িত্বে নিয়োজিত ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের অপর ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, এ টোল ঘর থেকে প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা টোল আদায় করা হয়।

ওই পথ দিয়ে চলাচলকারী মাগুরার ড্রাম ট্রাক চালক নাসির হোসেন মোল্লা জানান, তার ট্রাকটি মূলত বালু আনা নেওয়ার কাজ করে। এ কাজে প্রতিদিন ১০ বার ওই সেতুটি অতিক্রম করলে ১০ বারই টোল দিতে হয়। যা একটি বিরক্তিকর বিষয়।

ওই পথে চলাচলকারী ফরিদপুর সদরের মুন্সি বাজার এলাকার মাইক্রোবাস চালক মো. আয়নাল হোসেন বলেন, গত ২৮ বছর ধরে আমাদের এ সেতু পারাপারের জন্য টোল দিতে হচ্ছে। জানি না টোল দেওয়ার এ অবস্থা থেকে আমরা কবে মুক্তি পাবো?

ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফারুক আলম ভূইয়া বলেন, এ সড়কে প্রতিদিন অন্তত দুই হাজার বাস চলাচল করে। প্রতিদিন আসা ও যাওয়ার পথে আমাদের টোল দিতে হচ্ছে। টোলের এ টাকা আমার মালিকরা নিজেদের পকেট থেকে দেয় না, যাত্রীদের কাছ থেকে আদায় করি। এ টোল দেওয়া বন্ধ হলে আমাদের চলাচলে সময় বাঁচবে। পাশাপাশি উপকৃত হবেন যাত্রী সাধারণ।

ফরিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. দুলাল হোসেন বলেন, ওই সেতু দিয়ে প্রতিবার যাতায়াতের জন্য টাকা দিতে হচ্ছে। একটি ট্রাক দিনে ১০ বার আসা যাওয়া করলে ১০ বারই টাকা দিতে হচ্ছে। সেতুর নির্মাণ ব্যায় উঠে গেলে টোল তুলে দেওয়া উচিত।

জেলার মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্লা বলেন, আমরা আর কত বছর টোল দিবো? এর একটা শেষ থাকা দরকার।

এ বিষয়ে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খ ম রকিবুল বারি বলেন, সড়ক বিভাগের উদ্যোগে গড়াই সেতুর টোল তোলা হলেও এ টাকা জমা হয় অর্থ মন্ত্রণালয়ে। সরকারের আয়ের যে কয়টি উৎস আছে সেতুর টোল তার মধ্যে একটি। সেতুর নির্মাণ খরচ উঠে গেলে টোল তুলে নেওয়া হবে এ জাতীয় কোন নির্দেশনা নেই। টোল তোলা না-তোলা বিষয়টি নির্ভর করে মূলত রাজনৈতিক সিদ্ধান্তের উপর। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি তুলে অর্থ মন্ত্রণালয়ে জানালে পর্যায়ক্রমে তার একটা ফল পাওয়া যেতে পারে।

Daily World News

বাঁশখালী‌তে রিস‌সো কোসাই কাই এর উ‌দ্যো‌গে ফ্রি চি‌কিৎসা সেবা সম্পন্ন

ইউক্রেনের কতভাগ দখল করেছে রাশিয়া..? জেলেনস্কি অভয় বাণী…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনারা সেভেরোদোনেৎস্কসহ ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে, সেই সব অঞ্চল মুক্ত করবে ইউক্রেন।

শনিবার লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক শহরের পতন হয়। এর মাধ্যমে পুরো লুহানেস্ক এখন রাশিয়ার দখলে চলে এসেছে।

সেভেরোদোনেৎস্ক হারানোর পরই রুশদের কাছে হারানো সব অঞ্চল পুনরায় ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন জেলেনস্কি।

শনিবার স্থানীয় সময় রাতে ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ৪৫টি মিসাইল এবং রকেট ছুঁড়েছে রাশিয়া।

তিনি আরও জানান, সাধারণ ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে নিষ্ঠুর পন্থা অবলম্বন করছে রুশ সেনারা।

এদিকে গত মাসে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের ২০ ভাগ অঞ্চল দখল করে নিয়েছে।

সেভেরোদোনেৎস্কের পতনের মাধ্যমে এটির পরিমাণ আরও বাড়ল।

বন্দর শহর মারিউপোল হারানোর পর বড় সেভেরোদোনেৎস্কের পতন ইউক্রেনের জন্য সবচেয়ে বড় ‘পরাজয়। ’ সূত্র: আল জাজিরা

বাঁশখালী‌তে রিস‌সো কোসাই কাই এর উ‌দ্যো‌গে ফ্রি চি‌কিৎসা সেবা সম্পন্ন

 //চট্টগ্রাম প্রতিনিধি//

রিসসো কোসেই-কাই বাংলাদেশ মেড়িকেল সার্ভিস এর উদ্যোগে বাংলাদেশ বুড্ডিষ্ট ডক্টরস এসোসিয়ন এর সহযোগিতায় বাঁশখালীর শীলকুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ফ্রি চিকিৎসা ক্যাম্প শুক্রবার সকালে অনুষ্টিত হয়। রিসসো কোসেই-কাই মেড়িকেল সার্ভিস এর সভাপতি অধ্যাপক ডা: কল্যাণ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্টানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) খোন্দকার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন শীলকুপ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কায়েশ সরোয়ার সুমন।

রিসসো কোসেই-কাই বাংলাদেশ এনজিও কার্যক্রমের প্রকল্প কর্মকর্তা অনুজ বড়ুয়ার সঞ্চালনায়, রিসসো কোসেই-কাই বাঁশখালীর প্রধান ও বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার স্বাগত বক্তব্যে সন্মানিত অতিথি ছিলেন এবং চিকিৎসা ক্যাম্পে অংশ গ্রহন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: অসীম কুমার বড়ুয়া. রিসসো কোসেই-কাই বাংলাদেশ মেড়িকেল সার্ভিস এর সাধারন সম্পাদক শিশুরোগ বিশেষজ্ঞ ডা: ভাগ্যধন বড়ুয়া,রিসসো কোসেই-কাই বাংলাদেশ মেড়িকেল সার্ভিস এর অর্থ সম্পাদক অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা: হিমাদ্রী বড়ুয়া, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা: দেব প্রতিম বড়ুয়া,ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: দিবাকর বড়ুয়া, শিশুরোগ বিশেষজ্ঞ ডা:জয়দত্ত বড়ুয়া,দন্তরোগ বিশেষজ্ঞ ডা:স্নেহাশীষ বড়ুয়া, ডা: সৈকত বড়ুয়া,ডা: দ্বীপশিখা বড়ুয়া, ডা: অনিক বড়ুয়া, ডিপলু বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, অরুপ বড়ুয়া, শাওন বড়ুয়া, রবিন বড়ুয়া, ধ্রুব বড়ুয়া, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাংগঠনিক সম্পাদক প্রকাশ বড়ুয়া, বাবুল বড়ুয়া,অপু বড়ুয়া বাবুন, উজ্জল বড়ুয়া,উদীপ বড়ুয়া, আমান উল্লাহ , মনির সিকদার, প্রীতম, নিশান, চয়ন, আদিত্য, উচ্ছাস প্রমুখ।

রিসসো কোসেই-কাই বাংলাদেশ এনজিও কার্যক্রমের অংশ হিসাবে রিসসো কোসেই-কাই মেড়িকেল সার্ভিস এর উদ্যোগে বাংলাদেশ বুড্ডিষ্ট ডক্টরস এসোসিয়ন,সন্ধানী চট্টগ্রাম মেড়িকেল কলেজ ইউনিট সহ বাঁশখালীর সর্বস্তরের জনগ‌নের সার্বিক সহযোগিতায় অনুুষ্টিত এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৪ শতাধিক সাধারন জনগনকে চিকিৎসা সেবা ঔষধ প্রদান করা হয় । এ সময় এ মানবতা মূলক কাজের জন্য জাপান ভিত্তিক বৌদ্ধ ধর্মীয় সংগঠন রিসসো কোসেই-কাই বাংলাদেশ এর প্রশংশা করেন এ কার্যক্রম অভ্যাহত রেখে সাধারন জনগনের পাশে থাকার আহবান জানান।

Daily World News

আজত রাসায়নিক কারখানা রাশিয়ার দখলে

আজত রাসায়নিক কারখানা রাশিয়ার দখলে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ  লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরে অবস্থিত আজত রাসায়নিক কারখানা দখলে নিয়েছে রাশিয়া। মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা জানান, রুশ ও রাশিয়াপন্থী বাহিনী সেভেরোদোনেৎস্ক শহরে অবস্থিত আজত রাসায়নিক কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া আট শতাধিক বেসামরিক নাগরিককে ‘সরিয়ে’ নেওয়া হয়েছে।

রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী আন্দ্রেই মারাচকো টেলিগ্রাম অ্যাপে জানান, রাশিয়া ও মিত্র বাহিনী ‘আজত প্ল্যান্ট ইন্ডাস্ট্রিয়াল জোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে’।

আরেক বিচ্ছিন্নতাবাদী মুখপাত্র ইভান ফিলিপোনেঙ্কো বলেন, কয়েক সপ্তাহের লড়াইয়ের সময় প্ল্যান্টে আশ্রয় নেওয়া প্রায় আট শতাধিক বেসামরিক মানুষকে ‘সরিয়ে’ নেওয়া হয়েছে।

এদিকে, সেভেরোদোনেৎস্ক শহরটি রাশিয়ান বাহিনী পুরোপুরি দখল করে নিয়েছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক।

অলেক্সান্ডার স্ট্রিউক ইউক্রেনের জাতীয় টেলিভিশনে বলেন, শহরটি এখন রাশিয়ার সম্পূর্ণ দখলে। তারা শহরটিতে তাদের নিজস্ব নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমি যতদূর জানি তারা এক ধরনের কমান্ড্যান্ট নিয়োগ করেছে।

লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই আরও জানান, রুশ বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেভেরোদোনেৎস্ক পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাওয়ার পথে।

শহরের ৯০ শতাংশ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। শহরের যেসব ভবন বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার  ৮০ শতাংশ ভেঙে ফেলতে হবে।

Daily World News

বালিয়াডাঙ্গিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু

বালিয়াডাঙ্গিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীত উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুন্নি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন। (২৫ জুন) শনিবার সকালে উপজেলার গোয়ালকারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুন্নি আক্তার ওই গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে ও বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন। তাৎক্ষণিক ভাবে আহতদের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানায়, লাহিড়ী থেকে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় হঠাৎ নিহত মুন্নি রাস্তায় চলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

এ ঘটনায় আরো চারজন আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালক ও আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও সদর আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। আহতদের মধ্যে বাকি দুইজন বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

মাগুরার বাবুখালীর কাওয়ালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

//সুজন মাহমুদ, মাগুরা//

মাগুরার মহম্মদপুরে বিয়ের দাবিতে মাস্টার্স শেষ বর্ষের এক কলেজ ছাত্রী তার প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান নিয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ বছর প্রেম এবং একাধিক বার শারীরিক সম্পর্কের পর এখন তাঁকে অস্বীকার করছে তার প্রেমিক।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রেমিকাকে দেখতে ভিড় করছেন প্রেমিকের বাড়ির সামনে স্থানীয়রা।

প্রেমিক যুবক রাজকুমার বিশ্বাস (৩০) উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওয়ালী পাড়া গ্রামের পদ্ম কুমার বিশ্বাসের ছেলে।

এদিকে প্রেমিকা বাড়িতে আসার খবর শুনে উধাও হয়েছে প্রেমিক। গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। দুই দিন পাড় হলেও ছেলের পরিবার বা স্থানীয়রা তার সমাধান করতে এগিয়ে আসেনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বা মেম্বাররা ঘটনার কথা জানলেও কোনো পদক্ষেপ নেননি।

রাজকুমার বিশ্বাস বাড়িতে অবস্থানরত ওই নারী জানান, রাজকুমারের সাথে তার প্রায় সাত বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। প্রেমের সম্পর্ক নিয়ে বিয়ের আশ্বাসে রাজকুমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। রাজকুমারের পরিবার তাদের সম্পর্কের বিষয়টি আগে থেকেই জানতো। রাজকুমারের বাড়ির পাশে তার প্রেমিকার জামাই বাবুর বাড়ি। সেই সুবাদে তাদের প্রথম পরিচয় ও প্রেম হয়।

ওই নারী আরও জানান, প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর মাগুরা ও ফরিদপুরের বিভিন্ন মেসে তাঁরা গোপনে দেখা করতো। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এর তিন মাস পর বাচ্চা নষ্ট করার জন্য চাপ দেয় রাজকুমার। পরে বাচ্চা নষ্ট করে ফেলি।

এর আগে গত ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে বিয়ের দাবিতে রাজকুমারের বাড়িতে চলে আসে ওই নারী। তখন স্থানীয় চেয়ারম্যান ও মেম্বররা বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে বাড়িতে ফেরত যেতে বাধ্য করেন। কিন্তু পরে আর বিয়ে হয়নি।

ছেলের বাড়িতে গিয়ে ছেলের বোন রুপা রানীকে ছাড়া কাউকে পাওয়ায় যায়নি। তিনি বলেন, ‘শুক্রবার হঠাৎ এই নারী বাড়িতে ওঠে আসে। প্রথমে বলে রাজকুমারের কাছে টাকা পাবো। এখন বলছে রাজকুমার তার প্রেমিক। তাকে আমরা খাবার দিয়েছি সে খেয়েছে। এখানে কোন অনশন চলছে না।’

স্থানীয় বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী বলেন, ‘অনেক আগে একবার এই মেয়ে এসেছিল। এখন আবার এসেছে। দুই পক্ষকে ডাকা হয়েছে আশা করি আজ একটি সুন্দর সমাধান করে দিতে পারবো।

তীব্র মুদ্রাস্ফীতি/ রিজার্ভ সংকট/  কাগজ নেই/  পাঠ্যবই ছাপানো বন্ধ পাকিস্তানে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

শ্রীলংকার দশা শুরু হয়েছে পাকিস্তানেও। তীব্র মুদ্রাস্ফীতি, রিজার্ভ সংকট। আমদানি বন্ধ। হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম।

ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। পেট্রোলপাম্পে লম্বা লাইন। ইতিহাসে প্রথমবারের মতো ডলারের বিপরীতে রুপির মান দাঁড়িয়েছে ২০৭.৫৯! দুই সপ্তাহ আগে ছিল ২০৪।

এক বছর আগে ছিল ১৬৩ রুপি! চলমান এ দুরবস্থার মধ্যেই নতুন আরেক দুঃসংবাদ দিল দেশটির মুদ্রণ শিল্প। কাগজ সংকট। শিক্ষার্থীদের জন্য এ বছর পাঠ্যবই ছাপাতে পারবে না পাকিস্তানের সিন্ধু, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার পাঠ্যপুস্তক বোর্ড । খবর এনডিটিভির।

১০ আগস্ট থেকে শুরু হতে চলেছে নতুন শিক্ষবর্ষ। কিন্তু পাকিস্তানজুড়ে ক্রমেই বাড়ছে কাগজ সংকট। এ পরিস্থিতিতে আগামী শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ছাপা বন্ধ করার সিদ্ধান্ত নিল অল পাকিস্তান পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পাকিস্তান অ্যাসোসিয়েশন অব প্রিন্টিং গ্রাফিক আর্ট ইন্ডাস্ট্রিজসহ (পিএপিজিএআই) কাগজ ও মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন।

দেশটির শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ কায়সার বাঙালির সঙ্গে একটি যৌথ সাংবাদিক বৈঠকে মুদ্রণ ব্যবসায়ী, প্রকাশক এবং কাগজ ব্যবসায়ীদের সংগঠনগুলো জানিয়েছে, বর্তমান সংকটের কারণে স্কুল-কলেজের আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবই ছাপানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমন পরিস্থিতির জন্য সে দেশের সরকারের ‘ভুল নীতি’ দায়ী বলে অভিযোগ তুলেছেন কাগজ এবং মুদ্রণ ব্যবসায়ীরা। তাদের মতে, সরকার দীর্ঘদিন ধরে দেশীয় কাগজ উৎপাদক সংস্থাগুলোকে একতরফা ব্যবসা করার সুযোগ দিয়েছে।

রাশ টেনেছে বিদেশি কাগজ আমদানিতে। ফলে মূল্যবৃদ্ধির আবহে সে দেশে কাগজ উৎপাদন তলানিতে ঠেকায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।

আগেরদিন (বুধবার ) করাচির এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রকাশক ও বইবিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি খালিদ আজিজ বলেন, আগে যে বইয়ের দাম ছিল ২০০ রুপি।

সামনের দিনগুলোতে সেই বই কিনতে হবে ৯০০ রুপিতে। কারণ হিসাবে মুদ্রণশিল্পে সরকারের ৭০ শতাংশ করারোপকে দায়ী করেন তিনি।

পাকিস্তানকে বাঁচাতে বিপুল অর্থ সাহায্য চীনের : আর্থিক সংকটের হাত থেকে পাকিস্তানকে বাঁচাতে এগিয়ে এলো চীন। চীনের একাধিক ব্যাংকের কনসোর্টিয়াম পাকিস্তানকে ২৩০ কোটি ডলার দিয়েছে। শুক্রবার স্টেট ব্যাংক অব পাকিস্তানে এ অর্থ জমা পড়েছে বলে টুইটে নিশ্চিত করেছেন দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল।

১০ জুনের হিসাব হলো, পাকিস্তানের স্টেট ব্যাংকের কাছে নয়শ কোটি ডলার আছে, তা দিয়ে মাত্র ৬ সপ্তাহের আমদানির খরচ মেটানো সম্ভব। তাই পাকিস্তানের কাছে চীনের থেকে পাওয়া ২৩০ কোটি ডলারের খুবই প্রয়োজন ছিল।

২০১৫ সালে ধুঁকতে থাকা পাকিস্তানের অবকাঠামোর উন্নয়নে এগিয়ে আসে চীন। পশ্চিম চীনের সঙ্গে দক্ষিণ পাকিস্তানের গদারকে যুক্ত করে মহাসড়ক নির্মাণ করে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসির অধীনে প্রাথমিকভাবে ৪৬ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা থাকলেও এখন তা ৬৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আইএমএফের সঙ্গেও পাকিস্তানের আলোচনা চলছে। তারা যাতে আগের মতো এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি দেয় তা নিয়ে আলোচনা অনেকদূর এগিয়েছে। বুধবার রাতে আইএমএফ ও পাকিস্তান ২০২২-২৩-এর বাজেট নিয়ে একটা সমঝোতায় পৌঁছেছে। সেখানে কীভাবে খরচ কমানো হবে এবং আয় বাড়ানো হবে, তা নিয়ে মতৈক্যে পৌঁছেছে দুপক্ষ।

দ্য ডন জানিয়েছে, সমঝোতা অনুযায়ী প্রতি মাসে পাঁচ টাকা করে পেট্রোলিয়াম কর বসানো হবে। ১০ মাস কর বসবে। কর আদায়ের টার্গেট করা হয়েছে ৪২ হাজার ২০০ কোটি টাকা। সংস্থাগুলোকে পভার্টি ট্যাক্স দিতে হবে। অতিরিক্ত বেতন ও পেনশনের জন্য যে তহবিল রাখা হয়েছিল, সেটাও বন্ধ করা হবে।

 

রাণীশংকৈল রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি- মাহবুব, সম্পাদক-সেন্টু

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন(২৪ জুন)

শুক্রবার পৌর শহরের শিবদিঘী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। মোট ১৬৪৫ ভোটারের মধ্যে ১০৯৯ জন ভোট দেন। ৩১টি ভোট বাতিল বলে গণ্য হয়।

সভাপতি পদে মাহবুব আলম( প্রতিক চেয়ার) ৮৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খায়রুল কবির(রিক্সা) পেয়েছেন ১৯৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মফিজুল ইসলাম সেন্টু( গরুরগাড়ি) ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রাজ্জাক( হ্যারিকেন) পেয়েছেন ৩৮৮ ভোট।

নির্বাচন পরিচালনা করেন মীরডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী, সাবেক পৌর আ’লীগ সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, আ’লীগ নেতা আব্দুর রশিদ,আ’লীগ নেতা মুক্তার হোসেন,  ও সাংবাদিক খুরশিদ আলম শাওন। প্রসঙ্গত ভোটগ্রহনকালে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও থানার প্রতিনিধি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে  মাস্ক পরার নির্দেশ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া ওই অফিস আদেশে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

মহামারির মধ্যে ঘরের বাইরে মাস্ক পরে থাকার সরকারি নির্দেশনা বলবৎ থাকলেও নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশে ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। ৫৪৩ দিন বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো হয় স্বাস্থ্যবিধি মেনে।

রাণীশংকৈলে আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়(২৩ জুন) বৃহস্পতিবার  বাংলাদেশ আওয়ামী লীগের, ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এদিন সকালে উপজেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বিকেলে পৌর শহরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে।র‍্যালিতে আ’লীগ সভাপতি সইদুল হক,সাধারণ সম্পাদক তাজউদ্দিন ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।পরে আ’লীগ কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি ছাড়াও বক্তব্য দেন- সহ-সভাপতি জবায়দুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ছাত্রলীগ নেতা মেনন, তামিম, আ’লীগ নেতা এম এ মোমিন, ফজলুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে আ’লীগের দীর্ঘ সংগ্রামমুখর ইতিহাস ও স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু ও আ’লীগের নেতৃত্বের কথা তুলে ধরেন। সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা আবু জাহিদ।