কিয়েভে বহুতল আবাসিক ভবনে রাশিয়ার বোমা হামলা, নিহত ২

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ খবর জানায়।

এ হামলার পর ওই আবাসিক ভবন থেকে অন্তত ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে।

কিয়েভের নগর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, (সোমবার দিবাগত) রাতভর রুশ গোলা ও বোমা হামলায় শহরটির বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের সোভিয়াতোশিঙ্কি জেলায় নয়তলা ও ১৬ তলা বিশিষ্ট দুটি ভবন রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় পোদিলস্কি জেলায় ১০তলা একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া মেট্রোরেলের একটি স্টেশনও রুশ হামলায় ক্ষতির মুখে পড়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। একইসঙ্গে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সেনা বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থান করছে রুশ বাহিনীর ৪০ মাইল দীর্ঘ একটি বহর। তারা যে কোনো সময় শহরটিতে হামলা চালাতে পারে।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়া ইউক্রেন যুদ্ধে কেউই জিততে পারবেনা, শুধু ক্ষয় ক্ষতিই হবে

১৭ মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এর প্রস্তুতি সভা

ঢাকা যাওয়া হলোনা রাজনের, ডুমুরিয়ায় ট্রাক-বাইক সংঘর্ষে মৃত্যু

জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া  সংবাদদাতা।।

ডুমুরিয়ার খুলনা সাতক্ষীরা মহাসড়কে মঙ্গলবার ১৫ মার্চ ভোররাতে  চাকুন্দিয়া মাদ্রাসা নামকস্থানে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে  রাজন (২০) নামের এক যুবক নিহত ও অপর আরোহী গুরুত্ব আহত হযেছেন।

পুলিশ সুত্রে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাকের ছেলে ও আহত মেহেদী হাসান একই এলাকার বাসিন্দা  মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে

ঢাকায় যাওয়ার উদ্দেশ্য রাজন ও তার বন্ধু মেহেদী হাসান সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে খুলনা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে  ডুমুরিয়ার চাকুন্দিয়া মাদ্রাসা সংল্গন্ন এলাকায় পৌছালে  বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রচান্ড আঘাত পেয়ে রাজন ঘটনা স্থলে মারা যায়। আহত মেহেদী হাসান  (২০) গুরতর আহত অবস্থায়  সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এবং চুকনগর হাইওয়ে থানা অফিসার মেহেদি  হাসান বলেন ক্ষতিগ্রস্থ বাইকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে।

গেছে।

১৭ মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এর প্রস্তুতি সভা

জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া  সংবাদদাতা।।

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস   ১৭-২৩ মার্চ সুর্বন মেলা ২৫ মার্চ গনহত‍্যা দিবস ২৬ মার্চ মহান স্বাধীনতা  দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে মঙ্গলবার ১৫ মার্চ সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে  পরিষদের হল রুমে  এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয।

উপজেলা নির্বাহী মো: আব্দুল আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে সভায় বক্তব‍্য দেন উপজেলা চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল, হালিম, অফিসার্স ইনচার্জ (ওসি) মো: ওবাইদুর রহমান, ভাইন্স চেয়ারম‍্যান শারমীনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা  কমান্ডার নুরুল ইসলাম মানিক, প্রকৌশলী রবিউল ইসলাম, মৎস‍্য কর্মকর্তা আবু বক্কার, মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, সমাজ সেবা সুব্রত বিশ্বাস, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আরশাফ হোসেন, ভিডিপি কর্মকর্তা মিশু দে, আইসিটি কর্মকর্তা শাহাদাত হোসেন, মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম‍্যান এম জহুরুল হক, মনোজিৎ কুমার বালা, গাজী তৌহিদুজ্জামান, শেখ দিদারুল হোসেন, শেখ হেলাল হোসেন, হেলাল উদ্দিন,  ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান শেখ শফিকুল ইসলাম, গোপাল চন্দ্র দে, গাজী হুমাউন কবির বুলু, অধক্ষ‍্য সমারেশ মন্ভল, শেখ তুহিনুল ইসলাম প্রমুখ। পরে আইন শৃঙ্খলা বিষযক সভা অনুষ্ঠিত হয।

রাশিয়া ইউক্রেন যুদ্ধে কেউই জিততে পারবেনা, শুধু ক্ষয় ক্ষতিই হবে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রায় তিন সপ্তাহ হতে যাচ্ছে। দফায় দফায় দুপক্ষের আলোচনায় আসেনি কোনো ফলপ্রসু সমাধান। চলমান এই যুদ্ধে কেউই জিততে পারবে না। এই যুদ্ধ কেবল লোকসানের পাল্লাই ভারি করবে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আল জাজিরা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ইউক্রেন পরিস্থিতি ভয়াবহ। বিশ্বের চোখের সামনে দেশটি ধ্বংস হয়ে যাচ্ছে। বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধের প্রভাব ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। নারী ও শিশুসহ অগণিত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, রুশ বাহিনীর হামলার পর ইউক্রেনের রাস্তা, বিমানবন্দর এবং স্কুলগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অন্তত ২৪টি স্বাস্থ্য কেন্দ্রে হামলা হয়েছে। লাখ লাখ মানুষ পানি বা বিদ্যুৎহীন। প্রতি ঘণ্টায় দুটি জিনিস ক্রমবর্ধমানভাবে স্পষ্ট হচ্ছে: প্রথমত, এই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দ্বিতীয়ত, ফলাফল যাই হোক না কেন, এই যুদ্ধের কেউ জয়ী হবে না, শুধুমাত্র পরাজিতই হবে।

গুতেরেস বলেন, রাশিয়ার প্রেসিডেন্টি ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ আছে, এমন বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন তিনি। তারা মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন গুতেরেস।

তবে ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর থেকে গুতেরেস পুতিনের সঙ্গে কথা বলেননি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ// রাশিয়াকে সাহায্য না করতে চীনকে আমেরিকার হুমকি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনে হামলার ইস্যুতে তাদের চাপানো নজিরবিহীন নিষেধাজ্ঞার কোপ রাশিয়ার ওপর কতটা পড়বে তার অনেকটাই যে চীনের ওপর নির্ভর করছে তা যুক্তরাষ্ট্র ভালো করেই জানে।

২০১৪ সালে ক্রাইমিয়া দখলের পর রাশিয়ার ওপর চাপানো নিষেধাজ্ঞার ধার কমে গিয়েছিল চীনের কারণেই।

সে কারণেই যে এবার যুক্তরাষ্ট্র চীনকে সরসারি হুমকি দেওয়ার পথ নিয়েছে তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেনের প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান।

ইটালির রাজধানী রোমে চীনের সবচেয়ে প্রভাবশালী কুটনীতিক ইয়াং জিয়েচির সাথে এক বৈঠকের আগে জেক সালিভান খোলাখুলি হুমকি দিয়েছেন নিষেধাজ্ঞা ভেঙ্গে রাশিয়াকে সাহায্য দেওয়ার চেষ্টা করলে চীনকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।

মার্কিন টিভি নেটওয়ার্ক সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বেইজিংয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আমরা বলেছি নিষেধাজ্ঞা ভাঙ্গার বড় কোনো প্রয়াস দেখা গেলে অবশ্যই তার পরিণতি ভোগ করতে হবে। আমাদের দেওয়া নিষেধাজ্ঞা ভাঙ্গার কোনো চেষ্টা বিশ্বের কোথাও আমরা সফল হতে দেবনা।”

চীন ও রাশিয়ার দুই শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে এই বৈঠক যেদিন হচ্ছে তার একদিন আগে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আমেরিকান বিভিন্ন মিডিয়া খবর দিয়েছে যে রাশিয়া চীনের কাছ থেকে অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম চেয়েছে।

ধারণা করা হচ্ছে রোমের বৈঠকে চীনকে বলা হবে রাশিয়াকে যেন এই সাহায্য না পাঠানো হয়।

মার্কিন সূত্র উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে রাশিয়াকে সাহায্য করলে কি কি পরিণতি চীনকে ভোগ করতে হবে সোমবারের বৈঠকে তা স্পষ্ট করবেন জেক সালিভান।

সাংহাইতে বিবিসির সংবাদদাতা রবিন ব্রান্ট বলছেন রাশিয়া চীনের কাছে সাহায্য চাইছে এ কথা খোলাখুলি বলা আমেরিকার একটি কৌশল, যার উদ্দেশ্য চীনের ওপর চাপ তৈরি করা। “যাতে চীনকে হয় অস্বীকার করতে হয় অথবা স্বীকার করতে হয়।”

আমেরিকার হুমকিকে কতটা গুরুত্ব দেবে চীন?

গত দুই দশক ধরে চীন এবং রাশিয়ার কৌশলগত সম্পর্কে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে পশ্চিমের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে তা নিয়ে ভিন্ন কোনো বিবেচনা কি প্রেসিডেন্ট শি জিন পিং করবেন?

চীন এখন পর্যন্ত ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার সমালোচনা করেনি। একাধিকার বলেছে নিরাপত্তা নিয়ে রাশিয়ার ‘উদ্বেগ বৈধ’ এবং তাকে বিবেচনায় নেওয়া দরকার। নিরাপত্তা পরিষদে এবং পরে সাধারণ পরিষদের রাশিয়াকে নিন্দা করে নেয়া প্রস্তাবের পক্ষে তারা ভোট দেয়নি।

তবে অনেক পশ্চিমা বিশ্লেষক এখন বলছেন ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলায় ভেতরে ভেতরে চীন অস্বস্তিতে। কারণ, কোনো দেশের ভৌগলিক অখণ্ডতার প্রতি হুমকি না হওয়ার যে নীতি চীন অনুসরণ করে এই হামলা তার উল্টো। বিশেষ করে, রাশিয়ার হামলার ফলে ইউক্রেনে যে মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে চীন উদ্বিগ্ন হয়ে পড়ছে। কারণ, এর পরও রাশিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখলে তাদের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশংকা রয়েছে তাদের মধ্যে।

গবেষণা সংস্থা রোয়ি ইন্সটিটিউটের গবেষক রিচার্ড ম্যাকগ্রেগর ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত এক বিশ্লেষণে বলেছেন গত দু সপ্তাহে ধরে বেইজিংয়ের কাছ থেকে আসা শব্দ এবং বাক্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে তাতে বোঝা যায় চীন খুব ধীরে মস্কোর কাছ থেকে একটি দূরত্ব তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, বিশেষ করে ইউক্রেনের মানবিক পরিস্থিতি চীনকে অস্বস্তিতে ফেলছে।

কিন্তু একই সাথে তিনি বলেন, “বেইজিংয়ের মূল বার্তা যেটি- এই যুদ্ধের আসল দায় যে আমেরিকার তা এখনো অপরিবর্তিত।”

চীনা সরকারি মিডিয়ার দিকে চোখ দিলেই সেটি বোঝা যায়।

চীনা কম্যুনিস্ট পার্টির মুখপাত্র হিসাবে পরিচিত গ্লোবাল টাইমস প্রায় প্রতিদিনই ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত তাদের রিপোর্ট, মন্তব্য প্রতিবেদন বা সম্পাদকীয়তে ঘুরেফিরে এই সংকটের জন্য আমেরিকাকে দায়ী করছে।

পত্রিকাটি রোববার তাদের এক উপ-সম্পাদকীয়তে লিখেছে, “মস্কো, কিয়েভ, প্যারিস এবং বার্লিন যেখানে দুই পক্ষকে মুখোমুখি বসানোর জন্য কূটনৈতিক চেষ্টা করে চলেছে, তখন সেখানে ওয়াশিংটন ক্রমাগত অস্ত্র জুগিয়ে চলেছে যাতে সংঘাত অব্যাহত থাকে।”

আমেরিকা ইউক্রেনকে কিভাবে অস্ত্র যোগাচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে তার একটি হিসাবও তুলে ধরা হয়েছে ।

যেমন, শনিবার যুক্তরাষ্ট্র বলছে তারা দ্রুত অতিরিক্ত ২০ কোটি ডলারের ব্যবস্থা করছে যাতে হালকা অস্ত্র, ট্যাংক বিধ্বংসী এবং বিমান বিধ্বংসী অস্ত্র ইউক্রেনে পাঠানো যায়।

জানুয়ারি ২০২১ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১২০ কোটি ডলারের সাহায্য দিয়েছে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত দিয়েছে ৩২০ কোটি ডলার।

রাশিয়া অস্ত্র চেয়েছে বলে যে খবর আমেরিকাতে বেরিয়েছে তা অস্বীকার করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। একজন মুখপাত্র বলেছেন আমেরিকা ইচ্ছা করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

চীনা সরকারি মিডিয়ায় বলা হয়েছে, রাশিয়া এবং চীনের সম্পর্কে ভাঙনের চেষ্টা করছে আমেরিকা।

চীন ও রাশিয়ার মধ্যে যে ঘনিষ্ঠতা গড়ে উঠেছে তা ধরে রাখতে চীন উদগ্রীব, কারণ এর পেছনে আবেগ বা অন্য কোনো কিছুর চাইতে রয়েছে বাস্তব স্বার্থ। চীনের জ্বালানি, খাদ্যশস্য এবং অস্ত্রের গুরুত্বপূর্ণ জোগানদার রাশিয়া।

এবং সবচেয়ে বড় কথা – বলছেন গবেষক রিচার্ড ম্যাকগ্রেগর- বিশ্বে, বিশেষ করে ইউরোপ এবং এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব খাটো করার অভিন্ন স্বার্থ রয়েছে দুই দেশেরই।

তিনি বলেন, তাছাড়া যদি কখনো তাইওয়ান প্রশ্নে রাশিয়ার সমর্থন দরকার হয় সেটিও চীনের অন্যতম একটি বিবেচনা।

তবে শি জিন পিং স্পষ্টতই একটি ভারসাম্য রেখে চলার চেষ্টা করছেন। মি পুতিনের সরাসরি সমালোচনা তিনি হয়তো করছেন না, কিন্তু মানবিক দুরবস্থা লাঘবে ইউক্রেনে সাহায্য পাঠিয়েছেন। নিষেধাজ্ঞার নিন্দা করেছেন, কিন্তু ইঙ্গিত দিয়েছেন চীনা কোম্পানিগুলো নিষেধাজ্ঞা অমান্য করবেনা।

বিমানের যন্ত্রাংশ বিক্রির রাশিয়ার এক অনুরোধ সম্প্রতি চীনা একটি কোম্পানি প্রত্যাখ্যান করেছে বলে রুশ মিডিয়ায় প্রকাশিত খবর উদ্ধৃত করে খবর দিয়েছে রয়টার্স। রাশিয়া এখন ভারত ও তুরস্কের সাথে যোগাযোগ করছে বলে লেখা হয়েছে।

মার্কিন দৈনিক নিই ইয়র্ক টাইমসে সোমবারের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে লেখা হয়েছে চীনা নেতারা এখন এই যুদ্ধ থেকে বৃহত্তর লক্ষ্য অর্জনের স্বপ্ন দেখছেন। “তারা অঙ্ক করছেন যে দুটো পুরনো ক্লান্ত পরাশক্তির প্রতিপত্তি বিস্তারের এই সংঘাতের ঊর্ধ্বে চীনকে উঠতে হবে এবং দেখাতে হবে এই সংঘাত-পূর্ণ বিশ্বে তারাই স্থিতিশীলতার স্তম্ভ।”

শেনজেন ভিত্তিক চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ের অধ্যাপক ঝেং ইয়াংজিয়ানের সাম্প্রতিক একটি বক্তব্য চীনের মিডিয়াতে ব্যাপক প্রচার পেয়েছে। ইউক্রেন যুদ্ধ সম্পর্কে এক ভাষণে তিনি বলেন, “আমরা যদি বড় কোনো কৌশলগত ভুল না করি তাহলে চীনের আধুনিকায়নের যাত্রা ব্যাহত হবেনা। বরঞ্চ, নতুন একটি বিশ্ব ব্যবস্থা গড়ার ক্ষেত্রে চীনের সক্ষমতা এবং ভূমিকা আরো বৃদ্ধি পাবে।”

 

m~Î: wewewm

 ভোজ্যতেলের দাম কমার প্রজ্ঞাপন জারি

//দৈনিক বিশ্ব ডেস্ক//
দ্রব্যমূল্যের বাজারে চলছে চরম অস্থিরতা। এ অবস্থার প্রেক্ষিতে ভোজ্যতেলের বাজারও হয়ে যায় লাগামহীন। বাজার সহনীয় রাখতে ভোজ্যতেলের ওপর আরোপ করা মূল্য সংযোজন কর-ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

নতুন নিয়মে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সম্পূর্ণ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। শুধু ভোজ্যতেল আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। এতদিন ভোজ্যতেলের উৎপাদন স্তরে ১৫ শতাংশ, ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ও আমদানি স্তরে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। অর্থাৎ তিন স্তরেই ভ্যাট প্রযোজ্য ছিলো।

নতুন নিয়মে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সম্পূর্ণ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। শুধু ভোজ্যতেল আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে এবং এদিন থেকেই তা কার্যকর করা হয়েছে।

উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করে নেয়ায় ভোজ্যতেলের বাজার স্থিতিশীল হবে এবং সাশ্রয়ী দামে ভোক্তা পণ্যটি কিনতে পারবে বলে আশা করছে সরকার।

এনবিআর বলেছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক থাকা সত্ত্বেও আসন্ন রমজানে জনগণ যাতে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে পারে সে লক্ষ্যে সরকার কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভোজ্যতেলের ওপর আরোপ করা ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

//অনলাইন নিউজ//

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

প্রভাষক কিশোর কুমার মিস্ত্রী সভাপতি নির্বাচিত

প্রভাষক কিশোর কুমার মিস্ত্রী সভাপতি নির্বাচিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংদাদদাতা//

১৩ মার্চ সোমবার ডুমুরিয়ার পল্লী শ্রী মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটি সভাপতি  নির্বাচন অনুষ্ঠিত হয।  উপজেলা মাধ‍্যমিক  শিক্ষা অফিসে  স্কুলের পরিচালনা পর্যদের নির্বাচিত  অভিভাবক সদস‍্য টিআর এবং দাতা, সংরক্ষিত  সদস‍্যদের উপস্থিতে দুজন সভাপতি পদে নাম প্রস্তাব করা হয। প্রভাষক কিশোর কুমার মিস্ত্রি ও মিহির রজ্ঞন মজুমদার  এর সমার্থন দিয়ে উপস্থিত সদস‍্যরা   গোপন ব‍্যালল্টে  এর ভোটাভুটি দাবী করলে উপজেলা শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ  ভোট  প্রদান করেন। এতে ৯জন তাদের ভোট প্রদান করেন প্রভাষক  কিশোর কুমার মিস্ত্রি ৬ ভোট  নির্বাচিত হন।  মিহির রজ্ঞন মজুমদার পেয়েছেন  ৩  ভোট।

রাণীশংকৈলে স্কুল ছাত্রী ধর্ষণ অভিযুক্ত সেই শিক্ষকের জামিন নামঞ্জুর 

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর  শিক্ষক তৌহিদুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

(১৪ মার্চ সোমবার ) দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তৌহিদুল। তবে জামিন নামঞ্জুর করে  ঠাকুরগাঁও জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন  বিচারক এস রমেশ কুমার ডাগা।

তৌহিদুল রাণীশংকৈল উপজেলার সহোদর গ্রামের নূর ইসলামের ছেলে এবং রাণীশংকৈলে পাইলট হাইস্কুলের কম্পিউটার অপারেটর  শিক্ষক। তার বিরদ্ধে নিজ প্রতিষ্ঠানের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

গত ৫ মার্চ তৌহিদুলকে আসামি করে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় ধর্ষণ মামলা করেন। ওই দিন তৌহিদুলের বিচারের দাবিতে স্কুলের শিক্ষার্থীরা পৌর শহরে মানববন্ধন করে। সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়। এরপর আরও কয়েক দফায় আন্দোলন করে শিক্ষার্থী ও অভিভাবকরা। সর্বশেষ (১৩ মার্চ রবিবার)  তাকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে।

তৌহিদুল ইসলাম পৌর শহরের ভান্ডারা মহল্লার ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ঘটনা জানাজানি হলে ওই শিক্ষার্থীর বাবা তৌহিদুলের কাছে বিয়ের প্রস্তাব দেন। তৌহিদুল ১৫ লাখ টাকা যৌতুক দিলে বিয়ে করতে রাজি হন। তবে ওই ছাত্রীর বাবা এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন গত ৩ মার্চ ওই শিক্ষার্থীকে তৌহিদুলের বাড়িতে রেখে আসে। ওই শিক্ষার্থী বিযের দাবিতে বাড়িতে অবস্থান নিলে তৌহিদুল বাড়ি থেকে পালিয়ে গিয়ে পরদিন তড়িঘড়ি করে অন্যত্র বিয়ে করে।

পড়ুণ দৈনিক বিশ্ব

চিরকুট লিখে আমতলীতে ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা

চিরকুট লিখে আমতলীতে ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলীতে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে ইউসুফ পাহলান (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার সজালে উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইউসুফ পালোয়ান ওই গ্রামের মৃত সোনা পাহলান এর ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় আমতলী থানা পুলিশ।

জানা গেছে, ঘর থেকে ৫০ হাত দূরে প্লাস্টিক রশি দিয়ে আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস পাওয়া যায়। সাথে একটি চিরকুট পাওয়া যায়, সেখানে লেখা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এবং দাফন-কাফনের টাকা রেখে গেছেন তিনি।

আমতলী থানার এসআই দাদন মিয়া বলেন, ইউসুফ পাহলান নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এতে কিছুদিন আগে তার মানসিক সমস্যা দেখা দেয়। রবিবার ভোর রাতের খাবার খেয়ে ঘুমাতে যান ইউসুফ পাহলান। সকালে বাড়ির সবাই ঘুম থেকে ওঠার পর তার কোন সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজি করে ঘরের পাশে আম গাছের সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

এ ব্যাপারে হলদিয়া ইউনিয়নের
৪নং ওয়ার্ডের ইউপি সদস্য, জোসেফ তালুকদার বলেন, কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি, তবে মৃত্যুর আগে নিজে একটি কাগজে লিখে গেছেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কাগজটি পুলিশের কাছে রয়েছেন বলে তিনি জানান।

আমতলী থানার অফিসার ইনচার্জ ওসি এ কে এম মিজানুর রহমান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বরগুনার আমতলীতে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, চার যৌন কর্মী আটক

বরগুনার আমতলীতে জাল স্বাক্ষরে শিক্ষক নিয়োগ, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা

 

বরগুনার আমতলীতে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, চার যৌন কর্মী আটক

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী পৌর শহরের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার নারী যৌনকর্মীকে আটক করেছে আমতলী থানা পুলিশ। সোমবার (১৪ মার্চ) দুপুর ২ টায় পৌর শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার ইসলামীয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক হয়। আটককৃতরা হলো ঢাকার কেরানীগঞ্জের সত্তার মিয়ার মেয়ে রোজিনা আক্তার নদী (৩০), বাকেরগঞ্জের ডাবর কাঠী গ্রামের রায়হান এর স্ত্রী নুপুর (৩৮), খুলনা সোনাডাঙা উপজেলার নিরালা এলাকার মোস্তাফিজ এর স্ত্রী আছিয়া (২২), বরগুনা পাথরঘাটা উপজেলার কাকচিড়া হাওলাদার বাড়ির শাহজাহান হাওলাদার এর স্ত্রী ময়না (১৯)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এস আই মিলন মিয়ার নেতৃত্বে পৌর শহরে অবস্থিত উক্ত আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে চার যৌনকর্মীকে আটক করা হয়।এ সমশ পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজার, কর্মচারীরা ও খদ্দের পালিয়ে গেছে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান জানান, তাদেরকে ২৯০ ধারায় কোর্টে প্রেরন করা হয়েছে।