চাঁদপুরের হাইমচরে ৪০০ কেজি জাটকা ও পিকআপ ভ্যানসহ আটক ২

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচরে জাটকা ভর্তি একটি পিকাপসহ ২ জনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।

২৫ মার্চ রাত ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশে এসআই পলাশ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে জাটকা ভর্তি পিকাপসহ ২জনকে আটক করেন।

আসামীরা হলেন, আনোয়ার মাঝি (৪২), মোঃ জসিম প্রধানীয়া (৩২)।

আটককৃতদের কাছ থেকে জাটকা বহনে ব্যবহৃত ০১ টি পিকআপ ভ্যান এবং  ১৫ টি প্লাস্টিকের ড্রামে ৪০০ কেজি জাটকা ইলিশ মাছ সহ জব্দ  করেন।

উক্ত ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীদের বিজ্ঞ আদালতে  সোপর্দ করা হয়েছে।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ  মাহবুবুর রহমান মোল্লা জানান, ২৫ মার্চ রাত্রিকালে হাইমচর থানায় চলমান জাটকা ইলিশ মাছ সংরক্ষণ অভিযানে চেকপোস্ট ডিউটি করাকালে হাইমচর থানা পুলিশ জাটকা বহনকারি একটি পিকাপসহ ২জনকে আটক করেছে।

আটককৃদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মাছ উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ধ্বংস করে দেয়া হয়েছে।

খুলনার রূপসায় গণহত্যা দিবস পালিত

//রূপসা প্রতিনিধি//

গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ২৫ মার্চ সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া তাসনিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মানা, রূপসা থানা ওসি সরদার মোশাররফ হোসেন।

কৃষ্ণ গোপালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, ভেটোরিনারী সার্জন তপন কুমার সাহা, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান,

মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, বন কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সেখ প্রমূখ।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত হয়।

English Dainikbiswa

কুকিং রেসিপি

করোনাকালীন স্বাস্থ্য সেবার বিশেষ ভাতা পাবেন চট্টগ্রামের আরো ২০৪ ডাক্তার

করোনাকালীন স্বাস্থ্য সেবার বিশেষ ভাতা পাবেন চট্টগ্রামের আরো ২০৪ ডাক্তার

//আবুল হাসেম, চট্টগ্রাম //

মহামারী করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত চট্টগ্রামের আরো ২০৪ জন চিকিৎসককে এককালীন বিশেষ ভাতা প্রদান করবে স্বাস্থ্য অধিদপ্তর। তা ছাড়া অন্যান্য স্বাস্থ্য কর্মীদেরও বিশেষ ভাতা প্রদান করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামিউল ইসলাম স্বাক্ষরিত স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে একথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত বাদ পড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এককালীন বিশেষ সম্মানী প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন কয়েকটি প্রতিষ্ঠান হতে তালিকা পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ২০২১ সালের জুন মাসে হাসপাতালের করোনাযোদ্ধা ৩১৮ জন চিকিৎসক ও ৪৮ জন স্বাস্থ্যকর্মীকে ২ কোটি ৮২ লক্ষ ৮৮ হাজার ৩১০ টাকা সম্মানী প্রদান করা হয়। তখন এই তালিকা থেকে ২০৪ জন চিকিৎসক বাদ পড়েছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিট ওয়ার্ডে কর্মরত থেকেও বিশেষ সম্মানী প্রাপ্তি থেকে বাদ পড়া ২০৪ জন চিকিৎসকের বিশেষ ভাতার আবেদন জানিয়ে ২০২০ সালের ৩ আগষ্ট স্বাস্থ্য অধিদপ্তরে চিটি প্রদান করা হয়।

প্রসঙ্গত মহামারী করোনার চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনা সংক্রমন প্রতিরোধে দায়িত্বপালন কালে কেউ আক্রান্ত হলে তাকে পদমর্যাদা মোতাবেক ৫ থেকে ১০ লক্ষ টাকা এবং মারা গেলে ২৫ থেকে ৫০ লক্ষ টাকার স্বাস্থবীমা প্রদানের ঘোষণা প্রদান করেছিলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সে সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রত্যক্ষ ভাবে করোনা প্রতিরোধে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের বিশেষ ইন্সুরেন্স সুবিধা প্রদানের ঘোষণাও প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় বিশেষ সুবিধা পাচ্ছেন চট্টগ্রামের ২০৪ জন চিকিৎসক।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে মামলা

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্ত্রান হবে ৪ লক্ষ মানুষের

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে মামলা

//আবুল হাসেম, চট্টগ্রাম//

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ লিংক রোডে পাহাড় কাটার অভিযোগে মো. ইয়াকুব নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মামলায় অবৈধভাবে পাহাড়, টিলা কর্তন করায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(খ) ধারায় অভিযোগ করা হয়।

গত ১৪ মার্চ পাহাড় কেটে প্রাচীর নির্মাণ করায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বিরুদ্ধেও মামলা করেন তারা।

জানা যায়, শুষ্ক মৌসুমের সুবিধাকে কাজে লাগিয়ে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড সংলগ্ন অসংখ্য পাহাড়কে ন্যাড়া করে দখলের প্রতিযোগিতায় নেমেছে প্রভাবশালী ও ভূমিদস্যুরা। ইতোমধ্যে সড়কটির আশপাশের অনেক পাহাড় কেটে আরসিসি পিলার দিয়ে সীমানা প্রাচীর দেওয়া হচ্ছে। আবার টিনের ঘেরাও দিয়ে কৌশলে সবুজ পাহাড় কাটা হচ্ছে। কোথাও বৃক্ষরোপণ অভিযানে, বৃক্ষপ্রকল্প সাইনবোর্ড ঝুলিয়েও পাহাড় কাটা ও দখলের প্রতিযোগিতা শুরু করেছে প্রভাবশালীরা।

গণমাধ্যমে প্রচারিত নানান প্রতিবেদনের সূত্র ধরে গত ২১ মার্চ বায়েজিদ-ফৌজদার হাট লিংক রোডে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের একটি টিম। সে সময় পাহাড় কাটার অভিযোগে মো. এয়াকুবকে শুনানির নোটিশ দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে শুনানিতে দেখা যায়, জায়গাটি টিলা শ্রেণিভুক্ত। এরপর মো. এয়াকুবের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেন অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস।

পরে সন্ধ্যায় আকবর শাহ থানায় লিখিত এজাহার দায়ের করেন কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন। পরিবেশ অধিদপ্তরের লিখিত এজাহারটি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্ত্রান হবে ৪ লক্ষ মানুষের

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্ত্রান হবে ৪ লক্ষ মানুষের

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কাজ পাবে অন্তত চার লাখ মানুষের কর্মসংস্ত্রান হবে। দেশে আগামী ১০ বছরের মধ্যে আরও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও এর মধ্যে নানা কারণে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে চট্টগ্রামের এই অর্থনৈতিক অঞ্চলটি। প্রত্যাশিত বিনিয়োগই শুধু নয়, কর্মসংস্থান ও বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রাও অন্য যে কোনো অর্থনৈতিক অঞ্চলের চেয়ে সেখানে বেশি।

২০২৩ সালের জুনের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের অর্ধেকেরও বেশি কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শুরুতে কর্মসংস্থানের লক্ষ্য ঠিক করা হয়েছিল মাত্র দেড় লাখ। পরে আওতা আরও বাড়িয়ে সেই লক্ষ্যমাত্রা ঠিক করা হয় চার লাখে।

একইভাবে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শুরুতে রপ্তানি বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয় ১২৫ কোটি মার্কিন ডলার। চলতি বছরের শুরুতে সেই লক্ষ্যমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৬৬ কোটি মার্কিন ডলার। রপ্তানির লক্ষ্যমাত্রা দেড় বিলিয়ন থেকে এখন ঠিক করা হয়েছে ৩২ হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার। মিরসরাইয়ের এই অর্থনৈতিক অঞ্চল থেকে বছরে মাত্র ১ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার আয়ের পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু পরে পরিকল্পনার আওতা বাড়িয়ে সেটি এখন দাঁড়িয়েছে ২ হাজার ১৬০ কোটি মার্কিন ডলারে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রামের নতুন এই অর্থনৈতিক অঞ্চলে শিল্পপ্লটের সংখ্যা ২৫০ থেকে বাড়িয়ে ৫৩৯টি করা হচ্ছে। এর প্রতিটি প্লটই হবে তিন হাজার ৬০০ বর্গমিটারের। এছাড়া অর্থনৈতিক অঞ্চলটিতে নতুন করে ফায়ার স্টেশনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি, দুটি কারখানা ভবন, ফুটপাত, গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ, তিনটি আবাসিক ভবন, একটি মসজিদ এবং একটি মেডিকেল সেন্টার নির্মাণসহ কয়েকটি নতুন স্থাপনা তৈরি করা হবে।

সংশোধিত নতুন প্রকল্পের আওতায় এক হাজার ১০ একর ভূমি উন্নয়ন, এক হাজার ১৩৮ দশমিক ৫৫ একর জমিতে সড়ক অবকাঠামো নির্মাণ, এক হাজার ১৩৮ দশমিক ৫৫ একর জমিতে নর্দমা তৈরি করা হচ্ছে। নতুন করে অফিসার্স ডরমিটরি ও স্টাফ ডরমিটরি, আবাসিক ভবন, দুটি কারখানা ভবন, মসজিদ, মেডিকেল সেন্টার, ফায়ার স্টেশন, হেলিপ্যাড ও কালভার্ট, সিকিউরিটি ও কাস্টম ভবন, সিকিউরিটি ব্যারাক, সীমানাপ্রাচীর, প্রধান ফটক ও কাস্টমস ফটকও তৈরি করা হবে।

সবমিলিয়ে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের ব্যয় শুরুতে ধরা হয়েছিল ৭৫০ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকা। সেই ব্যয় এখন বেড়ে দাঁড়াচ্ছে এক হাজার ৩০৩ কোটি টাকায়।

এই অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ছয় শতাধিক শিল্পপ্লটের চাহিদার কথা জানানো হয়েছে বেপজাকে। ইতিমধ্যে প্রথম পর্যায়ে ২৫০টি শিল্পপ্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি অন্তত ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাবও পেয়েছে বেপজা।

English Dainikbiswa

রাশিয়ান সৈন্যদের দখলকৃত এলাকায় ভয় দেখাতে হত্যা ও ধর্ষণের অভিযোগ

দুর্বৃত্তের গুলিতে নিহত টিপুর ড্রাইভার মরার ভান করেছিল তাই বেঁচে গেছে

রাশিয়ান সৈন্যদের দখলকৃত এলাকায় ভয় দেখাতে হত্যা ও ধর্ষণের অভিযোগ

//আন্তর্জাতিক ডেস্ক//

এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। যুদ্ধে অবিরাম বোমাবর্ষণে ইউক্রেনের শহরগুলো নরকে পরিণত হয়েছে। তার ওপর রাশিয়ান সেনাদের দখলকৃত শহরে আটকে পড়া বাসিন্দাদের ওপর অসংখ্য যৌন নিপীড়নের প্রমাণ পাওয়া গেছে। সৈন্যরা বাড়িঘরে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যা ও ধর্ষণ করছে অভিযোগ উঠেছে। বেসবেল্টে এবং অট্টালিকায় ডুকে পুরুষদের হত্যা নারীদের ধর্ষণ করে নাগরিকদের মাঝে আতঙ্ক তৈরির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে দাবি ইউক্রেনর। বিষয়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জর্মান নারীদের প্রতি রেড আর্মিদের বর্বরতার কথা স্মরণ করিয়ে দেয়।

ইউক্রেনের প্রসিকিউটরের জেনারেল, ইরিনা ভেনেডিক্টোভা বৃহস্পতিবার জানান, পুতিনের সৈন্যদের দ্বারা যৌন নিপীড়ন শিকারের ঘটনাগুলো তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পূর্ব কিয়েভের ব্রোভারিতে দুই রাশিয়ান মাতাল সৈন্য একটি ভবনে হামলা চালায়। ভবনে থাকা তার স্বামীকে গুলি করে হত্যা করে।

সন্তানদের অস্ত্রের মুখে রেখে পালাক্রমে ধর্ষণ করে সেই সদ্য বিধবা মাকে। ধর্ষণের শিকার ওই নারী বেঁচে পালিয়ে এসে তদন্তকারীদের প্রমাণ দেয়। দুই সৈন্যের একজনকে শনাক্ত করা হয়েছে। তবে তার অবস্থা জানা যায়নি। ভেনেডিক্টোভা হুঁশিয়ার করে বলেন, প্রত্যেক ভিলেনদের খুঁজে বের করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দাঁড় করানো হবে। বোমাবর্ষণে ধ্বংস প্রায় ইরপিন শহর থেকে পালিয়া আসে আনাস্তানিয়া তারান (৩০)। রুশ সৈন্যদের দ্বারা যৌন নিপীড়নের অভিযোগ করেন তিনিও। বলেন, সৈন্যরা শহরকে নরকে পরিণত করছে।

অসংখ্য সৈন্য শহরের কেন্দ্র অবস্থান করে সেখানকার বেসামরিক নাগরিকদের বাসায় আক্রমণ করে লাথি মেরে বের করে দিচ্ছে, গুলি করছে। বেসমেন্টে (অট্টালিকার ভূগর্ভস্থ অংশ) লুকিয়ে থাকা লোকদের বের করে গুলি করছে, ধর্ষণ করছে। একই অভিযোগ করেছেন কিয়েভের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুবেলাও বলেছেন রুশ সৈন্যরা দখলকৃত অঞ্চলে অসংখ্য যৌন হামলার ঘটনা ঘটিয়েছে।

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ন্যাটো সৈন্য আগমনের ফলাফল কি…?

//দৈনিক বিশ্ব //

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ন্যাটো সৈন্য আসছে ইউক্রেনেকে সহায়তা করার জন্য।

ন্যাটোর সৈন্যরা ইউক্রেনে আসা রাশিয়ান সেনাদের উপড় হামলা করবে, রাশিয়ার উপড় নয় , অন্যদিকে রাশিয়া নিজেদের ক্ষমতা বৃদ্ধি করে যে হামলাগুলো করবে তা করবে ইউক্রেনের উপড় তথা ইউক্রেনের সাধারণ জনগনের উপড়— তাহলে ন্যাটো কাদের সাহায্য করবে আর কাদের মারবে বোধগম্য হলোনা…..! যুদ্ধে সহায়তা করা মানে যুদ্ধ বাড়ানো- যুদ্ধ বন্ধ করা নয় । জেলেনেস্কিকে যেভাবে যুদ্ধ করার আস্কারা দেওয়া হচ্ছে তাতে তার মাথায় শান্তি আলোচনা ভাবার সময় নাই।

আর একটা বিষয় হলো ইউক্রেন এখনো ন্যাটো ভুক্ত দেশ নয় তবে সহযোগী দেশ হিসেবে ন্যাটো মেনে নিয়েছে।

ইউক্রেনের যত মানুষ দেশ ছেড়েছে তারা কোদিন ইউক্রেনে ফিরবে…? ফিরলেও কি পাবে তারা? তাদের সব তো পুড়ে ছাড়খাড় হয়েগেছে। মিলিয়ন মিলিয়ন ইউক্রেনীয় বিভিন্ন দেশে রিফিউজি / উদ্বাস্ত হয়ে অসহায়ের মত জীবন যাপন করতে হবে।

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য কতজন কিকি পদক্ষেপ নিয়েছে…? আর ইউক্রেনকে যুদ্ধ জিততে(যুদ্ধ চলমান রাখতে) কতজন কিকি পদক্ষেপ নিয়েছে…? মানুষ যখন কিংকর্তব্যবিমূঢ় হয় তখ তাকে বেশি মানুষের পরামর্শই ভালো মনে হবে। জেলেনেস্কি অনেক বুদ্ধিমান ও সাহসী, কিন্তু এই সংকটে কি সেগুলো সফল ভাবে ফলপ্রসূ করতে পারছে…?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল কারণ কি এতটাই ইউক্রেন বিরোধী যা সহনশীলভাবে আলোচনায় এসে সমঝোতায় আসা যায়না!  কত মানুষ মারা যাবে কেউ জানেনা, আসলে এই যুদ্ধের শেষ কবে কিভাবে হবে তাও কেউ জানেনা। এর থেকে বিদ্ধংশী অস্ত্র ব্যবহারের পরিবেশ যাতে না হয় সেদিকে সবার সজাগ থাকা উচিৎ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়া ইউক্রেন যুদ্ধ// পূর্ব ইউরোপে আরও ৪০হাজার সেনা মোতায়ন করবে ন্যাটো

ইজিয়ামের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা

দুর্বৃত্তের গুলিতে নিহত টিপুর ড্রাইভার মরার ভান করেছিল তাই বেঁচে গেছে

//নিজস্ব প্রতিবেদক//

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন জাহিদুলের গাড়িচালক মুন্না।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের সড়কে দুর্বৃত্তরা টিপুকে লক্ষ্য করে এ গুলি চালায় বলে জানান স্থানীয়রা।

এই ঘটনায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গাড়িচালক মুন্না বলেন, আমরা গাড়িতে করে শাহজাহানপুর বাগিচা মসজিদের দিক দিয়ে বাসায় যাচ্ছিলাম। রাস্তায় ট্রেনের সিগন্যাল দিলে গাড়ি থামিয়ে সিগন্যাল ছাড়ার অপেক্ষা করতে থাকি। হঠাৎ বাঁ পাশ দিয়ে সন্ত্রাসীরা আচমকা এলোপাথাড়ি গুলি চালায়। জাহিদুল ভাইয়ের বাঁ হাতসহ বিভিন্ন স্থানে গুলি লাগে। কাউকে চিনতে পেরেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সবার মুখে হেলমেট পরা ছিল।

তিনি আরও বলেন, কী কারণে, কে বা কারা গুলি করেছে সে বিষয়ে কিছু বলতে পারছি না। সন্ত্রাসীরা যখন এলোপাথাড়িভাবে গুলি করতে থাকে তখন আমার হাতে গুলি লাগে সঙ্গে সঙ্গে আমি সিট ভেঙে দিয়ে শুয়ে মারা যাওয়ার ভান করি। তখন তারা আমাকে মৃত ভেবে চলে যায় এবং আমি গুলিবিদ্ধ অবস্থায় গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেলে আসি।

পুলিশ বলছে, টিপুর গাড়ি আমতলা রেলগেটে পৌঁছালে একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত গাড়ির কাছে যায়। পরে গাড়ির জানালা দিয়ে টিপুকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে। একটি গুলি টিপুর মাথা ভেদ করে বের হয়ে যায়। এসময় বিপরীত পাশের জানালা দিয়ে বের হয়ে যাওয়া গুলিতে রিকশা আরোহী সামিয়া আফরিন ওরফে প্রীতি (১৮) নিহত হন। জাহিদুল ইসলাম টিপু বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও টিপু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর ডলির স্বামী।

মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস বলেন, ঘটনাস্থল সিআইডি ক্রাইম সিনসহ আমরা পরিদর্শন করেছি। তদন্তের স্বার্থে ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজসহ নমুনা সংগ্রহ করেছি।

উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের ৩ নম্বর ভবনের সামনে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিপু। এ সময় সামিয়া আফরিন প্রীতি (২৪) নামে এক রিকশাযাত্রীও নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন নিহত জাহিদুল ইসলাম টিপুর ব্যক্তিগত গাড়িচালক মুন্না। জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন শিক্ষার্থী প্রীতি। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনিও বিদ্ধ হন। পরে তিনজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। নিহত প্রীতি বদরুন্নেসা কলেজের ছাত্রী ছিলেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।

মাগুরায় প্রথমে গরু চুরি অতঃপর গোয়াল ঘরে আগুণ

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা জেলার  মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চরবড়রিয়া গ্রামে তমিজউদদীন মোল্যা ছেলে মোঃ  জিল্লুর রহমানের বাড়ি থেকে দুই টি গরু ও দুইটি বাছুর চুরি করে নিয়ে যায় কে বা কাহারা।

গরু চুরি করে নিয়ে যাওয়ার পরে গোয়ালে আগুন ধরিয়ে দেয়েছে দুর্বৃত্তরা ।  মধ্যরাতে আগুন দেখে গোয়াল ঘরে ছুটে যায় পরিবারের সদস্যরা কিন্তু সেখানে থাকা  চারটে গরুর একটিও নাই ।

জিল্লুর রহমান মোবাইল ফোনে জানান আমার দুটি চোখ কিছূদিন আগে বিকল করে দেয়ার পর আমি  তাদের নামে মামলা করি তারা ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটাতে পারে । তিনি আরো বলেন পূর্বশত্রুতার জের ধরেই এমন ঘটনা ঘটেছে ।

কিছুদিন আগে জিল্লুর রহমানের দুটি চোখে ভোমর ঢুকিয়ে বিকল করে দেয় প্রতিপক্ষের লোকজন,  জিল্লুর রহমান চিকিৎসাধীন রয়েছে ঢাকার একটি হসপিটালে জিল্লুর রহমানের পরিবার জানান।

জিল্লুর রহমানের ভাই মোঃ পান্নু মোল্লা  জানান চারটি গরুর আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা মোট ক্ষতির পরিমাণ তিন থেকে চার লক্ষ টাকা।

পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাহিদুল ইসলাম টিপু মতিঝিল থানা আ:লীগের সাবেক সা: সম্পাদক সহ সন্ত্রাসীর গুলিতে নিহত ২

//নিজস্ব প্রতিবেদক//

ঢাকার শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ দুজন নিহত হয়েছেন।

এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন জাহিদুলের গাড়িচালক মুন্না।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের সড়কে দুর্বৃত্তরা টিপুকে লক্ষ্য করে এ গুলি চালায় বলে জানান স্থানীয়রা।

এই ঘটনায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গাড়িচালক মুন্না বলেন, আমরা গাড়িতে করে শাহজাহানপুর বাগিচা মসজিদের দিক দিয়ে বাসায় যাচ্ছিলাম। রাস্তায় ট্রেনের সিগন্যাল দিলে গাড়ি থামিয়ে সিগন্যাল ছাড়ার অপেক্ষা করতে থাকি। হঠাৎ বাঁ পাশ দিয়ে সন্ত্রাসীরা আচমকা এলোপাথাড়ি গুলি চালায়। জাহিদুল ভাইয়ের বাঁ হাতসহ বিভিন্ন স্থানে গুলি লাগে। কাউকে চিনতে পেরেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সবার মুখে হেলমেট পরা ছিল।

তিনি আরও বলেন, কী কারণে, কে বা কারা গুলি করেছে সে বিষয়ে কিছু বলতে পারছি না। সন্ত্রাসীরা যখন এলোপাথাড়িভাবে গুলি করতে থাকে তখন আমার হাতে গুলি লাগে সঙ্গে সঙ্গে আমি সিট ভেঙে দিয়ে শুয়ে মারা যাওয়ার ভান করি। তখন তারা আমাকে মৃত ভেবে চলে যায় এবং আমি গুলিবিদ্ধ অবস্থায় গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেলে আসি।

পুলিশ বলছে, টিপুর গাড়ি আমতলা রেলগেটে পৌঁছালে একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত গাড়ির কাছে যায়। পরে গাড়ির জানালা দিয়ে টিপুকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে। একটি গুলি টিপুর মাথা ভেদ করে বের হয়ে যায়। এসময় বিপরীত পাশের জানালা দিয়ে বের হয়ে যাওয়া গুলিতে রিকশা আরোহী সামিয়া আফরিন ওরফে প্রীতি (১৮) নিহত হন। জাহিদুল ইসলাম টিপু বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়াও টিপু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর ডলির স্বামী।

মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস বলেন, ঘটনাস্থল সিআইডি ক্রাইম সিনসহ আমরা পরিদর্শন করেছি। তদন্তের স্বার্থে ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজসহ নমুনা সংগ্রহ করেছি।

উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের ৩ নম্বর ভবনের সামনে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিপু। এ সময় সামিয়া আফরিন প্রীতি (২৪) নামে এক রিকশাযাত্রীও নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন নিহত জাহিদুল ইসলাম টিপুর ব্যক্তিগত গাড়িচালক মুন্না। জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন শিক্ষার্থী প্রীতি। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনিও বিদ্ধ হন।

পরে তিনজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। নিহত প্রীতি বদরুন্নেসা কলেজের ছাত্রী ছিলেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।

English Dainikbiswa

নরসিংদীতে অটোরিক্সা পিকআপ সংঘর্ষে ৪জন মারা গেছে