রূপসায় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক অনুদান বিতরণ

//এম মুরশীদ আলী, রূপসা//

জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ গত ৪ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা। তিনি বলেন- “আমরা যদি স্বচ্ছতার সাথে সেবামূলক কর্মকান্ড পরিচালনা করি তাহলে আমরা সকলে সেবা পাব এবং উপকৃত হব। সকলকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে, তাহলে সমাজ ও জাতি উপকৃত হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায় রোগীদের কথা ভেবে সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করছেন। জননেত্রী শেখ হাসিনা দেশের অধিকাংশ মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন প্রকার সেবা দিয়ে যাচ্ছেন।”

রূপসায় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক অনুদান বিতরণ

উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মেডিকেল অফিসার ফারজানা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী শেখ মো. রাসেল, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা কেএম মফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য বিনয় কৃষ্ণ হালদার প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। তিনি  জানান- জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে উপজেলা সমাজকল্যাণ পরিষদ  রূপসা, খুলনার ২০২৩-২৪ অর্থ বছরে প্রাপ্ত ৫০ হাজার টাকা ৪১ জন এর অনুকুলে বিতরণ হয়।

তিনি আরো বলেন- উপজেলা রোগী কল্যাণ সমিতি, রূপসা, খুলনাতে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তা অসক্রিয় অবস্থায় পড়ে আছে বিগত ৬মাস ধরে। এক্ষেত্রে উপজেলার সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি বিশেষ আহবান রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। যারা যাকাত, ফিতরা, অনুদান দিতে চান, তারা উপজেলা সমাজসেবা অফিসে এসে সরাসরি টাকা জমা দিতে পারেন কিংবা উপজেলা রোগী কল্যাণ সমিতির ব্যাংক হিসাবে প্রেরণ করতে পারেন।

মাগুরায় আল-সাবা ক্লিনিকে অপচিকিৎসায় এক সিজারিয়ান মায়ের মৃত্যু

//সুজন মাহমুদ, মাগুরা//

মাগুরায় আলসাবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাঃ রাকিবুল ইসলাম এর অপচিকিৎসায় সাবিনা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে । জানা গেছে, বুধবার সকাল ছয়টায় সিজারিয়ান অপারেশনের জন্য মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর গ্রামের মোঃ মনিরুল ইসলামের স্ত্রী মোছাঃ সাবিনা খাতুন ভর্তি হন আলসাবা ক্লিনিকে ।

এসময় ডাক্তার রাকিবুল ইসলাম সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নিয়ে সকাল সাড়ে সাতটায় সাবিনা খাতুনকে  অপারেশন থিয়েটারে নিয়ে সিজার করেন এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান সুস্থ থাকলেও মায়ের আর অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ হয় না একপর্যায়ে রোগীর স্বজনদের না জানিয়ে দুই-তিনব্যাগ রক্ত দিয়ে রোগীকে সুস্থ করার চেষ্টা করে ক্লিনিক কর্তৃপক্ষ। এভাবে সারাদিন রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় বিকাল ৫ টায় রোগীর নিশ্চিত মৃত্যু জানতে পেরে তড়িঘড়ি করে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয় এবং সাবিনা কে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ আছে ডাক্তার রাকিবুল ইসলাম বরাবরই রোগীকে আল্ট্রাসাউন্ড না করেই অপারেশন করেন।

উল্লেখ্য এক পর্যায়ে রোগী স্বজনরা অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে  আল-সাবা ক্লিনিকের সামনে এসে  হট্টগোল শুরু করলে ক্লিনিক মালিক সমিতির  মাধ্যমে ৩০ হাজার টাকায়  দফারফা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে ডাক্তার রাকিবুল ইসলাম এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

গজারিয়ায় সাংবাদিক শাহাদাত হোসেনের ইফতার মাহফিল

//সৈয়দ মোহাম্মদ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ//

মুন্সিগঞ্জের গজারিয়ায় সাংবাদিক এর বাবা ও মার আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের সুস্বাস্থ্য ও সফলতা কামনায় কোরআনের পাখিদের সাথে নিয়ে ৭১ টিভি ও আজকের পত্রিকা সাংবাদিক শাহাদাত হোসেন সায়মনের আয়োজনে কুরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল ) বালুয়াকান্দি ঈদগাহ্ গোরস্থান। হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখান এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত অত্র মাদ্রাসা মাদ্রাসা ছাত্র মেহেদী হাসান, হাফেজন মাওলানা নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মোল্লা প্রমুখ।

এছাড়াও আলেম, সাংবাদিক, ও বিভিন্ন শ্রেণি পেশার রোজাদার ব্যক্তিগণ এতে উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক, তাদের পরিবার এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে সকলের জন্য বিশেষ দোয়া করা হয়েছে।

এ সময় নানা শ্রেণী পেশার মানুষের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশ রুপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আজিজুল হক পার্থ, গজারিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সভ্যতার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন, গজারিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ৭১টিভি ও দৈনিক আজকের পত্রিকার শাহাদাত সায়মন,গজারিয়া প্রেস ক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দৈনিক কালবেলার এবং মুন্সিগঞ্জের খবরের সাইদ হাসান আফরান,দৈনিক বাংলাদেশ সমাচারের ওসমান গনি,আলোকিত প্রতিদিনের মাসুদ প্রমুখ।

গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের দোরগোড়ায় জনতার চেয়ারম্যান প্রার্থী জিন্নাহ্

//সৈয়দ মোহাম্মদ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ//

আসন্ন ৬ষ্ঠ গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইতিমধ্যেই প্রার্থীতার ঘোষণা দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে মাঠে ময়দানে নানাশ্রেনী পেশার ভোটারদের নিকট ভোট ও আপামর সকল বয়সী জনসাধারনের নিকট দোয়া চাইছেন গজারিয়া উপজেলার আওয়ামী সাধারণ সম্পাদক মনসুর আহামেদ খাঁন জিন্নাহ্।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে জনগণের বিপুল ভোট ব্যালটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এমনটাই চাউর হয়েছে উপজেলার জনমনে জানায় সংশ্লিষ্ট জিন্নাহ্ সর্মথক সূত্র।

প্রাক নির্বাচনী এই প্রচারনার আমেজে তেমনি সুবিদিত সাড়া মিলছে সাধারণ জনগনের দোরগোড়ায় জনিয়েছেন জিন্নাহ্ সহধর্মিণী ফারহানা আক্তার এ্যানি।

তারাই ধারাবাহিকতায় গতকাল পহেলা এপ্রিল রবিবার সারাদিন উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে প্রায় ৭টি গ্রামে জনসংযোগ চালিয়েন বলে খবর পাওয়া গেছে।

মাগুরায় সাংবাদিকের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সুজন মাহমুদ, মাগুরা প্রতিনিধি।

মাগুরা জেলা আদালতের সামনের সড়কে
দৈনিক আমার সংবাদ,Daily voice of Asia,মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি এবং মাগুরা সাংবাদিক ফোরামের সভাপতি মিরাজ আহমেদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩১ মার্চ সকালে ১১ঘটিকায় মাগুরা জেলা জজ আদালতের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সম্মিলিত মাগুরা সাংবাদিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ার্দার স্বণালী রিয়া ও মাসুম মন্ডলের পরিবারের সদস্যদের মধ্যে ‘সেনাবাহিনীর ভুয়া নিয়োগ’ নিয়ে দুটি পক্ষ বিবাদে লিপ্ত হয়। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ঝামেলা হয়। যার ফলে উভয় পক্ষই আইনের আশ্রয় নেয়। ভুক্তভোগী মাসুম মন্ডল শ্রীপুর থানা এবং মাগুরা জেলা আদালতে মামলা দায়ের করেন মামলা নং মাগুরা সি,আর ৩৬৪/২৪।
কোন প্রকার সমাধান বা মীমাংসা না হওয়ায় এর একপর্যায়ে ভুক্তভোগী মাসুম মন্ডল সাংবাদিক কর্মীদের আশ্রয় নিলে সাংবাদিক কর্মী তথ্যসূত্র নিশ্চিত হয়ে নিউজ প্রকাশ করেছেন। আর এ ঘটনায় অভিযুক্ত জোয়ার্দার স্বণালী রিয়া। সাংবাদিক মিরাজ আহমেদ এর উপর আক্রমাত্মক হয়ে ফেসবুকে অপপ্রচার চালান এবং সাইবার ট্রাইবুনাল ঢাকা সাইবার নিরাপত্তা আইনে ২৩/২৪/২৫/২৬/২৯/৩৩ধারা দিয়ে একটি মিথ্যা মামলা করেন। মামলায় মিরাজ আহমেদ কে উদ্দেশ্যমূলকভাবে চার জনের মধ্যে এক নাম্বার আসামি করা হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাগুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানসহ উপস্থিত সাংবাদিকগণ।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব ও সময় টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধ,শেখ ইলিয়াস মিথুন,এসএ টেলিভিশন ও ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ,দৈনিক গ্রামের কাগজের মাগুরা প্রতিনিধি ও মাগুরা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন আকরাম,দৈনিক ভোরের ডাক জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন,দৈনিক স্বদেশ প্রতিদিনের মাগুরা জেলা প্রতিনিধি ফারুক আহমেদ,আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন মাহমুদ,এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরুল দৈনিক খবর বাংলাদেশ জেলা প্রতিনিধি মিজানুর রহমান রেন্টু,দৈনিক বজ্রশক্তির মাগুরা জেলা প্রতিনিধি আলীম শেখ,দৈনিক পর্যবেক্ষণের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি শামীম আহমেদ, দৈনিক এশিয়া বানী মনির প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিক মিরাজ আহমেদের নামে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করাসহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

উখিয়ায় নিহত বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের দাফন সম্পন্ন .

//কক্সবাজার প্রতিনিধি//

কক্সবাজারের উখিয়ায় মাটি পাচারকারীদের ট্রাকের চাপায় নিহত বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ রবিবার রাত ৯টায় গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামে তার দ্বিতীয় জানাজার নামাজ শেষে ভবেরচর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে বহন করা মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি  ভিটিকান্দি তার নিজ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে, সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। অ্যাম্বুলেন্স ঘিরে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে ঐ এলাকার বাতাস। সাজ্জাদুজ্জামান’কে একনজর দেখতে তার আত্মীয় স্বজন ও এলাকাবাসী ভিড় করেন।

এদিকে ছেলে’কে হারিয়ে দিশাহারা পুরো পরিবার। বারবার মূর্ছা যাচ্ছে বাবা শাহজাহান মাস্টার মা ওম্মে কুলসুম। শোকে স্তব্ধতায় পুরো গ্রাম। পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য ছুটে আসছে গ্রামের বাসিন্দারা।

নিহতের বাবা শাহজাহান মাস্টার বলেন, শনিবার গভীর রাতে উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড়ের মাটি পাচার করা হচ্ছিল। খবর পেয়ে  মোটরসাইকেলে করে আমার ছেলে সাজ্জাদ ঘটনাস্থলে গেলে মাটি পাচারকারীরা ট্রাক চাপা দিয়ে আমার ছেলে’কে হত্যা করে। রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে ছেলের কর্মস্থল উখিয়ায়

প্রথম জানাজার পর আমার ছেলের মরদেহ গ্রামে পৌঁছায়। এশার নামাজের পর দ্বিতীয় জানান শেষে তাকে ভবেরচর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, নিহত সাজ্জাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বন বিভাগ ভুক্ত উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের দায়িত্বে ছিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বন বিভাগে যোগদান করেন। দাম্পত্য জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।

অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

২০২৪ সালের নবনির্বাচিত কমিটির হাতে ৩০ মার্চ শনিবার সমিতির কার্যালয়ে সাবেক সভাপতি সুন্দলীএসটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে অভয়নগর কলেজ শিক্ষক সমিতির দায়িত্বভার অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস বর্তমান সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সেলিম হোসেন এবং কোষাধক্ষ আব্দুল্লাহ আল মাসুমের হাতে সমিতির সবকিছু হস্তান্তর করেন ।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন বর্তমান কমিটির সভাপতি পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান,ভবদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন,শেখ আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সেলিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, হোসেন আলী এবং হাবিবুর রহমান , বর্তমান কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাসুম, সহকারি অধ্যাপক উদয় শংকর, আব্দুর রাজ্জাক,বর্তমান কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ আবুল হোসেন গাজী প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক সোহেল রানা,দপ্তর সম্পাদক জুলফিকার আলী, সহ সাবেক ও বর্তমান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ।

বর্তমান কমিটির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার এ সময় তার বক্তব্যে বর্তমান কমিটির কার্যক্রমকে আরো উন্নয়নমুখী ও বেগবান করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।

১১-২০ সরকারি চাকুরিজীবী কেন্দ্রীয় আহবায়ক পরিষদ গঠন

শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি।।।

১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম  কেন্দ্রীয় আহবায়ক পরিষদ গঠন করা হয়েছে।মাগুরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মো:মিরাজুল ইসলাম কে আহবায়ক ,আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মো:মনির হোসেন কে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বিগত ৮ই মার্চ খামার বাড়ি কর্মচারী সমিতি রুমে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১১ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয় এবং উক্ত সার্চ কমিটি আজ ১৬ই মার্চ /২০২৪ ইং ৪৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি নির্বাচন ও অনুমোদন করেন।

১১-২০ সরকারি চাকুরিজীবী কেন্দ্রীয় আহবায়ক পরিষদ গঠন

নির্বাচিত হয়ে সংগঠনের নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৪ লক্ষ কর্মচারীদের কল্যাণে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।।

সংগঠনের নবনির্বাচিত আহবায়ক জনাব মোঃ মিরাজুল ইসলাম বলেন,দীর্ঘ দিন ধরে আমরা ১৪ লক্ষ কর্মচারীদের ন্যায্য দাবী সমুহ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

অভয়নগরে ধোপাদী জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধোপাদী গ্রামের নতুন বাজার সংলগ্ন জামে মসজিদের ভিত্তি প্রস্তার উদ্বোধন করা হয়েছে। ১৫ মার্চ (শুক্রবার) বেলা ১১ টায়  ধোপাদী জামে মসজিদের ভিত্তি প্রস্তার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা।

এসময় উপস্থিত ছিলেন জমিদাতা মোঃ সালাম সরদার,মশিয়ার রহমান মশি, নোবো আলী,  আরও উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন, রবিউল ইসলাম লুলু, মকবুল সরদার, জামে মসজিদের সভাপতি আব্দুস সালাম মোল্যা, সম্পাদক রফিকুল ইসলাম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক ও দৈনিক কালবেলার সাংবাদিক শাহিন আহমেদ, সমাজ সেবক  মোতালেব ফারাজী, রবিউল ইসলাম, আলামিন, ইসলাম, শান্টু,  মাওলানা শামীম,  ইঞ্জিনিয়ার তবিবুর রহমান, ভেন্ডার আনিসুর রহমান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর সরদারসহ ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা বিল্লাল হোসেন

অভয়নগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে যশোরের অভয়নগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই শ্লোগানে ১৫ মার্চ (শুক্রবার) সকালে উপজেলা পরিষদের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শাহ্ খালিদ মামুন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, ইউএনও অফিসের নাজির সুব্রত রায়, সিএ সিধু বিশ্বাস, হুমায়ন কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ দাস নান্টু, নওয়াপাড়া হোটেল মালিক সমিতির প্রতিনিধি সেলিম হোসেন, ছাত্রলীগ নেতা শামীম গাজী, রাজসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী