আমতলীতে মুক্তিযোদ্ধাদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা//

বরগুনার আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নতুন ভবনে প্রথম সভা ও মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) বেলা ১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের (ভারপ্রাপ্ত কমান্ডার) ও উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ আবুল কালাম শামসুদ্দিন সানুর সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ ধীরেন্দ্র দেবনাখ শম্ভু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক,আঠারগাছিয়া ইউপি চেয়াম্যোন মোঃ রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম মনি প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ উপজেলার সকল তালিকাভূক্ত সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ভোট দিতে এসে জানলেন ভোট স্থগিত, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

মাগুরার শ্রীপুরে মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে যুবক খুন 

ভোট দিতে এসে জানলেন ভোট স্থগিত, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার বগীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম ও পক্ষ-পাতিত্বের অভিযোগ পাওয়া গেছে।অদৃশ্য কারনে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার নির্ধারিত তারিখে নির্বাচন বন্ধ করে দেওয়ায় ভোটাররা ভোট দিতে এসে জানলেন ভোট স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে ভোটার অথবা প্রার্থীদের কোন ধরনের লিখিত ব্যাখ্যা দেয়া না হলেও নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তার দাবি আইন-শৃঙ্খলা পরিস্থিতির শংকায় তাৎক্ষনিকভাবে নির্বাচন বন্ধ করে দেয়া হয়েছে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রার্থী ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য মোঃ দেলোয়ার হোসেন সিকদার অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য নির্বাচন গত ২রা মার্চ ২০২২ খ্রিঃ তারিখ সম্পন্ন হয়েছে। অভিভাবক সদস্য নির্বাচন শেষ হলে প্রিজাইডিং অফিসার মোঃ শফিউল আলম (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার) গত ০৭ ই মার্চ ২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার বেলা ১২ টার সময় সভাপতি নির্বাচনের দিন ধার্য্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিসুর রহমানকে লিখিতভাবে অবহিত করেন।

ওই তারিখ অনুযায়ী সুষ্ঠুভাবে ভোট নেয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকল প্রস্তুতি নেয়া হয়েছিল। অতঃপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল ক্যাটাগরির নির্বাচিত সদস্যগণকে ৭ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ সভাপতি নির্বাচনের জন্য সকলকে অবহিত করেন। ধার্য্য তারিখে সকল ক্যাটাগরির সদস্যগণ সভাপতি নির্বাচনের জন্য বিদ্যালয়ে উপস্থিত হয়।

বেলা সাড়ে ১১টার দিকে প্রিজাইডিং অফিসার মোঃ শফিউল আলম (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার) বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মুঠোফোনের মাধ্যমে সভাপতি নির্বাচন স্থগিত করার কথা জানায়।

নির্বাচিত সকল ক্যাটাগরির সদস্যগণ প্রিজাইডিং অফিসারের নিকট মুঠোফোনের মাধ্যমে সভাপতি নির্বাচনের কার্যক্রম স্থগিত করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে সভাপতি নির্বাচনের কার্যক্রম নোটিশ ব্যতীত স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় স্কুলের সভাপতি পদ প্রার্থী ভোটার ও স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

সভাপতি পদপ্রার্থী ও জমিদাতা মোঃ দেলোয়ার হোসেন সিকদার বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল প্রিজাইডিং অফিসারের যোগসাজসে আমি যাতে সভাপতি নির্বাচিত না হতে পারি সে জন্য ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করেছেন। তিনি অতিদ্রæত নির্বাচন দেয়ার জন্য প্রশাসনের উচ্চমহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ  কাওছার হোসেন মুঠোফোনে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

প্রাণে বেঁচে থাকার জন্য ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে- জাতিসংঘ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনে যুদ্ধের হাত থেকে বাঁচতে সে দেশ ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন দুই মিলিয়ন বা ২০ লাখ ছাড়িয়েছে, বলছে জাতিসংঘ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি বিবিসিকে এ তথ্য জানান।

এর আগে গ্রান্ডি ইউক্রেনের পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে দ্রুত-বাড়তে থাকা শরণার্থী সংকট বলে আখ্যায়িত করেছিলেন।

এদিকে ইউক্রেনের শহরগুলোয় ভারী গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে রাশিয়ার বাহিনী। ফলে বেসামরিক বাসিন্দারা যুদ্ধক্ষেত্র ছাড়তে পারছে না।

কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে ‘মানবিক করিডোর’ ঘোষণা করেছে রাশিয়া। এর আগেও এ রকম করিডোর ঘোষণা করা হয়েছিল, কিন্তু যুদ্ধ বন্ধ না হওয়ায় তা কার্যকর হয়নি।

বেসামরিক বাসিন্দাদের যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য ইউক্রেন এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফিথস।

রাশিয়া বলেছে, পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে তারা ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেবে।

প্রাণে বেঁচে থাকার জন্য ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে- জাতিসংঘ

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা জানাচ্ছে, খারকিভের কাছাকাছি লড়াইয়ে রাশিয়ার একজন জেনারেল নিহত হয়েছেন। ভিতালি গেরাসিমভ রাশিয়ান বাহিনীর একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা।

পোলিশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ইউক্রেন থেকে ১২ লাখ মানুষ সে দেশে প্রবেশ করেছেন।

 

মাগুরার শ্রীপুরে মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে যুবক খুন 

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড তখলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজী আব্দুর রউফ ও বর্তমান  ইউপি সদস্য মকবুল হোসেন বিশ্বাস এর সমর্থকদের মধ্যে গ্রাম্য দলাদলি ও প্রতিহিংসার রেষ ধরে সোমবার রাতে রাজু শেখ (২৪) নামে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত যুবক ওই গ্রামের আক্তার শেখের পুত্র । নিহত রাজু শেখের পিতা আক্তার শেখ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় মকবুল হোসেন এর সমর্থক রাজু শেখ বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিল । প্রতিপক্ষ আব্দুর রউফ এর সমর্থকরা রাজু শেখের ওপর হঠাৎ অতর্কিত হামলা করে মাথায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করে । গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

ফরিদপুরের চিকিৎসকগণ তার অবস্থার বেগতিক দেখে ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । পরিবারের লোকজন তাকে ঢাকা নেওয়ার পথেই  রাত ১১টার দিকে মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক ও বর্তমান ইউপি সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে দলাদলি চলে আসছিল। এরই রেষ ধরে গত শনিবার দুপুরে তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে ওই ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা হয় ।

বাক-বিতন্ডার একপর্যায়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ওইদিন রাতে সুযোগ বুঝে মকবুল মেম্বরের লোকজন প্রতিপক্ষ আব্দুর রউফকে ফুলতলা বাজার এলাকায় হাতুড়ী দিয়ে পিটিয়ে একটি পা ভেঙে দেয় । এর পড়ে আব্দুর রউফের লোকজন প্রতিপক্ষের ২০-২৫টি বাড়ি-ঘর ব্যাপক ভাংচুর করে। সংবাদ শুনে শ্রীপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ২-৩ দিন ধরে পুলিশি টহল অব্যাহত থাকলেও  বিছিন্ন সংঘর্ষ চলছিল।

বিছিন্ন সংঘর্ষের রেষ ধরেই উক্ত যুবককে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় জানমালের নিরাপত্তা রক্ষা ও এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে ।  এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন,হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় সোমবার রাতেই তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো জোয়ারদার আবু দাউদ, ফারুক শেখ ও তরিকুল ইসলাম ।

বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

টাকা না পাওয়ায় বীর নিবাসের তালিকা পাঠাননি তালতলীর ইউএনও – অভিযোগ মুক্তিযোদ্ধাদের

টাকা না পাওয়ায় বীর নিবাসের তালিকা পাঠাননি তালতলীর ইউএনও – অভিযোগ মুক্তিযোদ্ধাদের

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনা তালতলীতে বীর নিবাস তৈরির জন্য অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের তালিকা চেয়েছেন সরকার। প্রতিটি উপজেলা থেকে এ তালিকা করার জন্য ইউএনওকে নির্দেশ দেওয়া হয়।তালতলীতে তালিকায় নাম দিতে হলে তিনি ২০ হাজার করে টাকা চেয়েছেন নাম  প্রতি। টাকা না দেওয়াতে বীর নিবাসের তালিকা না পাঠানোর অভিযোগ তালতলীর ইউএনও’র বিরুদ্ধে । এছাড়াও ইউএনও’র বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকে বয়কটের ঘোষণা দেন তালতলী  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

মঙ্গলবা(০৮ মার্চ) জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে  অভিযোগ করেন মুক্তিযুদ্ধের পক্ষে সাবেক কমান্ডার মোসলেম আলী হাওলাদার।

জানাগেছে, ২য় দ্বিতীয় পর্যায় সারাদেশের ন্যায় তালতলী উপজেলা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস তৈরির জন্য তালিকার চাহিদা চেয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় চলতি বছরের ১২ জানুয়ারি জেলা প্রশাসন কে চিঠি দেন। ওই চিঠির জেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার কে ২০ জানুয়ারি অস্বচ্ছল  মুক্তিযোদ্ধারের ঘরের তালিকা করে পাঠানোর নির্দেশ দেন । কিন্তু চিঠি পেয়েই ইউএনও তালিকা করতে কাছে ঘর প্রতি ২০ হাজার টাকা ঘুষ দাবী করেন। ইউএনওর দাবীকৃত টাকা দিতে রাজি হয়নি মুক্তিযোদ্ধারা। এ কারনে গত ৩০ জানুয়ারী বীর নিবাসের তালিকার চাহিদা তৈরির সভা ডেকেও অজ্ঞাত কারনে সভা মুলতবি করেন তিনি। ঘুষের টাকা না পেয়ে ইউএনও মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের ঘর তালিকা মন্ত্রনালয়ে পাঠায়নি বলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম আলী হাওলাদার। এছাড়াও মুক্তিযোদ্ধাদের হয়রানী, ব্যঙ্গ বিদ্রেুাপ ও বিজয় দিবসে মুক্তিযোদ্ধা ভবন সাজ সজ্জা না করে ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন ইউএনও এমন অভিযোগও মুক্তিযোদ্ধাদের। তাছাড়াও এমন অসৌজন্যমুলক আচরনের কারনে গত সোমবার প্রশাসনের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন অনুষ্ঠান বর্জন করেছেন তারা। দ্রুত বিষয়টি তদন্ত সাপেক্ষে ইউএনও’র বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানান মুক্তিযোদ্ধারা।

বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার আজিজ আকন,বীর মুক্তিযোদ্ধা ছাত্তার ফরাজী,হরিপদ সরকার,ইউনুস বিশ্বাসসহ একাধিক মুক্তিযোদ্ধা এই অভিযোগের কথা স্বীকার করে বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপক্ষে নয় ইউএনও কাওসার হোসেন । তিনি তালতলীর সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করে থাকেন। সবাইকেই ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে অসম্মান করেন। জাতীয় কোন দিবসে আমাদের নিম্নতম সম্মান টুকু দেওয়া হয়না। আমাদের বীর নিবাসের ঘর প্রতি ২০ টাকা দাবি করেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই।

তালতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোঃ মোসলেম আলী হাওলাদার বলেন, তালতলীর মুক্তিযোদ্ধারা ইউএনও কাছে অসম্মানের পাত্রে পরিনত হয়েছে।ইউএনও মুক্তিযোদ্ধাদের অহরহ হয়রানী, ব্যঙ্গ ও বিদ্রোপ করে থাকেন। তিনি আরও বলেন,বিজয় দিবসে মুক্তিযোদ্ধা ভবনে সাজ সজ্জা না করেই ২০ হাজার টাকা ইউএনও আত্মসাৎ করেছেন। এছাড়াও আমাদের বীর নিবাস ঘরের তালিকা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের থেকে ২০ হাজার টাকা দাবি করেন। মুক্তিযোদ্ধাদের সাথে ইউ্ওনও এমন আচারনের সুরহা না হওয়া পর্যন্ত আমরা তার সকল কার্যক্রম বয়কট করেছি। এবিষয়ে আমি সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

তালতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুজ্জামান তনু বলেন, ইউএনও তালতলীতে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পরেছেন। মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে অসৌজন্যমুলক আচরন করে আসছেন। তিনি আরও বলেন, ইউএনও উপজেলা প্রশাসনকে দুর্নীতির আখড়ায় পরিনত করেছেন।

তালতলী উপজেলা নিবার্হী অফিসার মোঃ কাওসার হোসেন মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্যমুলক আচরনের কথা অস্বীকার করে বলেন, ডিপিপিতে তালতলী উপজেলায় বীর নিবাসের ঘর বরাদ্দ নেই। তাই তালিকা করা হয়নি।তিনি আরও বলেন,১০ জন ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা দিতে আমার কাছে আবেদন করেন মুক্তিযোদ্ধারা।আমি ওই মুক্তিযোদ্ধাদের ভাতা না দেয়ায় আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ।

বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন,আমি এখনো কোনো অভিযোগ হাতে পাইনি।অভিযোগ পেলে পরবর্তীতে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন আমতলী থানার এ,কে,এম মিজানুর রহমান

আন্তর্জাতিক নারী দিবসে বরিশাল বিভাগে সম্মাননা পুরস্কার পেলেন আমতলীর ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা

জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন আমতলী থানার এ,কে,এম মিজানুর রহমান

//সাইফুল্লাহ নাসির, বরগুনা  প্রতিনিধি//

বরগুনা জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমাম। তিনি জেলার বৃহত্তর থানা আমতলীতে যোগদান করেই মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল এবং সামগ্রিক দায়িত্বশীল বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে একেএম মিজানুর রহমানকে শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত করেন বরগুনা পুলিশ সুপারের  কার্যালয়।

বিগত ৬ মার্চ  বরগুনা পুলিশ লাইনে  সকাল ৯টায়  ঘটিকায় মাসিক কল্যান সভা শেষে পুলিশ অফিসে কনফারেন্স রুম ফেব্রুয়ারী মাসের মাদক উদ্ধার,গ্রেফতারী পরোয়ানা তামিল এবং সামগ্রিক পারফরমেন্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে একেএম মিজানুর রহমানকে পুরস্কৃত করেন বরগুনার পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির মল্লিক। এ সময় বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ  একএম মিজানুর রহমান বলেন, তবে এ সফলতা আমি গর্ভিত তবে এই সফলতা থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের। তিনি আমতলী থানার সকল অফিসার-ফোর্সকে আন্তরিকভাবে কাজ করায়  ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

আন্তর্জাতিক নারী দিবসে বরিশাল বিভাগে সম্মাননা পুরস্কার পেলেন আমতলীর ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নারী দিবস পালিত

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নারী দিবস পালিত

//মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ( ৮ মার্চ মঙ্গলবার)  সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে,ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত  ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, পেশাজীবি মহিলা, শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শিক্ষক মেহবুবা আকতার, প্রভাষক নাসরিন আকতার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে নারী দিবসের গুরুত্ব তুলে ধরেন। তারা নারীশিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার এবং নারীদের সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রেইনার শামীমা আক্তার।

ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান

এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ

নিলফামারীর ডোমারে আন্তার্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

” টেকসই আগামির জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, ৮ মার্চ সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে সকাল ১১টায় বর্নাঢ্য র্যালি ও উপজেলা হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, থানা উপপরিদর্শক শাহ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, বিআরডিবি কর্মকর্তা আবু রাহাত সোহেল, নারী নেত্রী ও উদ্যোক্তা আসমা সিদ্দিকা বেবি, শিক্ষিকা নাজিরা ফেরদৌসি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আরমিন জাহান, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোর কিশোরি ক্লাবের আবৃত্তি প্রপক্ষক সোনামনি কলি।

আলোচনা শেষে ডোমারের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পিদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

চাঁদপুরের হাইমচরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এ শ্লোগানে হাইমচর উপজেলা মহিলা বিষয়ক অফিস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকা মঙ্গলবার ( ৮ ই মার্চ)  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসে কর্মকর্তা রেখা নুরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হাইমচর উপজেলা মহিলা বিষয়ক অফিসার সানজিদা আরেফিন, জেলা স্থানীয় মন্ত্রণালয়ের( ইএএলজি) প্রকল্পের সমন্বয়কারী নুরু উদ্দিন মামুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফয়সাল, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা,  উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ডাঃ মোঃ হাফেজ আহমেদ পাটওয়ারী, হাইমচর সরকারি মহাবিদ্যালয় সাবেক সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুলসহ মহিলা বিষয়ক অফিসে কিশোরী ক্লাবের সদস্যরা।

আলোচনা শেষে কিশোরী ক্লাবে মেয়েদের অংশ গ্রহন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার গাজীর বাজার শাখার কার্যাকরী কমিটি অনুমোদন

মোঃ হোসেন গাজী।।

আর্তমানবতার সেবায় নিয়োজিত চাঁদপুর হাইমচরের অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা’র ২০২২ এর গাজীর বাজার শাখা কার্যাকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মোঃ সৈয়দ আহমদ গাজী কে সভাপতি ও মোঃ শামিম গাজী কে সাধারণ সম্পাদক এবং জুয়েল মৃধা কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য পূর্ণাঙ্গ গাজীর বাজার শাখার কার্যকরী কমিটি ৮ মার্চ অনুমোদন দেন সংগঠনের প্রধান উপদেষ্টা- হোসাইন মিয়া ভুট্টো, প্রতিষ্ঠাতা- কে এম ফরিদ হোসেন হৃদয়, আখন মোঃ শরীফ হোসেন, পরিচালক- জি এম রুবেল হোসেন, আখন মোঃ ইসমাইল এর স্বাক্ষরিত ৫১ সদস‍‍্য পূর্ণাঙ্গ গাজীর বাজার শাখা কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।

গাজীর বাজার শাখা কার্যকরী কমিটির অন্যরা হলেন মোঃ টিটু গাজী-সহ-সভাপতি, মোঃ হানিফ গাজী-সহ-সভাপতি, মোঃ হারুন গাজী-সহ-সভাপতি, মোঃ সবুজ গাজী-সহ-সভাপতি, মোঃ শফিক দেওয়ান-সহ-সভাপতি, মোঃ রেজাউল করিম ( রাজীব)পাটওয়ারী-সহ-সভাপতি, মোঃ তানভীর গাজী, যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃ রনি গাজী-যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃ মিঠু গাজী-যুগ্ন-সাধারণ সম্পাদক, বেপারী মোঃ দেলোয়ার হোসেন-যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃ রুবেল দেওয়ান-যুগ্ন-সাধারণ সম্পাদক,  মিয়াজী মোঃ মেহেদী হাসান-সাংগঠনিক সম্পাদক, মোঃ সৈকত গাজী-সাংগঠনিক সম্পাদক, মুসলিম মিয়াজী (মুসা) সহ-সাংগঠনিক সম্পাদক, হরি সাধন-সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ হৃদয় গাজী-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মোঃ জুম্মন মৃধা-সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মোঃ সাইফুল মিয়াজী-দপ্তর সম্পাদক, মোঃ আবির মিয়াজী-উপ-দপ্তর সম্পাদক, দুর্জয় মজুমদার-ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোঃ মাহিম রাড়ী-উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোঃ সাইফুল গাজী,  শিক্ষা বিষয়ক সম্পাদক, মোঃ মাসুম পাটওয়ারী-উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক, মানিক মৃধা-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ নুরুন্নবী মৃধা-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, শরীফ গাজী-ধর্ম বিষয়ক সম্পাদক, আলাউদ্দিন গাজী-উপ-ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ রায়হান ভূঁইয়া-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,  জনা গাজী উপ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোঃ জাহিদ গাজী-ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ আল-আমিন গাজী-উপ-এান ও সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক, নয়ন কুমার দাস-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, চয়ন মজুমদার-উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোঃ রুবেল গাজী-পরিবেশ বিষয়ক সম্পাদক, পলাশ গাজী-উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক, আরিফ হোসেন প্রবাসী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ সোহেল রাড়ী-প্রবাসী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, জনি গাজী-প্রবাসী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ ফারুক গাজী-নির্বাহী সদস্য, মোঃ মোস্তফা গাজী-নির্বাহী সদস্য, মো রাসেল গাজী-নির্বাহী সদস্য, মোঃ সুজন দেওয়ান(অনিক)-নির্বাহী সদস‍্য, মোঃ শুভ খান-নির্বাহী সদস্য, মোঃ ফয়সাল গাজী=নির্বাহী সদস্য, শুভ মৃধা নির্বাহী সদস্য, সোহাগ মৃধা,নির্বাহী সদস্য, মোঃ সাফায়াত খাঁন-নির্বাহী সদস্য, মোঃ সিপন মিয়াজী।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বশেমুরবিপ্রবিতে ধর্ষকের বিচার চেয়ে ৭২ ঘন্টা আল্টিমেটাম