আজ পবিত্র শবে মেরাজ (২৬শে রজব)

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

আজ সোমবার হিজরি রজব মাসের ২৬ তারিখ পবিত্র শবে মেরাজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র এ রজনী। ইসলামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র শবেমেরাজ ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে আজ বেলা দেড়টায় (বাদ জোহর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবেমেরাজ-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এতে অংশ নিতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।

এই রাতটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যময় ও মহিমান্বিত। এ রাতে হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা ‘মেরাজ’ সংঘটিত হয়। নবুয়তের দ্বাদশ বছর রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত (আরবি ২৭ রজব) মহান আল্লাহর ইচ্ছায় নবীজি (সা.) ঊর্ধ্বাকাশে সফর করেন। আরশে আজিমে পৌঁছে মহান আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ ও কথাবার্তা হয়। এ সময় উম্মতে মোহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়াস্বরূপ ফরজ করেন মহান আল্লাহ।

আমল

শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা শরীয়তে উল্লেখ করা হয়নি। তবে অনেকে এ উপলক্ষে নফল রোজা রাখেন। তাসবীহ-তাহলীল পাঠ করেন। এর কোনোটিকেই খাটো করে দেখার সুযোগ নেই। কারণ আল্লাহতায়ালার কাছে বান্দার যে কোনো আমলই মূল্যবান। কোনো বিশেষ ব্যবস্থা বা আয়োজন না করে সাধারণভাবে এ রাতে কবরস্থানে যাওয়া এবং মৃত ব্যক্তিদের জন্যে দোয়া করা ও দরুদ-ইস্তেগফার পাঠ করে দোয়া করা আবশ্যক। কারণ এ রাতে রাসূল (স) মেরাজ ভ্রমণে বেহেশত দোযখ পরিদর্শনকালে জাহান্নামীদের শাস্তি অবলোকন করেছিলেন। আমাদের দোয়া মৃত ব্যক্তিদের সেই শাস্তি কিছুটা হলেও লাঘব করতে পারে।

এ রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত তথা কুরআন তেলাওয়াত করা, অধিকহারে দরুদ পাঠ করা এবং নফল নামাজ পড়া যেতে পারে। কারণ এ রাতেই মহান আল্লাহ মহানবী (স)-এর মাধ্যমে উম্মতের জন্য নামাজ ফরজ করেন। ফরজ নামাজ ঠিক রেখে নফল নামাজ যত বেশি পড়া যায় ততই আল্লাহর রহমতের ছায়াতলে ঠাঁই পাওয়া সহজ হবে। এক হাদীসে রয়েছে, ফরজের পর নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর রহমতের যত নিকটবর্তী হয়, অন্য কোনো আমলে তা সম্ভব হয় না। তাই এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়া যেতে পারে। তবে নামাজের জন্য রাকাত সংখ্যার কোনো বাধ্যবাধকতা নেই; বরং এই রাতে সামর্থ অনুযায়ী জামাত ব্যতীত অনির্দিষ্টভাবে নফল নামাজ পড়া এবং নিজের ও সকল মুসলমানের জন্য দোয়া করা উচিত। শবে মেরাজের পরদিন অর্থাত্ ২৭ রজব নফল রোজা রাখা যেতে পারে। বর্ণিত আছে, রাসূলে আকরাম (স) যখন মেরাজ ভ্রমণে যান তখন তিনি রোজা অবস্থায় ছিলেন। তাই তাঁর স্মরণে রোজা পালন করা অবশ্যই ফজিলত হিসেবে গণ্য হবে। তবে যে কোনো নফল রোজার ক্ষেত্রে শরীয়তের বিশেষ মূল নীতি হলো, অন্তত একসঙ্গে দুটি রোজা রাখা। রাসূল (স) ইরশাদ করেছেন, ইহুদিরা একটি রোজা রাখে। তোমরা তাদের বিরোধিতা ও আল্লাহর অধিক সন্তুষ্টি অর্জনের নিমিত্ত অন্তত দুটি রোজা রাখো। তাই রজবের ২৬-২৭ বা ২৭-২৮ তারিখে এই রোজা রাখা উত্তম।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইইউর আকাশসীমার জবাবে পাল্টা ফ্লাইট বাতিল করেছে রাশিয়ান এয়ারলাইন্স এরোফ্লোট

ইইউর আকাশসীমার জবাবে পাল্টা ফ্লাইট বাতিল করেছে রাশিয়ান এয়ারলাইন্স এরোফ্লোট

//আন্তর্জাতিক অনলাইন ডেস্ক//

ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার সব ধরনের বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এই ঘোষণা দিয়েছেন। এই নিষেধাজ্ঞা ঘোষণার পর বহু যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি বলেছেন, “আমরা রাশিয়ান মালিকানাধীন, রাশিয়াতে নিবন্ধিত এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত যেকোন ধরনের বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করছি।”

এখন থেকে এমন সকল বিমান, এমনকি ধনীদের ব্যক্তি মালিকানাধীন জেট ইউরোপীয় ইউনিয়ন-ভুক্ত কোন দেশে অবতরণ করতে পারবে না, উড্ডয়ন করতে পারবে না এবং সেদেশ দেশগুলোর আকাশসীমার উপর থেকে উড়েও যেতে পারবে না।

যুক্তরাজ্য থেকেও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞা ঘোষণার পর একের একের পর ইউরোপীয় দেশ রাশিয়ার জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করছে। জার্মানি তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ান বিমানগুলোকে অনেক ঘুরে যাতায়াত করতে হবে এবং তাতে ফ্লাইটের সময় অনেক বেশি লাগবে।

বাণিজ্যিক বিমানগুলো ইতিমধ্যেই ইউক্রেইন, মলদোভা এবং বেলারুশের আকাশসীমা এড়িয়ে চলছে।

প্রতিশোধমূলক সিদ্ধান্ত হিসেবে রাশিয়ার সবচেয়ে বড় বিমানসংস্থা এরোফ্লোট বলেছে, তারাও ইউরোপগামী সকল ফ্লাইট বাতিল করবে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে।

দোমোদেদোভো এবং শেরেমেতইয়েভো, মস্কো’র এই দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট সম্পর্কিত তথ্য প্রদর্শনকারী বোর্ডে প্যারিস ভিয়েনা ও কালিনগ্রাদগামী সহ কয়েক ডজন ফ্লাইট বাতিল দেখা যাচ্ছে।

ব্রিটিশ বিমানের উপরেও একই ধরনের ব্যবস্থা নিয়েছে রাশিয়া।

রাশিয়ার এস-সেভেন এয়ারলাইন্স ১৩ই মার্চ পর্যন্ত তাদের সকল ফ্লাইট বাতিল করেছে।

মার্কিন বিমান কোম্পানি ডেল্টা এয়ারলাইন্স ফ্লাইট বুকিং-এর জন্য এরোফ্লতের সাথে তাদের যে চুক্তি রয়েছে, সেটি বাতিল করবে বলে জানিয়েছে।

ব্রিটিশ কোম্পানি ভার্জিন আটলান্টিক বলেছে, রাশিয়ার আকাশসীমা ব্যবহার করতে না পারলে তাদের যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচলকারী বিমানের যাত্রার সময় ১৫ মিনিট থেকে এক ঘণ্টার মত বাড়বে।

অস্ট্রেলিয়ান কোম্পানি কান্তাস বলছে, ডারউইন থেকে লন্ডনগামী ফ্লাইট চলাচল তারা রাশিয়ার আকাশসীমা এড়িয়ে অপেক্ষাকৃত দীর্ঘ পথ ব্যাবহার করবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরও বলেছেন, ইইউ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম স্পুটনিক এবং রাশিয়া টুডে’র উপরেও নিষেধাজ্ঞা জারি করবে। এই দুটি সংবাদসংস্থাকে রাশিয়ার মুখপত্র হিসেবে মনে করা হয়।

তিনি জানান, “আমরা তাদের বিষাক্ত, ক্ষতিকারক, ভুয়া তথ্য সম্বলিত খবর প্রচারের মাধ্যমগুলোর উপরেও নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ব্যবস্থা তৈরি করছি।”

ওদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে গতকাল চতুর্থ দিন শেষে রাশিযার পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য রুশ সামরিক বাহিনীকে আদেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন।

যুক্তরাষ্ট্র একে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে বর্ণনা করেছে।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের নিয়ন্ত্রণ ইউক্রেনীয় বাহিনী পুনর্দখল করেছে বলে কিয়েভ দাবি করেছে। ইউক্রেন সরকার বলছে তাদের সেনাবাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে রুশ আক্রমণ ও যুদ্ধের কারণে ঘরবাড়ি ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন ৩,৬৮,০০০-এ পৌঁছেছে। সূত্র: বিবিসি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সামনের ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ//বরিস জনসনকে জেলেনস্কি

ইউক্রেন-রাশিয়া সংকট// ইইউ আকাশসীমায় রাশিয়ার বিমান নিষিদ্ধ ঘোষণা

//আন্তর্জাতিক ডেস্ক//

সামনের ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে এমন মনোভাবের কথা জানান জেলেনস্কি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে জেলেনস্কি আর জনসনের এই ফোনালাপের কথা। ব্রিটিশ সরকারের এক মুখপাত্রের ভাষ্যমতে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এই ফোনালাপে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেন জনসন।

ফোনালাপে জনসন বলেন, ইউক্রেনে প্রতিরক্ষা ও সামরিক সহায়তা পাঠানো নিশ্চিত করতে যুক্তরাজ্য এবং তার মিত্রদের কাছ থেকে সর্বোচ্চ সাহায্য করা হবে।

এছাড়াও রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউরোপের এ দুই দেশের নেতা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে একমত হয়েছেন বলেও জানা গেছে প্রতিবেদনে।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত কয়েক বছর ধরে চলমান থাকতে পারে।তিনি হুঁশিয়ারি দেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতন পর্যন্ত ডেকে আনতে পারে এই যুদ্ধ।

ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্ররা। একই সঙ্গে ইউক্রেনে সামরিক সহায়তাও পাঠাচ্ছে তারা। এছাড়া ইতিহাসের প্রথমবারের মতো এবার ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকেও ইউক্রেনের সহায়তায় অস্ত্র সরবরাহ শুরু করার ঘোষণা দেয়া হয়েছে।

English Dainikbiswa

ইউক্রেন থেকে ৪২৮ বাংলাদেশি সীমান্ত পার হয়েছেন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে

বাংলাদেশের জাহাজ আটকা পরে আছে ইউক্রেনের বন্দরে।। শঙ্কায় ২৯ নাবিক

ইউক্রেন থেকে ৪২৮ বাংলাদেশি সীমান্ত পার হয়েছেন

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেন থেকে ৪২৮ জন বাংলাদেশি সীমান্ত পার হয়েছেন। তাদের মধ্যে ৪০০ জন পোল্যান্ডে, হাঙ্গেরিতে ১৫ ও তিনজন রোমানিয়ায় রয়েছেন।

রোববার পোল্যান্ড, অস্ট্রিয়া ও রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, এ পর্যন্ত প্রায় ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত পার হয়ে পোল্যান্ডে পৌঁছেছেন। তাদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছেন।

দূতাবাস ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) মাধ্যমে ইউক্রেনের ২৮ প্রবাসী নাগরিককে উদ্ধার ও দেশটির কারাগারে আটক বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার জন্যও কাজ করছে।

এরই মধ্যে প্রায় ১৫ বাংলাদেশি শিক্ষার্থী হাঙ্গেরিতে পৌঁছেছেন। তাদের এখন ভিয়েনা দূতাবাস দেখাশোনা করছে। কয়েক দিনের মধ্যে এই সংখ্যা আরও বাড়তে পারে। তারাও এখন বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।

এছাড়া এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করেছেন। তাদের দেখাশোনা করছে এখন বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস। দ্রুত আরও সাত বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করবে। বাংলাদেশ সরকার তাদের প্রত্যাবাসনে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রবাসী বাংলাদেশিদের তথ্য ও জরুরি যোগাযোগের জন্য কয়েকটি হটলাইন নম্বর দিয়েছে দূতাবাস।

মো. মাসুদুর রহমান: +48 739 527 722, মো. মাহবুবুর রহমান: +48 579 262 403, ফারহানা ইয়াসমিন: +48 690 282 561, বিলাল হোসেন: +48 739 634 125, মোহাম্মদ রব্বানী: +48 696 745 903

জরুরি নম্বরগুলো ছাড়াও প্রয়োজনে ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের ওয়ারশ দূতাবাসের কর্মকর্তা অনির্বাণ নিয়োগীর নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সম্প্রতি পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশের আগে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

English Dainikbiswa

পড়ুণ দৈনিক বিশ্ব

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে

//আন্তর্জাতিক ডেস্ক//

বেলারুস সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক শুরু হয়েছে।

বিবিসি টিভির খবরে বলা হচ্ছে, ইউক্রেন-বেলারুস সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক কিছু সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে।

এর আগে ইউক্রেনের সরকার জানায়, তারা বেলারুস সীমান্তে রাশিযার সাথে আলোচনায় বসতে রাজী হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, বেলারুসের প্রেসিডেন্ট আলেজান্ডার লুকাশেঙ্কোর সাথে টেলিফোনে কথা বলার সময় তিনি সীমান্ত এলাকায় প্রিয়াপাত নদীর কাছে রাশিয়ানদের সাথে কোনো শর্ত ছাড়াই দেখা করতে রাজী হয়েছেন।

মি. লুকাশেঙ্কো কথা দিয়েছেন যে ইউক্রেনের প্রতিনিধিদলের সেখানে যাওয়া, কথা বলা, এবং ফিরে না আসা পর্যন্ত রুশ যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্রের কোনো ব্যবহার হবে না।

এর আগে মি জেলেনস্কি বলেছিলেন যেহেতু বেলারুসের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুসের ভেতরে কোন বৈঠকে তিনি যাবেন না। সূত্র: বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়-ইউক্রেন যুদ্ধ// কোন দেশ কি অবস্থানে আছে জেনে নিন..

জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

//রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জাতীয়  পার্টির পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্থানীয় কলকলিয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

১ নং কলকলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী মোঃ আব্দুন নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী মোঃ নুরুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি  মোঃ খলিলুর রহমান, সহ সভাপতি মোঃ দিলু মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, সাবেক সভাপতি আবু সুফিয়ান মোঃ ঝুনু মিয়া, সাধারণ সম্পাদক মানিক মিয়া তালুকদার, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক, উপজেলা জাতীয় তরুন পার্টির আহবায়ক মোঃ রনি মিয়া।

অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা আব্দুল খালিক পুলিশ, মোঃ শরফরাজ মিয়া, যুব সংহতির সভাপতি ফখরুল ইসলাম, আব্দুছ ছত্তার, মোঃ কয়েছ মিয়া, জহির উদ্দিন, সামছুল ইসলাম, জহিরুল ইসলাম, মনসুর মিয়া, সফাত আলী, আলকাছ মিয়া, ফারুক মিয়া, রইছ আলী, আতিকুল,  মুবাশ্বির, আব্দুল হক, আবুল মিয়া, ইলাছ মিয়া, আরব আলী প্রমূখ। সভায় আগামী ১২ মার্চ শনিবার সন্মেলনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

মির্জা ফখরুলের মাথাব্যথা শুধু নির্বাচনকালীন সরকার নিয়ে, ইসি নয়

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন (ইসি) গঠন করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। মাথাব্যথা একটা বিষয় নিয়েই যে নির্বাচনকালীন সরকারে কারা থাকবে। নির্বাচন কমিশন নয়, সার্চ কমিটি নয়, আমাদের একমাত্র দাবি, তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

‘সরকারের পদত্যাগের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে ১৯৯১ সালের মতো তাদেরকে ক্ষমতা দিয়ে নিরপেক্ষ ইসির মাধ্যমে সুষ্ঠু ভোট করতে হবে।’

রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

বিকালে রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘২৭ ফেব্রুয়ারি, ১৯৯১ নির্বাচন : নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের রোল মডেল’ শীর্ষক এই আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, দেশে যে সংকট চলছে এখান থেকে বেরিয়ে আসতে হলে আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পদত্যাগের বিকল্প নেই। সরকারে পতন এবং একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই দেশের এই সংকট থেকে উত্তরণ সম্ভব।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আর কোনো দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়। এই দেশকে, গণতন্ত্রকে রক্ষা করবার জন্যে, ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করবার জন্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। যাতে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী, আওয়ামী লীগ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার গঠন করতে পারি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় এতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, আহমেদ আজম খান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, তাঁতী দলের আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাংলাদেশের জাহাজ আটকা পরে আছে ইউক্রেনের বন্দরে।। শঙ্কায় ২৯ নাবিক

বাংলাদেশের জাহাজ আটকা পরে আছে ইউক্রেনের বন্দরে।। শঙ্কায় ২৯ নাবিক

//আন্তর্জাতিক ডেস্ক//

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার সমৃদ্ধি আটকা পড়েছে। এতে ২৯ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন বলে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা জানান, চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকা পড়েছেন বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৯ জন নাবিক। তাদের সবাই বাংলাদেশি। বর্তমানে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়ে আছেন তারা।

সংশ্লিষ্টরা আরও জানান, রাশিয়ার সেনারা সাগরে মাইন পুঁতে রাখায় বন্দর থেকে কেউ কোথাও যেতে পারছে না। মুভ করার সুযোগ নেই। জাহাজটিতে থাকা নাবিকরা অনেকটা জীবনমৃত্যুর মাঝামাঝি রয়েছেন। চারপাশে বোমা বিস্ফোরণ, আর্তচিৎকার, যুদ্ধ জাহাজের ছড়াছড়ি। ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের আশপাশের ৫টি জাহাজ এরই মধ্যে মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে।

এ ব্যাপারে বিএসসির উপ-মহাব্যবস্থাপক (শিপ পার্সোনাল) ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ানের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ব্যাপারে বিএসসির মন্তব্য নেওয়া সম্ভভ হয়নি।

খুলনার ডুমুরিয়ায় দলিত জনগোষ্ঠীর অগ্রাধিকার নিশ্চিত করণে গণশুনানি অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

খুলনার ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে উপজেলা  সমাজসেবা কর্তৃক  সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে দলিত জনগোষ্ঠীর অগ্রাধিকার নিশ্চিতকরণে এক  গণশুনানি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস।  দলিত সংস্থার ম্যানেজার মোঃ আল-আমিন’র সঞ্চালনায় গণশুনানির অনুষ্ঠানে  প্রধান অথিতির বক্তব্য দেন খুলনা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হেসেন   সহকারী – পরিচালক আইনাল হক ও শুভেচ্ছা বক্তব্য দেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস।

আরোও বক্তব্য দেন, দলিত সংস্থার মনিটরিং অফিসার ইসরাত নূরেয়ী হোসেন,হিসাব রক্ষক হরিচাঁদ দাস, ফিল্ড সুপার ভাইজার সামসুন নাহার, সহকারী মেডিকেল অফিসার তনিমা দাস, সুমিত্রা বিশ্বাস, সঙ্গীতা দাস, রাজু দাস, প্রান্ত দাস, দোলন দাস, নিয়তি দাস, দিপ্তী রানী দাস, শিল্পী গাইন, পলাশ দাস,  প্রমুখ।

গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধা বঞ্চিত দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের দাবি প্রদান করে।

রাশিয়-ইউক্রেন যুদ্ধ// কোন দেশ কি অবস্থানে আছে জেনে নিন..

ত্রয়োদশ তম প্রধান নির্বাচন কমিশনার শপথ নিচ্ছেন রোববার