প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। দেশটির এনআইএ’র মুম্বাই শাখাকে এক মেইলের মাধ্যমে মোদিকে হত্যার হুমকি দেয়া হয়।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন গোয়েন্দা কর্মকর্তারা।

হুমকি দেয়া মেইলটিতে উল্লেখ করা হয়, আমি দেশজুড়ে ২০ জায়গায় হামলার পরিকল্পনা করেছি। হামলার জন্য ২০ কেজি আরডিএক্স রয়েছে। কয়েক হাজার মানুষকে মেরে ফেলতে পারি আমি। স্লিপার সেলও সক্রিয় রয়েছে।

প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে আগন্তুক মেইলে লিখেন, যত তাড়াতাড়ি পারি, মোদিকে মেরে ফেলতে চাই। প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দেব। আমার জীবন ধ্বংস করে দিয়েছে সে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই পাঞ্জাবের ফেরোজপুর জেলার উড়ালপুরে প্রায় ২০ মিনিট আটকে ছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়। তখন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিলো। কীভাবে এই ঘটনা ঘটল? এই বিষয়ে তখন পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চেয়েছিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

এছাড়া এ ঘটনার পরে বাজেটেও প্রধানমন্ত্রীর নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

ইমরান খান বিকল্প হিসেবে কি আগাম নির্বাচন চান,,,?

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রভাবশালী একটি মহল তাকে তিনটি প্রস্তাব দিয়েছেন যে কোনো একটি গ্রহণ করতে বলেছেন। কিন্তু তিনি তার অবস্থানে অনড় রয়েছেন।

শুক্রবার এআরওয়াই নিউজে প্রচারিত সাক্ষাৎকারে ইমরান খান এসব কথা বলেন। খবর দ্য ডনের।

তিনি বলেন, রোববার তিনি নতুন ‘চমক’ নিয়ে হাজির হবেন।

তিনি জানান, জাতীয় পরিষদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করার পর এ প্রস্তাব দেওয়া হয়।

ইমরান খান বলেন, তাকে যে তিনটি বিকল্প দেয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অনাস্থা প্রস্তাব, পদত্যাগ ও আগাম নির্বাচন।

বিরোধীদল, সরকার বা ‘অন্য পক্ষ’ আগাম নির্বাচন দেওয়া কিংবা তার পদত্যাগের প্রস্তাব করেছে কিনা সে প্রশ্নের জবাব দিতে গিয়ে উল্লিখিত কথা বলেন ইমরান খান।

পাক প্রধানমন্ত্রী বলেন, তিনটি বিকল্প উপস্থাপন করার পর তিনি বলেছিলেন, ‘নির্বাচনই সেরা বিকল্প। আমি পদত্যাগ করার কথা ভাবতেও পারি না। অনাস্থা ভোটের বিষয়ে বলবো, আমি শেষ পর্যন্ত লড়াইয়ে বিশ্বাস করি।’

নিজের দল তেহরিক-ই-ইনসাফের বেশ কয়েকজন সদস্য অনাস্থা ভোটের আগে বিরোধীদের শিবিরে চলে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদের অনাস্থার পদক্ষেপ ব্যর্থ হলেও, আমরা এ ধরনের লোকদের (দলত্যাগী) দিয়ে সরকার চালাতে পারি না। তাই আবার নির্বাচন হলেই পাকিস্তানের জন্য ভালো হবে।’

তিনি আগাম নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন,  যদি আমরা এ অনাস্থা ভোটে জয়লাভ করি, তবে আগাম নির্বাচনে যাওয়া খুবই ভালো হবে।’

বিরোধী দলের অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে সরকারের কৌশল কী হবে এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন,  আমরা আগামী কয়েকদিনের মধ্যে  একটি কৌশল তৈরি করব।’

English Dainikbiswa

চা খাওয়ার আগেই শফিককে মেরে ফেলল ছুরিকাঘাতে

রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের হামলা- মস্কোর কঠোর হুশিয়ারি

চা খাওয়ার আগেই শফিককে মেরে ফেলল ছুরিকাঘাতে

//নিজস্ব প্রতিবেদক//

গরিবের ডাক্তার’ বুলবুল হত্যাকাণ্ডের পাঁচ দিন পার না হতেই রাজধানীতে ফের প্রকাশ্যে হত্যার ঘটনা ঘটেছে।

এবার অফিস থেকে বের হতেই অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ১৮ বছর বয়সি এক তরুণ।

নিহতের নাম মো. শফিক। তিনি বনগ্রাম মার্কেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওয়ারী বনগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

ফুটবল খেলার বাজির পাঁচশ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে নিহত শফিকের সহকর্মীরা।

যদিও এ বিষয়ে সত্যতা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

বিষয়টি ওয়ারী থানাকে জানানো হয়েছে বলে তথ্য দেন তিনি।

নিহতের সহকর্মী মোহাম্মদ সেলিম বলেন  সন্ধ্যার পর শফিক নাস্তা খাওয়ার জন্য কর্মস্থল থেকে বেরিয়ে জুম্মনের চায়ের দোকানে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তার পেটে ছুরিকাঘাত করে। এতে তার পেটের ভুঁড়ি বেরিয়ে পড়ে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনেন তারা। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান শফিক।’

এর আগে ২৭ মার্চ রাজধানীর শেওড়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে আহমেদ মাহী বুলবুল নামের এক দন্ত চিকিৎসক খুন হন।

তার আগে ২৪ মার্চ রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলায় অস্ত্রধারীর গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সুমাইয়া আফরিন প্রীতি নিহত হন।

English Dainikbiswa

২ এপ্রিল শনিবার সৌদি আরবে রোজা শুরু

কর্মহীন ও অনাহারে মানবেতর জীবনযাপন করছে জাহাজ ও বালু উত্তোলন শ্রমীকরা

২ এপ্রিল শনিবার সৌদি আরবে রোজা শুরু

//নিজস্ব প্রতিবেদক//

সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ২ এপ্রিল শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে বলে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমস শুক্রবার প্রতিবেদনে জানিয়েছে।

সৌদিতে শুক্রবার শাবান মাসের শেষ দিন ছিল বলে জানিয়েছে দেশটির চাঁদ দেখা কমিটি। তাই শনিবার পবিত্র রমজান মাস শুরু হবে বলে চাঁদ দেখা কমিটি জানিয়েছে।

দেশটির সুপ্রিম কোর্ট জানায়, শুক্রবার মক্কা আল মুকাররমা মসজিদ আল-হারামে তারাবির ইমামতি করবেন শায়েখ আবদুল্লাহ জুহানি এবং শায়েখ আবদুর রহমান সুদাইস হাফিজাহুমুল্লাহ। মদিনা মনোয়ারা মসজিদে নববীতে শায়েখ আহমেদ তালেব হামীদ ও সালেহ আল বুদাইর।

সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে পবিত্র এই মাস শুরু হয়। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে। শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে।

 

কর্মহীন ও অনাহারে মানবেতর জীবনযাপন করছে জাহাজ ও বালু উত্তোলন শ্রমীকরা

বিশেষ প্রতিনিধি।।

আদালতের রায়ে বর্তমানে নাকি বালু উত্তোলন বন্ধ করেছে সরকার, আমারা এই কাজ শিখেছি অন্য কোন কাজ আমরা জানিনা। আমাদের কথা কেউ ভাবছে না,সকলেই নিজেদের ও নিজের পরিবার পরিজনের কথাই ভাবছে।

বালু উত্তোলন যদি অবৈধ হয়,তাহলে বৈধ ভাবে বালু উত্তোলনের অনুমোদন দেওয়া হউক।বালু উত্তোলন না হওয়ার কারণে চাঁদপুর জেলার সরকারি ও বাসস্থান নির্মান কাজ বন্ধ হয়ে রয়েছে,বালু ব্যতিত কোন প্রকার উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন হওয়া সম্ভাব নয় বললেন,,,,জাহাজ ও বালু উত্তোলন শ্রমীকরা।

তারা আও বলেন,সামনে মাহে রমজান ও ঈদ আমদের কোন আয় রুজি না থাকলে আমরা ও আমাদের পরিবারপরিজন অনাহারে দিন কাটাচ্ছে এবং কাটতে হবে।সরকারের কাছে আকুল আবেদন বালু যদি দেশের জন্যে প্রয়োজন না হয়,আমাদেরকে সরকার কর্মসংস্থান তৈরিকরে আমাদের শ্রমীক ও শ্রমীক পরিবারকে বেঁচে থাকার জন্যে কর্ম তৈরিকরে দেওয়া হউক।

হাইমচরে সূর্যের আলো সমাজ কল্যান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

 মোঃ হোসেন গাজী।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সূর্যের আলো সমাজ কল্যান স্পোর্টিং ক্লাবের উদ্যােগে দেড় শতাধিক গরীব অসহায় কর্মহীন দিনমজুর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ক্লাবের প্রধান উপদেষ্টা ও হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, এবং প্রতিষ্ঠাতা, প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সোহেল হোসাইন গাজীর সুপরামর্শে এই ইফতার বিতরণ করা হয়েছে।

১ লা এপ্রিল) শুক্রবার জুমার নামাজ শেষে হাইমচর উপজেলার গাজীর বাজার প্রধান কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠনে দায়িত্বশীল নেতৃবৃন্দরা জানান আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সূর্যের আলো সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ লিটন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন গাজীর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,২ নং উঃ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সূর্যের আলো সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের সম্মানিত উপদেষ্টা আতিকুর রহমান পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক  মজিবুল্লাহ মানিক, হাইমচর প্রেসক্লাবের প্রচার সম্পাদক শাহ আলম মিজি, উপদেষ্টা বাবুল মিয়া কালু গাজী,নুরু মিয়া মৃধা, মনির হোসেন বেপারী, আবুল কালাম আজাদ, এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি লোকমান হোসেন গাজী, মোঃ ফারুক গাজী, ডাঃ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন (আসিফ), নেছার গাজী, সাংগঠনিক সম্পাদক  রহমান আরফিন আকাশ, মোঃ হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আবু জাফর, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম গাজী, ক্রীড়া ও বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ  দেলোয়ার হোসেন বেপারী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জসিম গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমাম হোসেন মৃধা, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শামসুল উদ্দিন, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মিন্টু বেপারী, সহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী বিতরণকালে সূর্যের আলো সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন গাজী বলেন সারা বিশ্বের মুসলমানদের জন্য রহমত বরকত আর নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবার এসেছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।

করোনা বিপর্যয়ে সাধারণ মানুষেরা ঘরবন্দী,কর্মহীন।তারা যাতে করে রমজানের রোজা রাখতে পারে সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

English Dainikbiswa

রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের হামলা- মস্কোর কঠোর হুশিয়ারি

রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের হামলা- মস্কোর কঠোর হুশিয়ারি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের হামলা নিয়ে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছে ক্রেমলিন। তেলের ডিপোতে এই হামলা শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করবে বলে জানিয়েছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ক্রেমলিন জানায়, এই হামলা শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করবে না।

এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র জানান, পুতিনকে ওই হামলার বিষয়ে অবহিত হয়েছে।  শহরের জ্বালানি সরবরাহ যেন বিঘ্ন না হয়, সেই লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওই মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ার বেলগোরদ প্রদেশের গভর্নর শুক্রবার স্থানীয় সময় সকালে দাবি করেন, ইউক্রেনের দুটি এমআই-২৪ হেলিকপ্টার করে ইউক্রেন এ হামলা করে।

কিন্তু রাশিয়া ইউক্রেনকে যে এমআই-২৪ হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালানোর অভিযুক্ত করেছে, সেই এমআই-২৪ হেলিকপ্টার রাশিয়াও ব্যবহার করে।

ইউক্রেন ও রাশিয়ার দুপুর পেরিয়ে বিকেল হওয়ার পরও ইউক্রেন এখনো এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর ফলে প্রশ্ন দেখা দিয়েছে, ইউক্রেন কি সত্যিই এ হামলা চালিয়েছে?

না কি রাশিয়া ইউক্রেনের ওপর দায় চাপানোর জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে।

গণমাধ্যম বিবিসির প্রতিরক্ষা বিশ্লেষক জোনাথান বিয়েল জানিয়েছেন, ইউক্রেনের পাইলটরা কম উচ্চতায় উড়ে গিয়ে হামলা চালাতে বেশ পটু।

কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষক জোনাথান বিয়েল বলেছেন, রাশিয়ার মাটিতে গিয়ে এ মূহুর্তে হামলা চালাতে আগে ভাববে ইউক্রেন। তাছাড়া এই কাজে প্রচণ্ড সাহসেরও প্রয়োজন।

তিনিও রাশিয়ার মাটিতে গিয়ে ইউক্রেনের হামলা চালানোর বিষয়টি নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন।

তবে জোনাথান বিয়েল বলেছেন, ইউক্রেন যদি সত্যি সত্যি হামলা করে তাহলে প্রমাণ হবে তাদের বিমানবাহিনী এখনো বেশ শক্ত অবস্থানে আছে।

এদিকে এর আগে বেলগোরদ শহরের গভর্নর দাবি করেন, শুক্রবার সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেল ডিপোতে হামলা করা হয়। এ ঘটনায় সেখানে আগুন লাগে। আহত হন দুজন। তবে তা গুরুতর কিছু নয়। দমকল বাহিনী সেখানে কাজ করছে। আশপাশের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

বেলগোরদ শহরটি ইউক্রেনের উত্তর সীমান্তঘেঁষা রাশিয়ার একটি শহর।  দুদিন আগে এই এলাকার একটি অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনার পর অভিযোগের তীর ছোড়া হয় ইউক্রেনের দিকে।  এবার অভিযোগ এলো তেল ডিপোতে হামলার।

English Dainikbiswa

রাশিয়ান সেনাদের সাথে কিয়েভের কাছে প্রচন্ড যুদ্ধ হচ্ছে

রাশিয়ান সেনাদের সাথে কিয়েভের কাছে প্রচন্ড যুদ্ধ হচ্ছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, শহরটির উত্তর ও পূর্ব দিকে রাশিয়ান সেনাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে।

কিয়েভকে নিরাপদ মনে করে যারা ফিরে আসার পরিকল্পনা করছেন তাদেরকে মেয়র সতর্ক করে দিয়েছেন, যেন আপাতত  কেউ কিয়েভে আসার চেষ্টা না করেন।

এ ব্যাপারে মেয়র ভিতালি ক্লিচকো বলেন, কিয়েভে এসে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা এখন কিয়েভে ফিরে আসার পরিকল্পনা করছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ; দয়া করে আরও কিছু সময় নিন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ জানান, ইউক্রেনের সেনারা কিয়েভের উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম দিক থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে অভিযান চালাচ্ছে।

প্রেসিডেন্টের উপদেষ্টার এমন দাবির পরই কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শহরের দিকে না আসতে অনুরোধ করলেন ও প্রচণ্ড যুদ্ধের কথা জানালেন।

এর আগে কিয়েভের প্রাদেশিক গভর্নর স্থানীয় সময় শুক্রবার সকালে জানিয়েছিলেন, রাশিয়ার সেনাদের রাজধানীর আশপাশের কিছু স্থান থেকে সরে যাচ্ছে। কিন্তু তিনি সঙ্গে এও জানিয়ে দেন, অন্য স্থানগুলোতে নিজেদের শক্তি বাড়াচ্ছে রুশ বাহিনী।

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

English Dainikbiswa

ইমরান খানের এই দুঃসময়ে কি বলেলন তার সাবেক স্ত্রী রেহাম

রাশিয়ার জ্বালানী ডিপোতে কে হামলা চালালো, ইউক্রেন নয়তো…?

ইমরান খানের এই দুঃসময়ে কি বলেলন তার সাবেক স্ত্রী রেহাম

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

অনাস্থা ভোটে গদি হারানোর শঙ্কার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিয়েছেন তার সাবেক স্ত্রী রেহাম খান।

বৃহস্পতিবার ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ-পাকিস্তান বংশোদ্ভূত এই সাংবাদিক বলেন, আপনি (ইমরান) যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখন পাকিস্তান অত্যন্ত ভালো ছিল।

আগামী রোববার ইমরান খানের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। গদি হারাতে পারেন তিনি। এমন দুঃসময়ে সাবেক স্ত্রী রেহাম খানের কাছ থেকেও ভর্ৎসনা কুড়াচ্ছেন ইমরান খান।

বৃহস্পতিবার এক টুইটে রেহাম বলেন, বুদ্ধি ছাড়া এই লোকটার সবই আছে।

রেহাম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরানের রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তির ব্যাপারেও মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ইমরানের ভাষণের প্রতিটি পয়েন্ট নিয়ে সমালোচনায় মেতে উঠেন রেহাম খান।

রেহাম খান বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব করার জন্য যে বুদ্ধিমত্তা প্রয়োজন, সেটি ইমরান খানের নেই। যেটি তার ভাষণেই প্রকাশ পেয়েছে।

ভাষণে ইমরান খান বলেন, বাল্যকালে তিনি পাকিস্তানের সমৃদ্ধি দেখেছেন। এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে রেহাম বলেন, হ্যাঁ পাকিস্তান খুবই ভালো ছিল তুমি প্রধানমন্ত্রী হওয়ার আগে।

ইমরান খান তার বক্তব্যে সাফ জানিয়ে দিয়েছেন যে, বিরোধীদের চাপ এবং সংসদে অনাস্থা ভোট আনা হলেও তিনি পদত্যাগ করবেন না। যুক্তরাষ্ট্র বিরোধীদের মদত দিচ্ছে বলেও অভিযোগ করেন ইমরান। যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র।

তবে রেহাম খান মনে করেন, যুক্তরাষ্ট্র ইমরান খানকে ঝুঁকির মুখে ফেলেনি।

অনাস্থা ভোটে সংসদে ইমরান খানের সংখ্যাগরিষ্ঠতা হারানোর শঙ্কা নিয়ে রেহাম খান বলেন, কারণ ছাড়াই যারা উচ্চাকাঙ্ক্ষায় ভুগেন তাদের জন্য এটি একটি শিক্ষা। এ ধরনের লোক জীবনে কিছুই অর্জন করতে পারে না।

প্রসঙ্গত ইমরান খানের সঙ্গে রেহামের বিয়ে হয়েছিল ২০১৪ সালে। কিন্তু এক বছর যেতে না যেতেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। ব্রিটিশ-পাকিস্তান বংশোদ্ভূত এ সাংবাদিক পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিতীয় স্ত্রী ছিলেন।

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। এই প্রস্তাবের ওপর গতকালও জাতীয় পরিষদে আলোচনা শুরু করা যায়নি। অধিবেশন শুরুর কয়েক মিনিটের মাথায় তা আগামী রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।

আগামী রোববারই জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবটির ওপর ভোটাভুটি হতে পারে। তবে এখন পর্যন্ত ভোটের যে হিসাব, তাতে বড় ব্যবধানে পিছিয়ে আছেন ইমরান।

জাতীয় পরিষদে মোট আসন ৩৪২টি। ইমরানকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১৭২টি ভোটের প্রয়োজন। জিও নিউজের হিসাব অনুযায়ী, বিরোধীদের হাতে আছে ১৯৯ ভোট। অন্যদিকে ইমরানের পক্ষে আছে ১৪২ ভোট।

English Dainikbiswa

ইমরান খান রাশিয়া যাওয়ায় শক্তিশালী দেশ রেগে গিয়েছে

 

রাশিয়ার জ্বালানী ডিপোতে কে হামলা চালালো, ইউক্রেন নয়তো…?

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

গত এক সপ্তাহে ইউক্রেনে অবস্থিত  জ্বালানি ডিপো ও অস্ত্র ভান্ডারগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

তাদের হামলায় ইউক্রেনের বেশিরভাগ ডিপো ধ্বংস হয়ে গেছে।

এবার রাশিয়া দাবি করেছে, তাদের মাটিতে গিয়ে যুদ্ধ হেলিকপ্টার ব্যবহার করে জ্বালানির ডিপোতে হামলা করেছে ইউক্রেন।

যদি রাশিয়ার এ দাবি সঠিক হয় তাহলে যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো  রাশিয়ার মাটিতে হামলা চালিয়েছে ইউক্রেন।

রাশিয়ার বেলগোরদ প্রদেশের গভর্নর শুক্রবার স্থানীয় সময় সকালে জানান, ইউক্রেনের দুটি এমআই-২৪ হেলিকপ্টার করে ইউক্রেন এ হামলা করে।

কিন্তু রাশিয়া ইউক্রেনকে যে এমআই-২৪ হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালানোর অভিযুক্ত করেছে, সেই এমআই-২৪ হেলিকপ্টার রাশিয়াও ব্যবহার করে।

ইউক্রেন ও রাশিয়ার দুপুর পেরিয়ে বিকেল হওয়ার পরও ইউক্রেন এখনো এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর ফলে প্রশ্ন দেখা দিয়েছে, ইউক্রেন কি সত্যিই এ হামলা চালিয়েছে?

না কি রাশিয়া ইউক্রেনের ওপর দায় চাপানোর জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে।

গণমাধ্যম বিবিসির প্রতিরক্ষা বিশ্লেষক জোনাথান বিয়েল জানিয়েছেন, ইউক্রেনের পাইলটরা কম উচ্চতায় উড়ে গিয়ে হামলা চালাতে বেশ পটু।

কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষক জোনাথান বিয়েল বলেছেন, রাশিয়ার মাটিতে গিয়ে এ মূহুর্তে হামলা চালাতে আগে ভাববে ইউক্রেন। তাছাড়া এটি প্রচন্ড সাহসেরও প্রয়োজন।

তিনিও রাশিয়ার মাটিতে গিয়ে ইউক্রেনের হামলা চালানোর বিষয়টি নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন।

তবে জোনাথান বিয়েল বলেছেন, ইউক্রেন যদি সত্যি সত্যি হামলা করে তাহলে এটির দ্বারা প্রমাণ হবে তাদের বিমানবাহিনী এখনো বেশ শক্ত অবস্থানে আছে।

এদিকে এর আগে বেলগোরদ শহরের গভর্নর দাবি করেন, শুক্রবার সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেল ডিপোতে হামলা করা হয়। এ ঘটনায় সেখানে আগুন লাগে। আহত হন দুজন। তবে তা গুরুতর কিছু নয়। দমকল বাহিনী সেখানে কাজ করছে। আশপাশের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

বেলগোরদ শহরটি ইউক্রেনের উত্তর সীমান্তঘেঁষা রাশিয়ার একটি শহর। দুদিন আগে এই এলাকার একটি অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনার পর অভিযোগের তীর ছোড়া হয় ইউক্রেনের দিকে। এবার অভিযোগ এলো তেল ডিপোতে হামলার।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

English Dainikbiswa

ইমরান খান রাশিয়া যাওয়ায় শক্তিশালী দেশ রেগে গিয়েছে

খিলক্ষেত ফ্লাইওভারে রক্তাক্ত মৃতদেহ বিশ্ববিদ্যালয় ছাত্রীর