শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা কারো জন্য কাম্য নয়। এজন্য উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সব মহলের কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আচার্য সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তাকে ভিসির দায়িত্ব পালন করে যেতে বলেছেন তিনি।
শুক্রবার রাত ৮টায় শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বৈঠক শেষে শাবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ প্রতিনিধি দল ক্যাম্পাসে আসে।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। বৈঠক শেষে ৭টা ৩৫ মিনিটে শিক্ষামন্ত্রী, ভিসিসহ প্রতিনিধিরা ক্যাম্পাস থেকে চলে যান।
এর আগে বিকালে সিলেট সার্কিট হাউসে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণে শিক্ষার্থীদের দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, রাষ্ট্রপতিই উপাচার্যের নিয়োগ বা অপসারণের সিদ্ধান্ত দেন। এ কারণে শাবি উপাচার্যের অপসারণ বিষয়ে শিক্ষার্থীদের সব বক্তব্য রাষ্ট্রপতির কাছে আমি তুলে ধরব।
গত ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা ভিসি ফরিদ উদ্দিন আহমেদকে ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অবরুদ্ধ করেন। ওই দিন পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করে ভিসিকে মুক্ত করে তার বাসভবনে পৌঁছে দেয়। এরপর থেকে ভিসি তার বাসভবনেই ছিলেন।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, ভয়েস বাংলা ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিটি নিয়ন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক এবং চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের জনপ্রিয় ব্যাক্তিত্ব আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের ব্যাক্তিগত উদ্যােগে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় বিভিন্ন মাদ্রাসা ও গরীব শীতার্ত, অসহায়, দরিদ্র, দুস্থ, দলীয় নেতাকর্মী এবং সুবিধা বঞ্চিত নারী-পুরুষদের মাঝে স্বাস্থ্য বিধি মেনে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
১১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা চৌরাস্তা বাজার, হাইমচর উপজেলার বিভিন্ন স্থানে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের পক্ষ থেকে আসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
শীত বস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন মাওলানা মোঃ কাউসার আহমেদ, উত্তর আলগী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান খান, সানাউল্লাহ, চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী, মৎস্যজীবীলীগ নেতা মোঃ আরিফ পাটোয়ারী প্রমূখ।
উল্লেখ্য গত ২২ জানুয়ারি থেকে প্রতিনিয়ত দলীয় নেতাকর্মী ও মাদ্রাসার এতিম ছাত্রদের এবং অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করে আসছেন রেদওয়ান খান বোরহান ও তার পক্ষে দলীয় নেতা কর্মীরা।
হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন গন্ডামার গ্রামে সুশীল চন্দ্র মজুমদারের পৈত্রিক সম্পত্তির উপর নির্মিত বসতভিটা একই বাড়ির প্রান কৃষ্ণ সীল ও তার পরিবারের লোকজন জোরপূর্বক অসহায় পরিবারের বসতভিটা দখলে পায়তারা করছে। এ ব্যাপারে সুশীল চন্দ্র মজুমদার বাদী হয়ে হাইমচর থানায় একটি অভিযোগ দ্বায়ের করেন। গত রবিবার (৬ ফেব্রুয়ারী) হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযোগ সুত্রে জানা হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের গন্ডামারা গ্রামের সুশীল চন্দ্র মজুমদার পৈত্রিক সম্পত্তির ১২ শতাংশের জমির উপর তার বসত বাড়ি নির্মান করে বসতবাস করে আসছে। একই বাড়ির মৃতঃ নন্দ লাল সীলের পুত্র প্রান কৃষ্ণ সীল ও তার পরিবারের লোকজন সুশীল চন্দ্র মজুমদারের সম্পত্তির জোরপূর্বক দখল নিয়ে ঝগড়া – বিবাদ চলে আসছে। সুশীল চন্দ্র মজুমদার কে তার বসতভিটার থেকে উচ্ছেদ করা পায়তারা করছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন সুশীল চন্দ্র মজুমদার বসত ঘরে সামনে দিয়ে বাউন্ডারি দেওয়াল নির্মান করতে গেলে বাঁধা দিলে প্রানকৃঞ্চ সীলে লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায় এতে সুশীল চন্দ্র মজুমদার স্ত্রী সন্ধ্যা রানী, মেয়ে শ্যামলী মজুমদার, অর্থই মজুমদার, গৌরি রানী স্বামী ফনি ভূষণ মজুদার, ফনি ভূষণ মজুদারসহ বেশ কয়েকজন আহত হয়।
এ ব্যাপারে সুশীল চন্দ্র মজুমদার জানান গন্ডামারা মৌজায় আমার পৈত্রিক সম্পত্তির ১২ শতাংশ। যার দাগ নং ৫২৯০ ও খতিয়ান নং ৩৯৯। এ সম্পত্তি আমার, আর তারা জোরপূর্বক দখল করে নিবে এ মর্মে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তারা আমার ঘরের সামনে আমার জমিতে বাউন্ডারি দেওয়াল নির্মানের জন্য ইট, বালু সিমেন্ট এনে রেখেছে। আপনারা হয়তো দেখেছেন দেওয়াল নির্মানের চক কেটে রেখেছে। ঐদিন আমি ব্যবসায়িক কাজে বাড়ির বাহিরে ছিলাম তারা স্ত্রী, কন্যা ও আমার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। প্রশাসনের কাছে অনুরোধ সঠিক তদন্তের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জন্য জোর অনুরোধ করছি।
এ ব্যাপারে প্রান কৃষ্ণ সীল জানান আমাদের জমিতে আমরা দেওয়াল নির্মান করতে গিয়েছি তারা উল্টো বাঁধা দিয়েছে। আমরা তার কাছ থেকে আরো জমিন পাবো। তাদের ঘরের সান সীট আমাদের জমিতে এসেছে। আমাদের দাদা তাকে ৯ শতাংশ জমি দান করেছে এখন সে নিজে জমি বলে দাবি করেন।
ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যেগে ইউনিয়ন পর্যায়ে টেকসই ঊন্নযন অভীষ্ট অর্জনে লক্ষ্যে ১১ ফেরুয়ারী শুক্রবার বিকেল উলা উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এক ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। কার্যকর ও জবাবদিহি মুলক স্থানীয় সরকার ইএএলজি প্রক্লপের সহযোগিতা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে। বিশেষ অতিথি’র বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান সঞ্জয় মন্ডল বিশ্বাস, সংরক্ষিত সদস্য পারুল আক্তার, ইউপি সচিব অনিশ বিশ্বাস এর পরিচালনায় আরো বক্তব্য দেন আব্দুল হামিদ সরদার, আব্দুর রাজ্জাক, এম এম হাদিকুল ইসলাম, জুলফিকার আলী মোড়ল, শাহিনুর রহমান প্রমুখ। সভায় ওয়ার্ডের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরা হয। এবং অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধান বাস্তবায়নে জন্য চেয়ারম্যান মহোদয সকলকে আশ্বাস্ত করেন।
রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উজলকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মল্লিক মিজানুর রহমান মজনু (৫৮) শুক্রবার সকাল ১০ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাথে থাকা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও তার ভাগনে মো. রবিউল ইসলাম।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা শনিবার বেলা ১১ টায় ফয়লাহাট কামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আহবায়ক ইন্জিনিয়ার আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, ব্যারিস্টার জাকির হোসেন। রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, ছাত্র দলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলাম, মোফাজ্জল হুসাইন বাদল প্রমুখ।
//চট্টগ্রাম প্রতিনিধি//
বাঁশখালী পৌরসভা ও উপজেলা আওয়ামী যুব লীগের যৌথ উদ্যেগে সাতকানিয়ায় দক্ষিণ জেলার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর উপর হামলার প্রতিবাদে বাঁশখালীর আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গত ৯ ফেব্রæয়ারী সন্ধ্যা ৪ টায় ছাত্রনেতা ইমরুল হক ফাহিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলার আওয়ামী যুবলীগের সদস্য রাশেদ মুনিরের সভাপতিত্বে অত্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম। বাঁশখালী পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ হামিদ, মাহমুদুল ইসলাম, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমদ, মোঃ নাদিম, আতাউল্লাহ, মনজুর, মোঃ আলী, সিরাজউদ্দৌল্লাহ, ওসমান গণি, মিজান সিকদার, মনজুর, আবুল কালাম, উত্তম কারণ, গিয়াস কামাল, মৌলানা আক্তার, আবু জাফর, মহিলা যুবলীগ নেত্রী হীরা মনি।
সভায় বক্তারা বলেন সাবেক ছাত্রনেতা, যুব আইকন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করে- এমন একটি চক্রের মূল হোতাসহ ছয় কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইব্রাহিম (২৮), ইয়াকুব (২৯), শামসুর আলম (৩০), তানভির মাহমুদ (৪৭), রবিন (৩২) ও জবা আক্তার (২৭)।
গত বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইব্রাহিম, ইয়াকুব ও শামসুরের বাড়ি টেকনাফে। তারা ঢাকায় চালান নিয়ে আসার পর ধরা পড়েন। ইয়াবা মজুত করার জন্য তারা মিরপুর পূর্ব শেওড়াপাড়ায় তিনটি বাসা ভাড়া নিয়েছিলেন। গ্রেপ্তার হওয়া জবা আক্তার এসব বাসায় বসে ইয়াবা বিক্রি করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মহানগরের উত্তর কার্যালয়ের একাধিক দল বুধবার রাতে মাদকবিরোধী অভিযান চালায়। প্রথমে তানভির মাহমুদ ও রনিকে ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে তারা টেকনাফের মাদক কারবারিদের একটি চক্রের বিষয়ে তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে মিরপুর পূর্ব শেওড়াপাড়ায় অভিযান চালিয়ে ইব্রাহিম, ইয়াকুব, শামসুর ও জবা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসিসির ঢাকা মহানগর উত্তরের উপপরিচালক রাশেদুজ্জামান সমকালকে জানান, ইব্রাহিম, ইয়াকুব ও শামসুর ইয়াবার বড় কারবারি। নিজেদের মধ্যে যোগাযোগে তারা কোনো মোবাইল ফোনের সিম ব্যবহার করতেন না। নির্দিষ্ট একটি অ্যাপ ব্যবহার করে ইয়াবা বেচাকেনা করা হতো।
নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি যাবার পথে প্রচণ্ড ঠাণ্ডায় জমে মৃত্যু হয়েছিল যে সাতজন বাংলাদেশির – তাদের মরদেহ এখন দেশে আসার অপেক্ষায় রয়েছে।
মৃতদের একজন জয় তালুকদারের দেহ ১০ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ইতালি থেকে পাঠানো হবে, আর তা ঢাকায় এসে পৌঁছাবে ১২ই ফেব্রুয়ারি ভোররাতে।
এছাড়া কামরুল হাসান বাপ্পির মরদেহ ১১ই ফেব্রুয়ারি ইটালি থেকে পাঠানো হবে এবং তা ঢাকায় এসে পৌঁছবে ১৩ই ফেব্রুয়ারি।
‘কথিত বাংলাদেশি’ ও নিন্দার ঝড়
অবৈধভাবে ইটালি যাবার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা নতুন কোন বিষয় নয়। কিন্তু ঠাণ্ডায় জমে মৃত্যুর ঘটনাটি অনেকের দৃষ্টি আকর্ষণ করে।
প্রতি বছর বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় পানিতে ডুবে মারা যাচ্ছে বহু মানুষ
তাদের মৃত্যুর খবর গণমাধ্যমে আসার পর রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রথমে দায়িত্ব নিতে চায়নি বলে অভিযোগ রয়েছে।
ইটালিস্থ বাংলাদেশ দূতাবাস তাদের পরিচয় নিয়ে যে সন্দেহ প্রকাশ করেছিল – তাতেও নিন্দার ঝড় উঠেছিল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।
সাত বাংলাদেশির ঠাণ্ডায় জমে মারা যাবার খবরটি গণমাধ্যমে আসে গত ২৫শে জানুয়ারি। ২৮শে জানুয়ারি রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে মৃতদের ‘কথিত বাংলাদেশি’ হিসেবে বর্ণনা করা হয়েছিল।
অথচ ইটালির ল্যাম্পাডুসার মেয়র সালভারোতে মারতেল্লো ঘটনার পরপরই বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছিলেন।
বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, প্রকৃত তথ্য অনুসন্ধান এবং যথোপযুক্ত করণীয় নির্ধারণের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করছে।
সে বিবৃতিতে আরো বলা হয়, ঘটনার পরদিনই অর্থাৎ ২৬শে জানুয়ারি দূতাবাসের শ্রম বিষয়ক কর্মকর্তা মো. এরফানুল হকের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট একটি দল ল্যাম্পাডুসা দ্বীপে পৌঁছায়।
কথিত বাংলাদেশি শব্দটি তীব্র ক্ষোভের জন্ম দেয় ইটালি-প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এমন ভাষা ব্যবহারের কারণে দূতাবাসের কড়া সমালোচনা করেন তারা।
এ বিষয়টি নিয়ে যারা বেশ সোচ্চার ছিলেন, তাদের মধ্যে একজন ইটালি-প্রবাসী সাংবাদিক মো. ইউসুফ আলী। তিনি বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশি মারা যাবার খবর সংবাদমাধ্যমে আসার পরে দূতাবাস বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দিতে চায় না।
মি. আলীর অভিযোগ হচ্ছে, দূতাবাসের কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশীদের সমস্যা ও সংকটের বিষয়গুলোকে এমনিতেই কোন গুরুত্ব দেয় না।
“প্রবাসীদের তারা অবজ্ঞার চোখে দেখে। এই ‘কথিত বাংলাদেশি’ লেখার মাধ্যমে সে বিষয়টির প্রতিফলন হয়েছে।”
‘কথিত বাংলাদেশি’ হিসেবে বর্ণনা করে দূতাবাস তাদের দায়িত্ব এড়িয়ে যেতে চেয়েছিল বলে মন্তব্য করেন মি. আলী।
“ইটালির স্থানীয় প্রশাসন মৃতদের পরিচয় নিশ্চিত হয়েছে। তাছাড়া নৌকা থেকে আরো অনেক বাংলাদেশি জীবিত অবস্থায় উদ্ধার হয়েছিল। তারাও মৃতদের পরিচয় নিশ্চিত করেছে। তাহলে দূতাবাস কেন তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করলো?”
“কথিত বাংলাদেশি লেখার পরে বিষয়টা ভাইরাল হয়ে যায়। ইটালিতে বসবাসকারী হাজার হাজার বাংলাদেশি ফেসবুকে বিষয়টির নিন্দা করেছে।”
ঘটনার চারদিন পরে অর্থাৎ ২৯শে জানুয়ারি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সাত বাংলাদেশির নাম পরিচয় দিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়।
সেখানে জানানো হয়, রোম দূতাবাসের শ্রম বিষয়ক কাউন্সিলর এরফানুল হক এর নেতৃত্বে দুই সদস্যদের প্রতিনিধি দল নৌকা থেকে উদ্ধার হওয়া অন্যদের সাথে কথা বলেন। ইটালির ল্যাম্পাডুসা দ্বীপে অবস্থিত ক্যাম্পে ইটালি পুলিশের উপস্থিতিতে তাদের সাথে কথা বলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
বিবৃতিতে বলা হয়, মৃতদেহের সাথে সনাক্তকারী কোন ডকুমেন্ট না থাকায় সনাক্তকরণে জটিলতা দেখা দেয়।
ঘটনার ১০ দিন পরে ইটালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান সিসিলিতে যান। সেখানে গিয়ে মৃতদের কফিনের সামনে দাঁড়ানো রাষ্ট্রদূতের ছবি প্রকাশ করা হয় দূতাবাসের ফেসবুক পেইজে।
‘কথিত বাংলাদেশি’ শব্দটি কেন ব্যবহার করা হলো, সেটি নিয়ে দূতাবাসের তরফ থেকে আনুষ্ঠানিক কোন ব্যাখ্যা পাওয়া যায়নি।
রাষ্ট্রদূত শামীম আহসানের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, প্রথম দিকে যখন পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তখন ইংরেজি সংবাদ বিজ্ঞপ্তিতে ‘রিপোর্টেড বাংলাদেশি’ বলা হয়েছিল, যেটি বাংলায় লেখা হয়েছিল ‘কথিত বাংলাদেশি’।
মাদারীপুর জেলার পিয়ারপুর গ্রামের জয় তালুকদারের বয়স ছিল মাত্র ১৬ বছর। এলাকায় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। গ্রামের আরো অনেক মানুষকে তিনি ইটালি যেতে এবং যাবার পর রাতারাতি তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা আসতে দেখেছেন।
একারণে জয় তালুকদারের মনে ইটালি যাবার প্রবল ইচ্ছা তৈরি হয়েছিল। তার বাবা পলাশ তালুকদার বিবিসি বাংলাকে বলেন, জায়গা-জমি বিক্রি করে এবং বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়ে তিনি আট লাখ টাকা জোগাড় করেন ছেলেকে ইতালি পাঠানোর জন্য।
গত ২৮শে নভেম্বর ঢাকা থেকে দুবাই যান জয় তালুকদার। এরপর দুবাই থেকে লিবিয়া। লিবিয়ায় গিয়ে একমাস বাইশ দিন অপেক্ষা করেন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে ঢোকার জন্য।
জানুয়ারি মাসের ২৪ তারিখে আরো ২৮০ জন অভিবাসন প্রত্যাশীর সাথে ইতালি যাবার জন্য নৌকায় ওঠেন জয় তালুকদার। কিন্তু তার আর ইটালিতে পৌঁছানো হয়নি।
নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়ে অবৈধভাবে ইটালিতে যাবার ঝুঁকি কতটা তা জানতেন তারা, কিন্তু সেটি তাদের থামাতে পারেনি।
পলাশ তালুকদার বলেন, তার ছেলের সাথে তাদের আত্মীয়-স্বজন আরো পাঁচজন ছিলেন। একমাত্র তার ছেলেই মারা গেছে, বাকিরা ইটালি পৌঁছেছে বলে তিনি জানান।
“এইভাবে অনেক মানুষ যাইতেছে। মনে করছি যাইব গা। এহন একটা একসিডেন্ট হইয়া গেছে। সব কপালের দোষ,” বলেন পলাশ তালুকদার।
এলাকার যে দালাল অবৈধ পথে ইটালিতে পাঠানোর আয়োজন করেছিলেন – তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই পলাশ তালুকদারের। সূত্বির: বিবিসি বাংলা
লড়াই-ঐক্য-ভ্রাতৃত্বের বন্ধন – এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি(এমআরইউ)।
১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠার বার্ষিকীর আয়োজন। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটাসহ নানা আয়োজনের মাধ্যমে দিন উদযাপন করছে এমআরইউ। প্রতিষ্ঠানের সভাপতি এইচ এন কামরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক জনাব আবদুল্লাহ ওয়াজেদ।
আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,যুগান্তর ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আবু বাশার আকন্দ, একাত্তর টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শরীফ তেহরান টুটুল, প্রথম আলোর মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মোঃ আলী আশরাফ ও প্রচার সম্পাদক মোঃ ফারুক আহমেদ সহ সদস্যবৃন্দগণ। মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাগত জানিয়েছে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান।
আমন্ত্রিত অতিথিরা ফুল দিয়ে মাগুরা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাগত জানান। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, মাগুরা রিপোর্টার্স ইউনিটি ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতা বিকাশে সদস্যদের জন্য কল্যাণমূলক এবং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আসছে। এম আর ইউ মাগুরায় অবস্থানরত পেশাজীবী সাংবাদিকদের একটি স্বতন্ত্র সংগঠন।
যা সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে আরও দক্ষ করে তুলতে কাজ করে আসছে। এছাড়া এমআরইউ সক্রিয়ভাবে সাংবাদিকদের স্বাধীনতাও পর্যবেক্ষণ করে।
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা, খুলনা//
ডুমুরিয়ার চুকনগর কৃষক সেবা ও প্রশিক্ষন কেন্দ্রে কন্দল ফসল উন্নযন প্রকল্পের আওতায় ১০ ই ফেরুযারী বৃহস্পতিবার খর্নিয়া, আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নের ৬০ জন কৃষকদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয।