রাশিয়া ইউক্রেনের কোথায় কখন কিভাবে হামলা চালাবে….

//অনলাই নিউজ//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ সেনা কমান্ডারদের ইউক্রেনে হামলার করার জন্য চূড়ান্ত নির্দেশ দিয়েছেন।  এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, কিভাবে আক্রমণ করা হবে সে বিষয়ে কমান্ডাররা এখন প্রস্তুতি নিচ্ছেন।

সিবিএস নিউজ আরও জানিয়েছে, প্রথমে সাইবার আক্রমণ চালানো হবে। এরপর চালানো হবে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। সর্বশেষ সীমান্তে অবস্থান নেওয়া সৈন্যরা যুদ্ধে জড়িয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা চালাবেন।

গণমাধ্যম সিএনএনকে নাম প্রকাশ না করে একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার ৭৫ ভাগ সেনা এখন ইউক্রেন সীমান্তে অবস্থান নিয়েছেন।  প্রতিপক্ষের ওপর হামলা করা যাবে এমন দূরত্বে আছেন তারা। ইউক্রেনের দিকে এমনভাবে রাশিয়ার সেনাদের অবস্থান নেওয়ার বিষয়টি খুবই বিরল।

এদিকে ইউক্রেনকে কখনো ন্যাটোর সদস্য বানানো হবে না যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে এ নিশ্চয়তা চেয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তারা এ দাবি মানবে না এমন ঘোষণা দেওয়ার পর ইউক্রেনে হামলা করার জন্য সেনাদের সীমান্তে জড়ো করেছেন পুতিন।

রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে রেখেছে।

সূত্র: বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জটিল বাংলা পরিভাষার বদলে সহজ ভাষা ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর

জটিল বাংলা পরিভাষার বদলে সহজ ভাষা ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর

//নিজস্ব প্রতিবেদক//

জটিল বাংলা পরিভাষার বদলে সহজ, বহুল প্রচলিত ও পরিচিত শব্দের ব্যবহারের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজ্ঞান শিক্ষাকে সবার কাছে সহজ ও বোধগম্য করতে বিষয়বস্তু তৈরিতে পরিভাষার পরিবর্তে পরিচিত শব্দ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

সোমবার বিকেলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘যে শব্দগুলো বহুল প্রচলিত এবং আন্তর্জাতিকভাবে প্রচলিত সেগুলো যে ভাষাতেই আসুক আমাদের সেটাই গ্রহণ করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, যে শব্দগুলো বহুল প্রচলিত এবং আন্তর্জাতিকভাবে প্রচলিত সেগুলো যে ভাষাতেই আসুক, আমাদের সেটাই গ্রহণ করতে হবে। সেখানে পরিভাষা ব্যবহার করতে গিয়ে পরে কোন কিছুই বুঝবো না, বলতেও পারবো না, সেটা যেন না হয়। কারণ সব জায়গায় প্রতিশব্দ বা পরিভাষা করতে হবে আমি সেটা বিশ্বাস করি না।

শেখ হাসিনা বলেন, বিজ্ঞানের এই যুগে বিজ্ঞান যেভাবে বিস্তার লাভ করছে, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের ভাষাও রয়েছে, ইংরেজী, ফ্রেঞ্চ বা অন্য ভাষাও রয়েছে, যা এর ভেতর যুক্ত হয়ে গেছে। আর আমাদের বাংলা ভাষায় কিন্তু ৮ হাজার ভাষার শব্দ মিলে মিশে গেছে। কাজেই এ ব্যাপারে খুব বেশি ‘রক্ষণশীল’ না হয়ে প্রচলিত শব্দগুলো, প্রচলিত বিজ্ঞানের টার্মসগুলো ব্যবহার করেই বাংলা ভাষায় সহজভাবে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাছে আমার এটা অনুরোধ থাকবে মাতৃভাষা চর্চা এবং গবেষণার পাশাপাশি কিভাবে ভাষাকে মানুষের ব্যবহারের জন্য সহজলভ্য বা সহজবোধ্য করা যায় সে বিষয়টাও দেখতে হবে। এই বিষয়টা নিয়েও গবেষণা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান চর্চা ও গবেষণা ছাড়া এগুনো যায় না। স্বাস্থ্য, শিক্ষা, শিল্প এবং বিজ্ঞানের অন্যান্য বিষয়সহ সকল ক্ষেত্রেই গবেষণা একান্ত অপরিহার্য। বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান গবেষণা এবং গবেষণালব্ধ জ্ঞান যেন মানুষের কল্যাণে সহজভাবে ব্যবহার হয়, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ।

পরিভাষা ব্যবহারে তিনি সতর্ক হবার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কনটেন্ট’র বাংলা শব্দ ‘আধেয়’ কিন্তু তা বললে অনেকেই বুঝবে না। কিন্তু ‘কনটেন্ট’ বললে বুঝবে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান গবেষণাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন বলেই যুদ্ধ বিধ্বস্থ দেশ পুনর্গঠনকালে আমাদের শিক্ষা কমিশন গঠনে তখনকার শ্রেষ্ঠ বিজ্ঞানী ড. কুদরত-ই-খুদাকে দায়িত্ব দিয়েছিলেন।

আমাদের কম্পিউটার এবং ইন্টারনেটে বাংলা কনটেন্ট তৈরী করার পাশাপাশি বাংলা কি বোর্ডের ব্যবহারকে আরো সহজ করে দেয়ার ওপরও গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে কাজ চলছে।

আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এখন আমাদের উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এটা করতে হলে ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা, বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান গবেষণা সহ সব বিষয়ে গবেষণা একান্তভাবে দরকার। কাজেই সেদিকে দৃষ্টি রেখেই আমরা কাজ করে যাচ্ছি।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তৃতা করেন ইউনেস্কোর প্রতিনিধি এবং হেড অব অফিস বিয়েট্রেস কালডুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক স্বাগত ভাষণ দেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক মো.বেলায়েত হোসেন তালুকদার ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে মন্ত্রি পরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, সরকারের পদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। বিভিন্ন দূতাবাস, মিশন এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থার কর্মকর্তাগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন। সূত্র- বাসস

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

একুশের প্রথম প্রহরে হাইমচরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে হাইমচরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মোঃ হোসেন গাজী।।

হাইমচরে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

রবিবার দিবাগত রাত ১২টার পর একুশের প্রথম প্রহরে উপজেলা সদরের দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারের বেদীতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩(সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপির পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, হাইমচর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এম এ বাশার, গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া খানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

হাইমচর উপজেলা পরিষদের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

উপজেলা প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন ভূমি সহকারী অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, কৃষি অফিসার দেবব্রত সরকারসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে হাইমচর থানা পুলিশ পুস্পস্তবক অর্পণ করেন।

হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন এর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাইমচর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠন,উপজেলা মহিলা আওয়ামী লীগ, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ,তাঁতীলীগ, হাইমচর সরকারি কলেজ,দুর্গাপুর উচ্চ বিদ্যালয়, সোনালী ব্যাংক,পল্লিবিদ্যুৎ এবং বিভিন্ন সামাজিক ও অন্যান্য পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাগেরহাটে ভ‍্যানচালক হত‍্যার প্রধান আসামী গ্রেফতার

 

বরিশালে কেন্দ্রীয় শহিদ মিনারে বিএমপি’র শ্রদ্ধা নিবেদন

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে। বিশ্বের বুকে এই অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। পলাশ-শিমুল ফোটার দিনে তাইতো আজ গেয়ে উঠছে মন— আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?

আজ একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার দাবিতে প্রাণদানের গৌরবোজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের আজ ৭০ বছর পূর্ণ হলো। ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার অন্যতম। তাই দিনটিকে শহীদ দিবস বলা হয়ে থাকে। আর ২০১০ সালে জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে সারাবিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করা হয়। তাই দিনটি বাঙালি জাতি ও বাংলা ভাষা ব্যবহারকারীদের জন্য গৌরবোজ্জ্বলের।

তাই এই দিনটিতে  বরিশালে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ। আজ ১২ টা ৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার সহ বরিশাল মেট্টোপলিটন পুলিশের অন্যান্য ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জাতির পিতা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বারবার কারাবরণ করেছেন: সালাম মূশের্দী এমপি

চান্দ্রায় নূরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার উদ্যােগে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারী সকাল ১১ টায় মাদ্রাসার হলরুমে আলোচনা সভায় চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এ,টি,এম মোস্তফা হামিদীর সভাপতিত্বে ও মাওঃ এস এম আহসান হাবীব এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরনে শ্রদ্ধা নিবেদন, আলোচনা দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ এ,টি,এম মোস্তফা হামিদী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মাহমুদুল হাসান, ইংরেজি প্রভাষক আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ শেখ, যুবলীগের আহ্বায়ক শেখ মোঃ আলমগীর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন ইবু সহ মাদ্রাসার শিক্ষক মন্ডলি ও অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

রাশিয়ান বাহিনী প্রতিরোধ মোকাবেলা করতে প্রাণঘাতী ব্যবস্থা নেবে ইউক্রেনে

//আন্তর্জাতিক ডেস্ক//

সম্ভব্য যুদ্ধে যেসব ইউক্রেনীয়দের ‘হত্যা করা হবে কিংবা ক্যাম্পে পাঠানো হবে’ তার তালিকা রাশিয়া ইতোমধ্যে করে ফেলেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘকে এ নিয়ে যুক্তরাষ্ট্র একটি চিঠিও পাঠিয়েছে বলে বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই চিঠির খবর এমন সময় সামনে এলো যখন ইউক্রেন সীমান্তের রুশ সেনা উপস্থিতি নিয়ে আসন্ন যুদ্ধের শঙ্কায় যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’। ইউক্রেনে সম্ভাব্য ‘মানবাধিকার বিপর্যয়’ সম্পর্কেও বারবার সতর্ক করে আসছে ওয়াশিংটন।

ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন যুদ্ধে যেসব ইউক্রেনীয়দের হত্যা করা হবে বা ক্যাম্পে পাঠানো হবে রাশিয়ান বাহিনী তার তালিকা তৈরি করেছে এমন বিশ্বাসযোগ্য তথ্য যুক্তরাষ্ট্রের কাছে আছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটকে সম্বোধন করা চিঠিতে বলা হয়েছে, আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যে রাশিয়ান বাহিনী সম্ভবত শান্তিপূর্ণ বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে কিংবা বেসামরিক জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ মোকাবেলা করতে প্রাণঘাতী ব্যবস্থা নেবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে চলমান সংকট নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছেন বলে স্থানীয় সময় গভীর রাতে হোয়াইট হাউসের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বাইডেন-পুতিনের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠক শেষেই দুই দেশের শীর্ষ ব্যক্তিদ্বয় সাক্ষাৎ করবেন।

এলিসি প্রাসাদ সোমবার এক বিবৃতিতে জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রোববার ফোনে বাইডেন-পুতিন দুজনের সঙ্গেই কথা বলে ওই বৈঠকের প্রস্তাব দিয়েছেন।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপের নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট পক্ষ আলোচনায় বসবে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই আলোচনায় সব পক্ষের মধ্যে সমন্বয় করবেন।

তবে এই আলোচনায় পক্ষ আসলে কারা সেটা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

এর আগে রোববারই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, চলমান সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যেকোনো সময়, যেকোনো শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাপ্রকাশ করেছেন।

ব্লিঙ্কেন রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে একটি টকশোতে বলেছিলেন, যা দেখতে পাচ্ছি তাতে বিষয়টি ভীষণ গুরুতর বলেই ইঙ্গিত দিচ্ছে। আমরা একটি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।  তবে ট্রাংক এবং বিমান না সরা পর্যন্ত আমরা কূটনৈতিক উপায়ে প্রেসিডেন্ট পুতিনকে এ ব্যাপারে নিরুৎসাহিত করতে প্রতিটি সুযোগ ও প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে চাই।

ব্লিঙ্কেন এর আগে সিবিএসের ‘ফেস দ্য নেশন’কে বলেছিলেন, বাইডেন স্পষ্ট করে বলেছেন যে যুদ্ধ আটকাতে তিনি যেকোনো সময়, যেকোনো শর্তে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত।

সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পেতে আগ্রহের কথা জানায়। এর পর থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা শুরু হয়।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, গত দুই মাস ধরে রাশিয়া-ইউক্রেন সীমান্তে ১ লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে। ইউক্রেনে হামলা করতেই এই সৈন্য সমাবেশ বলেও তাদের অভিযোগ।

মস্কো অবশ্য বারবার বলছে, ইউক্রেনে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই; ন্যাটোর তৎপরতা থেকে নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে তাদের এই প্রয়াস।

তবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যরা মস্কোর এই বক্তব্যে আস্থা রাখতে পারছে না।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

‘আমার ভাষা’ নতুন সফটওয়্যার যুক্ত হয়েছে সুপ্রিম কোর্টে

 

‘আমার ভাষা’ নতুন সফটওয়্যার যুক্ত হয়েছে সুপ্রিম কোর্টে

//নিজস্ব প্রতিবেদক//

সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে এবং এর পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা জানান তিনি।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা যাতে আদালতের রায় বুঝতে পারে, সে জন্য ইংরেজিতে দেয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার ‘আমার ভাষা’। বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ওই সফটওয়্যারটি দিয়ে রায়গুলো বাংলায় অনুবাদ করা যাবে।

তিনি বলেন, আজকের দিনে আমাদের মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আর তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহীদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

//জাহিদুর রহমান বহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

খুলনার ডুমুরিয়ায়  যথাযোগ‍্য মর্যাদায় অমর ২১ ফেব্রুয়ারি  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হযেছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন  প্রভাত ফেরিতে ডুমুরিয়া মহাবিদ্যালয়ে শহিদ মািনারে পুষ্পমাল‍্য অর্পন করেন।

বাংলাদেশ আওয়ামী দলীয় কার্যলযে সকালে জাতীয় ও দলীয় শোক,পতাকা উত্তোলন জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল‍‍্য এবং প্রভাতফেরি সহকারে পুষ্প অর্পন শেষে দলীয় কার্যলযে আলোচনা সভা

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ   আওয়ামী সহ সহযোগী সংগঠন, মাওলানা আহমদ আলী সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, জাতীয় পাটি, বিএনপি সহ সহযোগী সংগঠন, ষডস সাংস্কৃতি  সংসদ, আলাপ নিকেতন, বাংলাদেশ কমিউনিষ্ট পাটি, আনোয়ারা মৎস‍্য আড়ত, শহীদ  স্মৃতি মহিলা কলেজ, ডুমুরিয়া  মহাবিদ্যালয়, গনশিল্পি সংস্থা, সরকারী বালিকা বিদ‍্যালয, নিরাপদ সড়ক চাই, ইজিবাইক  মালিক সমিতি, ডুমুরিয়া প্রেস ক্লাব, গুটুদিয়া ব্লাড ডোনার্স ক্লাব, এনজিসিএন্ড এনসিকে মাধ‍্যমিক বিদ‍্যালয, ট‍্যাকনিক‍্যাল স্কুল এন্ড কলেজ, ডুমুরিয়া স্বাস্থ‍্য কমপ্লেক্স, যুব সংঘ ক্লাব, গুটুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ।

খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
পুরস্কার প্রদান

উপজেলা প্রশাসনের উদ‍্যেগে চিংঙ্কায়ন, স্বরচিত কবিতা আবৃতি, বাংলা ভাষা শুদ্ধাচার  প্রতিযোগিতা ও  আলোচনা সভা পুরষ্কার বিতরন  অনুষ্ঠিত হয। উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে আলোচনা  সভায়  প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র এমপি, ঊপজেলা সহকারী কমিশনার ভূমি মামুনুর রহমান, মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, কৃষি অফিসার মোচ্ছাদেক হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুল ইসলাম,  আইসিটি কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন, মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকতা,  যুব উন্নযন কর্মকর্তা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, সাংবাদিক  ও লেখক আব্দুল কাদের খান। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে  পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।  অপরদিকে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যলযে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ভারতের ঝাড়খণ্ডে বাংলা ভাষাকে স্থানীয় ভাষার স্বীকৃতি

ভারতের ঝাড়খণ্ডে বাংলা ভাষাকে স্থানীয় ভাষার স্বীকৃতি

//আন্তর্জাতিক ডেস্ক//

পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ১১ জেলায় স্থানীয় ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা। প্রবল ভাষা আন্দোলনের মুখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে এ ঘোষণা দিল রাজ্যটির সরকার। ঝাড়খণ্ডের মোট ২৪ জেলার মধ্যে যে ১১ জেলায় বাংলা ভাষাকে স্থানীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে সেগুলো হলো- পূর্ব সিংভূম, রাঁচি, জামতাড়া, সরাইকেলা, পাকুড়, সাহেবগঞ্জ, বোকারো, ধানবাদ, দেওঘর, দুমকা ও গোড্ডা।

একই সঙ্গে ঝাড়খণ্ড সরকার বোকারো ও ধানবাদ জেলার স্থানীয় ভাষার তালিকা থেকে ভোজপুরী ও মাগাহিকে বাদ দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। তবে এই দুই জেলার স্থানীয় ভাষা হিসেবে নাগপুরি, উর্দু, কুড়মালি, কোরথা ছাড়াও বাংলাকে রাখা হয়েছে। কয়েকমাস আগে বোকারো ও ধানবাদ জেলায় স্থানীয় ভাষা হিসেবে ভোজপুরী ও মাগাহিকে স্বীকৃতি দেয়া হয়।

প্রতিবাদে ঝাড়খণ্ডের হাজার হাজার মানুষ আন্দোলনে নামেন। বোকারো ও ধানবাদে আন্দোলন বৃহত্তর গণ-আন্দোলনের আকার ধারণ করে। যে আন্দোলনে বাংলা ভাষাকে স্বীকৃতি দেয়ারও জোরালো দাবি ওঠে। প্রায় ৫০ দিন ধরে এই আন্দোলন পরিচালনা করছিল ঝাড়খণ্ডি ভাষা সংগ্রাম সমিতি। অবশেষে জয় হলো এই গণ-আন্দোলনের। ঝাড়খণ্ডি ভাষা সংগ্রাম সমিতি হলো মূলনিবাসী এবং আদিবাসীদের একটি সংগঠন, যারা নিজেদের অরাজনৈতিক সংগঠন বলে দাবি করে থাকে।

গত ডিসেম্বরে ঝাড়খণ্ড সরকার মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভোজপুরী, মাগাহি ও অঙ্গিকাকে যুক্ত করেছিল। সেই সময় বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে রাঁচি ও গিরিডি জেলাতেও। তবে বিতর্ক ১৯৩২ সালকে আবাসিক নীতির জন্য কাট অফ ডেট করা নিয়ে।

পরবর্তী সময়ে ঝাড়খণ্ডের আগের সরকার আবাসিক নীতি শিথিল করেছিল। সেই বিক্ষোভকারীরা অভিযোগ করেছিলেন ধানবাদ ও বোকারো জেলায় ভোজপুরী ও মাগাহি ভাষাভাষী লোকের সংখ্যা খুবই কম। এই দুই জেলায় বাঙালী, মূলনিবাসী ও আদিবাসীদের সংখ্যাই বেশি। ফলে সরকারী নির্দেশিকায় তাদের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন বিক্ষোভকারীরা।

স্থানীয়দের অভিযোগ ১৯৬১ সাল থেকে সেখানে হিন্দীকে চাপিয়ে দেয়া হয়েছে। সেক্ষেত্রে ভোজপুরী ও মাগাহি হলো হিন্দী ভাষার অংশ। ঝাড়খণ্ডে হিন্দী ভাষার স্বীকৃতি একটি স্পর্শকাতর বিষয় হিসেবেই দেখা হয়। -বাংলানিউজ

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

অমর একুশ// একুশের চেতনা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে

অমর একুশ// একুশের চেতনা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

ভাষা মানুষের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম। ভাষার কারণেই প্রাণিকুলের অন্যান্য প্রজাতি থেকে মানুষ আলাদা। একটা শিশু জন্মের পর তার মায়ের মুখ থেকে যে ভাষা শোনে, সেই ভাষার সঙ্গে তৈরি হয় তার আত্মিক সম্পর্ক। সেই ভাষা হয়ে উঠে তার ভীষণ আপন। তার মাতৃভাষা।

পৃথিবীর ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি, যারা রক্ত ঝরিয়েছিলেন মাতৃভাষায় কথা বলার জন্য। মায়ের ভাষায় কথা বলার জন্য বাঙালির সেই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘও ২১ ফেব্রুয়ারিকে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। আমাদের এ আত্মত্যাগের কথা ছড়িয়ে গেছে সারাবিশ্বে। জাতিসংঘের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশ এ দিনকে নিজেদের মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে; যা আমাদের জন্য অত্যন্ত গৌবরেব।

১৯৫২ সালে বুকের তাজা রক্ত দিয়ে রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত মায়ের ভাষায় কথা বলার যে অধিকার আমাদের এনে দিয়েছিলেন, তার সাত দশক পূর্ণ হচ্ছে। এই সাত দশকে বদলে গেছে অনেক কিছুই।

পরিবর্তন জীবনের অংশ। পরিবর্তন গ্রহণ করেই মানুষকে এগিয়ে যেতে হয়। সাত দশক আগে যেসব কথা মানুষ চিন্তাও করেনি সেসবই আজ বাস্তব। বর্তমান নতুন প্রজন্ম বেড়ে উঠছে নব্যপ্রযুক্তিকে সঙ্গী করে। প্রযুক্তির জাদুকাঠিতে বিশ্ব আজ হাতের মুঠোয়। এক ক্লিকেই এই প্রজন্ম ভার্চুয়ালি ঘুরে আসতে পারে সারা বিশ্বে।

বিশ্বায়নের এ প্রভাব পড়েছে ভাষাতেও। নতুন প্রজন্মের অনেকের কাছে তাই বাংলাভাষাকেই কঠিন মনে হয়। শুদ্ধভাবে বাংলা লিখতে পারা তো দূরের কথা, বলতে গেলেও হোঁচট খান অনেকেই। সেই প্রতিফলন অবশ্য আজকাল টেলিভিশন কিংবা রেডিও খুলতেই দেখা যায়। উপস্থাপকের মুখ থেকে প্রায়ই প্রিয় দর্শক কিংবা শ্রোতার পরিবর্তে শুনতে হয় ডিয়ার ভিউয়ার্স কিংবা ডিয়ার লিসেনার্স। আমাদের নতুন প্রজন্ম কিন্তু এসব শুনেই বড় হচ্ছে। তাদের কাছে তাই প্রিয় দর্শক কিংবা শ্রোতা নয়, ডিয়ার ভিউয়ার্স কিংবা ডিয়ার লিসেনার্স এই দেশের নিজস্ব সম্ভাষণের প্রতীক।

তাই এই জগাখিচুড়ি ভাষা তারা নিজেদের জীবনেও প্রয়োগ করতে দ্বিধাবোধ করে না। অথচ ভাষা একটা জাতির সংস্কৃতির প্রতিফলক। তাই কথা জগাখিচুড়ি ভাষায় বললে সংস্কৃতি যে নিজস্বতা হারাবে তা বলার অপেক্ষা রাখে না। আর ভাষা আর সংস্কৃতি নিজস্বতা হারালে একটি জাতির স্বকীয়তা অনেকটাই হুমকির মুখে পড়ে।

তবে আশার কথা- ভাষা আন্দোলনের সাত দশক আর বিজয়ের পাঁচ দশক পেরিয়ে গেলেও নতুন প্রজন্ম ভোলেনি পূর্বপুরুষের ত্যাগের ইতিহাস। নানা ক্ষেত্রে অবদান রেখে বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করছেন তারা।  তাই পরিবর্তনের স্রোতে গা ভাসিয়ে দিয়ে নয়, বরং পরিবর্তনকে হাতিয়ার করে শুদ্ধতা বজায় রেখে বাংলাভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরবেন তারা। আজকে এ তরুণ সমাজই তো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে মহান একুশের চেতনা। ভাষা আন্দোলনের সাত দশকে নতুন প্রজন্মের কাছে এটাই প্রত্যাশা।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী