ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরো এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস বলেছেন, দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নিতে তিনি ঢাকার সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী।

শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আজ সকালে এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হ্যাস ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন, তিনি আশা করছেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য মার্চের প্রথম দিকে ঢাকায় আসবেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও মিশনের অন্যান্য কর্মকর্তা নতুন দূতকে স্বাগত জানান।

আলোচনাকালে দুই রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বাংলাদেশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে উভয় পক্ষের বৃহত্তর সম্পৃক্ততা এবং পারস্পরিক লাভজনক কর্মসূচি ও পদক্ষেপ গ্রহনের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে রাষ্ট্রদূত হ্যাস দূতাবাস প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রদূত হ্যাস রাষ্ট্রদূত আর্ল আর মিলারের উত্তরসূরি।

English Dainikbiswa

পড়ুণ দৈনিক বিশ্ব

শুধু ইউক্রেন-রাশিয়া নয় , বিশ্বজুড়েই বিরাজ করছে চরম উত্তেজনা

চাঁদপুর হাইমচরে ওহাবীয়া এতিমখানার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের অভিযোগ

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অসহায়, হতদরিদ্র ও এতিমদের আশ্রয়স্থল ‘চরভৈরবী ওহাবীয়া এতিমখানা’র বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। মূল তথ্য গোপন করে মনগড়া মিথ্যা ও বানোয়াট বক্তব্য সাজিয়ে এতিমদের আশ্রয়স্থলে থাবা বসিয়েছে কিছু স্বার্থান্বেষী।

এতিমখানা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, আমাদের এতিমখানায় এতিম, হতদরিদ্র ও অসহায় শিক্ষার্থী, ম্যানেজার, শিক্ষক, বাবুর্চিসহ অর্ধশতাধিক জনবল রয়েছে। এলাকাবাসীর সহযোগিতা ও সরকারি বিভিন্ন অনুদানে এতিমখানাটি সচল রাখতে হিমসিম খেতে হচ্ছে। তবুও নিজেদের প্রচেষ্টায় এতিমদের আশ্রয়স্থলটি আমরা টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষে কিছু স্বার্থান্বেষী প্রতি বছর-ই কয়েকবার হানা দেয় এতিমদের এ আশ্রয়স্থলে।

বিভিন্ন বিষয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করে। এবছরও একই নিয়মে তারা অপপ্রচার চালাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চরভৈরবী ওহাবীয়া এতিমখানার হাজিরা খাতা অনুযায়ী ৭০ জন এতিম, হতদরিদ্র ও অসহায় শিক্ষার্থীর তালিকা রয়েছে। করোনা মহামারিতে ১৫ জন ছুটিতে রয়েছে। ৫/৭ জন পড়াশোনার পাশাপাশি সেলাই কাজসহ বিভিন্ন দক্ষতা অর্জনে ঢাকা ও বিভিন্ন জেলায় অবস্থান করছে। এতিমখানায় ম্যানেজার শিক্ষক ও স্টাফসহ নিয়মিত ৫০ জনের উপস্থিতি রয়েছে।

এতিমখানার ম্যানেজার মোঃ আবু তাহের জানান, দৈনিক ৩ বেলা খাবার, পোষাক পরিচ্ছেদ ও আনুষঙ্গিক খরচসহ প্রতি জন এতিমের যে পরিমাণ খরচ হয় সরকারি অনুদানে তা পূরণ করা সম্ভব হয় না। স্থানীয় দানশীল ব্যক্তিদের সহায়তা নিয়ে এতিমখানা চালাতে প্রতিমাসেই হিমসিম খেতে হয় আমাদের। এর মধ্যেই মূল তথ্য গোপন করে কিছু স্বার্থান্বেষী এতিমখানাটির বিরুদ্ধে অপপ্রচার চালায়।

এতিমখানার শিক্ষক মাওলানা কামরুল হাসান বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই এতিমখানার হতদরিদ্র ও অসহায় শিক্ষার্থীরা ছুটি নিয়ে বাড়িতে আছে কিছু দিনের জন্য। ছুটি শেষে কেউ আসে আবার কেউ যায়। তবে নিয়মিত ৪০/৪৫ জন এতিম, হতদরিদ্র ও অসহায় শিক্ষার্থী এখানে থাকে, খাওয়া দাওয়া করে। এদের যাবতীয় খরচ এই এতিমখানা থেকেই সরবরাহ করা হয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

হাইমচরে সরকারি প্রকল্পের খাল খননে বাঁধা, পুনরুদ্ধারে কৃষকদের মানববন্ধন

পাঁচ ভাইকে চাপা দেওয়া সাইফুলের লাইসেন্স ছিল না, ছিল আত্মগোপনে: র‍্যাব

হাইমচরে সরকারি প্রকল্পের খাল খননে বাঁধা, পুনরুদ্ধারে কৃষকদের মানববন্ধন

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

চাঁদপুর হাইমচর উপজেলায় সরকারি প্রকল্পের খাল খননে বাঁধা দেয়ায় বিপাকে পড়েছে কয়েক হাজার কৃষক। এতে পানির অভাবে কৃষকদের ৪ হাজার একর কৃষি জমিতে এবারের মৌমুমে ফসল আবাদে বিঘ্ন ঘটছে। যার ফলে ফসলি জমিতে পানির সেচ দিতে খালটি পুনরুদ্ধারে মাঠে নেমেছে ভুক্তভোগী কৃষকরা। বহুবছরের পুরনো প্রবাহমান জনগুরুত্বপূর্ণ খাল রক্ষায় ক্ষতিগ্রস্ত শত শত কৃষক প্রশাসনকে গণস্বাক্ষরসহ লিখিতভাবে অবহিত করেছে।

১১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার ৩নং আলগী দুর্গাপুর ইউনিয়নের চরভাঙ্গা ও চরপোড়ামুখী গ্রামের শত শত কৃষক তাদের ফসলি জমিতে দাঁড়িয়েই মানববন্ধন করেন।

কৃষকরা জানান, প্রায় বৃটিশ শাসনামল থেকে নদীবিধৌত হাইমচর এলাকায় বিভিন্ন ফসল চাষের উর্ভর ভূমি হিসেবে খ্যাত। এই উপজেলার ৩নং আলগী দুর্গাপুর ইউনিয়নের চরভাঙ্গা চরপোড়ামুখী গ্রামের কৃষকরা তাদের পূর্বপুরুষদের হাত ধরেই এখানে কৃষি ফসল ফলান। বর্তমানে ওই গ্রামের কৃষকরা তাদের মালিকানাধীন ৪ হাজার একর কৃষি জমিতে চাষাবাদ করছে। এই বিপুল সংখ্যক ফসলি জমাতে চাষাবাদে পানি প্রবাহের জন্য একটি ছোট্ট খাল রয়েছে। গ্রামের প্রায় ৭ হাজার পরিবারের সুবিধার্থে এই খালটি সরকারি বরাদ্দের খনন করা হয়ে থাকে। কিন্তু এবছর হঠাৎ করেই ওই গ্রামের পূর্ণচন্দ্র চরণ মহাজনের ছেলে শ্যামল চন্দ্র মহাজনসহ কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য খালের মধ্যে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা প্রদান করছে। এতে করে বর্তমানে কৃষকরা যেমন পানির জন্য হাহাকার করছে, তেমনি ভাবে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাঁধাগ্রস্ত হলে পানিতে ডুবে ফসলের ব্যাপক ক্ষতি হবার আশংঙ্কা করছে। এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল হাওয়ায় বোরো, ইরিগেশন, ডাল মরিচ বাদাম ও পান চাষের জন্য পানি প্রবাহ ও নিষ্কাশনের খালটি খুবই জনগুরুত্বপূর্ণ।

ভুক্তভোগী কৃষকরা আরো জানান, এই খালটি খননে স্থানীয় চেয়ারম্যান কৃষকদের কথা চিন্তা করে সরকারি প্রকল্পের মাধ্যমে ২০১৮ সালে পুনঃখননের ব্যবস্থা করেন। এবছরও খাল খননের উদ্যেগ নেয়া হলে তাতে বাঁধা প্রদান করা হচ্ছে। তাই খালটি খনন ও অসাধু ব্যক্তি দের হাত থেকে পুনরুদ্ধারে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

এ বিষয়ে ৩নং আলগী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল মাস্টার জানান, প্রায় দুই কিলোমিটার এলাকার শত শত পরিবারের সুবিধার্থে এই খালটি কয়েক বৎসর পূর্বে পুনঃখনন ও রাস্তার মধ্যে কালভার্ট নির্মাণ করেছি। খালটি এ অঞ্চলের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে কিছু সংখ্যক লোক পানি নিষ্কাশনের বাধা প্রদান করছে বলে আমি জানতে পেরেছি। এছাড়াও কৃষকরা নির্বাহি অফিসার ও থানা লিখিত অভিযোগ করেছে বলে আমি অবগত হয়েছি।

এ বিষয়ে হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব মোল্লা জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। গ্রামের কৃষকদের পক্ষ থেকে হাইমচর উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর যে দরখাস্ত করা হয়েছে তার একটি অনুলিপি আমাদেরকে দেয়া হয়েছে। আমরা বিষয়টি খোঁজ খবর নিচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহি কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী জানান, বিষয়টি আমরা জেনেছি। প্রায় ৫ বছর আগে কৃষকদের উদ্যোগে ৪০ দিনের প্রকল্পের মাধ্যমে কৃষি জমির পানি সরবরাহের জন্য একটি চ্যানেল তৈরি করা হয়। এটি কোন সরকারি প্রকল্প নয়। তাদের নিজেদের জমির মধ্য দিয়ে তারা চ্যানেল তৈরি করেছে। ব্যক্তি মালিকানা জমি বিধায় এখানে সরকারি কোন প্রকল্প দেওয়া হয়নি। কিন্তু হঠাৎ করেই কিছু লোক নিজেদের উদ্যোগে চ্যানেলটি সম্প্রসারণের কাজ করলে একটি পক্ষ সেখানে বাধা দেয়। তাদের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা উপজেলা পরিষদে অভিযোগ জানিয়েছেন। আর একটি পক্ষ চ্যানেলটি সম্প্রসারণ ও চলমান রাখার দাবি জানাচ্ছে। এ অবস্থায় বিষয়টি আমরা দেখছি। উভয়পক্ষের সাথে কথা বলে সমাধানের ব্যবস্থা করা হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

একমাস পর শাবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে ভয়াবহ আগুন (ভিডিও)

// নিউজ ডেস্ক// 

ভয়াবহ বিস্ফোরণের পর গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে আগুন ধরে গেছে।  লেবাননের বৈরুত-জুনিহ মহাসড়কে এই ঘটনা ঘটে বলে আরব নিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

স্থানীয় এমটিভি টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে,  কাসলিক এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।  ওই বিস্ফোরণ এতো শক্তিশালী ছিল যে পার্শ্ববর্তী জোক মোসবেহ এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, বিস্ফোরণের পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার ফোনও বন্ধ পাওয়া যায়।

বিস্ফোরণে আশেপাশের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আগুন পাশের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ছড়িয়ে পড়ে।  আগুনে বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, বিস্ফোরণের পর মহাসড়কের উভয় লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

পাঁচ ভাইকে চাপা দেওয়া সাইফুলের লাইসেন্স ছিল না, ছিল আত্মগোপনে: র‍্যাব

 

 

পাঁচ ভাইকে চাপা দেওয়া সাইফুলের লাইসেন্স ছিল না, ছিল আত্মগোপনে: র‍্যাব

//নিজস্ব প্রতিবেদক//

কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে বেপরোয়া গতির পিকআপের চাপায় পাঁচ ভাই নিহত হওয়ার ঘটনায় জড়িত চালক সাইফুল ইসলামের ড্রাইভিং লাইসেন্স নেই। ঘটনার পর গাড়ির মালিক মাহমুদুলের পরামর্শে তিনি আত্মগোপনে চলে যান।

আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এসব কথা জানানো হয়। গতকাল শুক্রবার রাতে রাজধানীর  মোহাম্মদপুর এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করে  র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এই পিকআপটি দিয়ে বিভিন্ন স্থানে সবজি সরবরাহ করা হয়। মালিক চকরিয়ার মাহমুদুল নামে এক ব্যক্তি। ঘটনার সময় ওই পিকআপে মালিকের ছেলে তারেক এবং মালিকের ভাগনে ছিলেন। এই গাড়ির কোনো কাগজপত্র নেই। ২০১৮ সালের পর এই গাড়ির নথিপত্র হালনাগাদ করেনি।

চালক সাইফুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, চকরিয়ার বিভিন্ন স্থান থেকে সবজি সংগ্রহের পর এই পিকআপ দিয়ে কক্সবাজার এবং মহেশখালীতে সরবরাহ করা হয়। ঘটনার সময় কুয়াশা ছিল। গাড়িটি চলছিল ৬৫ থেকে ৭০ কিলোমিটার গতিতে। কুয়াশার কারণে তিনি কাউকে দেখতে পাননি। এ কারণে রাস্তা পারাপারের জন্য অপেক্ষায় থাকা ব্যক্তিদের ওপর গাড়ি তুলে দেন। শেষ মুহূর্তে তিনি ব্রেক চেপেছিলেন। কিন্তু চাপা দেওয়ার পর ৫০ থেকে ১০০ ফুট দূরে গিয়ে গাড়িটি ব্রেক করতে পেরেছিলেন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, সাইফুল জানিয়েছেন, দুর্ঘটনার পর তিনি গাড়ি থেকে নেমে ঘটনাস্থলে যান। কিন্তু মালিকের ছেলে তারেক সাইফুলকে ডেকে বলেন, এখানে না থেকে পালানো উচিত। যারা আহত হয়েছিলেন, তাদের হাসপাতালে না নিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে একটি বাজারে এসে মালিক মাহমুদুলের সঙ্গে মোবাইল ফোনে বিষয়টি নিয়ে কথা বলেন সাইফুল।

ওই বাজারের পাশে পিকআপটি রেখে চকরিয়ায় গিয়ে মালিকের সঙ্গে দেখা করতে বলা হয় তাকে। মালিকের সঙ্গে সরাসরি দেখা হওয়ার পর তিনি সাইফুলকে বলেন, এ ঘটনায় একটি সরকারি মামলা হবে। এক বছর লুকিয়ে থাকতে হবে। মালিকের নির্দেশনায় তিনি আত্মগোপনে চলে যান। প্রথমে তিনি লামা এলাকায় একটি রাবার বাগানে কাজ নেওয়ার চেষ্টা করেন। সেখানে একদিন ছিলেন। ঘটনাটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় ভয় পেয়ে তিনি ঢাকায় চলে আসেন। সাইফুলের দাবি, দুর্ঘটনার শিকার পরিবারের কাউকে তিনি চিনতেন না।

সাইফুল দুই বছর ধরে গাড়ি চালালেও তার কোনো লাইসেন্স ছিল না জানিয়ে খন্দকার আল মঈন বলেন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাড়ি চালিয়েছিলেন। সর্বশেষ তিনি পিকআপটি সাত দিন ধরে চালাচ্ছিলেন। এতে তিনি দৈনিক ৫০০ টাকা মজুরি পেতেন। ২০১৬ সালে মাহমুদুল নামে এক ব্যক্তি এই পিকআপটি ক্রয় করেন। মালিক মাহমুদুল এবং মালিকের ছেলে তারেক পলাতক।

গত ৩০ জানুয়ারি মারা যান কক্সবাজারের চকরিয়ার সুরেশ চন্দ্র সুশীল। গত মঙ্গলবার তাঁর শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার শেষে স্থানীয় একটি মন্দির থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন সুরেশ চন্দ্রের পাঁচ ছেলে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পিকআপ ভ্যানের চাপায় নিহত পাঁচ ভাই হলেন অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)। গুরুতর আহত আরেক ভাই রক্তিম সুশীল (৩২) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন। আরেক ভাই প্লাবন সুশীল (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও বোন হীরা সুশীল (২৮) চকরিয়ার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

নতুন ইসির গঠনে ৩০৯ জনের নাম পেয়েছে সার্চ কমিটি

নতুন ইসির গঠনে ৩০৯ জনের নাম পেয়েছে সার্চ কমিটি

// নিউজ ডেস্ক//

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে দেয়া ৩০৯ জনের নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি।

শনিবার দুপুরে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, সার্চ কমিটির জন্য রাজনৈতিক দল ১৩৬ জন, পেশাজীবী ৪০ জন ও ৩৪ জন ব্যক্তিগতভাবে এবং ৯৯ জন ই-মেইলে নাম পাঠিয়েছেন। রোববার নামগুলো বাছাই করা হবে।

যাচাইয়ের পর নামগুলো প্রকাশ করা হবে কি না সে বিষয়ে পরে জানানো হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সঙ্গে বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে শুরু হয় প্রথম বৈঠক। বৈঠকে ২০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন ১৪ জন।

বৈঠকটি চলে বেলা ১২টা ৩৭ মিনিট পর্যন্ত। এরপর কিছুটা বিরতি দিয়ে দ্বিতীয় সেশনে আরেকটি বৈঠক হয়। বেলা ১টা ০৫ মিনিটে দ্বিতীয় সেশনের বৈঠকটি শুরু করেন সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

প্রথম সেশনের বৈঠকে আমন্ত্রণ পেয়েছিলেন ২০ বিশিষ্ট নাগরিক। এরা হলেন, সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, এম কে রহমান, এ জে মোহাম্মদ আলী ও ড. শাহদীন মালিক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মাকসুদ কামাল।

দ্বিতীয় সেশনের বৈঠকে অংশ নিয়েছেন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও দৈনিক সমকালের প্রকাশক এবং চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, যুগান্তরের সম্পাদক সাইফুল ইসলাম, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী মোজাম্মেল হক বাবু, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, এনটিভির হেড অফ নিউজ জহিরুল আলম, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক আবেদ খান, সাংবাদিক ও কলামিস্ট স্বদেশ রায়, আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রিপোর্টার্স ইউনিটির তিন বছরপুর্তি ।। বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো মহম্মদপুরে

রিপোর্টার্স ইউনিটির তিন বছরপুর্তি ।। বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো মহম্মদপুরে

//শ্যামল বিশ্বাস,  বিশেষ প্রতিনিধি মাগুরা//

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লড়াই-ঐক্য-ভ্রাতৃত্বের বন্ধন’- এই শ্লোগানকে সামনে রেখে মহম্মদপুরে রিপোর্টার্স ইউনিটির  ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

১২ফেব্রুয়ারি শনিবার দুপুরে মহম্মদপুর এনএফসি কফিশপে কুরআন তেলওয়াতের  মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠার বার্ষিকীর আয়োজন।

এছাড়াও  প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটাসহ নানা আয়োজনের মাধ্যমে দিন উদযাপন করছে মহম্মদপুর  এমআরইউ। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এ  আলোচনা সভায় দৈনিক খোঁজ খবরের স্টাফ রিপোর্টার ও দৈনিক দেশের পত্রের মাগুরা জেলা প্রতিনিধি ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব এইচ এন কামরুল ইসলামে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ ইউনুস আলী,মহম্মদপুর আমিনুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহম্মদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃসাজ্জাদুর রহমান সাগর,মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃআলী আশরাফ, মহম্মদপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জনাব মোঃ তৌহিদুল ইসলাম।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ প্রতিদিন মাগুরা জেলা প্রতিনিধি ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক মোঃফারুক আহম্মেদ,  দৈনিক গণকন্ঠ পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃআবুল খায়ের সামচুদ্দীন রনি,দৈনিক বাংলাদেশ সমাচারের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃআলাউদ্দীন, মহম্মদপুর উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক সমাজের কাগজ পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি জগন্নাথ সাহা, মহম্মদপুর প্রতিদিন  এর সম্পাদক জাহিদুল ইসলাম সেতু,দৈনিক দেশসেবা পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃইমরান হোসেন, দৈনিক ঢাকার ডাক পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি শ্যামল কুমার বিশ্বাস,দৈনিক গণমুক্তি পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃমাজেদুল ইসলাম, দৈনিক সকালের বার্তার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃসোবাহান মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দৈনিক শ্যামবাজার পত্রিকার খুলনা বিভাগের ব্যুরো চিফ মোঃ সুজন মাহমুদ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাগেরহাটের রামপালে বিএনপি নেতা মজনু’র দাফন সম্পন্ন জানাযায় মানুষের ঢল

মহম্মদপুরে রিপোর্টার্স ইউনিটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

//সুজন মাহমুদ,,মাগুরা জেলা প্রতিনিধি//

লড়াই-ঐক্য-ভ্রাতৃত্বের বন্ধন’- এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহম্মদপুরে রিপোর্টার্স ইউনিটির  ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

১২ফেব্রুয়ারি শনিবার দুপুরে মহম্মদপুর এনএফসি কফিশপে কুরআন তেলওয়াতের  মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠার বার্ষিকীর আয়োজন। এছাড়াও  প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটাসহ নানা আয়োজনের মাধ্যমে দিন উদযাপন করছে মহম্মদপুর  এমআরইউ।এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,এ  আলোচনা সভায় দৈনিক খোঁজ খবরের স্টাফ রিপোর্টার ও দৈনিক দেশের পত্রের মাগুরা জেলা প্রতিনিধি ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব এইচ এন কামরুল ইসলামে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ ইউনুস আলী,মহম্মদপুর আমিনুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহম্মদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাগর, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃআলী আশরাফ, মহম্মদপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জনাব মোঃ তৌহিদুল ইসলাম,

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ প্রতিদিন মাগুরা জেলা প্রতিনিধি ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক মোঃফারুক আহম্মেদ,  দৈনিক গণকন্ঠ পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃআবুল খায়ের সামচুদ্দীন রনি,দৈনিক বাংলাদেশ সমাচারের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃআলাউদ্দীন,মহম্মদপুর উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক সমাজের কাগজ পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি জগন্নাথ সাহা, মহম্মদপুর প্রতিদিন  এর সম্পাদক জাহিদুল ইসলাম সেতু,দৈনিক দেশসেবা পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃইমরান হোসেন,দৈনিক ঢাকার ডাক পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি শ্যামল কুমার বিশ্বাস,দৈনিক গণমুক্তি পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃমাজেদুল ইসলাম,দৈনিক সকালের বার্তার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃসোবাহান মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দৈনিক শ্যামবাজার পত্রিকার খুলনা বিভাগের ব্যুরো চিপ মোঃসুজন মাহমুদ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সার্চ কমিটি ও বিশিষ্ট নাগরিক :  চলছে দ্বিতীয় দফার বৈঠক

সার্চ কমিটি ও বিশিষ্ট নাগরিক :  চলছে দ্বিতীয় দফার বৈঠক

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

নির্বাচন কমিশন গঠনের অংশ হিসাবে বিশিষ্টজনদের পরামর্শ নিতে প্রথম দফার বৈঠক শেষে এখন চলছে দ্বিতীয় দফার বৈঠক।শনিবার দুপুরে ১টা ৫ মিনিটে এই বৈঠক শুরু হয়।

এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে একই স্থানে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। ওই বৈঠকে ২১ জনকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন ১৪ জন।

এদিকে সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে প্রায় আড়াইশর মতো প্রস্তাব জমা পড়েছে।

দ্বিতীয় বৈঠকে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন- ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, জাগরণের সম্পাদক আবেদ খান, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, চ্যানেল টুয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, স্থপতি মোবাশ্বের হোসেন ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সম্প্রতি আইন পাশ করেছে জাতীয় সংসদ। আইনে বর্ণিত যোগ্যতা অনুযায়ী ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির নির্দেশনায় ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন হয়েছে। কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সিলেট শাহজালালের মাজারে গজার মাছ দেখে আনন্দিত দর্শনার্থী ভিডিও

 

সিলেট শাহজালালের মাজারে গজার মাছ দেখে আনন্দিত দর্শনার্থী ভিডিও

//সিলেট থেকে মোঃ হোসেন গাজী//

দরগাহে হযরত শাহজালাল রহ. এর মাজার।

২০০৩ সালের ৪ ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের প্রায় ৭শ’ গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শুন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের গোরস্থানে পুঁতে ফেলা হয়। মাজারে ঐতিহ্যের ধারক বাহক এই মাছগুলোর আবারও সংরক্ষণের জন্য মাজার কর্তৃপক্ষ ও সরকারের উদ্যোগে পুকুরটি খনন করে তাকে আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছ  চাষের উপযোগী করে তোলা হয়।

পুকুরটি মাছ শুন্য হয়ে যাওয়ার পর হযরত শাহজালাল (রঃ) এর অপর সফরসঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফা(রঃ) এর মাজার থেকে ২০০৪ সালের ১১ জানুয়ারি ২৪ টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা ১২ শতাধিক। দর্শনার্থীরা ছোট মাছ কিনে গজার মাছকে  খাওয়াতে দেখা গেছে।

বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা যায়, বর্তমানে করোনা মোহামারীর কারণে মাজারে লোকসমাগম আগের তুলনায় অনেক কম। করোনা মহামারি (অমিক্রন)র প্রভাব পড়েছে দরগাহ সংলগ্ন হোটেল গুলোতেও। দর্শনার্থীদের উপস্থিতি কম হওয়ার কারণে হোটেল ও দোকানীদের বেচাকেনা তুলনামূলক কম।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

আল বায়াত স্টেডিয়াম বিশ্বকাপের নান্দনিক উদ্বোধনী ভেন্যু (ভিডিও)