বরিশালে রুপাতলী বাসস্ট্যান্ড নিয়ে আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল//

বরিশাল রুপাতলী মিনি বাস টার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারীদের মধ্যে ফের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তাৎক্ষণিক পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় সেখানে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর আগে মার্চ মাসের মাঝামাঝি সময়ে অনুরুপ সংঘাতে জড়িয়ে পড়ে দুই নেতার অনুসারীরা। তখনও পুলিশ পরিবেশ নিয়ন্ত্রণে রাখে।

একাধিক সূত্র জানায়, কয়েক বছর ধরে রুপাতলী বাসস্ট্যান্ডে এককভাবে আধিপত্য বিস্তার করে আসছিলেন সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহামুদ। বিগত সময়ে এনিয়ে মেয়র সমর্থিতদের সাথে তার লোকজন সংঘাতেও জড়ায়।

চলতি বছরের শুরুর দিতে পূর্বের সেই কমিটি বহাল থাকলেও মেয়র অনেকটা প্রভাব খাটিয়ে তার অনুগত পরিমল চন্দ্র দাস এবং আবু শাহারিয়ার বাবুকে সভাপতি-সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিমন্ত্রী অনুসারী পূর্বের কমিটির সভাপতি সুলতান মাহামুদও টার্মিনালে তার লোকজন নিয়ে পাল্টা অবস্থান নেয়। ফলে সেখানকার পরিবেশ উত্তপ্ত হয়ে এবং প্রতিনিয়ত শ্রমিকদের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে।

সর্বশেষ দুটি গ্রুপ মার্চ মাসের মাঝামাঝি সময়ে একদিনে টার্মিনালে অবস্থান নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করা কিছু ভিডিওতে দেখা যায়,পরিমল ও আবু শাহারিয়া (জি এস,বাবুর) নেতৃত্বে বাস টার্মিনালের দিকে প্রবেশ করার সময় মাঝখান থেকে কিছু লোকজন, চায়ের দোকানে বসা লাইন সম্পাদক সেলিম নামে ঐ ব্যক্তীর ওপর হামলা চালায়।

বাস টার্মিনালের একটি সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের দ্বন্দ্ব এখন যে পর্যায়ে গিয়ে ঠেকেছে তাতে রক্তপাত হওয়ায় সম্ভবনা রয়েছে। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও সময় বিশেষ শ্রমিকদের সংঘাত রোধ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, শনিবার সিটি মেয়র অনুসারী শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক আবু শাহারিয়ার বাবুর নেতৃত্বে শ্রমিকদের একটি অংশ টার্মিনালে মহড়া দেওয়া শুরু করলে পাল্টা প্রতিরোধ হিসেবে প্রতিমন্ত্রী অনুসারী সুলতান মাহামুদের লোকজনও মাঠে নামেন। একপর্যায়ে উভয়গ্রুপ ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে টার্মিনালের অভ্যন্তরে এবং বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়লে যাত্রী সাধারণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। খবর পেয়ে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানা পুলিশের বিপুলসংখ্যক সদস্য সেখানে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নেওয়ায় শেষ পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়ায় আর সংঘাতে রুপ নেয়নি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, রুপাতলীতে শ্রমিকদের দু’গ্রুপে উত্তেজনার খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে বিকেল পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। পরিবেশ আপাতত শান্ত রয়েছে।

তবে সিটি মেয়র অনুসারী শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ ভাবে শ্রমিকদের নিয়ে একটি মিছিল করা হলে তাতে কিছু লোক হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন।

অবশ্য এই হামলা বা উত্তেজনার বিষয়ে কিছুই জানেন না বলে এ প্রতিবেদকের কাছে স্বীকার করে সুলতান মাহামুদ। তার দাবি, সিটি মেয়রের দেওয়া বিতর্কিত কমিটির লোকজন প্রায়শই টার্মিনালে আসে এবং ঝামেলা করে। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে তাদের ওপর চড়াও হওয়ায় কথা শুনেছি।

বিকেল সাড়ে ৫ টার দিকে সর্বশেষ খবরে জানা গেছে, প্রতিমন্ত্রী এবং মেয়র দুটি প্রুপই টার্মিনালের দুপ্রান্তে অবস্থান নিয়ে আছেন। মাঝখানে পুলিশ মোতায়েন করা রয়েছে।

English Dainikbiswa

শ্রীলঙ্কার দুর্দিনে ভারত পাশে দাড়িয়েছে।। তেল পাঠিয়েছে, চালও পাঠাবে…

শ্রীলঙ্কার দুর্দিনে ভারত পাশে দাড়িয়েছে।। তেল পাঠিয়েছে, চালও পাঠাবে…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস, পানি ও খাদ্যের তীব্র সংকটে নিমজ্জিত শ্রীলংকা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। গত বছরের ডিসেম্বরে দেশটির বাণিজ্য ঘাটতি দ্বিগুণ হয়ে ১ দশমিক ১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সংকট উত্তরণে বিদেশি ধার-দেনা পরিশোধ নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনার প্রস্তুতি নিয়েছে দেশটি।

চলতি অর্থনৈতিক সংকটে পর্যুদস্ত শ্রীলংকার সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। গত প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তেলসংকট দূর করতে ৪০ হাজার টন ডিজেল পাঠিয়েছে দেশটি।

শ্রীলংকার কলম্বো বন্দরে তেলের জাহাজটি পৌঁছেছে শনিবার। খাদ্যসংকট মেটাতে ৪০ হাজার টন চাল পাঠানোরও প্রস্তুতি নিয়েছে ভারত। এনডিটিভি। শনিবার পাঠানো ৪০ হাজার টন ডিজেলের দাম পড়েছে ১০০ কোটি ডলার। এ অর্থ দিয়েছে ভারত।

সন্ধ্যার মধ্যেই রাজধানী থেকে দেশের সব এলাকায় ডিজেল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীলংকার কর্মকর্তারা। ডিজেলের অভাবে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন ব্যাপকভাবে কমে গিয়েছিল।

গত প্রায় এক মাস ধরে প্রতিদিন ১০ থেকে ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে বাধ্য হয়েছে দেশটির সাধারণ মানুষ। একই কারণে প্রায় অচল হয়ে পড়েছিল দেশটির গণপরিবহন ব্যবস্থা।

মন্ত্রণালয়ের কর্মীদের ‘হোম অফিস’ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ডিজেল ও বিদ্যুতের অভাবে দেশটির অধিকাংশ হাসপাতাল অস্ত্রোপচার বন্ধ রেখেছিল। এমনকি দেশটির সড়কবাতিগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। এখন ডিজেল এসে যাওয়ায়, এসব সমস্যা কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

যদিও শ্রীলংকার বিদ্যুৎমন্ত্রী পবিত্র ওয়ানিয়ারাচ্চি শুক্রবার এক সংবাদ সম্মেলনে সে সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছিলেন, ‘ডিজেলের নতুন চালান লোডশেডিংয়ের সমস্যা সম্পূর্ণ মিটিয়ে দেবে এমন নয়। ডিজেলের এই চালানটি এলে আমরা লোডশেডিং কমাতে পারব, তবে আগামী মে মাসের আগ পর্যন্ত এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব হবে না’।

এদিকে অর্থনৈতিক সংকট প্রাথমিকভাবে কাটাতে প্রধান খাদ্যপণ্যের মধ্যে ৪০ হাজার টন চাল পাঠানোর প্রস্তুতি নিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

শনিবার দুই কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত। গত মাসে দেশটি শ্রীলংকাকে ১ বিলিয়ন ডলার ক্রেডিট লাইন সহায়তা দিতে সম্মত হয়। যার মধ্যে রয়েছে জ্বালানি, খাদ্য ও ওষুধ সংক্রান্ত পণ্য সরবরাহ করার কথা। ভারত চাল পাঠানোর কারণে কলম্বোতে কিছুটা হলেও গত এক বছরে দ্বিগুণ হওয়া চালের বাজারদরের পারদ নামবে বলে ধারণা করা হচ্ছে।

ইন্ডিয়ান ক্রেডিট ফ্যাসিলিটি এগ্রিমেন্টের আওতায় শ্রীলংকায় খাদ্যপণ্য সরবরাহ করছে পট্টভী এগ্রো ফুডস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন দক্ষিণাঞ্চলের বন্দরে চাল লোডিং শুরু হয়েছে।

তিনি বলেন, শিপমেন্টের জন্য প্রথমে কন্টেইনার লোড করছি এবং কিছু দিনের মধ্যে জাহাজ লোডিং শুরু হবে।

English Dainikbiswa

হাইমচরের চরপোড়ামুখী সাবেক ইউপি সদস্যের উপর প্রকাশিত অভিযোগ প্রতিপক্ষের প্রতিহিংসা

হাইমচরের চরপোড়ামুখী সাবেক ইউপি সদস্যের উপর প্রকাশিত অভিযোগ প্রতিপক্ষের প্রতিহিংসা

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চরপোড়ামুখী গ্রামে সাবেক ইউপি মেম্বার ইসমাইল কাজীর ত্রাসের রাজত্বে তটস্ত ওই এলাকার লোকজন। পারিবারিক গ্যাং, কিশোর গ্যাং, নারীর শ্লিলতাহানী, চাঁদাবাজি, অস্ত্রশস্ত্র নিয়ে হামলা থেকে শুরু করে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পর্কে সাবেক ইউপি মেম্বার ইসমাইল কাজী অস্বীকার করে,আমাদের সংবাদ কর্মীদের সাথে এক বক্তব্য বলেন, আমি চরপোড়ামুখী ৭নং ওয়ার্ডে  দীর্ঘ উনিশ বছর যাবত মেম্বার হিসেবে ওয়ার্ড বাসীর সেবা করেছি,জনপ্রতিনিধিদের প্রতিপক্ষ থাকাটাই স্বাভাবিক।পারিবারিক ঐতিহ্যের কারণে,অত্র এলাকার কিছু ব্যক্তি বা গোষ্ঠীর সাথে জমিজমা নিয়ে আমাদের অতিত বিভিন্ন ধরনের বিরোধ চলছে।

আমি এবং আমার পরিবার পরিজনদের মধ্যে কেহ যদি,কোন প্রকার চাঁদাবাজি সন্ত্রাসী,নারীদের শ্লীলতাহানি করে থাকি এবং সন্ত্রাসী গ্রুপের মাধ্যমে,চরপোড়ামুখী এলাকার একটি মানুষকে ও অন্যায় ভাবে অত্যাচার,নিপীড়ন করে থাকি,তাহলে বাংলাদেশে আইনী,আইনের মাধ্যমে সঠিক তদন্ত করে আমার ও আমার পরিবারের দৃষ্টান্তমূলক  বিচার কার্যকরুক।

আমি একজন সাবেক জনপ্রতিনিধি একজন পঞ্চায়েত মজলিসে পারিবারিক দ্বন্দ্বের ছোটোখাটো মুরুব্বী।আইন ও প্রশাসন প্রতি আমি শ্রদ্ধাশীল,সঠিক তদন্তের মাধ্যমে যদি বেরিয়ে আসে আমি সন্ত্রাস বাহিনী দ্বারা অত্র এলাকার মানুষের জীবন ও সম্পদের উপরে প্রভাব খাটিয়ে কারো ক্ষতি করেছি তাহলে দেশের আইন অনুযায়ী যে শাস্তি আমাকে দেবে আমি তা মাথা পেতে নেব।

জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের প্রতিপক্ষ থাকাটা স্বাভাবিক,আমি আমার প্রতিপক্ষের বিরুদ্ধে কিছুই বলবো না, আপনারা এলাকার সাধারণ মানুষকে জিজ্ঞেস করে তদন্ত করে দেখুন।

এ বিষয়ে আমাদের প্রতিনিধি এলাকার কিছু সংখ্যক বৃদ্ধ ও যুবকের সাথে কথা বলেন,মোঃ আলী আহাম্মেদ মোল্লা(৬০),মোঃ হানিফ গাজী(৮০) মনির কাজী(৬৫)সহ উপস্থিত অত্র এলাকার বাসিন্দারা বলেন,আমরা চরপোড়ামুখীতে জন্মসূত্রে বাসিন্দা আমরা ইসমাইল কাজীকে ছোটবেলা থেকেই চিনি,তিনি দীর্ঘ উনিশ বছর যাবত এই ওয়ার্ডের মেম্বার হিসেবে জনসেবা করেছেন ছোটখাটো ভুলত্রুটি জনপ্রতিনিধিদের থাকেই উহা ব্যতিত কোনো প্রকার জোর জুলুম,সন্ত্রাসী,চাঁদাবাজির মত কর্মকাণ্ড করতে কখনোই দেখিনি।

কিছু প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ার কারণে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে এ সব ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে জানান, এলাকাবাসী ও অভিযুক্ত সাবেক মেম্বার ইসমাইল গাজী(৭০) এবং তাহার পরিবারে সদস্যদের আবেদন যে,সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে বিনীত আবেদন করছি।

এসব বিষয়ে হাইমচর থানা অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন,ছফিউল্ল্যা কাজীর ছেলে জয়নাল আবেদীনের দায়ের করা মামলার তদন্ত চলমান রয়েছে।

গত ৬’ই জানুয়ারি নির্বাচকে কেন্দ্র করে একটি সংঘর্ষ গঠে,এ’বিষয়ে সম্পত্তি বিষয়ক পারিবারিক সমস্যার বিরোধ অতীতে রয়েছে,মামলায় উল্লেখিত বিষটিয়ের ভিত্তিতে সঠিকভাবে তদন্ত করে যাচ্ছে প্রশাসন।

হাইমচরে বড় কোনো সন্ত্রাসী গ্রুপ বা কিশোর গ্যাং এখন ও পর্যন্ত নেই তবুও,আমরা সঠিকভাবে এলাকার শান্তির ও জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্ত করে যাচ্ছি।

English Dainikbiswa

খুলনা-মোংলা মহাসড়কে পিকআপের ধাক্কায় নিহত ১

 

রাণীশংকৈল নেকমরদ ইউনিয়নে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সল্মেলন অনুষ্ঠিত

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে (২ এপ্রিল শনিবার) বিকাল ৫ ঘটিকায় নেকমরদ ধানহাটি মাঠ প্রাঙ্গনে জাতীয় যুব সংহতির দ্বি- বার্ষিক সল্মেলন অনুষ্ঠিত হয়েছে। নেকমরদ ইউনিয়ন যুব সংহতির সভাপতি আখতারুজ্জামান”র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ হাফিজ  উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ জাতীয় পাটির সহ-সভাপতি  দবির ইসলাম, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের। প্রধান বক্তা ছিলেন,জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব ও প্যানাল মেয়র ২-  ইসহাক আলী। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির পীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক জহির আহমেদ, উপজেলার যুব সংহতির সভাপতি গফুর আলী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্য বলেন, বর্তমান সরকারের চেয়ে হুসেইন মুহাম্মদ এরশাদ এদেশের জন্য অনেক অবদান রেখে গেছেন,আপনারা আগামি নির্বাচনে জাতীয় পাটিকে ক্ষমতায় এনে দেশের উন্নয়ন ও জনগণের সঙ্গে থাকার সুযুগ করে দেন।

উল্লেখ সভাপতি আব্দুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক রাজিউর রাজু সহ ৫১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন, নেকমরদ ইউনিয়নের যুব সংহতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজু।

ভাঙ্গায় ২ মাদক কারবারি বিপুল পরিমান গাঁজা সহ আটক

//নিজস্ব প্রতিবেদক//

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮।  তাদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ৪টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।

শনিবার (২ এপ্রিল) দুপুরে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন, কুষ্টিয়ার মঙ্গলবাড়ী বাজার এলাকার রেজাউল করিমের ছেলে সাজেদুল করিম উজ্জল (৪১) ও একই জেলার ফিলিপনগর এলাকার আছান মালিথার ছেলে আশিকুর রহমান আশিক (২১)।

কমান্ডার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।

আটকরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার যোগে ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

তলা ফেটে ডুবে যাওয়া ট্রলার থেকে ১৭জন জীবিত উদ্ধার

//অনলাইন নিউজ ডেস্ক//

বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক মোহনায় তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এসময় সাগরে ভাসমান অবস্থায় ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

শুক্রবার বিকালে নাজিরারটেক চ্যানেলে পৌঁছালে বিশেষ একটি বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটির তলা ফুটো হয়ে যায়। একপর্যায়ে জেলেদের চিৎকারে সাড়া দিয়ে উদ্ধারে নামেন স্থানীয়রা। প্রথমে ১০ জন ও রাত সাড়ে ৯টা পর্যন্ত ট্রলারে থাকা মোট ১৭ জনকে উদ্ধার করা হয়।

ট্রলারটির মালিক জয়নাল আবেদীন জানান, মূলত ট্রলারটি মাছ আহরণে সাগরে যাচ্ছিল। পথে নাজিরারটেক চ্যানেলে বিশেষ বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারের তলা ফেটে যায়। এক পর্যায়ে ট্রলারটিতে পানি প্রবেশ করলে জেলেরা সাগরে ভাসমান হয়ে পড়ে। পরে তাদের চিৎকারে সাড়া দিয়ে স্থানীয় অন্য বোটের জেলেরা তাদের উদ্ধার করে।

ট্রলারটির মাঝি রফিকুল ইসলাম জানান, দুই সপ্তাহের জন্য গভীর সাগরে মাছ আহরণে যাচ্ছিলাম। চ্যানেলটিতে পৌঁছার পর বড় একটি ধাক্কা লাগে। এরপরে ট্রলারটিতে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ভাসমান অবস্থায় আমাদের সবাইকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হতে পারে।

বিশ্বকাপ ফুটবলের ড্র শেষ: দেখে নিন গ্রুপ গুলো

//দৈনিক বিশ্ব ডেস্ক//

২০২২ সালের ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ৩২ টি দল অংশগ্রহণ করবে। এ ড্র এর মাধ্যমে তাদের ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে।

শুক্রবার কাতারের দোহা এক্সিবিশন ও কনভেনশন সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের ড্র।

অংশগ্রহণ করা ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত হয়েছে আগেই। এবং বাকি তিনটি দল নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।

এই ড্র অনুষ্ঠানে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কাফু পট-১ থেকে বল তুলে কাতারসহ র‌্যাংকিংয়ের শীর্ষ সাত দলের গ্রুপ ভাগ্য নির্ধারণ করেন। যেখানে আর্জেন্টিনা গ্রুপ ‘সি’তে, ব্রাজিল গ্রুপ ‘জি’তে এবং পর্তুগাল পড়েছে গ্রুপ  এইচ’ এ।

এক নজরে ৮ টি গ্রুপ

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও কোয়ালিফায়ার থেকে আসা দল।

গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও কোয়ালিফায়ার থেকে আসা দল।

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোয়ালিফায়ার থেকে আসা দল।

গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।

বিশ্বকাপ ফুটবলের ড্র শেষ: দেখে নিন গ্রুপ গুলো

আগামী ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ফিফা ফুটবল বিশ্বকাপের। কত না চড়াই-উতরাই আর অনিশ্চয়তা জেঁকে বসেছিল কাতার বিশ্বকাপ আয়োজনে। কিন্তু সব বাধা পাড়ি দিয়ে এখন মূল মঞ্চের অপেক্ষায় আয়োজকরা।

English Dainikbiswa

ইউক্রেন জেলেনস্কি বলেন– রাশিয়া ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে

 

ইউক্রেন জেলেনস্কি বলেন– রাশিয়া ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়া দোনবাস অঞ্চলে ও খারকিভে ‘ভয়াবহ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে’ বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার সকালে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

দেশের পূর্বাঞ্চলের সামরিক পরিস্থিতি ‘অত্যন্ত জটিল অবস্থায়’ রয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে।

তিনি বলেন, রাশিয়া উত্তরাঞ্চল থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। ভাবতেও পারি না যে, আমরা এখনই সব পরীক্ষায় পাস করে ফেলেছি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। আজ যুদ্ধের ৩৮ তম দিন।

English Dainikbiswa

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নিহত হলেন ২০ বছরের নাসরিন

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নিহত হলেন ২০ বছরের নাসরিন

//নিজস্ব প্রতিবেদক//

খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়ার ১৩ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী মোটরসাইকেল চালক মো. শিপন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোছা. সোনিয়া পারভীন।

তিনি বলেন, খিলগাঁওয়ের তিলপাপাড়া ১৩ নম্বর সড়কে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় ডিএসসিসির একটি ময়লার গাড়ি। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী নাসরিন খানম। তাকে উদ্ধার করে খিদমাহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার স্বামীও আহত হয়েছেন।

এসআই সোনিয়া বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ করতে চায়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই তারা মরদেহ নিয়ে গেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর ময়লাবাহী গাড়িচালক বকুল মিয়াকে আটক করে পুলিশ। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় চালককে ছেড়ে দেয়া হয়েছে।

English Dainikbiswa

মোদীকে পাঠানো বিশেষ বার্তায় কি লিখেছেন পুতিন…!

প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

মোদীকে পাঠানো বিশেষ বার্তায় কি লিখেছেন পুতিন…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবার দেখা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

শুক্রবার রুশ  পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা পাঠিয়েছেন। আর তিনি ব্যক্তিগতভাবে এ বার্তা মোদির কাছে পৌঁছে দিতে চান।

শুক্রবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যায় মোদির সঙ্গে দেখা করেন লাভরভ। এরপর ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে পুতিনের বার্তা পৌঁছে দেন।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ও  পশ্চিমারা রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পর ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনছে।

এর মাধ্যমে কার্যত রাশিয়াকে সহায়তা করছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটি।

ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম দেশ। তার ওপর তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য।

ফলে ভারতকে কাছে রাখতে চেষ্টা চালাচ্ছে পশ্চিমারা। কিন্তু ভারত নিরপেক্ষ থাকছে। তারা সরাসরি রাশিয়ার বিপক্ষে কিছু বলছে না।

কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার সঙ্গেই আছে ভারত।

এটি আরও পরিস্কার হয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর জাতীয় ও কূটনৈতিক সম্পর্কের সম্পাদক সুহাশিনি হায়দারের একটি টুইটের মাধ্যমে।

তিনি তার টুইটে জানিয়েছেন, গত দুই সপ্তাহে যুক্তরাজ্য, চীন, অস্ট্রিয়া, গ্রিস এবং মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীরা ভারত সফরে এসেছেন।

তাদের কারো সঙ্গে দেখা করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে ৪০ মিনিট সময় দিয়েছেন মোদি।

এর মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস লাভরভের সঙ্গে একই সময়ে ভারতে অবস্থান করছেন। কিন্তু ট্রাসকে মোদি সময় দিতে পারেননি বলেই জানা গেছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, লাভরভকে বিশেষ সময় দেওয়ার ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার প্রতি ভারতের শক্ত সমর্থন রয়েছে।

এদিকে লাভরভের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাতের পর একটি বিবৃতি দিয়েছে ভারত। সেই বিবৃতিতে জানানো হয়েছে, মোদি পূর্বেও যেমন সংঘাতের দ্রুত সমাধান চেয়েছেন, লাভরভের সঙ্গে ফের একই কথা জানিয়েছেন।

বিবৃতিতে আরও  বলা হয়েছে, দুই দেশের মধ্যে শান্তি আনতে অবদান রাখার ইচ্ছার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: দ্য গার্ডিয়ান, এনডিটিভি

English Dainikbiswa

প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

ইমরান খান বিকল্প হিসেবে কি আগাম নির্বাচন চান,,,?