দূর্গা দেবী কেন প্রতিবছর বিভিন্ন বাহনযোগে মর্তলোকে আসেন

আমরা জানি মা দূর্গার সর্বকালের শ্রেষ্ট বাহন সিংহ কিন্তু মা দূর্গার মর্তে আগমন ও গমনে মা দূর্গা বিভিন্ন বাহন এ আসেন। কখনো গজ, ঘোটক , দোলায় বা নৌকায়।  প্রাচীন হিন্দু শাস্ত্রের বিচার অনুযায়ী দেবীর আগমন ও গমনের বাহন দ্বারা সূচিত হয় সারা বছর কেমন যাবে। ষষ্ঠীতে অধিবাস ও বোধনের পরেই দেবী সপ্তমীতে প্রবেশ করে পিতৃক গৃহে। অর্থাৎ সপ্তমী সপ্তাহের কোন দিন পড়েছে তার উপর ভিত্তি করে দেবী এই মর্তলোক থেকেই প্রস্থান করবেন। শাস্ত্রে বলা হয়েছে

রবি চন্দ্রে গজা রুরা

ঘোটকে সহিভৌমই

গুরুশুক্রে চ দোলায়ং

নৌকায়াং বুধবাস্বরে।

এর মানে হলো মা দূর্গার আগমন বা গমন রবিবার বা সোমবার হলে গজে

মঙ্গলবার বা শনিবার হলে ঘোটকে

বৃহস্পতিবার বা শুক্রবার হলে দোলায় বুধবার হলে নৌকায়।

এবছর ২০২১ সালে সপ্তমী তিথি পড়েছে ১২ ই অক্টোবর মঙ্গলবার  তাই এবছর দেবী আসবেন ঘোড়ায় চড়ে। দেবী দূর্গার আগমন ঘোটক বা ঘোড়ায় হলে চরম বিশৃঙ্খলা ও ক্ষয়ক্ষতি দেখা দেয়। সামাজিক ও রাজনৈতিক স্তরে ধ্বংস ও অস্থিরতা ডেকে আনে। বলা হয় ঘোড়ায় মায়ের পদার্পন হলে ঘোড়ার গতির মতই অশান্তির তীব্রতা বাড়ে।

সংঘাত, যুদ্ধ , হানাহানি লেগে থাকার আশংকা থাকে এই ধরিত্রীতে চলে নতুন কোনো বিপ্লব। এছাড়াও আরো একটি দিক আছে যেটি সুত্র ধরে বিচার করা যেতে পারে। দেবী দূর্গা ঘোড়ায় যাত্রা করে শনিবার বা মঙ্গলবারে। শনি গ্রহ কে আমরা অনিষ্টকারী ও কুটবুদ্ধি সম্পন্ন হিসেবে দেখি। আর মঙ্গল গ্রহ তেজস্রী ও বীর দর্বী। তাই দেবী ঘোড়ায় আগমন ও গমন করলে এই গ্রহের চারিত্রিক প্রভাব পড়ে এই মর্তলোকে। ২০২১ সালের দূর্গা পূজার শুভ বিজয়া তিথি পড়েছে শুক্রবার ১৫ অক্টোবর যেবছর দেবী দূর্গার আগমন ও গমন বৃহস্পতি বা শুক্রবার পড়বে সেই বছর দেবী দোলায় গমন করবে। দোলাং মরকাং ভবেত

দেবী যদি দোলায় গমন করেন তাহলে মর্তে বহু মৃত্যু ঘটে। এই বহু মৃত্যু বিভিন্ন কারনে হতে পারে প্রাকৃতিক দূর্যোগের কারনে, যুদ্ধের কারনে বা মহামারীর কারনে। দোলা হল পালকির মত একটি যান, যার স্থিরতা কম ও নোদুল্য মান। অল্পতে দুলে আবার অনেক সময় বিপদের কারন। তাই দেবীর দোলায় গমনাগমনে মর্ত ভূমির স্থিরতা ব্যাহত হয়। দেবী দূর্গা দোলায় গমনাগমন করেন বৃহঃস্পতি ও শুক্রবার। দেবগুরু বৃহঃস্পতি হলে বিদ্যান বুদ্ধিমান এবং চিন্তাশীল। ফলে ভবিষ্যতের ভালো মন্দ ভাবতে তিনি এতটাই বিভোর হয়ে পড়েন যে তিনি যেকোনো সিদ্ধান্ত নিতে বিলম্ব বা সময় নেন।

শাস্ত্রে বর্ণিত: অতি বিলম্বের ফল ভালো নয়। বহুবিধ বিগ্ন বিভ্রা বেশে উপস্থিত হয়। অন্যদিকে শুক্রার্চায্য হলেন দৈত্য গুরু। তিনি বিদ্যান ও তেজস্রী কিন্তু তার সিদ্ধান্ত বহন এতটাই দ্রুততার সাথে হয় যে প্রায়ই তাকে সমস্যায় পড়তে হয়। অতি বিলম্বের ফল যেমন সুফল বয়ে আনে না। তেমনি অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহন ও কুফলের কারন হয়ে দারায়।  আর এই দুই গুরুর চারিত্রিক প্রভাবের প্রভাবিত হয়ে দেবীর  গমনাগমনে প্রভাব পড়ে মর্তলোকে। তাই বলা যেতে পারে দেবীর আগমন ও গমনের সাথে বাহন বার ও প্রকৃতির জোর প্রবল

//পলাশ চন্দ্র দাস//

পড়ুন দৈনিক বিশ্ব …

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে তিন কারণ নিয়ে বিশ্লেষণ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে তিন কারণ নিয়ে বিশ্লেষণ

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের ভেতরে ঢুকে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা হয়েছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে তাকে হত্যা করা হয়।

নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলামের মতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পেছনে তিনটি কারণ থাকতে পারে। এ তিনটি কারণ সামনে রেখে তদন্ত করা হলে মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

তিনি বলেন, মুহিবুল্লাহ ক্রমাগতভাবে রোহিঙ্গাদের একক নেতৃত্বে ছিলেন, জাতিসংঘ গিয়ে বৈঠক করেছেন। জেনেভায় গিয়েছিলেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা করেছিলেন। তার জনপ্রিয়তা কারণে অন্যান্য যেসব রোহিঙ্গারা নেতৃত্ব দিয়ে সামনে আসতে পারছে না তাদের একটি গ্রুপ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ সবসময় রোহিঙ্গাদের মাঝে রোহিঙ্গা জাতীয়তাবোধ জাগ্রত করার চেষ্টা করতেন। কিন্তু এর বিপরীত এ যাদের অবস্থান তারাও এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

এ ছাড়াও মুহিবুল্লাহ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে সোচ্চার ছিলেন। কিন্তু কিছু দেশ দেশ ভূ-রাজনীতি বা ভূ-কৌশলের কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিপক্ষে রয়েছে। সেসব দেশও মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পেছনে কলকাঠি নাড়তে পারে। জড়িত থাকতে পারে মিয়ানমার সরকারও। ধারণা নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলামের।

তিনি এ তিনটি বিষয় মাথায় রেখে  হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হলে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব উল্লেখ করে প্রত্যাবাসনের পক্ষে সক্রিয় থাকা রোহিঙ্গা নেতাদের নিরাপত্তা জোরদার করার পরামর্শ দিয়েছেন এ নিরাপত্তা বিশ্লেষক।

এ বিষয়ে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত বলেন, রোহিঙ্গা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড ঘিরে যেসব অভিযোগ বা কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। সব বিষয় মাথায় রেখে তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হবে। মুহিবুল্লাহ হত্যাকাণ্ড পরবর্তী যাতে বিশৃঙ্খলা না হয় এ জন্য সর্বস্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন যুগান্তরকে বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকজন এ বিষয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

সাবেক স্বাস্থ্যের ডিজি ও সাহেদের বিরুদ্ধে চার্জশিট

 

সাবেক স্বাস্থ্যের ডিজি ও সাহেদের বিরুদ্ধে চার্জশিট

দুদক স্বাস্থ্য অধিপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে ।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী আদালতে এ চার্জশিট দাখিল করেন। বৃহস্পতিবার দুদকের আদালত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

চার্জশিটভুক্ত অপর ৪ আসামি হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।

সাহেদ করিম বর্তমানে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন।

এর আগে ২০২০ সালের ১৫ জুলাই করোনা টেস্ট না করে ভুয়া রিপোর্ট ও ভুয়া নেগেটিভ ও পজেটিভ সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেসময় তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

নিজের বাইক পোড়ানো শওকত আলমকে বাইক উপহার দিলেন রাব্বানী

নিজের বাইক পোড়ানো শওকত আলমকে বাইক উপহার দিলেন রাব্বানী

ঢাকার বাড্ডায় নিজের মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া সেই পাঠাও চালক শওকত আলম সোহেলকে বাইক উপহার দিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

পূর্বঘোষণা অনুযায়ী বুধবার রাতে শওকত আলম সোহেলকে একটি নতুন মোটরসাইকেল উপহার দেন তিনি। এই বাইক দেওয়া কথা গোলাম রাব্বানী তার ভেরিফাইড ফেসবুক পেজে ছবিসহ লিখেছেন।

পাঠাও চালক শওকত আলম বাইক পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গোলাম রাব্বানী তার ফেসবুক পোস্টে লেখেন, ‌‌“টিম পজেটিভ বাংলাদেশের (টিপিবি) পক্ষ থেকে শওকত আলম সোহেল ভাইকে ‘দেশরত্ন শেখ হাসিনার উপহার’ হিসেবে একটি ব্রান্ড নিউ ডিসকভার-১২৫ সিসির মোটরসাইকেল প্রদান করা হয়েছে।”

তিনি আরও লেখেন, ‘এই মহতী উদ্যোগে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন টিম পজেটিভ বাংলাদেশের সদস্য জাকির হোসাইন, আহমেদ বিন সজিব, মেহেদি হাসান রিমন, মেহেদি ইসলাম, শাকিল নিঝুম রাসেল আহমেদ আদনান রাহান, নাদিম মাহমুদ, শরিফ ওবায়দুল্লাহ এবং এস কে টেডার্সের সত্ত্বাধিকারী মামুন বাজাজ।’

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রধানমন্ত্রীর জন্মদিনে রূপসায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন, ডায়াবেটিস ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

 

 

প্রধানমন্ত্রীর জন্মদিনে রূপসায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন, ডায়াবেটিস ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে এমপি সালাম মূশের্দীর আয়োজনে ২৮সেপ্টেম্বর দুপুরে রূপসা উপজেলার সেনের বাজার ঘাট এলাকায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন ডায়াবেটিস পরীক্ষা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এনভয় গ্রুপ এর পরিচালক সারমিন সালাম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল,সরফু উদ্দিন বাচ্চু।

জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ. সালামের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গির হোসেন মুকুল, জামিল খান, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, তেরখাদা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, বাছিতুল হাবিব প্রিন্স,ভাইচ চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জেলা শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. মারুফ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এসহাক সরদার, রবিউল ইসলাম বিশ্বাস, মনিরুজ্জামান মনি, দেলোয়ার হোসেন দিলু, শেখ আসাদুজ্জামান, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,বাদশা মল্লিক।

এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সালাম মুর্শেদী সেবা সঙ্গের টিম লিডার সামসুল আলম বাবু, স ম জাহাঙ্গির, আজিজা সুলতানা, রিনা পারভিন, আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, নয়ন তারা, আনজুয়ারা বেগম, নাসির হোসেন সজল, প্রদীপ বিশ্বাস, এইচ এম রোকন, রাজিব দাস, ইউপি সদস্য ওহিদুজ্জামান মিন্টু, আনিচুর রহমান মিঠু, আজমল ফকির, সুব্রত বাগচী, শাহনেওয়াজ কবির টিংকু, মহিউদ্দিন মানিক, ছাত্রনেতা খায়রুজ্জামান সজল, জুয়েল সরদার, সালাম মূশের্দী সেবা সংঘের সহকারী টিম লিডার তরিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, সোহেল, খলিল, রিয়াজ, সজল, আরাফাত, মনা প্রমূখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

শেখ হাসিনার জন্মদিন।। দুস্থ নারীদের শাড়ী উপহার দিল সেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাপোলো

রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পুকুরের পানিতে ডুবে সাব্বির হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সাব্বির উপজেলার পশ্চিম সন্ধ্যারই গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সাব্বির দীর্ঘদিন যাবত মানুষিক সমস্যায় ভূগছিল।

ঘটনার দিন দুপুরে সাব্বির বাড়ির পাশের একটি পুকুর পাড়ে একাই ঘুরতে গিয়েছিল। বিকেল ৩টা পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায়  পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। তারা এক পর্যায়ে না সাব্বিরের পায়ের জুতা পুকুরের পাড়ে পড়ে থাকতে দেখে। ওই পুকুরে লোকজন  ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ঘন্টা খানেক খোঁজাখুঁজি করে সাব্বিরের লাশ  উদ্ধার করতে সক্ষম হয়।

ধারনা করা হচ্ছে পুকুরে নেমেই সাব্বির পানিতে তলিয়ে গেলে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পড়ুন দৈনিক বিশ্ব …

শেখ হাসিনার জন্মদিন।। দুস্থ নারীদের শাড়ী উপহার দিল সেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাপোলো

 

শেখ হাসিনার জন্মদিন।। দুস্থ নারীদের শাড়ী উপহার দিল সেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাপোলো

বাংলাদেশে সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে শাড়ী উপহার পেয়েছে ঠাকুরগাঁওয়ের অসহায় ও দুস্থ ৭৫ জন নারী।

২৮ সেপ্টেম্বর  মঙ্গলবার বিকেলে সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারীদের মাঝে শাড়ী বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।

গড়েয়া এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের অগ্রযাত্রা শুরু হয়। এখন আর মঙ্গা নেই, অর্থনীতির চাকা সচল হয়েছে, মানুষের সক্ষমতা বেড়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। সবদিকেই আলো ছড়িয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজার রহমান দুলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল শাহ, মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অপু, প্রচার সম্পাদক কোরবান আলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক স্বপন কুমার ঘোষ, গ্রন্থণা প্রকাশনা সম্পাদক পলাশ, সদস্য সাইমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, দপ্তর সম্পাদক রুম্মন প্রমুখ।

আলোচনা সভা শেষে গড়েয়া ইউনিয়নের ৭৫ জন অসহায় ও দুস্থ নারীদের মাঝে উপহার হিসেবে শাড়ী বিতরণ করা হয়।

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

পড়ুন দৈনিক বিশ্ব …

সাংবাদিক সোহাগ সিকদার’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

 

সাংবাদিক সোহাগ সিকদার’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

বাংলাদেশ প্রেসক্লাব ও বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক সোহাগ সিকদার এর অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ) বিকাল ৫টার দিকে কলাপাড়া উপজেলার স্থানীয় উমেদপুর বাংলাদেশ প্রেসক্লাব ও বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব এর অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া মিলাদে বাংলাদেশ প্রেসক্লাব ও বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব এর কলাপাড়া উপজেলা শাখার মোঃ আল আমিন খান, মোঃ শাহাবুদ্দিন সিহাব, বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির কলাপাড়া উপজেলা শাখার মোঃ জুয়েল হুসাইন, স্থানীয় গণমাধ্যম কর্মীগণ ও স্থানীয় জনগণ উপস্থিত থেকে তার রুহের মাগফেরাতের জন্য দোয়া মোনাজাত করেন।

মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ক্বারী মোঃ আবুল ফজল।

উল্লেখ্য:: মোহাম্মদ সোহাগ সিকদার জাতীয় দৈনিক বর্তমান কথা ও আঞ্চলিক পত্রিকা সত্য সংবাদ এর পটুয়াখালী জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব পটুয়াখালী জেলা শাখার সভাপতি ছিলেন। হঠাৎ করে গত বুধবার (২২/০৯/২০২১ ইং) বেলা ১২:৩০ মিনিটের সময় পটুয়াখালী সদর নিজ ভাড়া বাসায় ষ্ট্রোক করলে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে দুপুর ১.৪৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পরে তাকে তার গ্রামের বাড়ি বাউফলে গত বৃহস্পতিবার দিন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

//মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে উৎসব মুখরিতভাবে অনুষ্ঠিত হলো গণটীকাকরণ

 

 

যশোরে উৎসব মুখরিতভাবে অনুষ্ঠিত হলো গণটীকাকরণ

গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশে ৭৫ লক্ষ করোনার ভ্যাকসিন নেওয়ার উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

তারই ধারাবাহিকতায় আজ ২৮ সেপ্টেম্বর -২০২১ রোজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর জন্মদিবসের প্রাক্কালে জনগণকে অতি সংক্রমণব্যাধি করোনার হাত থেকে রক্ষা করার জন্য যশোর জেলায় ১ লক্ষ ৪১ হাজার মানুষকে গণটীকার আওতায় আনার উদ্যোগ নেয় জেলা স্বাস্থ্য বিভাগ।

আর এ উদ্যোগ সফল করার জন্য যশোর জেলায় ১ শত কেন্দ্রে আজ সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত চলবে এ গণকর্মসূচি। লক্ষ্যমাত্রা পূরণ হলে যশোরের প্রায় সাড়ে ৪ লাখ মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আসবে।

যশোরে উৎসব মুখরিতভাবে অনুষ্ঠিত হলো গণটীকাকরণ

 

যশোর সিভিল সার্জনের মুখপাত্র ডাঃ রেহনেওয়াজ রনি জানিয়েছেন, আজকের এ গণটীকা কর্মসূচিতে যশোরের জেলার ৮টি উপজেলার ৯১ টি ইউনিয়নে ১ হাজার ৫ শত ডোজ করে মোট ১ লক্ষ ৩৬ হাজার ৫ শত টীকা সরবরাহ করা হয়েছে এবং  যশোর পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৫০০ ডোজ করে মোট ৪ হাজার ৫০০ টীকাসহ সর্বোসাকুল্যে ১ লক্ষ ৪১ হাজার ডোজ টীকা সরবরাহ করা হয়েছে যা ১০০ টি কেন্দ্রের মাধ্যমে জনগণকে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত গণটীকা কর্মসূচি সফল করতে রবিবার বিকাল থেকে সকল এলাকায় মাইকিং করা ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে মানুষকে টীকা গ্রহনের জন্য উদ্ধুদ্ধ করা হয় বিধায় টীকাকেন্দ্রগুলিতে জনগণের উপচে পড়া ভিড় দেখা গেছে।

//নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

জগন্নাথপুরে রাস্তার মাটি কেটে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ এক প্রবাসীর বিরুদ্ধে

জগন্নাথপুরে রাস্তার মাটি কেটে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ এক প্রবাসীর বিরুদ্ধে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পল্লীতে জনসাধারণ চলাচলের একমাত্র রাস্তার মাটি কেটে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় জড়িত এক লন্ডন প্রবাসীর বিরুদ্ধে এলাকায়  ক্ষোভের সঞ্চার হয়েছে।

এদিকে গ্রামের ভুক্তভোগী জনসাধারণ জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লন্ডন প্রবাসী ফখর উদ্দিনকে প্রধান করে ২৭ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগ জানা যায়, উপজেলার ২ নং পাটলী ইউনিয়নের  লাউতলা ( নুরবালা) পশ্চিম গাংপাড় এলাকার রাস্তাটি ওই এলাকার একমাত্র রাস্তা হিসেবে পরিচিত। লাউতলা পশ্চিম গাংপাড় এলাকায় শতাধিক বাড়ী-ঘর বিদ্যমান রয়েছে। ২০০৬ সালে প্রথমে উক্ত রাস্তায় সরকারি বরাদ্ধে মাটি ভরাটের কাজ শুরু হয়। প্রর্যায়ক্রমে ২০১৮ ও ২০২১ ইং সালে সরকারি বরাদ্ধে মাটি ভরাটের কাজ সমাপ্ত হয়।

রাস্তাটি বর্তমানে এলজি ইডি  ইনভেন্টরিতে পাকা করণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

২০২১ সালের ১৫ ই জুন রাতের আঁধারে গ্রামের খালিছ মিয়ার বাড়ীর পাশে কে বা কাহারা রাস্তার মাটি কেটে জমিতে ফেলে দেয়। পরদিন গ্রামবাসী রাস্তা পূনরায় ভরাট করেন। এভাবে রাতের আঁধারে পরপর ৩ বার মাটি কেটে ফেলার ঘটনায় গ্রামবাসী অবাক হন।

অভিযোগে আরো উল্লখ করা হয়, একই গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে ইংল্যান্ড প্রবাসী ফখর উদ্দিনের নির্দেশে গত ২১ সেপ্টেম্বর সকাল ৮ টায় গ্রামের সিরাজ মিয়ার ছেলে জুনেল মিয়া ও দিলু মিয়া, পাশ্ববর্তী ছাতক থানার কাংলাজান গ্রামের মৃত রইছ উল্লার ছেলে মধু মিয়া, শিব্বির আহমদ, তফজ্জুল সহ উশৃংখল প্রকৃতির ৪৫/৫০ জনের  একদল ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে রাস্তার মাটি কেটে জমিতে ফেলে দিচ্ছে। এ ঘটনা দেখে পাশ্ববর্তী বাড়ীর বাসিন্দা খালিছ মিয়া, রফু মিয়া, শাহিনুর, আবদাল মিয়া, কালাশাহ ও রফিনা বেগম সহ উপস্থিত অনেকেই এ ঘটনার প্রতিবাদ করে এর কারণ জানতে চাইলে তাদের বাঁধা উপেক্ষা করে ভাড়াটে লোকজন হুমকি দিয়ে বলেন, লন্ডন প্রবাসী ফখর উদ্দিনের নির্দেশে কাজ করছি। যে কোন মুল্যে আমরা রাস্তা  জমিতে মিশিয়ে দেব।

এ খবর গ্রামে মূহুর্তে ছড়িয়ে পড়লে গ্রামবাসী জড়ো হলে দূস্কৃতিকারীরা পালিয়ে যায়।

মাটি কেটে জমিতে ফেলে দেয়ায় সরকারের প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনেকেই জানান।

সরেজমিনে দেখা যায়, উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন এলাকার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাস্তার সন্নিকটে মসজিদের মুসল্লী ও মসজিদে আরবি পড়তে আসা শিশুরা সহ এলাকার শত শত মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করছে। রাস্তা কাটার কারনে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও এলাকাবাসী দূর্ভোগে পড়েছেন। বিশেষকরে এলাকার অসুস্থ রোগীদের উপজেলা সদরে নিয়ে আসতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এদিকে লন্ডন প্রবাসী ফখর উদ্দিনের এ ধরনের অমানবিক কার্যক্রমের জন্য এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে।

গ্রামের  শাহিনুর, খালিছ মিয়া, আবদাল মিয়াসহ অনেকেই বলেন লন্ডন প্রবাসী  ফখর উদ্দিন এলাকায় আধিপত্য বিস্তার কায়েম করতে আমাদেরকে হয়রানির উদ্দেশ্যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। উক্ত রাস্তার মাটি কাটায় গ্রামবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। তার লালিত সন্ত্রাসীদের হুমকিজনিত কারনে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। এ বিষয়ে সুষ্ঠু  ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে  আইনানুগ ব্যাবস্থা নিতে সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম জানান, এলাকাবাসীর  দেয়া অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল হক বলেন, এই রাস্তায় বার বার সরকারি বরাদ্ধে মাটি ভরাটের কাজ হয়েছে। যারা রাস্তার মাটি কেটে জনসাধারণের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এটা খুবই অন্যায়। রাস্তাটি এলাকার একমাত্র চলাচলের মাধ্যম এটা সত্য।

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদে গণ টিকা নিতে সাধারণ মানুষের ভীড়