ফেসবুক লাইভে নায়ক রিয়াজের শ্বশুরের গুলি চালিয়ে আত্মহত্যা: ভিডিও

//নিজস্ব প্রতিবেদক//

হঠাৎ করে ফেসবুক লাইভে এসে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবাসায়ী আবু মহসিন খান।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে প্রায় ১০টার দিকে ঢাকার ধানমণ্ডির ৭ নাম্বার রোডের নিজের বাসায় আত্মহত্যা করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

বুধবার রাতে বাংলাদেশ জার্নালকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) রবিউল ইসলাম।

তিনি বলেন, নিজের অস্ত্রের গুলিতে একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি নিহত ব্যক্তি নায়ক রিয়াজের শ্বশুর। ঘটনাস্থলে আমরা আছি। তিনি আগে লাইভে আসেন তারপর নিজের অস্ত্র দিয়েই গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

রবিউল ইসলাম বলেন, এখানে সিআইডির ফরেনসিক টিমসহ আমাদের ইউনিট কাজ করছে। মরদেহের প্রাথমিক কাজ শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে নেয়া হবে।

ফেসবুক লাইভে আত্মহত্যা করার আগে নিজের বার্ধক্যের নিঃসঙ্গতা এবং পরিবার নিয়ে হতাশার কথা জানান আবু মহসিন খান। নিজের নিঃসঙ্গতা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়। আমি ক্যানসার আক্রান্ত। ফ্ল্যাটে একাই থাকি। আমার ভয় করে যে আমি বাসায় মরে পড়ে থাকলে, লাশ পচে গেলেও কেউ হয়তো খবর পাবে না।’

মহসিন খান নিজের খালার মৃত্যুর কথা উল্লেখ করে জানান, আমার বয়স ৫৮ বছর। আমার খালা কিছুদিন আগে মারা গেছেন। তার একমাত্র ছেলে আমেরিকায় থাকে। কিন্তু সে খালাকে দেখতে এলো না। এর আগে আরও এক খালা মারা গেছেন, তার বেলায়ও এমন ঘটেছে।

নিজের কর্মজীবন, সন্তানদের বড় করে তোলা এবং পারিবারিক দায়িত্ব পালন নিয়ে তিনি জানান, ‘প্রকৃত বাবারা না খেয়েও সন্তানদের খাওয়ানোর চেষ্টা করে, ফ্যামিলিকে দেয়ার চেষ্টা করে। কিন্তু ফ্যামিলি অনেক সময় বুঝতে চায় না।’

নিজের বাবা এবং ভাইয়েরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও লাইভে অভিযোগ তোলেন তিনি।

পরিশেষে তিনি বলেন, ‘নিজেকে আর মানিয়ে নিতে পারলাম না। যারা দেখছেন তাদের সাথে এটাই শেষ দেখা, সবাই ভালো থাকবেন।’

এর আগে তিনি নিজের পিস্তল এবং সেটির লাইসেন্স দেখিয়ে বলেন, ‘আমি যেটা দিয়ে আত্মহত্যা করছি, সেটি ইলিগ্যাল কিছু না। এটির লাইসেন্স আছে। সেটি নবায়নও করা হয়েছে।’

এরপর লাইভের ১৬ মিনিটের মাথায় এসে কালেমা পড়তে পড়তে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন আবু মহসিন খান।

এদিকে ধানমন্ডি থানার আরও এক পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ব্যবসায়ী মহসিন ধানমন্ডির বাসায় একাই থাকতেন। তিনি নিজের পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ পৌঁছেছে।’

পড়ুল দৈনিক বিশ্ব

En.dainikbiswa

বরিশালে আদালত চত্ত্বরে সাংবাদিকদের ওপর আতঙ্কিত হামলা ক্যামেরা ভাঙচুর

https://youtu.be/_LxhHF8GoQM

বরিশালে আদালত চত্ত্বরে সাংবাদিকদের ওপর আতঙ্কিত হামলা ক্যামেরা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক ::বরিশাল //

বরিশাল আদালত চত্ত্বরে জালিয়াতির মামলায় জেল হাজতে পাঠানো আসামির ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় ও টিভি চ্যানেলের সাংবাদিকেরা।
এতে স্থানীয় পত্রিকাসহ টেলিভিশন চ্যানেলের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এসময় ভাঙচুর করা হয়েছে সাংবাদিকদের বেশ কয়েকটি মোটরসাইকেলসহ টেলিভিশন চ্যানেলের ক্যামেরা। বুধবার দুপুর ২টা থেকে থেমে থেমে চলা কয়েক দফা হামলায় একপর্যায়ে আসামি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম হাওলাদারের বাহিনীর সাথে আইনজীবী সহকারিরাও অংশ নেয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে দেখা যায়। পরবর্তীতে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল হকের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে পরিবেশ শান্ত করে। তবে এই হামলার ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

প্রত্যক্ষদর্শী, আদালত ও বিভিন্ন সূত্রে জানা যায়, নিজ এলাকায় ভূমি নিয়ে জালিয়াতির অভিযোগে বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদারসহ ৫ জনকে কারাগারে প্রেরণ করেন আদালত। সাংবাদিকেরা এই খবর সংগ্রহ করাসহ তাদের ছবি এবং ভিডিও ধারণ করতে বেলা ১২টার পর থেকে আদালত চত্ত্বরে অবস্থান নেয়। কিন্তু আদালতে কর্মরত পুলিশেরা কোনো ভাবেই আসামির ছবি বা ভিডিও ধারণ করতে দেয়নি এবং সাংবাদিকদের সহায়তা দেয়নি।

সংবাদকর্মীরা জানায়, আসামি শহীদ হাওলাদারকে যখন কারাগারের গারদখানা থেকে বের করা হচ্ছিলেন তখন সাংবাদিকেরা ছবি ও ভিডিও ধারণ প্রস্ততি নিলে শহীদুল ইসলাম হাওলাদারের লোকজন বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে সাংবাদিকেরা ছবি ধারণ করতে গেলে তাদের ওপর চেয়ারম্যানের লোকজন হামলা করে এবং বাংলাভিশন টেলিভিশনের ক্যামেরাপারসনসহ দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় জেলা পুলিশের দায়িত্বরত সদস্যদের অনেকটা নিরব ভুমিকায় থাকতে দেখা যায়।
এনিয়ে আদালত চত্ত্বরে আরও সাংবাদিকেরা উপস্থিত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হামলাকারীরা আদালত চত্ত্বরের উত্তর এবং সাংবাদিকেরা দক্ষিণ পাশে অবস্থান নিলে মাঝখানে পুলিশ সদস্যদের থাকতে দেখা যায়। এবং পরিস্থিতিও অনেকটা শান্ত হয়। কিন্তু এরই মধ্যে কোনো কিছু বোঝার আগেই আদালতের উত্তর পাশ থেকে আইনজীবী সহকারি অন্ত ২০ থেকে ৩০ জন একত্রিত হয়ে পুলিশের বাধা উপেক্ষা সাংবাদিকদের ওপর হামলা করে। এসময় সাংবাদিককেরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে ব্যর্থ হয় এবং তাদের মারধর করাসহ টেলিভিশন চ্যানেলের কয়েকটি ক্যামেরা ভাঙচুর করা হয়। এসময় সাংবাদিকেরা আত্মরক্ষার্থে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের অন্তত ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এই উদ্বুদ্ব পরিস্থিতির খবর পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশের ওসির নেতেৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এসে পরিবেশ নিয়ন্ত্রণ করলেও সাংবাদিকদের ওপর হামলাকারী কাউকে গ্রেপ্তার করেনি।

সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে বরিশাল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতিতেও আরেক দফা সংবাদকর্মীদের ওপর হামলা করে আইনজীবী সহকারি ও চেয়ারম্যানের লোকজন। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়। তখন পুলিশ সদস্যরা ভূমিকা রেখে পরিবেশ নিয়ন্ত্রণ করে। এবং উভয় গ্রুপ দু’ থেকে দুদিকে সরিয়ে দেয়।

এই বিষয়ে প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন জানান, হামলায় অন্তত ২০ সাংবাদিক আহত হয়েছেন, যাদের ১৩জন হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় পরবর্তীতে করণীয় কী তা নিয়ে প্রেস ক্লাবে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল হক জানান, আদালত চত্ত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা আছে। বর্তমানে পরিবেশ-পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

ওসি বলেন, যদ্দুর জানা গেছে কয়েক দফা মারমারি হয়েছে। এতে সাংবাদিক-আইনজীবী সহকারিসহ উভয় গ্রুপের কয়েকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন দৈনিক বিশ্ব

রামপালে ৫ টি আশ্রয়ণ প্রকল্পের ৫৮০ পরিবার ভালো নেই, ইউএনও’র সুখবর

 

বরিশাল নগরীতে চলছে দেবী সরস্বতী প্রতিমার নির্মান কাজ

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি //

শরতের আগমনে কাশ ফুলের দোলা আর একটু একটু শিশির বিন্দু জানাই দিচ্ছে দুয়ারে নাড়ছে কড়া। বাঙালীর বৃহৎ উৎসব ও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সকল জাতি ধর্মের অসাম্প্রদায়িক চেতনার উর্বর ভূমি। বরিশাল নগরীর সদর রোড জগন্নাথদেবের মন্দিরে চলছে সরস্বতি প্রতিমা প্রস্তুতি ব্যস্ত সময় কাটাচ্ছেন মহৎ শিল্পীরা। প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে এখন রং তুলি আচড়ে সাজিয়ে তোলা হবে।

আগামী ২২ই মাঘ ১৪২৮ বাংলা, ৫ ফেব্রুয়ারি ২০২২,ইংরেজি শনিবার বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।তবে এ বছর মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায়। দেবী সরস্বতীর পূজার নেই কোন ছাত্র-ছাত্রীদের মনে উস্যাহিত।তবে অধিকাংশ ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে বিভিন্ন স্কুল কলেজ মাঠ প্রাঙ্গনে অথবা বাসাবাড়িতে আঙিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেবী সরস্বতী পূজার আয়োজন করিতেছে। বিক্রেতারা জানান, আকারভেদে প্রতিমার দাম নেওয়া হচ্ছে ১০০-৪০০০ টাকা। গত বছরের চেয়ে এ বছর সরস্বতী প্রতিমার দাম একটু চড়া।

 

চাঁদপুর হাইমচর প্রেসক্লাবের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচর প্রেসক্লাবের পক্ষ থেকে রিক্সা চালক ও ইজিবাইক চালক, প্রতিবন্ধী ও অসহায় মানুষজনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি), সকাল ১০টায় হাইমচর প্রেসক্লাব কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রেসক্লাব সদস্য মোঃ নুর হোসেন পাটওয়ারী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি হাইমচর প্রেসক্লাব সামাজিক এবং মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আজ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে। এটা নিঃসন্দেহে প্রসংশনীয় উদ্যোগ। আমি হাইমচর প্রেসক্লাব নেতৃবৃন্দের এই মানবিক কার্যক্রমকে স্বাগত জানাই। পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

কম্বল পেয়ে রিকশাচালক জাফর গাজী বলেন, গত কয়দিনের প্রচন্ড শীতে আমার পরিবার অনেক কষ্ট পেয়েছে। হাইমচর প্রেসক্লাব আজকে কম্বল দিছে। পরিবার পরিজন নিয়ে শীতের কষ্ট কিছুটা কমবে। ধন্যবাদ হাইমচর প্রেসক্লাবকে।

কম্বল পেয়ে আবেগ আপ্লুত ফাতেমা বলেন, ছোট ছোট ২টা বাচ্চা নিয়ে এই শীতে অনেক কষ্ট করছি। এখন থেকে আর শীতে কষ্ট করতে হবে না। যারা আজ এই কম্বলটা দিলো আল্লাহ যেন তাদের মঙ্গল করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, হাইমচর থানা আওয়ামীলীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়া, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী।

বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি ইসমাইল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য জনাব, নুরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহ আলম মিজি, সাহিত্য সম্পাদক খন্দকার সবুজ,ক্রীড়া সম্পাদক কবির হোসেন, কার্যনির্বাহী সদস্য আবু তাহের সরদার, জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, শরীফ হাওলাদার, নয়ন পাটওয়ারী, হোসেন গাজীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

পড়ুন দৈনিক বিশ্ব

মেঘনা একতা যুব সমাজ কল‍্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ

 

মেঘনা একতা যুব সমাজ কল‍্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

আত্ম মানবতার সেবায় নিয়োজিত চাঁদপুর-হাইমচরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর ও হাইমচরের ১১টি এতিমখানা মাদ্রাসার ছাত্রদের ও দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।এছাড়া অসহায় ব্যাক্তির মাঝে নগদ ১০,০০০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়। বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দুবাই প্রবাসী একজন উপদেষ্টা ও কুয়েত প্রবাসী একজন দাতা সদস্য দেশে আগমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা-  হোসাইন মিয়া (ভুট্টো), উপদেষ্টা- আখন মোঃ মিজানুর রহমান ফাহিম, বোরহান উদ্দিন গাজী, জাহাঙ্গীর হোসেন গাজী, সুমন মাহামুদ, হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন, সোবাহান গাজী, মাহফুজুর রহমান স্বপন, ফারুকুল ইসলাম রানা, হুমায়ুন কবির, জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী এবং প্রতিষ্ঠাতা- কে এম ফরিদ হোসেন হৃদয়, আখন মোঃ শরীফ হোসেন, পরিচালক- আখন মোঃ ইসমাইল, প্রতিষ্ঠাতা সদস‍্য- মোহাম্মদ মহিউদ্দিন পাটওয়ারী সাদ্দাম, লিমন কবিরাজ, দাতা সদস‍্য-  সুমন খান, সিদ্দিক ছৈয়াল সহ সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতা ও সুপরামর্শে অনুষ্ঠান সম্পন্ন হয়।

মেঘনা একতা যুব সমাজ কল‍্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ

১লা ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায় সংগঠনের প্রধান কার্যালয় বাংলা বাজার, প্রধান শাখার সভাপতি, মোঃ কামরুল ইসলাম বাবু পাটওয়ারীর সভাপতিত্বে ও গাজীর বাজার শাখার সভাপতি, মোঃ সৈয়দ আহমদ গাজীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, মাকসুদ আলম খান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, মোঃ রাজু হাওলাদার, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক দুবাই প্রবাসী, মোঃ শরীফ হোসেন,প্রশাসনিক উপদেষ্টা- মজিবুর রহমান কবিরাজ, উপদেষ্টা- আবুল বাসার বাবু, পরিচালক- জি এম রুবেল হোসেন, দাতা সদস‍্য- কুয়েত প্রবাসী, মোহাম্মদ ফারুক হোসেন, আখন মোঃ রিয়াদ, প্রধান শাখার সাধারণ সম্পদক- মমিন কবিরাজ, সহ-সভাপতি- সাইদুর রহমান বাবু, ইমরান হোসাইন, তানভীর খান,গাজীর বাজার শাখার সাধারণ সম্পাদক- শামিম গাজী, সহ-সভাপতি- আব্দুল মালেক, হানিফ গাজী, টিটু গজী, হারুন গাজী, সোহেল রাড়ী, সহকারী পরিচালক- কামাল হোসেন, ইমরান খান, স্থায়ী সদস‍্য-বাচ্চু মিয়া খান।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক- সৈকত পাটওয়ারী, আরিফুল ইসলাম মিজি, মিজানুর রহমান, আল-আমিন কবিরাজ, সংগঠনিক সম্পাদক- সাদ্দাম কবিরাজ, হাসান মিজি, সহ-সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান, অর্থ বিষয়ক সম্পাদক-  ফয়সাল মৃধা, প্রচার ও প্রকাশনা বিষয়ক- সিয়াম পাটওয়ারী, গাজীর বাজার শাখার সাংগঠনিক সম্পাদক- জুয়েল মৃধা, স্থায়ী সদস‍্য- জাকির হোসেন সহ উভয় শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পড়ুল দৈনিক বিশ্ব

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষ খেয়ে মৃত্যু

পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা দুই শিক্ষকের শাস্তি

En.dainikbiswa

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষ খেয়ে মৃত্যু

মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শালবাড়ি গ্রামে রাকিব হাসান রকি(১৭) নামে এক তরুণ বিষ খেয়ে মারা গেছেন। রকি ওই গ্রামের জমিরুল ইসলামের ছেলে।ঘটনাটি ঘটেছে গত সোমবার ৩১ জানুয়ারি সকালে।

জানা গেছে, জমি নিয়ে রকির সঙ্গে তার বাবার কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। ঘটনার দিন সকালে বিবাদের জেরে রকি তাদের বাড়িতে বিষ পান করে। এতে সে গুরুতর অসুস্থ হলে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে বিকেলে সে মারা যায়।

এ ব্যাপারে সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, রকি তার বাড়ি রাণীশংকৈল থেকে বিষ খেয়ে সদর হাসপাতালে ভর্তি হয় এবং হাসপাতালে মারা যায়।এ নিয়ে সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ মর্গে পোস্ট মর্টেম করে আজ( ১ ফেব্রুয়ারি) তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুল দৈনিক বিশ্ব

পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা দুই শিক্ষকের শাস্তি

 

পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা দুই শিক্ষকের শাস্তি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বৌরতলা দাখিল মাদ্রাসায় কেকের পরিবর্তে পাউরুটি কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করায় দুই শিক্ষককে শর্ত সাপেক্ষে ১ বছরের প্রবেশন দিয়েছেন আদালত। শর্ত ভঙ্গ করলে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানার আদেশও দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ রায় দেন বিচারক জিয়াউর রহমান।

আদালত ও গোমস্তাপুর থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বৌরতলা দাখিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কেকের পরিবর্তে সস্তা পাউরুটি কেটে দিবসটি উদযাপন করেন মাদ্রাসাটির সুপার আব্দুস সালাম ও শিক্ষক গোলাম কিবরিয়া। এ সময় তারা তাচ্ছিল্য করে বলেন, ‘লাও থুবড়া খাও।’ ঘটনাটি তখন ফেসবুকে লাইভ করেন অন্য আরেক শিক্ষক।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে ওই দুইজনের নামসহ মোট ১১ জনের নাম উল্লেখ করে গোমস্তাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

একই বছরের সেপ্টেম্বর মাসে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিলে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে বিচারকাজ শুরু হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালত শর্ত সাপেক্ষে প্রবেশনের আদেশ দিলেন।

আলালত সূত্র জানায়, প্রবেশনের সময়ে ওই দুই শিক্ষককে মুক্তি সংগ্রামের ইতিহাস পড়তে হবে। সেইসাথে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন বই পড়তে হবে। সেইসাথে আরও পড়তে হবে জাহানারা ইমামের লেখা একাত্তরের দিনগুলো এবং মুক্তিযোদ্ধাদের লেখা নিয়ে সংকলন একাত্তরের চিঠি। এছাড়াও প্রতিজনকে ২০টি করে গাছ লাগিয়ে তাতে যত্ন করতে আদেশ দেয়া হয়েছে।

এসব শর্তের ব্যত্যয় ঘটলে প্রবেশন বাতিল করে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাভোগ করতে হবে বলে রায়ের কপিতে উল্লেখ করা হয়।

মূলত কারাদণ্ডের পরিবর্তে অন্যভাবে শাস্তির আওতায় আনতে নিম্ন আদালতগুলো প্রবেশন দিয়ে থাকেন। এতে শর্ত মাফিক সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় দণ্ডপ্রাপ্ত আসামি মানসিকভাবে পরিবর্তন হয়ে থাকে। পাশাপাশি চাপ কমে কারাগারের ওপর।

উল্লেখ্য, সেই অনুষ্ঠানের ভিডিও ব্যঙ্গাত্মভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গোমস্তাপুর থানায় ওই মাদ্রাসার সুপার আব্দুস সালাম ও এ কাজে সহযোগিতার অভিযোগে অপর সহকারী শিক্ষক গোলাম কিবরিয়াসহ ১১ জনের নামে মামলা দায়ের করেন।

//অনলাইন নিউজ//

en,Dainikbiswa

পড়ুল দৈনিক বিশ্ব

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে থ্রি হুইলার মালিক সমিতির অফিস উদ্বোধন

মাহাবুব আলম, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘি মোড়ে ( ১ ফেব্রুয়ারী মঙ্গলবার) দুপুরে থ্রি হুইলার মালিক সমিতির অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এদিন ওই সমিতির অন্যতম উপদেষ্টা মাধ্যমিক শিক্ষা অফিসার  রবিউল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, থানার ওসি এসএম জাহিদ ইকবাল, আ’লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, ঠিকাদার সমিতির সভাপতি আবু তাহের।এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য রাখেন- ওই সমিতির সভাপতি জাফর হোসেন ও সাধারণ সম্পাদক মিলন হোসেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিলর আবু তালেব, প্রেসক্লাব সভাপতি

ফারুক হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা আ’লীগ সদস্য তারেক আজিজ।

পড়ুল দৈনিক বিশ্ব

জাস্টিন ট্রুডো: কানাডায় ‘ফ্রিডম কনভয়’ নামে ট্রাক চালকদের বিক্ষোভের মুখে রাজধানী ছেড়েছেন দেশের প্রধানমন্ত্রী

 

জাস্টিন ট্রুডো: কানাডায় ‘ফ্রিডম কনভয়’ নামে ট্রাক চালকদের বিক্ষোভের মুখে রাজধানী ছেড়েছেন দেশের প্রধানমন্ত্রী

কানাডার রাজধানী অটোয়া দ্বিতীয় দিনের মতো ট্রাক চালকদের অবরোধের মুখে অচল হয়ে আছে। টিকা না নেয়া ট্রাক চালকরা যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তাদের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয়েছিল।

কিন্তু টিকা এবং লকডাউন বিরোধী আরো হাজার হাজার মানুষও এই বিক্ষোভে যোগ দিয়েছে।

এই বিক্ষোভের মুখে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তাঁর পরিবার শনিবারই রাজধানী ছেড়ে অজানা স্থানে চলে যান।

কানাডার ট্রাক চালকরা তাদের এই বিক্ষোভের নাম দিয়েছে ‘ফ্রিডম কনভয়।’ সরকারি বিধিনিষেধের প্রতিবাদ জানাতে তারা কানাডার নানা প্রান্ত থেকে তাদের ট্রাক বহর নিয়ে রাজধানী অটোয়ার দিকে রওনা দিয়েছিল।

অটোয়ায় বিক্ষোভের সময় নাৎসিদের ব্যবহৃত প্রতীক ‘স্বস্তিকা’ পতাকা ওড়ানোর ঘটনা এবং একজন অনামা সৈনিকের কবরের উপর এক নারীর নাচের দৃশ্যের ভিডিও ফুটেজ তদন্ত করে দেখছে পুলিশ। অটোয়ার পুলিশ বলছে, রাজধানীতে বেশ কিছু স্মারক স্তম্ভকে অবমাননার কয়েকটি ঘটনা তারা তদন্ত করছে।

জাস্টিন ট্রুডো: কানাডায় ‘ফ্রিডম কনভয়’ নামে ট্রাক চালকদের বিক্ষোভের মুখে রাজধানী ছেড়েছেন দেশের প্রধানমন্ত্রী
শত শত ট্রাক চালক দেশের নানা প্রান্ত থেকে এই ‘ফ্রিডম কনভয়ে’ যোগ দেন।

এছাড়া পুলিশ, নগরীর কর্মকর্তা এবং অন্য কিছু মানুষকে হুমকি ও হয়রানি এবং নগরীর যানবাহন ভাংচুরের কিছু অভিযোগও তারা পেয়েছে।

কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, এসব ঘটনা কেবল ‘নিন্দনীয়’ বললে কম বলা হবে।

ট্রাক চালকরা অটোয়ায় কানাডার পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তা অবরোধ করে রেখেছে।

অটোয়ার মেয়র জিম ওয়াটসন বলেছেন, কিছু বিক্ষোভকারী দুঃস্থদের জন্য পরিচালিত এক স্যুপ কিচেনে গিয়ে সেখানকার কর্মীদের হয়রানি করেছেন। এই বিক্ষোভকারীরা সেখানে বিনামূল্য খাবারে দাবি জানাচ্ছিলেন।

এর আগে অটোয়ার কিছু রেস্টুরেন্টে বিক্ষোভকারীদের ঢুকতে দেয়া হয়নি, কারণ তারা মাস্ক পরার নির্দেশনা মানতে অস্বীকৃতি জানাচ্ছিলেন।

কানাডার যে প্রায় এক লাখ ২০ হাজার ট্রাক চালক সীমান্তের এপারে-ওপারে চলাচল করেন, তাদের প্রায় ৯০ শতাংশই করোনাভাইরাসের টিকা নিয়েছেন। কানাডার প্রাপ্তবয়স্কদের মধ্যেও টিকা নেয়ার হার এরকমই।

কিন্তু সরকারের একটি সিদ্ধান্ত তাদের বেশ ক্ষুব্ধ করে। টিকা না-নেয়া যে ট্রাক-চালকরা যুক্তরাষ্ট্র থেকে স্থল সীমান্ত পেরিয়ে কানাডায় ঢুকবে, তাদের জন্য কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়।

ট্রাক চালকরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এর প্রতিবাদে তারা ‘ফ্রিডম কনভয়’ নামে এক বিক্ষোভের ডাক দেয়। হাজার হাজার ট্রাক চালককে তাদের ট্রাক নিয়ে রাজধানীর দিকে রওনা দিতে বলা হয়।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে টিকা-বিরোধী বিক্ষোভকারীদের খুবই ‘ক্ষুদ্র সংখ্যালঘু এক গোষ্ঠী’ বলে বর্ণনা করেছিলেন। সূদ্র: বিবিসি বাংলা।

//অনলাইন নিউজ//

পড়ুল দৈনিক বিশ্ব

ব‌রিশালে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সাবেক স্বাস্থ্য কর্মকর্তার

ব‌রিশালে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সাবেক স্বাস্থ্য কর্মকর্তার

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি //

অপ্রাপ্ত বয়স্কের হাতে মোটরবাইক আর তাতেই প্রাণ গেল সাবেক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শি‌শির রঞ্জনের ।

ব‌রিশালের বিএম ক‌লেজ রো‌ডের শ্রী শ্রী শংকর মঠ ম‌ন্দি‌রের সাম‌নে গতকাল সোমবার রাতে ঘটে এ দুর্ঘটনা। নিহত শি‌শির রঞ্জন নগরীর বিএম ক‌লেজ রোড এলাকার বা‌সিন্দা। রাস্তা পার হচ্ছিলেন তিনি।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ‌্যার দি‌কে বাসা থে‌কে বের হ‌য়ে রাস্তা পার হওয়ার সময় বেপ‌রোয়া গ‌তির এক‌টি মোটরসাইকেল শি‌শির রঞ্জন‌কে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় পড়ে গি‌য়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে প‌থচারীরা তাঁকে উদ্ধার ক‌রে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নিলে চিকিৎসক একপর্যায়ে তাঁকে মৃত ঘোষণা করেন।

ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম ব‌লেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়‌নি। প‌রিবা‌রের অভিযোগ না থাকায় পু‌লিশ একটি অপমৃত‌্যুর মামলা ক‌রে‌ছে। এ ছাড়া লাশ ময়নাতদ‌ন্তের পর প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়েছে।