হাইমচর প্রেসক্লাব সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ ও ইফতার দোয়া অনুষ্ঠিত

মোঃ হোসেন গাজী।।

হাইমচর প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া এবং প্রেসক্লাবের সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টায় হাইমচর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠানে হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

ইফতার দোয়া ও ব্লেজার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুর হোসেন পাটওয়ারী বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কেবল তথ্য উপাত্ত ও ঘটনার বিবরণ সংগ্রহের পেশা নয়। সাংবাদিক হিসেবে সঠিক ও নির্ভুল তথ্য উপস্থাপন করা প্রথম ও প্রধান কাজ। কলম সৈনিক হিসেবে ঘটনার গভীরে গিয়ে সত্যটাকে বের করে দর্পনের মতো তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের ন্যায় হাইমচর প্রেসক্লাব হাইমচরবাসীর আস্থা ও বিশ্বাসের ধারাবাহিকতা বজায় রেখে অগ্রসর হবে এটাই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর  উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত  সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়া, সহ-সভাপতি এম এ বাশার, আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী।

আরও উপস্থিত ছিলেন, হাইমচর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম, সিনিয়র সদস্য খন্দকার আবুল কালাম, হাইমচর প্রেসক্লাব  সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি মুনছুর পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম রিয়াদ, সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সমাজ কল্যান সম্পাদক  মোতাহার হোসেন স্বপন,

অর্থ সম্পাদক মামুন মিজি, প্রচার সম্পাদক শাহ- আলম মিজি, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ,সাহিত্য সম্পাদক খন্দকার সবুজ,মহিলা বিষয়ক সম্পাদক তাছলিমা জাহান পপি,কার্যনির্বাহী সদস্য আবু তাহের সরদার, জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী,নাজমুল আলম পলাশ, শরীফ হোসেন গাজী,এস এম মতিন,রফিকুল ইসলাম,মোশাররফ হোসেন নয়ন,কামাল হোসেন, মোঃ হোসেন গাজী প্রমুখ।

দোয়া ও  মুনাজাত পরিচালনা করন আলগী বাজার সিনিয়র মাদরাসা অধ্যাক্ষ মাও মোঃ জিল্লুর রহমান ফারকী।

ইফতার মাহফিল শেষে প্রেসক্লাব সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ করা হয়।

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় বিনামূল‍্যে সার বীজ বিতরণ

 

অবশেষে চট্টগ্রামের জব্বরের বলিখেলা ও মেলা হচ্ছে

//আবুল হাসেম, চট্টগ্রাম//

বলি খেলামোদীদের জল্পনা- কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বরের বলি খেলা অনুষ্টিত হতে যাচ্ছে। মহামারী করোনার কারণে পরপর দুই বার এ খেলা স্থগিত করেছিলেন আয়োজক কমিটি। আবার জমবে মেলা, হবে বলীখেলাও। ইংরেজ শাসনের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার ১৩১৬ সনের ১২ বৈশাখ প্রচলন করেন ঐতিহ্যবাহী ‘বলীখেলা’র।

সেই থেকে শুরু। চট্টগ্রামের আবদুল জব্বরের বলিখেলা। যেন খেলা প্রেমীদের মিলন মেলা। ২০১৯ সাল পর্যন্ত এ বলি খেলার ১১০তম আসর নিয়মিত বসলেও মহামারী করোনার কারণে ২০২০ ও ২১ সালে এই অনুষ্ঠান স্থগিত করা হয়। বলীখেলার আগের দিন থেকে শুরু করে পাঁচ দিন ব্যাপী মেলা বসে চট্টগ্রামের লালদীঘির মায়দানে। এ মেলা মূলত লালদিঘী ময়দানে বসলে ও তা ছড়িয়ে পড়ে আশপাশের দুই থেকে আড়াই কিলোমিটার এলাকাজুড়ে। তবে এ বছর মেলার ক্ষেত্রে ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে। বর্তমানে লাল দিঘীর ময়দানে চলছে সংস্কার কার্যক্রম।

এ বছর লালদীঘি মাঠটির সংস্কার কাজ চলমান থাকায় বলীখেলা ও মেলার ১১৩তম আসর স্থগিত ঘোষণা করা হয়েছিল। এ ঘটনায় চট্টগ্রামের সংস্কৃতিপ্রেমীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলে সরব হন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলীখেলা ও মেলা আয়োজনের উদ্যোগ গ্রহন করেছেন। শনিবার (১৬ এপ্রিল) সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় নিজ বাস ভবনে ‘আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি’র সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন চট্টগ্রাম সিটি  কর্পোরেশনের মেয়র। দীর্ঘ সময় ধরে চলা বৈঠকের পর সংবাদ সম্মেলন করে দুপুর ১২টায় বলীখেলা ও মেলা আয়োজনের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, ১২ বৈশাখ (২৫ এপ্রিল) আবদুল জব্বারের বলীখেলা অনুষ্টিত হবে। তবে এবার লালদিঘী মাঠে নয়, খেলা হবে বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে মাঠের সামনের খোলা জায়গায়। একই সঙ্গে হবে মেলাও। আগে পাঁচদিন হলেও এবার মেলা হবে ৩ দিন। ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে বৈশাখী মেলা। মেয়র বলেন, কয়েকদিন আগে একটা ঘোষণা এসেছিল, এবার নাকি আবদুল জব্বারের বলীখেলা হবে না। এটা জানার পর সবার মধ্যে হতাশা তৈরি হয়। অনেকে মোবাইলে সেই হতাশার কথা আমাকে জানান। তারা প্রশ্ন করেছেন, কেন বলীখেলা ও মেলা হবে না। এরপর আমি বললাম- মেলা অবশ্যই হবে। সে জন্য আয়োজক কমিটির সবাইকে ডেকে কথা বললাম। বৈঠকে মেলা ও খেলা আয়োজনের সিদ্ধাস্ত হয়েছে। ১২ বৈশাখ বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বলীখেলা হবে জেলা পরিষদ চত্বরে। আর মেলা হবে ১১, ১২ ও ১৩ বৈশাখ। মেলা আয়োজক কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আয়োজক কমিটির সভাপতি চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল ও সাবেক কাউন্সিলর জামাল হোসেন।

English Dainikbiswa

চট্টগ্রামে গ্রেনেড উদ্ধার মামলায় এক জনের ৫ বছরের কারাদন্ড

সময় মেডিকেয়ার এন্ড হসপিসকে জরিমানা করেছে আমতলী ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামে গ্রেনেড উদ্ধার মামলায় এক জনের ৫ বছরের কারাদন্ড

আবুল হাসেম, চট্টগ্রাম।।

চট্টগ্রামে গ্রেনেড উদ্ধার মামলায় এক জনের পাঁচ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আবদুল হাকিম এই রায় প্রদান করেন। চার বছর আগে নগরীর সদরঘাট থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার এই রায় প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ রকিবুল হাসান (২২)। সে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোদলা কাটা সরকার বাড়ীর মোহাম্মদ জসিম উদ্দিনের পুত্র। তার ছদ্ম নাম সালাহ উদ্দিন আয়ুবী, আবু তাছিব আল বাঙালি ও মো: হাসান।

আদালত সূত্র জানায়, একটি নিখোঁজ ডায়েরীর সূত্র ধরে চট্টগ্রাম মহানগর ডিবি পুলিশ আবদুল্লাহ নামের একজকে খুঁজতে থাকে। এক পর্যায়ে ডিবি পুলিশ জানতে পারে আবদুল্লাহ নেত্রকোনা জেলার কমলাকান্দয় আবস্থান করছে। পুলিশ আবদুল্লাহর ফোনের সূত্র ধরে কয়েকটি মোবাইল নম্বরের সন্ধান পায়। সেই মোবাইলের সূত্র ধরে অনুসন্ধান চালাতে গিয়ে ডিবি কর্মকর্তারা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির তৎপরতা শনাক্ত করতে সক্ষম হন।

২০১৮ সালের ১ জানুয়ারী রাতে নগরীর সদরঘাট থানার শুভপুর বাসস্ট্যান্ড এলাকার একটি ভবনের ৫ম তলায় জঙ্গী অবস্থান নিশ্চিত হয়ে তল্লাশি চালিয়ে ১০ টি তাজা গ্রেনেড, দুইটি সুইসাইড ভেস্ট, দুইটি মোবাইল ফোন উদ্ধার কওে পুলিশ। তল্লাশি কালে দুইটি হাতের আঁকা মানচিত্র পাওয়া যায়। যার একটিতে সদরঘাট থানা এবং অন্যটিতে আশেপাশের সরকারী গুরুত্বপূর্ন স্থাপনার তথ্য উল্লেখ রয়েছে। এ সময় রাকিবুল হাসান ও অপর এক শিশুকে আটক করা হয়। আটককৃতদের বিরোদ্ধে সদরঘাট থানায় একটি মামলা দায়ের করেন নগর পুলিশের বোমা নিস্ক্রয়করণ ইউনিটের সদস্য তৎকালীন পুলিশ পরিদর্শক রাজেস বড়–য়া। অপর দিকে মামলার অপর আসামী ছোট হওয়ায় তার বিরোদ্ধে শিশু আইনে মামলা চলমান রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবি মনোরঞ্জন দাশ জানান, সদরঘাট থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এক ব্যক্তির ৫ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে বিজ্ঞ আদালত। সন্ত্রাস দমন আইনের  ৬ এর ২ ধারায় ৫ বছর ও ৮ ধারায় ৬ মাসের কারাদন্ড এবং ২০ হাজার জরিমানা করেছেন আদালত। কারাদন্ড দুইটি এক সঙ্গে চলবে কিনা তা পূর্ণঙ্গ রায় প্রকাশ হলে জানা যাবে।

 

 

 

 

রুশ সেনাবাহিনী মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

মারিউপোলে ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, যারা অস্ত্র সমর্পণ করবে তাদের জীবনের নিশ্চয়তা দেয়া হবে।

 রুশ সেনাবাহিনী মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে
রাশিয়ার দাবি ইউক্রেনের সেনাদের মারিউপোলে এক জায়গায় ঘিরে ফেলেছে তারা।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, মারিউপোলে ইউক্রেনের যোদ্ধাদের নিশ্চিহ্ন করার অর্থ হলো আলোচনার সমাপ্তি টেনে দেয়া।

এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে মারিউপোলে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে রাশিয়া।

অন্যদিকে কিয়েভের মেয়র শহরের নাগরিকদের রাশিয়ার আরও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছেন। একইসাথে যারা শহর ছেড়ে পালিয়েছেন তাদের ফিরে না আসার অনুরোধ করেছেন।

পশ্চিমা অস্ত্রবাহী বিমান ধ্বংসের দাবি রাশিয়ার

রাশিয়া বলছে পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনের একটি সামরিক বিমান তারা ভূপাতিত করেছে।

ইউক্রেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ওডেশা শহরের বাইরে এই ঘটনা ঘটেছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

নিরপেক্ষ কোন সূত্র থেকে বিবিসি এটি যাচাই করতে পারেনি।

অস্ত্র সমর্পণের আহবান

মারিউপোলে জীবন রক্ষার সুযোগ হিসেবে ইউক্রেনের সৈন্যদের আজ রোববারের মধ্যে আত্মসমর্পণের আহবান জানিয়েছে রাশিয়া।

দেশটি বলেছে এ সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ করলেই কেবল তাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে। এ জন্য তারা কিয়েভের দিকে না তাকিয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেয়ার পরামর্শ দিয়েছে ইউক্রেনের সৈন্যদের।

তারা বলছে ইউক্রেনের যেসব সৈন্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা মারিউপোলে এখনো লড়াই করছে, তারা স্থানীয় সময় সকাল ছয়টা থেকে বেলা একটার মধ্যে তাদের অস্ত্র সমর্পণ করলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

যারা এটা করবে তাদের বন্দী হিসেবে জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হবে।

তবে যারা আত্মসমর্পণ করবে না তাদের বিষয়ে কী হবে সে সম্পর্কে দেশটি তাদের বিবৃতিতে কিছু উল্লেখ করেনি।

রাশিয়ার দাবি ইউক্রেনের সৈন্যদের শহরটির একটি ছোট এলাকায় ঘিরে রাখা হয়েছে।

কিয়েভ ও লভিভ শহরে বিস্ফোরণ চলছেই

রাশিয়া ইউক্রেনে বিমান হামলা আরও জোরদার করেছে।

কিয়েভের মেয়র আরও হামলার আশঙ্কায় শহরে না ফিরতে নাগরিকদের প্রতি অনুরোধ করেছেন।

পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও বিস্ফোরণ শোনা যাচ্ছে।

তবে সেখানকার কর্মকর্তারা বলছেন যে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে চারটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এদিকে রাশিয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ কয়েকজন মন্ত্রীর রাশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এর আগে দেশটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওপরও একই ধরণের নিষেধাজ্ঞা দিয়েছে।

ওদিকে কিয়েভের উত্তরে বুচা শহর থেকে রাশিয়ানরা চলে যাওয়ার পর সেখানকার অধিবাসীরা বাড়িঘর পুনরায় ঠিকঠাক করতে শুরু করেছে।

পুতিন কেন ডনবাস নিয়ন্ত্রণে নিতে চান

মারিউপোলে কী হয়েছে

ইউক্রেনের এই বড় বন্দর নগরীটির পতন আগামী কয়েক দিনের মধ্যে হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ছয় সপ্তাহ ধরে সেখানে রাশিয়ার হামলা চলছে এবং এতে মারা গেছে হাজার হাজার বেসামরিক নাগরিক।

যারা বেঁচে গেছে তারাও কনকনে ঠাণ্ডায় ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

বোমায় শহরটি তছনছ করে দিয়েছে রুশরা। ফলে বিদ্যুৎ, পানি, গ্যাস, পানি ও ঔষধের চরম সংকট তৈরি হয়েছে।

হাজার হাজার মানুষ শহরটির আরও উত্তরে সরে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্টও স্বীকার করেছেন যে শহরটির অল্প অংশই তাদের নিয়ন্ত্রণে আছে।

আমেরিকাতে সতর্ক করেছে রাশিয়া

ওদিকে, রাশিয়া লিখিতভাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে “অপ্রত্যাশিত পরিণতি” ভোগ করতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরকে পাঠানো দুই পাতার রুশ কূটনৈতিক নোটটি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দেখেছে।

চিঠিতে বলা হয়েছে “অত্যন্ত স্পর্শকাতর” অস্ত্র-সরঞ্জাম ইউক্রেনকে দিয়ে “সংঘাতে তেল ঢালা হচ্ছে” যা “অপ্রত্যাশিত পরিণতি” ডেকে আনতে পারে।

প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি ইউক্রেনের জন্য অতিরিক্ত ৮০ কোটি ডলার মূল্যের সামরিক সাহায্য দেওয়ার একটি প্রস্তাব অনুমোদন করার পর রাশিয়া এই হুঁশিয়ারি দিল।

জানা গেছে, প্রস্তাবিত নতুন সাহায্যের আওতায় আমেরিকা ইউক্রেনকে দূরপাল্লার কামান, উপকূল প্রতিরক্ষার ড্রোন, ভারি সাঁজোয়া যান এবং ট্যাংক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। সূত্র: বিবিসি

English Dainikbiswa

সর্ব্বোচ্চ ৬০ বিঘা কৃষি জমি থাকবে এক ব্যক্তির নামে

সংসদের ভেতর ডেপুটি স্পিকারকে মারধর করলেন ইমরানের দলের এমপিরা

সংসদের ভেতর ডেপুটি স্পিকারকে মারধর করলেন ইমরানের দলের এমপিরা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের সদ্য-ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা দেশটির পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশন চলাকালীন ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারিকে মারধর করেছেন।

শনিবার পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য শুরু হওয়া অধিবেশনে ডেপুটি স্পিকারের আসন গ্রহণের সময় তাকে থাপ্পড়, কিল-ঘুষি মারার পাশাপাশি বোতল ও ফুলের টব ছুড়ে মারেন ইমরানের দলের এমপিরা।

দলত্যাগ করায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক এমপিরা মাজারির ওপর চড়াও হন। টেলিভিশন ফুটেজে দেখা যায়, মাজারিকে ইমরানের দলের এমপিরা থাপ্পড় এবং কিল-ঘুষি মারছেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।

শনিবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে পিটিআইয়ের আইনপ্রণেতারা পদ্মফুল নিয়ে আসেন। পিটিআই ত্যাগ করে বিরোধীদের জোটে যোগ দেয়া আইনপ্রণেতাদের উদ্দেশে ‌‘লোটা’ ‘লোটা’ বলে স্লোগান দিতে শুরু করেন। এর এক পর্যায়ে তারা বিরোধীদের আসনে বসার সিদ্ধান্ত নেন।

পিটিআইয়ের আইনপ্রণেতারা বলেন, তারা দলের ২৪ জন ভিন্নমতাবলম্বী সদস্যকে মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোট দিতে দেবেন না। ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটের এই সদস্যরা পিটিআই ত্যাগ করে বিরোধীদের জোটে যোগ দিয়েছিলেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, বিশৃঙ্খলা আর হট্টগোলের পর পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলীয় প্রার্থী হামজা শেহবাজ মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই অধিবেশনের শুরুতে ইমরানের দলের এমপিরা ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদের ওপর হামলা চালিয়েছেন। এতে পিএমএল-কিউয়ের প্রধান চৌধুরী পারভেজ এলাহীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

৩৭১ আসনে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য ১৮৬ ভোটের দরকার হলেও হামজা শেহবাজ ১৯৭ ভোট পেয়েছেন। ইমরানের দল ছেড়ে আসা এমপিরা ভোট দেওয়ায় হামজা বিপুল ব্যবধানে জয় পেয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে পিটিআই-ত্যাগী ২৪ এমপিকে প্রায় দুই সপ্তাহ ধরে একটি হোটেলে রেখেছিল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। যাতে এই সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কোনো চাপের মুখোমুখি না হন, সে জন্য তাদের হোটেলে রাখা হয়।

এদিকে, পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে ডেপুটি স্পিকারের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

English Dainikbiswa

নিজেদের তৈরি ভিসা ও টিকিট দিয়ে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা

হাইমচরে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে যুবকের মৃত্যু

মোঃ হোসেন গাজী।।

হাইমচরে সিলিং ফ্যানের তারের সংস্পর্শে খোরশেদ বরকন্দাজ(৩৫) নামে যুবকের  মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে নয়টার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোটলক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত খোরশেদ বরকন্দাজ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌস্তার পান ব্যবসায়ী ছিলেন। কিছুদিন পূর্বে খোরশেদের মায়ের মৃত্যু হয়েছিলো। তাঁর রুহের মাগফেরাত কামনায় ও পারিবারিক ডায়রিয়া রোগ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্য বাড়ির সকল লোকজন মিলে, ইমামদের দিয়ে খতম পড়ানোর জন্য প্যান্ডেল সাজিয়ে ছিলেন। দোয়া শেষে প্যান্ডেলের কাপড় সরাতে গিয়ে পাশে থাকা লিকেজ সিলিংফ্যান তার গায়ে পড়ে যায়। পরে তার বড় ভাই কুদ্দুস বরকন্দাজ এগিয়ে আসলে তিনিও সর্ট খেয়ে আহত হন। পরে ২জন কে আহত অবস্থায় হাইমচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ কে মৃত্যু ঘোষণা করেন। বাকি একজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নিহত পরিবারের খোজ খবর নিতে ছুটে যান, ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী ও বিশিষ্ট সমাজ সেবক হোসাইন মিয়া ভুট্টা সহ ইউপি সদস্যগন। শোকসন্তপ্ত পরিবার কে ধৈর্য ধারন করার জন্য বলেছেন।

এলাকাবাসীরা জানান, নিহত খোরশেদ চাঁদপুর সদরের চান্দ্রা চৌস্তার পান ব্যবসা করতেন। তাঁর একটি ছেলেও একটি মেয়ে রয়েছেন। তার মায়ের কবর জিয়ারত ও দোয়ার জন্য বাড়িতে এসেছিলেন। সবসময় সকলের সাথে হাসি খুশি থাকতেন। আমরা তাঁর মৃত্যু কে মেনে নিতে পারছি না। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্ত্রী বলেন, পরিবারের উপার্জনক্রম ব্যক্তি ছিলেন তিনি। এখন আমি তাকে হারিয়ে নিরুপায় হয়ে গেলাম। আমার সন্তানদের কে দেখবে। সংসার চালানোর মতো আর কেউ থাকলো না।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ  মাহবুবুর রহমান মোল্লা জানান, বিদ্যুৎ সংস্পর্শে সিলিং ফ্যানের সাথে যুবকের মৃত্যুর ঘটনা টি নিশ্চিত হয়েছি।

English Dainikbiswa

শহীদ হাফিজের স্মরণে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডুমুরিয়ায় অভিযোগের শুনানি শেষ হওয়ার আগেই নালিশী সম্পত্তিতে গাছ লাগিয়ে দখলের চেষ্টা

শহীদ হাফিজের স্মরণে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

//রনি মিয়া, স্টাফ রিপোর্টার//

জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজের ২৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর যুবদল।

১৯৯৮ ইং সালের ১৫  এপ্রিল পার্বত্য শান্তি চুক্তির নামে কালো চুক্তি বাতিলের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির ডাকে সাড়া দেশে অর্ধ দিবস হরতাল  চলাকালীন সময়ে জগন্নাথপুরের রাজপথে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে নিহত হন জগন্নাথপুর উপজেলা যুবদলের অন্যতম  সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজ এর ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শহীদ হাফিজের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে তার স্বরণে ১৫ এপ্রিল রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় জগন্নাথপুর সদর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করেছে জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর যুবদল।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হেরায়ারা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম খসরু, উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান হারুন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী সুহেল আমিন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রিপন মিয়া, পৌর বিএনপি নেতা ফারুক আহমদ, এলখাছ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ হাজী সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোঃ ইউসুফ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক আহমদ,  পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আকমল হোসেন পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি, জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য আব্দুল মালিক, আলিউল আহমেদ, ফকরুল ইসলাম, সৈয়দ আব্দুর রাজ্জাক, পৌর যুবদলের সদস্য মঈন ঊদ্দিন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মারজান চৌধুরী সহ জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি পরিবারের নেতাকর্মী বৃন্দ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর সদর জামে মসজিদের ইমাম মাওঃ আজমল হোসেন জামী।

দোয়াতে মহান আল্লাহ তায়ালার দরবারে শহীদ হাফিজুর রহমান হাফিজের বিদেয়ী আত্মার মাগফিরাত করা হয়েছে, আল্লাহ তায়ালা শহীদ হাফিজ কে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সহ  বিএনপি পরিবারের যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন সংগ্রামে রাজপথে শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। জাতীয়তাবাদী পরিবার সহ সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। পরে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী বৃন্দ শহীদ হাফিজুর রহমান হাফিজের কবর জিয়ারত করেছেন।

ইইউয়ের ১৮ কূটনীতিক বহিষ্কার রাশিয়া থেকে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে গত ৫ এপ্রিল ইইউয়ের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করেছিলো ইইউ। এ বিষয়ে এক বিবৃতিতে ইইউয়ের পক্ষ থেকে বলা হয়েছিলো, এই কূটনীতিকরা এমন কিছু তৎপরতায় জড়িত, যা তাদের কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না।

সেই ঘটনার প্রতিবাদে মস্কোতে ইইউয়ের প্রধান দূত মার্কাস এডেরারকে ওইদিনই তলব করেছিলো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বলেছিলো, ইইউয়ের এই পদক্ষেপের জবাব দেয়া হবে। অবশেষে শুক্রবার তার জবাব দিল মস্কো।

এ বিষয়ক এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত কয়েক দশকে রাশিয়ার সঙ্গে ইইউয়ের যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছিলো, তা ধ্বংস হচ্ছে এবং এ জন্য সম্পূর্ণরূপে দায়ী ইইউ।

এছাড়া বহিষ্কৃত ১৮ কূটনীতিককে যত দ্রুত সম্ভব মস্কো ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। সূত্র: রয়টার্স

English Dainikbiswa

পিরোজপুরের ইন্দুরকানীতে সেহেরিতে চেতনানাশক খেয়ে হাসপাতালে ১০

পিরোজপুরের ইন্দুরকানীতে সেহেরিতে চেতনানাশক খেয়ে হাসপাতালে ১০

//পিরোজপুর প্রতিনিধি//

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামে সেহরি খেয়ে অসুস্থ হয়ে পড়ায় দশজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে উক্ত এলাকায় এ ঘটনা ঘটে।

অসুস্থ দশজন একই এলাকার বাসিন্দা। তারা হলেন- পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার আনোয়ার হোসেন (৯০), শেখ হেলাল (৫০), নাসরিন নাহার (৪৫) ও নাফিস মাহমুদ (২০), ইন্দুরকানী উপজেলা সদর ইউনিয়নের বাসিন্দা অবসর প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার গাজী (৬৫), তার স্ত্রী হালিমা বেগম (৫০), মেয়ে কলেজ ছাত্রী জাকিয়া নাসরিন পপি (২০), জব্বার গাজীর ভাইপো শাহাদাৎ হোসেন বাবু (৩২), জব্বার গাজীর ভাইপো সাকিল গাজী (৪০), সাকিরের স্ত্রী সুরাইয়া বেগম (৩৫)।

অসুস্থদের মধ্যে আব্দুল জব্বার গাজীকে পিরোজপুর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আব্দুল জব্বারের ভাতিজা রাসেল গাজী বলেন, শুক্রবার ভোর রাতে সেহেরি খাবার পরে হঠাৎ করেই আমার ও পাশের বাড়ির কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। পরে অবস্থা খারাপ দেখে স্থানীয় প্রতিবেশী অটোরিকশা চালক হৃদয় গাজীকে সঙ্গে নিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি।

এ অসুস্থতার কারণ প্রসঙ্গে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের বলেন, খাবারে নেশাজাতক দ্রব্য মেশানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, স্থানীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাই নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

English Dainikbiswa

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন সম্ভাবনার জন্য বিশ্বের প্রস্তুত হওয়া উচিত- জেলেনস্কি

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন সম্ভাবনার জন্য বিশ্বের প্রস্তুত হওয়া উচিত- জেলেনস্কি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার সিএনএনকে বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন সম্ভাবনার জন্য “বিশ্বের সমস্ত দেশকে” প্রস্তুত থাকতে হবে।

জেলেনস্কি শুক্রবার কিয়েভের রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি একচেটিয়া সাক্ষাত্কারে সিএনএন-এর জেক ট্যাপারকে বলেছিলেন যে পুতিন পারমাণবিক বা রাসায়নিক অস্ত্রের দিকে যেতে পারেন কারণ তিনি ইউক্রেনের জনগণের জীবনের মূল্য দেন না।

“শুধু আমিই নয় — সমগ্র বিশ্বের, সমস্ত দেশকে চিন্তিত হতে হবে কারণ এটি প্রকৃত তথ্য হতে পারে না, তবে এটি সত্য হতে পারে,” জেলেনস্কি তার বক্তব্যকে জোর দেওয়ার জন্য ইংরেজিতে স্যুইচ করে বলেছিলেন।

“রাসায়নিক অস্ত্র, তাদের এটি করা উচিত, তারা এটি করতে পারে, তাদের জন্য মানুষের জীবন, কিছুই নয়। সে কারণেই,” জেলেনস্কি বলেছিলেন। “আমাদের চিন্তা করা উচিত ভয় নয়, ভীত নয় বরং প্রস্তুত হওয়া উচিত। তবে এটি ইউক্রেনের জন্য প্রশ্ন নয়, শুধু ইউক্রেনের জন্য নয়, আমি মনে করি সারা বিশ্বের জন্য।”

বিস্তৃত সাক্ষাত্কারে, জেলেনস্কি একটি রাশিয়ান জাহাজের ডুবে যাওয়া, তার সামরিক বাহিনীর হতাহতের ঘটনা এবং যুদ্ধের কারণে তাকে এবং তার জনগণের উপর মানসিক আঘাতের বিষয়ে কথা বলেছেন।

জেলেনস্কি রাশিয়ার সাথে 50 দিনের যুদ্ধ জুড়ে ইউক্রেনে থেকে গেছেন, কারণ ইউক্রেনের বাহিনী কিয়েভ দখল করার ক্রেমলিনের প্রচেষ্টাকে প্রতিহত করেছে এবং রাশিয়াকে দেশের পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে তার যুদ্ধ প্রচেষ্টা পুনরায় ফোকাস করতে বাধ্য করেছে, যেখানে ইউক্রেন একটি উল্লেখযোগ্য বৃদ্ধির প্রত্যাশা করছে। সামনের দিনগুলিতে লড়াইয়ে। একই সময়ে, রাশিয়া কিয়েভের উপকণ্ঠে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং এখনও দূরপাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী লক্ষ্য করার ক্ষমতা বজায় রেখেছে।

মার্কিন কর্মকর্তারা এই সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছেন যে পুতিন যদি এক কোণায় ফিরে যান, তাহলে ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে যেতে পারেন। সিআইএ ডিরেক্টর বিল বার্নস বৃহস্পতিবার বলেছেন যে সিআইএ সম্ভাবনার উপর “খুব গভীরভাবে” নজর রাখছে, যখন জোর দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও এমন কোনও লক্ষণ দেখেনি যে রাশিয়া এমন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

“প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়ান নেতৃত্বের সম্ভাব্য হতাশার পরিপ্রেক্ষিতে, তারা এখন পর্যন্ত সামরিকভাবে যে ধাক্কার সম্মুখীন হয়েছে, আমরা কেউই কৌশলগত পারমাণবিক অস্ত্র বা কম ফলনের পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য অবলম্বন দ্বারা সৃষ্ট হুমকিকে হালকাভাবে নিতে পারি না,” তিনি জর্জিয়া টেক এ পাবলিক মন্তব্যে বলেন.

রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নৌ যুদ্ধজাহাজ এই সপ্তাহে কৃষ্ণ সাগরে ডুবে গেছে, যা ইউক্রেন বলেছে একটি ক্ষেপণাস্ত্র হামলার ফল, যখন রাশিয়া দাবি করেছে যে এটি গোলাবারুদ বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনের কারণে হয়েছে।

একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা শুক্রবার বলেছেন যে দুটি ইউক্রেনীয় নেপচুন ক্ষেপণাস্ত্র মোসকভাতে আঘাত করেছে এবং একজন আমেরিকান কর্মকর্তা বলেছেন যে হামলা এবং পরবর্তীতে জাহাজটি ডুবে যাওয়া একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রের ফলাফল। জেলেনস্কি অবশ্য ইউক্রেন একটি ভূমিকা পালন করেছে কিনা তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

“আমরা জানি যে এটির আর অস্তিত্ব নেই। আমাদের জন্য, এটি আমাদের দেশের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র, তাই এটির ডুবে যাওয়া আমাদের জন্য ট্র্যাজেডি নয়। আমি চাই আপনি, বাকি জনগণ, এটি উপলব্ধি করুন। অস্ত্র যত কম হবে। যে রাশিয়ান ফেডারেশন আমাদের দেশে আক্রমণ করেছে, আমাদের জন্য তত ভালো। তারা যত কম সক্ষম। এটা গুরুত্বপূর্ণ।”

জেলেনস্কি বলেছেন যে ইউক্রেনীয় কর্মকর্তারা মনে করেন যুদ্ধে প্রায় 2,500 থেকে 3,000 ইউক্রেনীয় সৈন্য মারা গেছে, এই পরিসংখ্যানের সাথে তুলনা করে তিনি বলেছেন যে রাশিয়ার হতাহতের সংখ্যা 19,000 থেকে 20,000 (রাশিয়া 1,351 সামরিক হতাহতের কথা স্বীকার করেছে)। জেলেনস্কি যোগ করেছেন যে প্রায় 10,000 ইউক্রেনীয় সেনা আহত হয়েছে এবং “কতজন বেঁচে থাকবে তা বলা কঠিন।”

বেসামরিক হতাহতের সংখ্যা নির্ণয় করা আরও কঠিন, তিনি বলেছিলেন।

“বেসামরিক লোকদের সম্পর্কে কথা বলা খুব কঠিন, যেহেতু আমাদের দেশের দক্ষিণে, যেখানে শহর এবং শহরগুলি অবরুদ্ধ — খেরসন, বারডিয়ানস্ক, মারিউপোল আরও পূর্বে এবং পূর্বে যে অঞ্চলটি ভলনোভাখা আছে — আমরা জানি না অবরুদ্ধ সেই এলাকায় কত লোক মারা গেছে,” জেলেনস্কি বলেছিলেন।

এই সপ্তাহে প্রকাশিত যন্ত্রণাদায়ক ভিডিওগুলি সম্পর্কে জানতে চাওয়া হলে তার দেশে মৃত্যু এবং ধ্বংসযজ্ঞ দেখানো হয়েছে, যার মধ্যে একজন ইউক্রেনীয় মহিলা তার ছেলের মৃতদেহ একটি কূপে খুঁজে পেয়েছেন, জেলেনস্কি বলেছেন, “এটি আমার জন্য একটি বড় বেদনা।”

“আমি একজন বাবা হিসাবে এটি দেখতে পারি না, কারণ এর পরে আপনি যা চান তা হল প্রতিশোধ এবং হত্যা করা,” তিনি বলেছিলেন। “আমাকে রাজ্যের রাষ্ট্রপতি হিসাবে দেখতে হবে যেখানে প্রচুর লোক মারা গেছে এবং তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বেঁচে থাকতে চায়।”

“আমরা সবাই যুদ্ধ করতে চাই,” তিনি চালিয়ে যান। “তবে এই যুদ্ধ যেন অন্তহীন না হয় তার জন্য আমাদের সকলকে আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। এটি যত দীর্ঘ হবে, আমরা তত বেশি হারব। এই সমস্ত ক্ষতি ঠিক একই রকম হবে।” সূত্র: সিএনএন

English Dainikbiswa

সুন্দরী নারী সেজে ফেসবুকে প্রেম, মাদ্রাসা শিক্ষককে ডেকে নিয়ে হত্যা

রাশিয়া কিয়েভে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে