নরসিংদীতে অটোরিক্সা পিকআপ সংঘর্ষে ৪জন মারা গেছে

//নিউজ ডেস্ক//

নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশে সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে সবজিবাহী একটি পিকাপ রায়পুরা যাচ্ছিল। পিকাপটি রায়পুরার অমিরগঞ্জ এলাকায় পৌঁছলে রায়পুরা থেকে নরসিংদীগামী সিএনজি অটো রিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি ধুমড়ে মুচড়ে ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৪ জন নিহত হয়। আহত হয় আরও একজন। গুরুত্বর আহতবস্থায় একজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমিরগঞ্জ ফাড়ির ইনচার্জ এসআই ফরিদ বলেন, সকালে পিকাপ ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থালে ৪ জন নিহত হয়েছে। দূর্ঘটনাকবলিত যানবাহনু দুটিকে আটক করা হয়েছে। যানবাহন দুটি অতিমাত্রায় দ্রুতগতির কারনেই এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

ইজিয়ামের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামের দখল নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনোশেনকভ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে কোনোশেনকভ বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী তাদের বিশেষ সামরিক অভিযান অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার সকালে দেশটির খারকিভ অঞ্চলের শহর ইজিয়ামের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা।’ খবর বিবিসি ও আলজাজিরার।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় মাসে গড়িয়েছে। ইউক্রেনের সাবেক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের খুব কাছেই অবস্থান ইজিয়ামের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাশিয়ার এই দাবি স্বীকার করে নিয়েছেন। তবে তারা বলেছেন, দখল ফিরে পেতে ইজিয়ামে এখনও লড়াই করছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ইজিয়ামের দখল ফিরে পেতে সেখানে আমাদের সেনা সদস্যরা এখনও লড়াই করছেন।’ পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে কেন্দ্র করে ২০০৮ সাল থেকে দ্বন্দ্ব চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ওই বছরই ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করেছিল ইউক্রেন।

সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী সদস্য’ মনোনীত করার পর আরও বাড়ে এই দ্বন্দ্ব। ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনকে চাপে রাখতে গত দুই মাস রাশিয়া-ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রেখেছিল মস্কো। কিন্তু এই কৌশল কোন কাজে আসেনি। উপরন্তু এই দুই মাসের প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগ, যে কোন সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রুশ বাহিনী।

অবশেষে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখ- দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। তার দুইদিন পর ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গত ১০ দিনের ব্যবধানে এই নিয়ে দুটি শহর দখল করল রুশ বাহিনী। এর আগে ১৫ মার্চ দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের দখল নেয় রুশ সেনারা। ইজিয়াম শহরটি কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ রাশিয়ার জন্য। কারণ মাত্র ৫০ হাজার মানুষ অধ্যুষিত এই ছোট শহরটি দোনেতস্ক ও লুহানস্কের অন্যতম প্রবেশদ্বার। এছাড়া এই শহরটিতে একটি রেল জংশন আছে, যা ইউক্রেনের রেল যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

মার্কিন কূটনীতিক বহিষ্কার করবে রাশিয়া ॥ ১২ রুশ কূটনীতিককে বহিষ্কারের মার্কিন সিদ্ধান্তের শোধ নেবে মস্কো। এর জবাবে মস্কো থেকে বেশ কয়েকজন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে রাশিয়া। গত মাসে ওয়াশিংটন জানায়, জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে নিউইয়র্কে জাতিসংঘ মিশনে নিয়োজিত রুশ কূটনীতিকদের বহিষ্কার করা হবে। পরে জাতিসংঘে নিযুক্ত আরও এক রুশ নাগরিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। তাদের দাবি ওই রুশ নাগরিক গুপ্তচর।

ইউক্রেনে রাশিয়ার অভিযান সমর্থন করেন ৭১ শতাংশ রুশ নাগরিক ॥ ইউক্রেনে সংঘাত চলছেই। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান চালায় রাশিয়া। তারপর থেকে যুদ্ধ থামার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। এদিকে পশ্চিমা দেশগুলো এই হামলার ঘটনায় বেশ ক্ষুব্ধ। এছাড়া বিশ্বের অনেক দেশই এই হামলার বিপক্ষে অবস্থান নিয়েছে। তবে রাশিয়ার সরকারী জরিপ এবং স্বাধীন সমাজবিজ্ঞানীরা বলছেন, অধিকাংশ রুশ নাগরিক ইউক্রেনে চলমান অভিযানকে সমর্থন করেন। গত ৫ মার্চ ‘রাশিয়ান পাবলিক অপিনিয়ন রিসার্চ সেন্টার’ পরিচালিত একটি জরিপের তথ্যে জানানো হয় যে, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সেনা অভিযান’ সমর্থন করেন ৭১ শতাংশ রুশ নাগরিক। আর এই আগ্রাসন সমর্থন করেন না ২১ শতাংশ মানুষ এবং এ সম্পর্কে জানেন না ৮ শতাংশ মানুষ। যাদের ওপর জরিপ চালানো হয়েছে তাদের ৭০ শতাংশ মনে করেন রুশ সেনাবাহিনীর অভিযান পরিকল্পনা মাফিক চলছে।

English Dainikbiswa

রাশিয়া ইউক্রেন যুদ্ধ// পূর্ব ইউরোপে আরও ৪০হাজার সেনা মোতায়ন করবে ন্যাটো

গণহত্যা দিবসে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি

রাশিয়া ইউক্রেন যুদ্ধ// পূর্ব ইউরোপে আরও ৪০হাজার সেনা মোতায়ন করবে ন্যাটো

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে রুশ অগ্রাসনের জেরে পূর্ব ইউরোপের চার দেশে অতিরিক্ত ৪০ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো। দেশগুলো হল স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও রোমানিয়ায়।

বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন জোটের মহাসচিব জিনস স্টলটেনবার্গ।

এ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে রুশ হামলার এক মাস পূর্ণ হলো। এই হামলার ফলে আসলে আমাদের নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটে গেছে এবং ন্যাটো মনে করছে, অনাগত ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি নেয়া প্রয়োজন। সেই প্রস্তুতির অংশ হিসেবেই পূর্ব ইউরোপের চার দেশে আরও ৪০ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের দ্বিপাক্ষিক তিক্ত সম্পর্কের একদম গোড়ায় আছে ন্যাটো। পশ্চিমা দেশগুলোর এই সামরিক জোটকে কেন্দ্র করে ২০০৮ সাল থেকে দ্বন্দ্ব চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ওই বছরই ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করেছিল ইউক্রেন। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী সদস্য’ মনোনীত করার পর আরও বাড়ে এই দ্বন্দ্ব।

মঙ্গলবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ২৭তম দিনে পৌঁছেছে। এর মধ্যে ইউক্রেনের দু’টি শহর খেরসন ও ইজিয়ামের দখল নিয়েছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রুশ বাহিনী তার দেশে ফসফরাস বোমা ছুড়েছে এবং এতে শিশুসহ বেসামরিক লোকজন নিহত হয়েছে। তবে এই হামলা ইউক্রেনের কোথায় চালানো হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।

সংবাদ সম্মেলনে এ সম্পর্কে ন্যাটো মহাসচিব বলেন, যদি সত্যিই এমন ঘটে থাকে, সেক্ষেত্রে এটি আন্তর্জাতিক আইনের সবচেয়ে সরাসরি ও নির্লজ্জ লঙ্ঘন এবং তার ফলাফল হবে ব্যাপক ও সুদূরপ্রসারী। যুদ্ধ বা সংঘাতের প্রকৃতি সম্পর্কে এতদিন আমদের যে ধারণা ছিল, তা সম্পূর্ণ বদলে যাবে। সূত্র: বিবিসি

English Dainikbiswa

খুলনার রূপসায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী

গণহত্যা দিবসে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি

//আজিজুল ইসলাম//

১৯৭১ সালের  ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঠাণ্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যার নজির। ২০১৭ সাল থেকে এ দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করা হয়।

গণহত্যা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২৪ মার্চ বৃহস্পতিবার  দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে গল্লামারি স্মৃতিসৌধে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী সকলকে উপস্থিত থাকার জন্য আহবান করেছেন।

 

খুলনার রূপসায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী

//রূপসা প্রতিনিধি//

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার সমাপনী আজ ২৪ মার্চ অনুষ্ঠিত হয়। এছাড়া স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা এবং পরিশেষে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

রূপসা উপজেলা পরিষদ বিজয় মঞ্চে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, রূপসা থানা ওসি সরদার মোশাররফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজি ইয়াহিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ ফকির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, আইসিটি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ, বন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা দিলশান আরা, সরকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কুকিং রেসিপি

বাগেরহাটে এসআইকে কুপিয়ে হত‍্যাচেষ্টা মামলার ২ আসামী অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেফতার

ন্যাটো কি? ন্যাটোর সদস্য কারা এবং কি এদের উদ্দেশ্য…?

//নিজস্ব প্রতিবেদক//

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট) বা ন্যাটোর সদস্য হওয়ার আশা প্রকাশ করেছিল ইউক্রেন। কিন্তু রাশিয়া এর বিরোধীতা জানিয়ে ইউক্রেন সীমান্তে ২০২১ সালের শেষের দিকে ১ লাখ সেনা মোতায়েন করে।

ধীরে ধীরে সেই সেনা বাড়াতে থাকে মস্কো।

ইউক্রেন ন্যাটো জোটে না গেলেও ২৪ ফেব্রুয়ারি থেকে দেশটিতে সামরিক আগ্রাসন চালাছে রুশ সেনারা। ন্যাটো নিয়ে এই সংকটের শুরু হলেও ইউক্রেনকে সহায়তা দিতে এগিয়ে আসেনি সামরিক জোটটি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও ৮টি ইউরোপীয় দেশসহ ১২ প্রতিষ্ঠাতা সদস্য একে অপরকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে রক্ষার অঙ্গীকার নিয়ে উত্তর আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করেছিল।

ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট। পরে কয়েক দশক ধরে জোটটি বড় হতে থাকে। বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩০। সর্বশেষ ২০২০ সালের ২৭ মার্চ ন্যাটোতে যোগ দেয় উত্তর মেসিডোনিয়া। আর ২০০৯ সালের ০১ এপ্রিল আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া যোগ দেয়। ন্যাটো হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক সংগঠন। ন্যাটোর সম্মিলিত সামরিক বাহিনীর খরচ পৃথিবীর সব দেশের সামরিক খরচের প্রায় ৭০ ভাগ।

ন্যাটোর উদ্দেশ্য কী?

এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে পশ্চিম বার্লিন এবং ইউরোপের নিরাপত্তা বাস্তবায়ন করা। ন্যাটো একটি যৌথ নিরাপত্তা চুক্তি, যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা দিতে অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার পর ন্যাটো তাদের রক্ষায় মাঠে নামে। এর প্রত্যেকটি সদস্য রাষ্ট্র তাদের সামরিক বাহিনীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখতে বদ্ধপরিকর।

ন্যাটোর ৩০ সদস্য রাষ্ট্র

ন্যাটোর ৩০ সদস্য দেশ হলো—

আলবেনিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, কানাডা, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মন্টিনেগ্রো, নেদারল্যান্ডস, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাগেরহাটে এসআইকে কুপিয়ে হত‍্যাচেষ্টা মামলার ২ আসামী অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেফতার

চাঁদপুরে নূরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্ররাসা পূনরায় সহ-সভাপতি নির্বাচিত খান জাহান আলী কালু পাটোয়ারী

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছ।সভায় পূর্ববর্তীসভার বিবরণী, নতুন সহ সভাপতি গঠন ও মাদ্রাসার অভ্যন্তরীন বিষয়ে আলোচনা করা হয়।

২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পরিচালনা করেন চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রাশেদা আক্তার।

সভায় চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহ সভাপতি হিসেবা নির্বাচিত হন দুইবারের সাবেক সহ সভাপতি ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী।

চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার নব গঠিত কমিটির সদস্যর হলেন সভাপতি অঞ্জনা খান মজলিশ, সহ সভাপতি ও অভিভাবক সদস্য খান জাহান আলী কালু পাটওয়ারী, দাতা সদস্য তাফাজ্জল হোসেন পাটওয়ারী, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মোক্তার আহমেদ, বিদ্যুৎসাহী সদস্য আনোয়ার হোসেন খান, অভিভাবক সদস্য সৈয়দ আহমেদ, মোঃ সুলায়মান পাটওয়ারী, সদস্য সচিব এটিএম মোস্তফা হামিদী, শিক্ষক প্রতিনিধি মোঃ শাহ আলম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সায়েদ আলী আখন, ডাক্তার প্রতিনিধি ডাঃ এইচ এম সিদ্দিকুর রহমান।

চাঁদপুরের হাইমচরে চরভৈরবী অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, ক্ষ‌তি প্রায় ২০ কো‌টি টাকা 

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নে অর্ধশত ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। এতে অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর ৫টার পরে চরভৈরবী বাজারের ইসলামীয়া হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আগুন লাগার খবর পেয়ে চাঁদপুর ও রায়পুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুরের হাইমচরে চরভৈরবী অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, ক্ষ‌তি প্রায় ২০ কো‌টি টাকা 

প্রত্যক্ষদর্শী ও চরভৈরবীর বাসিন্দা নজরুল ইসলাম ফকির বলেন, মুহূর্তেই পাশের সিলিন্ডার গ্যাস, পেট্রোল, ডিজেল ও সুতার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফলে আশেপাশের অন্তত আরও প্রায় ৫০টি ছোট-বড় দোকান আগুনে পুড়ে যায়। এ সময় অধিকাংশ দোকান বন্ধ ছিল। এ ছাড়া যেসব দোকানে লোকজন থাকতেন, তাদের অধিকাংশ তখন নামাজে ছিলেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ার সরদার বলেন, আগু‌নের সূত্রপাত হওয়া ইসলামীয়া হোটেলের পাশে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায় ২ কোটি টাকার মালামাল ছিল। এর মধ্যে জেলেদের জন্য পেট্রোল, ডিজেল ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন ধরনের সুতার জাল ছিল। সবকিছু মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে।

চাঁদপুরের হাইমচরে চরভৈরবী অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, ক্ষ‌তি প্রায় ২০ কো‌টি টাকা 

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাহিদুল ইসলাম বলেন, আগুনের সংবাদ পেয়ে ২টি ইউনিট দ্রুত সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু সেখানে অনিয়মতান্ত্রিক সিলিন্ডার গ্যাস, পেট্রোল, ডিজেলের দোকান থাকায় মুহূর্তেই অর্ধশতা‌ধিক দোকান পুড়ে যায়। অধিকাংশ দোকান কাঠ ও টিনের হওয়ায় রক্ষা করা যায়নি। এ ছাড়া দোকানগুলো নদীর পাড়ে হওয়ায় প্রচণ্ড বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাইমচর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান নূর হো‌সেন পাটওয়ারী ব‌লেন, ভো‌রে নামা‌জের পরপরই আগুন লা‌গে। বাজা‌রের দোকানগু‌লো এক‌টির গা‌য়ে এ‌কটি লাগা‌নো তাই আগু‌নে মুহূর্তেই সব পু‌ড়ে যায়। তা‌দের ভিটা-মা‌টি ছাড়া আর কিছুই অব‌শিষ্ট নেই। এ‌তে বাজা‌রের ‌৭০টি দোকান মা‌লি‌কের প্রায় ২০ কো‌টি টাকা ক্ষ‌তি হ‌তে পা‌রে।

চাঁদপুরের হাইমচরে চরভৈরবী অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, ক্ষ‌তি প্রায় ২০ কো‌টি টাকা 

ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী,হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন কবির প্রধানীয়া, ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, জেলা পরিষদের সদস্য এস এম আল মামুন সুমন, নজরুল ইসলাম ফকির।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তি মেলার সমাপনী অনুষ্ঠান

খুলনার ডুমুরিয়ায় মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তি মেলার সমাপনী অনুষ্ঠান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ দিন ব‍্যাপী  মহান স্বাধীনতার মুক্তির উৎসব ও সুর্বন জযন্তি মেলার সমাপনী অনুষ্ঠান ২৪ মার্চ বৃহস্পতিবার  দুপুরে  স্থানীয়  শহীদ জোবাযেদ আলী মিলনযতনে অনুষ্ঠিত হয।

উপজেলা  নির্বাহী  অফিসার  মো: আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনর ভূমি মামুনুর রশিদ, মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েল, প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা মো: আরশাফ হোসেন, ভিডিপি কর্মকর্তা মিশু দে।

মেলায় অংশগ্রহনকারী সরকারী বিভিন্ন দপ্তরের মধ‍্যে সেবা প্রদানের  জন‍্য নির্বাচিত হযেছেন ডুমুরিয়া  হাসপাতাল, সমাজ সেবা দপ্তর, শিক্ষা ও কৃষি দপ্তর, তথ‍্য আপা সহ বিভিন্ন দপ্তরকে পুরষ্কৃৃত করা হয। এসময সেবা প্রদান দপ্তরের কর্মকর্তার হাতে পুরষ্কার তুলে  দেন অনুষ্ঠানের প্রধান আতিথি।

 

 

নারীদের পিছনে রেখে দেশ ও জাতির কল‍্যাণ বয়ে আনতে পারে না। নারীদের শিক্ষিত হতে হবে- সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন   নারীদের পিছনে রেখে দেশ ও জাতির কল‍্যান বযে আনতে পারে না। বতমান সরকার পুরুষের পাশাপাশি নারীদের স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে  শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে। নারীরা সর্ব ক্ষেতে এগিয়ে যাচ্ছে।  শিক্ষার্থীদের উদেশে বলেন এই বযসটি লেখা  পড়ার শেখার সময। প্রতিযোগিতায় টিকে  থাকতে হবে খেলাধুলা করে মানষিক প্রশান্তির বিকাশ ঘটতে হবে।  জননেত্রী  শেখ হাসিনা দেশকে  উন্নযনের মহাসড়কের দিকে নিয়ে যাচ্ছে । এবং  নারীদের সকল ক্ষেতে অধিকার প্রতিষ্ঠা করতে সরকার চেষ্টা করছে।  ২৪ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় ডুমুরিয়া

সরকারী বালিকা উচ্চ বিদ‍্যালযের বার্ষিক ক্রীড়া  ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার  পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় এ কথা বলেন  সহকারী কমিশনার ভূমি  মো: মামুনুর রশিদ এর সভাপতিত্বে সভায় বক্তব‍্য দেন   প্রধান শিক্ষক সালমা রহমান, সাবেক প্রধান শিক্ষক আবু সাঈদ আহম্মেদ, প্রাক্তন জেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার গাজী মোহাম্মদ রফি,  সাবেক প্রধান শিক্ষিকা জিরুবালা বিশ্বাস,  সমাজ সেবক মোশাররফ হোসেন কচি, প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা মো: আরশাফ হোসেন শিক্ষক রতন বিশ্বাস ,গোপী নাথ মন্ডল,  পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক  প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ।