খুলনা ডুমুরিয়ায় প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকদের কমিটি গঠন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়া উপজেলা প্রাথমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। ১৩ জানুয়ারি  দুপুরে উপজেলা শিক্ষক সমিতি ভবনে কমিটি গঠন করার লক্ষ‍্যে একসভা অনুষ্ঠিত হয। সাবেক সভাপতি হাফেজ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাজিয়াড়া মড়েল সরকারী প্রাথমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল কে সভাপতি ও শেখ মমিন সরকারী প্রাথমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম লাবু কে সাধারন সম্পাদক করে ৪১ সদস‍্য বিশিষ্ট কমিটি গঠন করা হয।

অভয়নগরে ইমারত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নওয়াপাড়া প্রেসক্লাবের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা

//মো: শফিকুল ইসলাম পিকুল,বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন নওয়াপাড়া ইমারত শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ,যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রিন্স, কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন,নির্বাহী সদস্য সেলিম হোসেন ও রবিউল ইসলাম বিশ্বাস।

এসময়ই নওয়াপাড়া ইমারত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, ইউনিয়নের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আলী , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, সাংগঠনিক সম্পাদক তক্কেল সরদার , কোষাধ্যক্ষ আনিচুর রহমান প্রমুখ।

মাগুরা মহম্মদপুর ও শালিখার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহণ

মাগুরা জেলার মহম্মদপুর এবং শালিখা উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার ১৩ জানুয়ারি সকাল ১০.৩০ টার সময় জেলা প্রশাসন মাগুরা এর আয়োজনে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি জেলা প্রশাসক মাগুরা ডঃ আশরাফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা ২ আসনের মাননীয় সংসদ সদস্য ডঃ শ্রী বীরেন শিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কুন্ডু, মেয়র মাগুরা পৌরসভা মোঃ খুরশীদ হায়দার টুটুল, মাগুরা জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, শালিখা উপজেলার নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান, মহম্মদপুর উপজেলার নির্বাহী অফিসার রামানন্দ পাল, শালিখা উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, মহম্মদপুর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লাহ হেল কাফি, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শামীম খান সহ গণ্যমান্য ব্যক্তিগণ।

নবনির্বাচিত ২ উপজেলার চেয়ারম্যানগণের শপথ পাঠ করান মাগুরা জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলার ২ নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, ৩ নং দীঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোকন মিয়া, ৪ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম, ৫ নং বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, ৬ নং মহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ উজ্জ্বল আক্তার কাফুর, ৭ নং পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী, ৮ নং নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান (তুরাপ) এবং শালিখা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন ১ নং ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার, ২ নং তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজউদ্দিন মন্ডল, ৩ নং আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরজ আলী, ৪ নং শতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ঝন্টু, ৫ নং শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলীর হুসাইন, ৬ নং বুনাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বক্তিয়ার উদ্দিন, ৭ নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হালিম মোল্যা।

মহম্মদপুর উপজেলার ১ নং বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী মামলার কারনে শপথ পাঠ করতে পারেনি।

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

বরিশলে ভিআইপি গেট এলাকা থেকে এক ইয়াবা ব্যাবসায়ী আটক

 

বরিশলে ভিআইপি গেট এলাকা থেকে এক ইয়াবা ব্যাবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদকঃবরিশাল

বরিশাল নগরীর ভিআইপি গেট এলাকায় অভিযান চালিয়ে ৪১০ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার(১২ জানুয়ারী) সকাল ৯ টার দিকে অভিযানটি পরিচালনা করা হয় বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের ভিআইপি এলাকার অভিযান চালায় এস আই মেহেদী হাসান-২।

অভিযান পরিচালনাকালে হায়দার আলী শেখ (৬০) একজনকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকে ৪১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম

রাণীশংকৈলে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১২ জানুয়ারি বিকেলে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, সহকারি মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল,  প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক – ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বক্তব্য রাখেন। পরে তারা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭টি স্টল স্থান পেয়েছে। প্রসঙ্গত, গতকাল ১১ জানুয়ারি সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-মৎস কর্মকর্তা আব্দুল জলিল, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, প্রধান শিক্ষক রুহুল আমিন  ও ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম প্রমুখ।

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

পড়ুন দৈনিক বিশ্ব …

মহম্মদপুরের বড়রিয়ায় প্রায় ১২০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত 

বাগেরহাটের রামপালের ডাকরা গণহত্যার ইতিহাস বিকৃত করার প্রতিবাদে মানববন্ধন

মহম্মদপুরের বড়রিয়ায় প্রায় ১২০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত 

লোকমুখে শোনা যায় ১২০ বছরেরও অধিক সময় ধরে এই মেলা প্রথমে মাগুরা সদর উপজেলার গোপাল গ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামে অনুষ্ঠিত হতো। দূর–দূরান্তের গ্রাম গুলো থেকে ঘোড়া নিয়ে আসতো প্রতিযোগিতার জন্য। কোন এক বছর বড়রিয়া গ্রামের লোকদের সাথে ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কার নিয়ে মেলার আয়োজকদের সাথে দ্বন্দ্ব হয়।আর সেই দ্বন্দ্বের জের ধরে মূলত পরবর্তী বছর মেলাটি ঐ একই দিনে বড়রিয়া গ্রামেও শুরু হয়।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা প্রতিবছর পৌষ মাসের ২৮ তারিখে শুরু হয়ে থাকে এবং ৩–৫ দিন ধরে চলতে থাকে মেলার মূল আনুষ্ঠানিকতা এবং প্রায় ১৫–২০ দিন ধরে বিভিন্ন জেলা হতে আগত কাঠের ফার্নিচার ক্রয়/বিক্রয় চলতে থাকে । আর ঐ তারিখেই বাহারবাগ গ্রামে ১দিনের জন্য মেলাটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মাধ্যমে জানা যায় প্রায় ১২০ বা ১৫০ বছর ধরে ব্যাপক আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলার অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। মাগুরা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ঘোড়া আসে এ প্রতিযোগিতায় অংশ নিতে।

এছাড়া এই মেলায় ইতিপূর্বে পুতুল নাচ, যাত্রাপালা, নাগরদোলা, লাঠিখেলা খেলা হতো বলেও জানা গেছে।

মেলায় বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচার, বাঁশ–বেতের সামগ্রী, মাটির তৈরী নানা ধরনের মৃতশিল্প, চুড়িমালা, কসমেটিক, পিঠা, মিষ্টি, মাছ, সবজীর দোকানও বসে থাকে।এছাড়াও বিনোদনের জন্য নাগরদোলা,চড়কি,চলন্ত ঝুলন্ত নৌকা সহ হরেকরকম জিনিসের আগমন ঘটে এই মেলায়।

মেলা উপলক্ষ্যে বড়রিয়াসহ পার্শ্ববর্তী গ্রামগুলির মেয়ে জামাইদের দাওয়াত করে আপ্যায়ন করার রেওয়াজ রয়েছে। এ মেলা উপলক্ষ্যে বড়রিয়াসহ আশেপাশের প্রায় সব বাড়ীর মেয়ে জামাইয়েরা ব্যাগভর্তি বাজার নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে।এছাড়াও  মেলাস্থলে লক্ষাধিক দর্শক/দর্শনার্থীর আগমন ঘটে।

এবছর মেলায় বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে অতিরিক্ত খাজনা নেওয়া হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী অভিযোগ করেন।যার ফলশ্রুতিতে সমস্ত জিনিসপত্র চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাদের।মজার ব্যাপার হলো এই মেলার কোন প্রচার প্রচারণা চালানো হয় না,ব্যবসায়ী ও দর্শনার্থীরা বাংলা মাসের হিসাব অনুযায়ী ২৮ শে পৌষের ১০/১৫ দিন আগে থেকেই মেলার প্রস্তুতি নিতে থাকে এবং যথাসময়ে মেলায় সকলের অংশগ্রহণ চোখে পড়ে।

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটের রামপালের ডাকরা গণহত্যার ইতিহাস বিকৃত করার প্রতিবাদে মানববন্ধন

 

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ডুমুরিয়ায় বিএনপির গন সমাবেশ

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে ১২ জানুয়ারি দুপুরে জাতীয়তাবাদী দল বিএনপি খুলনাজেলা ও মহানগর শাখার উদ‍্যেগে ডুমুরিয়ার গুটুদিয়া ফুটবল মযদানে এক বিশাল গন  সমাবেশ অনুষ্ঠিত হয।

জেলা বিএনপির  আহবায়ক আমীর এজাজ খান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব‍্য দেন বিএনপির জাতীয় কমিটির সদস‍্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব‍্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীয় সদস‍্য মশিউর রহমান, প্রধান বক্তার বক্তব‍্য দেন  জেলা বিএনপির আহবায়ক এ‍্যাড. শফিকুল ইসলাম মনা,বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনক সম্পাদক অনিন্দ‍্য ইসলাম অমিত,   কেন্দ্রিয় বিএনপির তথ‍্য ও গবেষনা বিষযক সম্পাদক আজিজুর বারী হেলাল,  কেন্দ্রীয়  বিএনপির নেতা জযন্ত কুমার কুন্ডু,।

অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য দেন  কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেরুল ইসলাম সাবু, সাহারুজ্জামান মোর্তজা, মুস্তাফিজুর রহমান ইউসুফ আলী খান, আলী আকবার চুন্নু, এম এ জিলানী,   ফকরুল ইসলাম রবিন, ওমর ফারুক কওছার,   মোহাম্মদ, শাকিল আহমম্মদ, তৈয়েবুর রহমান, চৌধুরী শরিফুল ইসলাম শামিম, সৈয়দা রেহেনা ঈসা, মাহাবুল হোসেন পিয়ারু, গালিব ইমতিয়াজ নাহিদ, মোল্ল‍্যা কবির হোসেন, একরামুল হক হেলাল, ইবাদুল হক রুবায়েত, খান ইসমাইল হোসেন, এ‍্যাড. সেতারা বেগম, ইনতিয়াজ আহম্মেদ, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ্বাস,আ: মান্নান মিস্ত্রি,  ইবাদুল হক রুবায়েত, সাজ্জাত আহসান গোরা, শাহাদাৎত হোসেন ডাবলু, ফারুক হোসেন,  অসিত কুমার সাহা, হাফিজুর রহমান মনি, মুশিদ কামাল, মোল্ল‍্যা মোশাররফ  হোসেন মফিজ প্রমুখ।

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনার ডুমুরিয়ায় কৃষক মাঠ দিবস

 

খুলনার ডুমুরিয়ায় কৃষক মাঠ দিবস

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায় জনপ্রিয় হচ্ছে আধুনিকভাবে ভাসমান বেডে সবজি ও মশলা চাষ। এর কূষক মাঠ দিবস ১২ জানুয়ারি  বিকাল ৫ টায়   উপজেলার  মধুগ্রাম ইসলামী সিনিয়র মাদরাসা ময়দানে  অনুষ্ঠিত হয়েছে।

মাঠ দিবসে অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন রুদাঘরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোহিদুজ্জামান। অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুল হক।

বিশেষ অতিথি ছিলেন  জেলা কৃষি দপ্তরের উপ পরিচালক  কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান,  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন,  অন‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান  অধ‍্যাপক জি এম আমানুল্লাহ, ভাসমান প্রকল্পের মনিটরিং অফিসার বিবেকানন্দ  হিরা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হাসান, অধ্যক্ষ মাওলানা মহিবুর রহমান, এস পিপিও সঞ্জয় দেবনাথ,, উপ-সহকারী কৃষি অফিসার কৃষিবিদ ওয়াশিংটন গোলদার ও  সন্ধ্যা রাণী,প্রমুখ।।

আলোচনা সভা শেষে ভাসমান বেডে সবজি ও মশলা চাষ পরিদর্শন করেন। বর্তমানে উপজেলার রঘুনাথপুর, রুদাঘরা ও রংপুর ইউনিয়নের মাহাতাব শেখ, হাফিজুর রহমান ও সুরমান গাজীসহ প্রায় ৬০/৭০ জন কৃষক ভাসমান বেড়ে  সবজি চাষাবাদ করছে।

আগামী ১৮’ই জানুয়ারী মোংলা বন্দের ১৩২টি গাড়ি নিলাম হবে

মোংলা কাস্টমস হাউসের অধীনে বন্দর জেটিতে রহ্মিত আমদানি করা বিভিন্ন মডেলের রিকন্ডিশন ১৩২’টি গাড়ি’সহ অন্যান্য মালামালের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ জানুয়ারী।

বুধবার (১২ই জানুয়ারী ) বিষয়টি নিশ্চিত করে কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মেঃ আবু বাসার সিদ্দিকী বলেন, আগামী ১৮ জানুয়ারী বিভিন্ন মডেলের ১৩২’টি গাড়ি নিলাম অনুষ্ঠিত হবে। ৩২’টি লটে এসব নিলাম অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারী  দরপত্র জমা দেওয়ার শেষ সময়। গত ৫ জানুয়ারী এ নিলাম আহ্বান করা হয়।

মোংলা কাস্টমস কর্তৃপহ্ম সূত্রে জানা যায়, নিলামে অংশ নেওয়া ব্যক্তিকে নিলামকারী প্রতিষ্ঠান মেসার্স আল – আমিন ট্রেডার্সের মোহাম্মদপুর ( মেসার্স আল – আমিন ট্রেডার্স, টাউন হল সুপার মার্কেট, ২’য় তলা, রুম নং – ৫৭, মোহাম্মদপুর ঢাকা – ১২০৭)  থেকে ২০০ টাকা ( অফেরতযোগ্য) থেকে দরপত্র ক্রয় করতে হবে। আগামী ১৬ জানুয়ারী দুপুর ১’টা পর্যন্ত মোংলা কাস্টমস হাউস,  খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট,  ঢাকা দহ্মিন কাস্টমস,  এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ও চট্টগ্রাম কাস্টমস হাউসে রহ্মিত দরপত্র দাখিল করতে পারবেন।  এরপর ১৮’ই জানুয়ারী দরপত্র খোলা হবে।

তিনি আরও বলেন, নিলামে অংশগ্রহনকারী ব্যক্তির হ্মেত্রে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রতিষ্ঠানের হ্মেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স, মূসক নিবন্ধন সনদ ও হালনাগাদ আয়কর সনদের সত্যায়িত ফটোকপি’সহ যে কোনো তফসিলি ব্যাংক থেকে প্রস্তাবিত মূল্যের ন্যূনতম ১০ শতাংশ হারে মোংলা কাস্টমস হাউসের অনুকূলে পে – অর্ডার দাখিল করতে হবে।

//অতনু চৌধুরী, মোংলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলবে চলতি ভাড়াতেই

 

গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলবে চলতি ভাড়াতেই

//ডেস্ক রিপোর্ট//

গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলবে চলতি ভাড়াতেই…

বাস মালিকদের সাথে বৈঠক শেষে বিআরটিএ এর চেয়ারম্যান বলেন সরকারি বিধি-নিষেধ মেনে শনিবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, বাড়তি ভাড়া নেওয়া যাবেনা , চলবে বর্তমান ভাড়াতেই।

বিস্তারিত আসছে….