ইমরান খান রাশিয়া যাওয়ায় শক্তিশালী দেশ রেগে গিয়েছে

//অনলাইন নিউজ ডেস্ক//

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমার সাম্প্রতিক রাশিয়ার সফরের কারণে পাকিস্তানের ওপর ‘শাক্তিশালী দেশ’ রেগে গেছে।

ইসলামাবাদে শুক্রবার নিরাপত্তা সংলাপে তিনি এ কথা বলেন। খবর জিও নিউজের।

ইমরান খান বলেন, ‘শক্তিশালী দেশটি’ তার মিত্র ভারতকে সমর্থন করছে।

ইমরান খান বলেন, ‘শক্তিশালী দেশটি’ তার মিত্র ভারতকে সমর্থন করছে। আজ আমি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি পড়ছিলাম। এতে বলা হয়—তারা ভারতকে কিছু বলতে পারে না কেননা এটি স্বাধীন রাষ্ট্র। আমি তাদের সমর্থনের জন্য দোষ দিচ্ছি না, এটি আমাদের ভুল।

বিরোধী দলের নেতা শাহবাজ শরীফকে বিদ্রুপ করে ইমরান খান বলেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা লোকজন সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন যে, আমার বক্তব্য যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করে দেবে এবং দেশটির সমর্থন ছাড়া পাকিস্তান টিকতে পারবে না।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে ফেব্রুয়ারির শেষের দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মস্কো সফর করেন।

এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, ইমরান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

শুক্রবার এক টুইটে ফাওয়াদ বলেন, নিরাপত্তা সংস্থাগুলোও জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার একটি পরিকল্পনা সামনে এসেছে। এ প্রতিবেদন পাওয়ার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পাকিস্তানের এ রাজনৈতিক সংকটের সূত্রপাত ঘটেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘিরে। সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ এনে ৮ মার্চ পাকিস্তানের সংবিধানের ৫৪ ধারায় বিরোধী দলগুলোর প্রতিনিধিরা অনাস্থা ভোটের জন্য ন্যাশনাল অ্যাসেমব্লি সেক্রেটারিয়েটে প্রস্তাব জমা দেন।

২৫ শতাংশ সদস্যের সই করা প্রস্তাব স্পিকার আসাদ কায়সারকে দেওয়ায় তিনি ২৫ মার্চ পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন। এদিন অধিবেশন শুরুর পরপরই ২৮ মার্চ পর্যন্ত সভা স্থগিত করেন স্পিকার। এদিন অধিবেশন শুরু হলে ন্যাশনাল অ্যাসেমব্লি সদস্য ও বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন।

খিলক্ষেত ফ্লাইওভারে রক্তাক্ত মৃতদেহ বিশ্ববিদ্যালয় ছাত্রীর

//অনলাইন নিউজ ডেস্ক//

রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীর নাম মাইশা মমতাজ মিম। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

ওসি সাব্বির আহমেদ বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে ৯৯৯ নম্বরে তারা একটি কল পান। সেই কলে বলা হয়, ‘একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারের ৩০০ ফিট নামার পথে পড়ে আছেন। তার পাশে একটি স্কুটি পড়ে আছে।’

ওসি বলেন, এরপর পুলিশ ঘটনাস্থলে যায়। তারা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মাইশাকে সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সাব্বির আহমেদ বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, একটি কাভার্ড ভ্যান মাইশার পাশ দিয়ে চলে যাচ্ছে। ওই কাভার্ডভ্যানের ধাক্কা বা চাপায় মাইশা নিহত হয়েছেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কাভার্ডভ্যানটি জব্দের চেষ্টা করা হচ্ছে।

ভ্লাদিমির পুতিনকে জি-২০ সম্মেলনে দেখতে চান না জাস্টিন ট্রুডো

//দৈনিক বিশ্ব ডেস্ক//

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার মিত্রদের সঙ্গে কন্ঠ মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ করে বলেছেন, তিনি এই বছরের জি-২০ সম্মেলনে ভ্লাদিমির পুতিনকে দেখতে চান না।

ট্রুডো বলেছেন, তিনি এ বছরের সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে তার অভিমত জানিয়েছেন।

তিনি বলেন, পুতিনের উপস্থিতি ‘আমাদের জন্য ‘ভিন্নতর কঠিন জটিলতা তৈরি করবে এবং এটি জি-২০ জন্য ফলপ্রসু হবে না।’

অটোয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘কানাডাসহ অনেক দেশের জন্য এটি একটি বড় সমস্যা হবে।’

তিনি বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনের লক্ষ্য হচ্ছে ‘আমরা কীভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিচালনা এবং প্রবৃদ্ধি জোরদার করবো এর উপায় নির্ধারণ করা।’

ট্রুডো বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বের সকলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যহত হয়েছে এবং আমরা কীভাবে ইউক্রেনে রাশিয়ার অবৈধ আগ্রাসনের ফলে সৃষ্ট সংকটকে মোকাবেলা করবো রাশিয়া সেই গঠনমূলক আলোচনার অংশীদার হতে পারে না।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর গ্রুপ জি-২০ থেকে বাদ দেয়া সমর্থন করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, বালিতে অনুষ্ঠিতব্য গ্রুপের শীর্ষ সম্মেলনে পুতিনকে বাধা দেয়া উচিত।

গত সপ্তাহে রাশিয়ার একজন দূত জাকার্তায় বলেছেন,পুতিন জি-২০ সম্মেলনে যোগ দিতে চান। কিন্তু জি-২০ জোটের সকল সদস্য রাষ্ট্র এ ব্যাারে সিদ্বান্ত নিবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কুকিং রেসিপি

 ঐক্যজোট এখন বিএনপির কাছে জটে পরিণত হয়েছে: শিক্ষামন্ত্রী

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবার কানাডা চলে গেলেন

 ঐক্যজোট এখন বিএনপির কাছে জটে পরিণত হয়েছে: শিক্ষামন্ত্রী

//চাঁদপুর প্রতিনিধি//

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা অগ্নিসন্ত্রাস-নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, সেই বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তাদের এই ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে। আর সেই জট থেকে তারা নিজেরাই বের হতে পারছে না।

তিনি শুক্রবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কিছু কতিপয় জনবিচ্ছিন্ন নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হবে, পৃথিবীতে এমন কিছু হয় না। কোনো আন্দোলন করতে হলে, জনগণের দাবি আর সেই দাবি জনগণের দাবি না হলে, সেই দাবি এগোতে পারে না।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অংশগ্রহণ করেন। এতে অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ।

 

পুতিন জানেন – ট্রাম্প বাইডেনের ছেলেকে ময়লা ফাঁস করতে বলেছেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বিডেন সম্পর্কিত তথ্য ও নথি শেয়ার করার আহ্বান জানিয়েছেন। খুব বেশি দিন আগে, ট্রাম্প রাশিয়াকে তার রাজনৈতিক প্রতিপক্ষদের সম্পর্কে আপোষমূলক তথ্য খনন করার আহ্বান জানিয়েছিলেন।

রিয়েল আমেরিকার ভয়েস সাংবাদিক জন সলোমনের সাথে একান্ত সাক্ষাত্কারে, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি, জোসেফ এবং হান্টার বাইডেন রিপাবলিকান পার্টির ২০২০ সিনেট তদন্তের অগ্রগতি সম্পর্কে কথা বলার সময়, দুঃখ প্রকাশ করেছিলেন যে মামলাটি যুগান্তকারী কিছু উন্মোচন করেনি।

বাইডেনের বংশধররা রাশিয়ায় উত্তরাধিকার রেখে গেছেন

প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে ২০১৪ সালে, হান্টার বাইডেনের সাথে যুক্ত একটি ফার্ম রাশিয়ান ব্যবসায়ী মহিলা এলেনা বাতুরিনার কাছ থেকে $ ৩.৫ মিলিয়ন ডলার পেয়েছে, মস্কোর প্রয়াত মেয়র ইউরি লুজকভের স্ত্রী।

ট্রাম্প বলেছিলেন  “এটা অনেক টাকা,” । “তিনি তাকে ৩.৫ মিলিয়ন ডলার দিয়েছেন তাই এখন আমি মনে করি পুতিন এর উত্তর জানতে পারবেন। আমি মনে করি তার এটি ছেড়ে দেওয়া উচিত।”

হান্টার বাইডেন অ্যাটর্নি জর্জ মেসিয়ের্স এই অভিযোগ অস্বীকার করেছেন। সিএনএন পরিচালিত মামলার একটি সত্য-পরীক্ষায় পাওয়া গেছে যে হান্টার বাইডেনের অন্যায়ের কোনও প্রমাণ নেই।

“রাশিয়া, আপনি যদি শুনছেন, আমি আশা করি আপনি অনুপস্থিত ৩০,০০০ ইমেলগুলি খুঁজে পেতে সক্ষম হবেন, আমি মনে করি আপনি সম্ভবত আমাদের প্রেস দ্বারা প্রবলভাবে পুরস্কৃত হবেন,” ট্রাম্প জুলাই ২০১৬ এর একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন।

একটু পরে, ট্রাম্প স্বীকার করেছেন যে তিনি এটি একটি রসিকতা হিসাবে বলেছেন।

২০১৯ সালে, ট্রাম্প ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসে বাধা দেওয়ার জন্য অভিশংসনের মুখোমুখি হন যখন তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে ইউক্রেনীয় প্রাকৃতিক গ্যাস কোম্পানি বুরিসমার প্রশাসনে হান্টার বাইডেনভূমিকা নিয়ে তদন্ত করতে বাধ্য করার চেষ্টা করেছিলেন।

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত, যখন তার বাবা জোসেফ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, হান্টার বিডেন ইউক্রেনীয় গ্যাস কোম্পানি বুরিসমা থেকে প্রতি মাসে $ ৫০,০০০ পেতেন। রোজমন্ট সেনেকা বোহাই এলএলসি-এর অ্যাকাউন্টে তহবিল পাঠানো হবে।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে যে হান্টার বাইডেনের ল্যাপটপে ইমেল রয়েছে যা নির্দেশ করে যে মার্কিন রাষ্ট্রপতির ছেলে ক্যালিফোর্নিয়ার প্রতিরক্ষা ঠিকাদারকে ইউক্রেনের ইউএস বায়োল্যাবে তার জৈবিক অস্ত্র কর্মসূচিতে সহায়তা করেছিল।

পেন্টাগন ঠিকাদার ব্ল্যাকের সাথে কাজ করা একটি মেডিকেল কোম্পানি – তিনি মেটাবিওটাকে সাহায্য করেছিলেন বলে অভিযোগ

হান্টার বিডেন তার ব্যবসায়িক কার্যক্রমের বিচার বিভাগের তদন্তের অধীনে রয়েছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগটি তার কর রিটার্ন যাচাই করে, সেইসাথে তার বাবার ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বিদেশী ব্যবসায়ীদের সাথে ব্যবসায়িক লেনদেন।

বিশেষ করে, হান্টার বিডেন $১৪২,000 এর জন্য একটি ফিসকার কর্মা স্পোর্টস কার কিনেছিলেন। ফিসকার অটোমোটিভ উইলমিংটন, ডেলাওয়্যারে পরিত্যক্ত জেনারেল মোটরস প্ল্যান্টের পুনর্নবীকরণের জন্য মার্কিন শক্তি বিভাগের কাছ থেকে $৫২৯-মিলিয়ন ঋণের গ্যারান্টি সুরক্ষিত করেছে, যা বিডেনদের শহর।

যাইহোক, ২০১৩ সালে, ফেডারেল লোন পেমেন্টে $১৯২ মিলিয়ন পেয়ে, ফার্মটি অপ্রত্যাশিতভাবে দেউলিয়া হয়ে যায়।

সূত্র: প্রাভদা

English Dainikbiswa

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবার কানাডা চলে গেলেন

শ্রীলঙ্কায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবার কানাডা চলে গেলেন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের সদস্যরা কানাডার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কানাডার উদ্দেশে রওয়ানা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহর গড়া সংগঠন আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সূত্রে জানা গেছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মুহিবুল্লাহর স্ত্রী নাছিমা খাতুন, ৯ ছেলে-মেয়ে জামাতাসহ ১১ জনকে কানাডায় স্থানান্তর করা হয়েছে। কানাডার সরকার তাদের শরণার্থীর মর্যাদা দেবে বলে জানা গেছে।

২০২১ সালে ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুবৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ (৪৮) নিহত হন। তিনি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিয়ে কাজ করছিলেন এবং রোহিঙ্গাদের মাঝে অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত লাভ করেন।

রুশ বাহিনী চেরনোবিল ছেড়ে গেলে কেন…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

কয়েক সপ্তাহ দখলের পর ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ ছেড়েছে রুশ বাহিনী। শুক্রবার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা এনারগোএটমের তথ্য অনুযায়ী, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কর্মীরা বলেছেন, বর্তমানে সেখানে কোনো বহিরাগত নেই।

জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে, রাশিয়ান বাহিনী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেছে এবং তারা নিজেদের সেনাদের সরিয়ে নিয়েছে।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া।

ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনের এক হাজার ১৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা এবং রাশিয়ার ১৭ হাজার ৩০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের ১ হাজার ৩৫১ সেনা নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

সূত্র : বিবিসি

English Dainikbiswa

কলেজ শিক্ষক তার ছাত্রীকে বাসায় ডেকে ধর্ষণ- আটক-২

কলেজ শিক্ষক তার ছাত্রীকে বাসায় ডেকে ধর্ষণ- আটক-২

//নিজস্ব প্রতিবেদক//

শেরপুরে কলেজছাত্রীকে বাসায় ডেকে এনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক কলেজ শিক্ষক ও বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ মার্চ) রাতে শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত শিক্ষক জোবায়ের হোসাইন নকলা উপজেলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এবং বাড়ির মালিক লুৎফর রহমান শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। এ মামলায় আবু রাহাত নামে আরেক আসামি পলাতক আছেন।

বৃহস্পতিবার শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী জানান, ওই কলেজ শিক্ষার্থীকে বুধবার রাতে প্রভাষক জোবায়ের হোসেন ফোন করে শেরপুর শহরে তার ভাড়া বাসায় ডেকে আনেন। এরপর ওই শিক্ষক, ওই বাসার মালিক লুৎফর রহমান ও তার বন্ধু আবু রাহাত তাকে ধর্ষণ করেন। রাতে বাসায় গিয়ে পরিবারের সহযোগিতায় ওই শিক্ষার্থী ৯৯৯ এ ফোন করলে রাতেই জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার শেরপুর থেকে বাসার মালিক লুৎফর রহমানকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর পরিবার। মামলার আরেক পলাতক আসামি আবু রাহাতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মো. বন্দে আলী।

শ্রীলঙ্কায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষোভকারীদের হামলাচেষ্টার জেরে এই কারফিউ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের কাছাকাছি এলাকায় জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের পর রাতেই কারফিউ জারির ঘোষণা দেয় পুলিশ।

কলম্বোর মিরিহানা জেলায় শত শত বিক্ষোভকারী পুলিশি বাধা উপেক্ষা করে রাজাপাকসের ব্যক্তিগত বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালায়। এ সময় তারা ‘গোটা বাড়ি যাও’, ‘গোটা একজন স্বৈরশাসক’ ইত্যাদি স্লোগান দেয়। ফেসবুকে পোস্ট করা ভিডিওতে একটি পুলিশ বাসে আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলের কর্মীরা মশাল হাতে এ বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা রান্নার গ্যাস, কেরোসিনসহ অন্যান্য পণ্যের ঘাটতির নিন্দা জানান।

এএফপি শ্রীলঙ্কার সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, হামলার সময় রাজাপাকসে বাড়িতে ছিলেন না। তবে, সামরিক কর্মকর্তারা দেশটির সংকট নিয়ে আলোচনার জন্য রাজাপাকসের বাড়িতে বৈঠক করেছিলেন।

বিক্ষোভ-সহিংসতার জেরে কলম্বোতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। বিক্ষোভের কারণে ৪ ঘণ্টার জন্য ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে শ্রীলঙ্কার পরিসংখ্যান বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আগের তুলনায় মার্চ মাসে খুচরো মূল্যস্ফীতি বেড়েছে ১৮.৭ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ৩০.২ শতাংশ ছুঁয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান, আল জাজিরা।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জাতির উদ্দেশ্যে ভাষণে ইমরান খানের মুখে ভারত, মোদী, মিরজাফর!

বিএনপি নির্বাচনে যাবে।। তবে শর্ত সাপেক্ষে- মির্জা ফখরুল

জাতির উদ্দেশ্যে ভাষণে ইমরান খানের মুখে ভারত, মোদী, মিরজাফর!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাক পার্লামেন্টে তাঁর বিরুদ্ধে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবের কারণ জানাতে গিয়ে ইমরানের মুখে এসেছে ‘স্বাধীন বিদেশনীতির’ প্রসঙ্গ।

তাঁর সরকারের স্বাধীন বিদেশনীতি অনেকেরই না পসন্দ। তাই বিরোধীদের কাজে লাগিয়ে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর চক্রান্ত চালাচ্ছে বিদেশি শক্তি। বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে এমনটাই অভিযোগ করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বক্তৃতায় একাধিক বার এসেছে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা।

এমনকি, চক্রান্তের উদাহরণ দিতে গিয়ে নবাব সিরাজদ্দৌলার বিরুদ্ধে কী ভাবে ইংরেজরা মিরজাফরকে কাজে লাগিয়েছিল, সে প্রসঙ্গেরও অবতারণা করেছেন তিনি। পলাশির যুদ্ধে সিরাজের পরাজয় কী ভাবে বিদেশি শক্তির পথ খুলে দিয়েছিল, সে কথাও পাক আমজনতাকে মনে করিয়ে দিয়েছেন।

পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাঁর বিরুদ্ধে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইমরানের মুখে এসেছে   স্বাধীন বিদেশনীতির প্রসঙ্গ। তাঁর সেই পদক্ষেপ যে ভারত-বিরোধী নয়, সে কথাও স্পষ্ট জানিয়েছেন তিনি। ইমরান বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিদেশনীতি স্বাধীন হবে। কিন্তু তার মানে এই নয় যে, আমরা কারও শত্রু। তার মানে এই নয় যে, আমরা আমেরিকা-বিরোধী, ভারত-বিরোধী বা ইউরোপ-বিরোধী হব।’’

ভারত সরকার জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর তিনি কী ভাবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিবাদ জানিয়েছিলেন, সে কথাও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

তাঁর বিরুদ্ধে চক্রান্তকারী বিরোধীরা দেশের সার্বভৌমত্ব বেচার চক্রান্ত করছে অভিযোগ তুলতে গিয়ে কৌশলে প্রধানমন্ত্রী মোদীর দিকে ইশারা করেছেন ইমরান। এক ভারতীয় সাংবাদিকের বইয়ের উদাহরণ তুলে ইমরান বলেছেন, ‘‘ওই বইয়ে সুনির্দিষ্ট ভাবে লেখা আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নেপালে গোপন বৈঠক করেছেন। ঘটনাচক্রে, ইমরানের বিরুদ্ধে পাক পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনেছে নওয়াজের পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)। বিরোধী জোটের তরফে প্রধানমন্ত্রিত্বের দাবিদার হিসেবে উঠে এসেছে নওয়াজের ভাই শাহবাজের নাম। আনন্দবাজার