ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদে গণ টিকা নিতে সাধারণ মানুষের ভীড়

//মোঃ মোস্তাফিজুর রহমান, নিজস্ব প্রতিবেদক //

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম  জন্মদিন উপলক্ষে নীলফামারীর ডোমারে ইউনিয়ন পর্যায়  করোনা প্রতিরোধ গণ টীকা প্রদানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় ৯ নং সোনারায় ইউনিয়ন পরিষদে নিবন্ধনকারীদের   টিকা দেওয়া হয় ।টিকা গ্রহনকারীদের  টিকাদান কেন্দ্রে উপস্থিতি  টিকার মজুদ অপেক্ষায় কয়েকগুণ বেশি হওয়ায় শুরুর প্রায় চার ঘন্টার মধ্যে কেন্দ্রে মজুদকৃত টিকার ডোজ শেষ হয়ে যায়।

সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা অপেক্ষাকৃত শতশত নারী পুরুষের ভীড় জমে যায়। ভীড় সামলাতে হিমসিমে পড়েছিল পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা।

টিকা না পেয়ে শতশত মানুষ কেন্দ্রে থেকে ফেরত যায়। ফেরৎ যাওয়া কয়েকজনের সাথে কথা হলে তারা জানায়, প্রচন্ড রোদ আর শতশত মানুষের ভীড়ে দাড়িয়ে থাকাটা অসম্ভব।  আমরা যতগুলো টিকা নিবন্ধনকারী এসেছি সেই পরিমাণ টিকা কেন্দ্রে মজুদ নেই। তাই আমার অযথা সময় নষ্ট না করে চলে যাচ্ছি‌ ‌।

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যােগে  মিলাদ ও দোয়া

।।মোঃ হোসেন গাজী।।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত মিলাদ ও দোয়ার  অনুষ্ঠানে দলমত নির্বিশেষে  সর্বশ্রেণীর মুসল্লীদের যোগদান ও উপস্থিতি লক্ষ করা যায়।

(২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার আছরের নামাজের পর  চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এমিলাদ ও দোয়া  আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যােগে  মিলাদ ও দোয়া
প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যােগে  মিলাদ ও দোয়া

এসময় উপস্থিত ছিলেন ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি মোঃ  খান জাহান আলী কালু পাটোয়ারী,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর বাশার, তাফাজ্জল হোসেন খান, মুক্তিযোদ্ধা বিষয়ক  সম্পাদক বাচ্চু মিয়া পাটওয়ারী, প্রচার সম্পাদক মোঃ আলী হোসেন হাওলাদার, ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ সিদ্দিকুর রহমান বেপারী, মজিবুর রহমান কবিরাজ, শাহ আলম খান কালু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মোঃ আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান বেপারী, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মিয়া সহ  আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তবিদ হযরত মাওলানা মোঃ অলিউল্লাহ।

 

বরিশালে নানা আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশালে নানা আয়োজনে মধ্যে দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত  করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।

প্রধানন্ত্রীর জম্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুর ৩টায় বরিশাল সিটি কর্পোরেশন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ২নং প্যানেল মেয়র এ্যাড রফিকুল ইসলাম খোকন এর নের্তিত্বে একটি বিশাল মিছিল নিয়ে।  আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত হয়। প্রথমে সিটি মেয়র সেরনিয়াবাত  সাদিক আব্দুল্লাহ পক্ষে থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুছ ও মহানগর আওয়ামীগের সভাপতি একে এম জাহাঙ্গীর সহ নেতা কর্মীরা শুভেচ্ছা জানায়।এই কর্মসূচিতে অংশ নেয়ার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো ইউনুচ বলেন প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব এখন অনন্য অবস্থানে পৌঁছেছে।

বরিশাল দক্ষিণ অঞ্চলের নেতাকর্মীরাও তার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছেন। জন্মদিনের দিনভর কর্মসূচির মধ্যে বিকেলে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা সন্ধ্যায় মিলাদ-মাহফিল জন্মদিনের কেক কেটে কর্মসূচি পালন করে।

 

রাণীশংকৈলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

//মাহাবুব আলম, রাণীশংকৈল, প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে সহকারি কমিশনার (ভূমি)ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি কর্মকর্তা

সঞ্জয় দেবনাথ, ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার, ডাঃ তোফাজ্জল হোসেন।

এ ছাড়াও বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিক্ষক-সাংবাদিক কুশমত আলী, তথ্য কর্মকর্তা মোছাম্মৎ হালিমা,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

মুফতি কাজী ইব্রাহীমকে আটক: ঢাকা মহানগর ডিবি

মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার গভীর রাতে ডিবির একটি বিশেষ দল মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে তাকে আটক করে।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মো. ফারুক হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুফতি কাজী ইব্রাহীমকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে জানা যায়নি। ডিসি ফারুক বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ লক্ষ টিকা দেওয়ার কর্মসূচী

 

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ লক্ষ টিকা দেওয়ার কর্মসূচী

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আজ নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই দিনটি উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে দেশে পালিত হবে এসব কর্মসূচি।

দিনটি উপলক্ষ্যে আওয়ামী লীগ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া কেন্দ্রীয়ভাবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে প্রথম প্রহরে (২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে) খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস চার্চে সকাল ৬টায় তেজগাঁও জকমালা রানীর গির্জা এবং বিকাল ৫টায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সারা দেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ৭৫ লক্ষাধিক টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি একটি ই-পোস্টার প্রকাশ করেছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে উভয়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ই-পোস্টারের শিরোনাম করা হয়েছে- ‘পিতা দিয়েছে স্বাধীন স্বদেশ কন্যা দিয়েছে আলো।’ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বনানীর শেরাটন ঢাকা হোটেলে ‘বাংলাদেশ : উন্নয়নের এক যুগ’ শীর্ষক তিন দিনব্যাপী চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

দিনটি উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে কৃষক লীগ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দিনটি উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ দোয়া মাহফিল, খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রধানমন্ত্রীর জন্মদিনে র‌্যালি, মুক্তিযোদ্ধা সমাবশে, মিলাদ মাহফিল ও কেক কাটা কর্মসূচির আয়োজন করবে।

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

পড়ুন দৈনিক বিশ্ব …

নওয়াপাড়া হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

 

নওয়াপাড়া হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাইওয়ে থানায় অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ ৷ ২৭সেপ্টেম্বর (সোমবার) দুপুরে পুলিশই জনতা জনতাই পুলিশ” মুজিবর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এ শ্লোগানকে সামনে রেখে  নওয়াপাড়া হাইওয়ে থানার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,নওয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক সালাউদ্দিন।

কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশের সভাপতিত্ব করেন, নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মেদ হাশমী, বিশেষ অতিথি হিসাবে ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস

সালাম, সুধীজন, সাংবাদিকসহ বিট পুলিশিং এর বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।

লালমাই মাতাইনকোটে গাঁজা চাষী ও মাদক ব্যবসায়ী কবির আটক

 //স্টাফ রিপোর্টার, মোঃ ইকবাল মোরশেদ//

২৬শে সেপ্টেম্বর রবিবার লালমাই উপজেলা পেরুল উত্তর  ইউনিয়ন মাতাইনকোট গ্রামে পোপন সংবাদের ভিক্তিতে সন্ধায় অনুমানিক ৬ টার দিকে খুব গোপন সুএে খবর পেয়ে লালমাই থানার এস আই জীবন রায় চোধরীর  আবু সালেহের নেত্বীতে  পুলিশ ফোর্সসহ

এক অভিযান চালিয়ে ৩টি রোপনকৃত গাঁজা গাছ সহ এক ব্যাক্তিকে আটক করে  লালমাই থানা পুলিশ রোপনকৃত গাজাঁ গাছ উদ্ধার করে মামলার আলামত হিসাবে জব্দ করেন।

এই মাদক ব্যবসায়ী হলেন মাতাইকোট দক্ষিণ পাড়া গ্রামের নুরুল ইসলাম ছেলে কবির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায় কবির হোসেন নিজে মাদক সেবন করে এবং ব্যবসা করেন।

এ ব্যাপারে লালমাই থানায় একটি মামলা হয়েছে আসামী আদালতে পেরন করা হয়েছে।

 

সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বেগবান করতে প্রশাসনের সকল স্তরে সমন্বয় নিশ্চিত করা হচ্ছে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনমূখী জনপ্রশাসন নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার। সাধারণ মানুষ যাতে স্বস্তির সাথে নাগরিকসেবা পায়, সেজন্য সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। করোনাকালে মানুষের জন্য কাজ করে জনপ্রশাসন তার দক্ষতা প্রমাণ করেছে।

তিনি সোমবার সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বেগবান করতে প্রশাসনের সকল স্তরে সমন্বয় নিশ্চিত করা হচ্ছে। প্রশাসনের গতিশীলতায় সাধারণ মানুষ তিনদিনে জমির পর্চা পাচ্ছে এবং ২১ দিনে জমির মিউটেশন করতে পারছে। প্রশাসনের নিরপেক্ষতায় বির্তকহীন স্থানীয় সরকার নির্বাচন বাস্তবায়ন সম্ভব হয়েছে। ডিসেম্বরের শুরুতে সরকার বিস্তৃতভাবে করোনা টিকা প্রদানের পরিকল্পনা করেছে। তখন প্রতিটি ইউনিয়নে প্রতিদিন এক হাজার পাঁচশত জনকে টিকা দেওয়া হবে।

‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে প্রতিমন্ত্রী খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক ও প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় শ্রীফলতলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

খুলনার রূপসায় যুবলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা

মাস্টার্স পরীক্ষা দেয়া হলনা সালমানের, পিটিয়ে হত্যা করা হলো চোর অপবাদে

ছাতকে ভুয়া ফেসবুক পেইজ খুলে ব্লাকমেইল করার অপকর্ম অব্যহত

সুনামগঞ্জের ছাতকে “ ছাতক প্রতিদিন”সহ  বিভিন্ন নামে-বেনামে ভূয়া ফেসবুক পেইজ খুলে মিথ্যা, বানোয়াট মনগড়া ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে সংবাদ আকারে প্রকাশ ও অন্যায়ভাবে উত্যোক্ত করে ব্লাকমেইল করে আসছে একটি চক্র এ অভিযোগ দীর্ঘদিনের। এ চক্রের হাতে শিক্ষক, শিক্ষিকা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাধারন মানুষ, সাংবাদিকসহ অনেকেই মানহানি ও ব্লাকমেইলের শিকার হচ্ছেন। কিন্ত তাদের বিরুদ্ধে নানা কারনে ভয়ে অনেকেই মুখ খুলতে চাইছেন না।

জানা যায়, ২০১৪ সালের ২৭ এপ্রিল সাংবাদিক পরিবারের ভিকটিম এক শিক্ষিকার নাম দিয়ে তাহার অজ্ঞাতসারে ভূয়া ফেইসবুক একাউন্ট চালু করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশালীন শব্দ বাক্য ব্যবহার এবং আপত্তিকর ছবিসহ মানহানীকর তথ্য প্রকাশ করা হয়। ভিকটিমের অজ্ঞাতসারে তাহার স্থিরচিত্র (ফটো) সংযুক্ত ও জাল কাগজপত্র সৃজন সংগ্রহ ও সরবরাহের মাধ্যমে পর্ণোগ্রাফি উৎপাদন করত ভিকটিমকে অন্যায়ভাবে উত্যোক্ত করে ব্লাকমেইল করার চেষ্টা করেন আব্দুল আলিম। এ ঘটনায় ৫ মে ২০১৪ ইং তারিখে সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ছাতক জোনে ১৪ নং মামলা দায়ের করেন ভূক্তভোগী ঐ শিক্ষিকা। আদালতের নির্দেশে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ (১),(২),(৩),(৪) ও (৫ক) ধারায় ছাতক থানায় মামলাটি এফআইআর হয়।

সাংবাদিক পরিবারের ভিকটিম শিক্ষিকার বিরুদ্ধে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ ফেইসবুকে অপপ্রচার এবং উদ্দেশ্যমূলকভাবে ব্লাকমেইল এর অভিযোগে আব্দুল আলিম সহ ৪ জনের বিরুদ্ধে চার্জসীট নং ১৫১ তাং ২৭/৮/২০১৪ইং (অভিযোগপত্র) দেন ছাতক থানা পুলিশ। অভিযোগপত্রে ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের গদারমহল গ্রামের মৃত. মছব্বির আলীর পুত্র আব্দুল আলিম সহ ৪ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে বলে উল্লেখ করা হয়। ভিকটিম ঐ শিক্ষিকার পরিবার সুত্র জানায়, ঐ চার্জসীট থেকে আরো কয়েকজন আসামীর নাম বাদ দেওয়ায় বাদী পক্ষ নারাজী প্রদান করেন। এর প্রেক্ষিতে পূনরায় তদন্তের আদেশ দেন আদালত। বর্তমানে ছাতক থানার এসআই সামছুল আরেফিন মামলাটি পূনরায় তদন্ত করছেন।

আরো জানা যায়, সম্প্রতি সময়ে অপরণ, ডাকাতি ও কয়েকটি ক্লু-লেছ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয় ছাতক থানা পুলিশ। অভিযোগ উঠেছে, দায়েরী মামলায় পুনরায় চলমান তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করায় জন্য আব্দুল আলিম নানামুখি অপপ্রচারে লিপ্ত রয়েছেন।

উপজেলার খুরমা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দল আলিম ২০১৬ সালে অনুষ্টিত ইউপি নির্বাচনে খুরমা উত্তর ইউনিয়নে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদন্ধিতা করেন। ঐ নির্বাচনে মাত্র ৬০ টি ভোট পেয়ে সমালোচিত হন তিনি। নির্বাচনে পরাজয়ের পর লোকলজ্জায় বেশ কিছু দিন আত্মগোপন করে ছিলেন। এ ছাড়াও আব্দুল আব্দুল আলিম এলাকায় পরচর্চাকারী হিসাবে বেশ পরিচিত। গিবতকারী, দরিদ্রদের নিন্দুক ও একের কথা গুপ্তচর হিসাবে অন্যের কাছে তুলে ধরা (চোগলখুরি) তার কাছে পেশা হিসাবে পরিণত হয়েছে। কোন চাকরি বা ব্যবসা-বানিজ্য ছাড়াই শহরে দাপটের সঙ্গে বসবাস করে আসছেন এমন অভিযোগও উঠেছে। ছেলে-মেয়ের লেখা-পড়াসহ পরিবারের বরণপোষন যোগান উৎস নিয়ে সর্বমহলে চলছে আলোচনা-সমালোচনার ঝর।

আব্দুল আলিমের বিরুদ্ধে অন্তহীন অভিযোগ, সরকারী কর্মকর্তা-কর্মচারিদের জন্যে বরাদ্ধকৃত বাসায় সাধারন মানুষ থাকার নিয়ম না থাকলেও ২০১৪ সালের পর স্থানীয় ভাবে ত্রাশ স্মৃষ্টি করে সরকারী বাসা বরাদ্ধ নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে বহাল তবিয়তে ছিলেন। এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর কতৃপক্ষের নজরে আসে। জানা গেছে, সংশ্লিষ্ট কতৃপক্ষ একাধিক নোটিশ করার পর সরকারী ঐ বাসা ছাড়তে বাধ্যহন আব্দুল আলিম।

সম্প্রতি সময়ে দেশের বাইরে অবস্থান করে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে অনেকেই দেশ বিরুধী ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার করছেন। আবার অনেকেই দেশ বিরুধী ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারে ঘটনমুলক জবাব দিচ্ছেন। অভিযোগ উঠেছে, দেশ বিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে ঘটনমুলক জবাব যারা দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে “ছাতক প্রতিদিন’ নামে ফেসবুক পেইজসহ বিভিন্ন নামে বেনামে ফেইসবুক আইডিতে তাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন আব্দুল আলিম। দেশবিরুধেী চক্রের সাথে আব্দুল আলিমের যোগসাজেস রয়েছে কি না বিষয়টি ক্ষতিয়ে দেখার দাবিও তলছেন অনেকেই।

এ বিষয়ে ভিকটিম শিক্ষিকার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন স্কুলে রয়েছি, পরে কথা বলবো।

এ বিষয়ে ছাতক থানার এসআই সামছুল আরেফিন বলেন, তদন্ত চলছে।

এবিষয়ে ছাতক থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, পুনরায় তদন্তের বিষটি খোঁজ খবর নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পরোক্ষ ভাবে জড়িত থাকতে পারেন বিষয়টি তদন্ত করে দেখা হবে।

//মোঃ আক্তার হোসেন, সুনামগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক সিমা আক্তার