ফরিদগঞ্জের ফরিদকে গলা কেটে হত্যা করল তার বন্ধু

মোঃ হোসেন গাজী।।

ফরিদ উদ্দিন ভুইয়ার (২৫) এর মানিভ্যাগে এক হাজার টাকার ১০টি চকচকে নতুন নোট দেখে হঠাৎ লোভে পড়ে যায় বন্ধু সালাউদ্দিন ভুইয়া (৩৯)। সেই লোভ এবং পূর্ব শত্রুতার জেরে পাশ্ববর্তী যুবক আব্দুর রহমান (২২) কে সাথে নিয়ে পরিকল্পনা অনুযায়ী রাতের আঁধারে ঘরে ঢুকে দা দিয়ে কুপিয়ে খুন করা হয় ফরিদ উদ্দিনকে।

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার আলোচিত ফরিদ উদ্দিন হত্যার ঘটনার এমনই নির্মম স্বীকরোক্তি দিয়েছেন পুলিশের হাতে আটক দুই আসামি।

১৮ এপ্রিল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।

এর আগে গত ১৫ এপ্রিল রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের ভুইয়া বাড়িতে নিজ বসত ঘর থেকে ফরিদ উদ্দিনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

. বরিশালে রূপাতলী টার্মিনাল কার্যালয়ে হামলা: কাউন্সিলর-আ’লীগ নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

//নিজস্ব প্রতিবেদক, বরিশাল//

বরিশাল জেলা  বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লাকে হত্যাচেষ্টার ঘটনায় এবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের নেতাসহ ৫০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান জানান, একই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছিল। কিন্তু সেই মামলায় তথ্যগত ভুল ছিল। তাই ফৌজদারি কার্যবিধি ২০৫ (ঘ) অনুসারে রোববার (১৭ এপ্রিল) আদালতে নালিশি মামলাটি দায়ের করেছেন সুমন মোল্লার মা সেতারা বেগম। তিনি আরও জানান, বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ শুনানি শেষে পূর্বের দায়ের করা জেনারেল রেজিস্ট্রার (জিআর) ২৭৮/২২ মামলার সঙ্গে একত্রে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

রোববার আদালতে দায়ের করা মামলাটিতে ১৫ জনের নাম উল্লেখ এবং ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সুমন মোল্লার মা সেতারা বেগম বলেন, রূপাতলী বাসস্ট্যান্ড দখলে নিতে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে তার সন্ত্রাসীরা ৪ এপ্রিল ইফতারের কিছুক্ষণ আগে আমাদের ঘরসহ মোট তিনটি ঘরে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আমার ছেলে সুমন মোল্লাকে কুপিয়ে হত্যাচেষ্টা চালায়।

মামলায় এক আসামি গ্রেপ্তার হলেও বাকিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। তাদের পুলিশ আটক করছে না। তিনি বলেন, আমি ঘটনার বিচার চাই। আদালতে দায়ের করা মামলায় আসামিরা হলেন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির, তার ভাই মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম জাহিদুর রহমান মনির, ছোট ভাই সাবেক ছাত্রদল নেতা মামুন মোল্লা, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিুকর রহমান মাসুম, সাধারণ সম্পাদক মীর শহিদুল ইসলাম রনি, মঈন সিকদার, ওয়াদুদুর রহমান সোহেল মোল্লা, আজম, বাসার, সুরুজ, পান্না মৃধা, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাফিন মাহমুদ তারিক, শফিকুল ইসলাম ওয়ারেছ ও জাহিদ। এছাড়া মামলায় আরও ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আস্থা ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই: সিইসি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে আপনাদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়েছে। আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চাই।

সোমবার রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বেলা ১১টা ৮ মিনিটে ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু হয়। সংলাপ শুরুর আগে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, আমরা দায়িত্ব নেয়ার পরই অংশীজনদের সঙ্গে সংলাপ করছি। এরই ধারাবাহিকতায় আপনাদের মতামত নিতে আপনাদের মূল্যবান কথা শুনবো। আমরা আপনাদের মতামত নোট করে পর্যালোচনা করবো। সংলাপের মতামত নিয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ করা হবে।

এর আগে শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে তিন দফায় বৈঠক করে ইসি।

চাঁদপুর সদরের চান্দ্রায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাউল বিতরণ

মোঃ হোসেন গাজী।।।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাউল বিক্রি কার্যক্রম শুরু এবং উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী

১৮ (এপ্রিল সোমবার) সকাল ৯ টায় ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তায় চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী।

এসময় চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন, চান্দ্রা চৌরাস্তার ডিলার মোঃ  ইব্রাহিম হোসেন( ইবু), খাদ্য পরিদর্শক তাপন চন্দ্রনাত দাশ সহ অন্যানরা। এসময় ৩৯৩ জন হতদরিদ্রদের মাঝে ৩০ কেজি করে চাউল  বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 

মোদির-শাহবাজ।। একে অপরকে চিঠিতে কি লিখলেন!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের সদ্য ক্ষমতা নেওয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। । এর পর হাতে লেখা চিঠিও পাঠিয়েছিলেন তিনি। মোদির সেই চিঠির উত্তর দিয়েছেন শাহবাজ। ভারতের সঙ্গে শান্তি এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কেই পাকিস্তান আগ্রহী বলে জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চিঠিতে শাহবাজ শরিফ জম্মু ও কাশ্মীর সংকট সমাধানের কথাও বলেছেন। তিনি জানান, ইসলামাবাদ সব সময়ই শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতায় বিশ্বাসী।

মোদিকে দেওয়া চিঠিতে তিনি আরও লেখেন, অভিনন্দন বার্তার জন্য আপনাকে ধন্যবাদ। পাকিস্তান শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে বিশ্বাসী। জম্মু ও কাশ্মীরের মতো অমীমাংসিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ের কথা সবাই জানে। এবার দুই দেশের মধ্যে শান্তি ও সামাজিক-অর্থনৈতিক উন্নতির দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।

এর আগে, গত সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ শরিফ। তাকে অভিনন্দন জানিয়ে মোদি লেখেন, শুভেচ্ছা। শান্তি, সন্ত্রাসমুক্ত অঞ্চলের আশায় থাকবে ভারত। ভারত যে সব সময় প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে সে কথাও মনে করিয়ে দিয়েছিলেন মোদি। সেই চিঠিরই উত্তর দিলেন শাহবাজ।

English Dainikbiswa

হাজার কোটি টাকার সম্পদ প্রাথমিক শিক্ষিার; কেঁচো খুরতে সাপ!

৬১ টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছে সরকার

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব জেলা পরিষদ বিলুপ্ত করেছে সরকার।

বিলুপ্ত করা জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে। এমতাবস্থায় জেলা পরিষদ আইনের ধারা ৮২ অনুযায়ী সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত আইনের ধারা ৭৫-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা/ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের ওপর দায়িত্ব অর্পণ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

দেশের ৬১ জেলায় ২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হয়। ২০১৭ সালের ১১ জানুয়ারি নির্বাচিতরা শপথ নেন। ওই বছরের জানুয়ারি মাসেই জেলা পরিষদগুলোর প্রথম বৈঠক হয়। ফলে পরিষদের ৫ বছরের মেয়াদ গত জানুয়ারিতেই শেষ হয়েছে।

জেলা পরিষদ আইন অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

English Dainikbiswa

জগন্নাথপুরে বিকল্প ব্রীজের দাবীতে মেয়রের সাথে ব্যবসায়ী সমিতির সাক্ষাৎ

রাশিয়ার গ্যাস ইউক্রেন দিয়েই ইউরোপে সরবরাহ করবে গ্যাজপ্রম

জগন্নাথপুরে বিকল্প ব্রীজের দাবীতে মেয়রের সাথে ব্যবসায়ী সমিতির সাক্ষাৎ

//রনি মিয়া, স্টাফ রিপোর্টার জগন্নাথপুর//

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর  নলজুর নদীর উপর থাকা (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) ডাকবাংলো রোডের প্রাচীণতম ব্রিজ দেবে যাওয়ায় হাজার হাজার জনসাধারণ, ব্যবসায়ী ও যান চলাচল বন্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েছেন অত্র এলাকার বাসিন্দারা।

পাশাপাশি ডাকবাংলো রোডের সব ধরনের ব্যবসা বানিজ্যে দেখা দিয়েছে চরম সংকট।

এছাড়া ব্রীজ দেবে যাওয়ায়  জগন্নাথপুর বাজারের (পশ্চিম পাড়) সাথে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন।

ব্রীজটি জরুরী ভিত্তিতে সচল কিংবা  বিকল্প ব্যবস্থা না করা হলে পুর্বাঞ্চলের মানুষ যোগাযোগের কারণে চরম  ভোগান্তির শিকার সহ ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত  হবে এমনটাই দাবী করেছেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ।

(রবিবার ১৭ এপ্রিল) দুপুরে জরুরী ভিত্তিতে ব্রীজ সংস্কার বা বিকল্প ব্যবস্থা গ্রহনের দাবীতে জগন্নাথপুর পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তারের সাথে পৌর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জগন্নাথপুর পুর্বপাড় ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জরুরী ভিত্তিতে এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মেয়র মহোদয়কে অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ও সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া , ব্যবসায়ী তালেব আলী, ব্যবসায়ী জমির আলী, ব্যবসায়ী হেলিম মিয়া, ব্যবসায়ী সবুজ চন্দ্র চন্দ, ব্যবসায়ী আব্দুল মুকিত, ব্যবসায়ী অতুল দেব, ব্যবসায়ী প্রহল্লাদ দেব, ব্যবসায়ী আজিজুল ইসলাম, ব্যবসায়ী ছায়াদ আলী, ব্যবসায়ী সেপন মিয়া, ব্যবসায়ী আসকর আলী, ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম, ব্যবসায়ী আলীনুর মিয়া, ব্যবসায়ী রুমেন মিয়া, ব্যবসায়ী মোর্শেদ আলম, ব্যবসায়ী মখদ্দুছ মিয়া, ব্যবসায়ী পংকজ বাবু, ব্যবসায়ী হামজা আহমেদ, ব্যবসায়ী মিজানুর রহমান, ব্যবসায়ী কাউছার আহমদ প্রমূখ।

English Dainikbiswa

রাণীশংকৈলের পৌর কাউন্সিলর কুখ্যাত মোটরসাইকেল চোর পীরগঞ্জে গ্রেফতার

আ.লীগ পরিবারের ছেলে ছাত্রদলের নতুন সভাপতি

রাণীশংকৈলের পৌর কাউন্সিলর কুখ্যাত মোটরসাইকেল চোর পীরগঞ্জে গ্রেফতার

//হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক (৩৮) গত শনিবার ১৬ এপ্রিল রাতে পার্শ্ববর্তী পীরগঞ্জ পৌর শহরে তারাবী নামাজ চলাকালীন মসজিদ সংলগ্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাই খেয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। রাজ্জাক রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, গতকাল ১৬ এপ্রিল  রাণীশংকৈল পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাককে মোটর সাইকেল চুরির ঘটনায় গ্রেফতার করা হয়। এনিয়ে তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

রাণীশংকৈল থানা পুলিশ সূত্রে জানা গেছে, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে একটি চক্র তৈরি করে রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ ও ঠাকুরগাও, দিনাজপুর, বগুড়া ও শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে মোটর সাইকেল চুরি করে আসছিলেন। গত ২ সপ্তাহ আগে হরিপুরে মোটর সাইকেল চুরি করতে গিয়ে তিনি জনতার হাতে ধরা পড়েন এবং পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। ক’দিন পরেই তিনি জামিনে মুক্তি পেয়ে আবার চুরির কাজে জড়িত হন। তার নামে এ পর্যন্ত বিভিন্ন থানায় ৩৫ টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ গত ১৬ এপ্রিল পীরগঞ্জে মোটর সাইলে চুরি করতে গিয়ে তিনি গণধোলাই এর শিকার হন। এসময় ঠাকুরগাঁও ও রাণীশংকৈল থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং রাজ্জাককে গ্রেফতার করে।

এ ব্যাপারে রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান জানান, কাউন্সিলর রাজ্জাককে প্রায় ৬ মাস আগে পৌরসভায় রেজুলেশন করে সাসপেন্ড করা হয়েছে এবং তার কপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে মোটর সাইকেল চোর রাজ্জাকের পিছনে একটি প্রভাবশালী চক্র কাজ করে আসছে বলে অনেকে ধারণা করছেন।

English Dainikbiswa

আ.লীগ পরিবারের ছেলে ছাত্রদলের নতুন সভাপতি

আ.লীগ পরিবারের ছেলে ছাত্রদলের নতুন সভাপতি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। তিনি যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলামের ছেলে।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে আলোচিত হচ্ছে শ্রাবণের সভাপতি হওয়ার বিষয়টি।

এর আগে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। সেই সময় আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রদলের সভাপতি প্রার্থী হওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়। ওই সম্মেলনে ভোটে হেরে তিনি সিনিয়র সহ-সভাপতি মনোনীত হন।

স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলামের বড় ছেলে কাজী মুস্তাফিজুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। মেজো ছেলে কাজী মুজাহিদুল ইসলাম পান্না উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক। সেজো ছেলে কাজী আজাহারুল ইসলাম মানিক উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। আর রফিকুল ইসলামের ছোট ছেলে রওনাকুল ইসলাম শ্রাবণ। কেশবপুরে কাজী পরিবারের প্রায় সবাই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

এ বিষয়ে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার রুহুল আমিন বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে। পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতি করলেও শ্রাবণ ছাত্রকাল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এতে দোষের কিছু নেই। শ্রাবণ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে- এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি। এ বিষয়টি নিয়ে আমাদের দলে কোনো মিশ্রপ্রতিক্রিয়া আছে বলে মনে হয় না।

English Dainikbiswa

রাশিয়ার গ্যাস ইউক্রেন দিয়েই ইউরোপে সরবরাহ করবে গ্যাজপ্রম

রাশিয়ার গ্যাস ইউক্রেন দিয়েই ইউরোপে সরবরাহ করবে গ্যাজপ্রম

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের জানিয়েছে, ইউরোপীয় ভোক্তাদের অনুরোধে তারা ইউক্রেন দিয়েই ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখছে। বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রোববার এক বিবৃতিতে গ্যাসপ্রম জানায়, ১৭ এপ্রিল পর্যন্ত ইউরোপীয় গ্রাহকদের কাছ থেকে তারা ৫৭ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহের অনুরোধ পেয়েছেন।

প্রসঙ্গত, ইউক্রেন সংকট নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হওয়ার পরও ইউরোপে গ্যাস রফতানি অব্যাহত রেখেছে রাশিয়া।

বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস কোম্পানি গ্যাজপ্রম ইউরোপের মোট গ্যাসের ৪০ শতাংশ সরবরাহ করে।

English Dainikbiswa

হাইমচর প্রেসক্লাব সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ ও ইফতার দোয়া অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় মুজিবনগর দিবস পালিত

অবশেষে চট্টগ্রামের জব্বরের বলিখেলা ও মেলা হচ্ছে