বরিশালে প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক সিমা আক্তার

বরিশাল নগরীর ২০ নং ওয়ার্ড কলেজ এ্যভিনিউ পাঁচ নংগল্লির সিমা আক্তার প্রেমের ফাঁদে ফেলে প্রতারনার মাধ্যমে যুবকদের কাছ থেকে অর্থকড়ি হাতিয়ে নেওয়াই ছিলো সিমা অক্তারের নেশা। এনিয়ে দুই যুবকে প্রেমের ফাঁদে ফেলে অর্থকড়ি হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বরিশালের সিনিয়র নেতাদের সাথে অবৈধ শারীরিক সম্পর্কে কথাও সোনা যাচ্ছে।

ভুক্তভোগী একজন পুরুষের ভাষ্যমতে প্রথমে বিভিন্ন ব্যাক্তিদের সাথে পরিচয় হলে নিজেই ভিবিন্ন ছবি প্রদান ও ভিডিও কলে কথা বলা স্ক্রিনশট রেখে দেয়। পরবর্তীতে সাক্ষাৎ তাদের সাথে  মোটা অংকের টাকা দাবী করে সিমা ও আয়শা । টাকা না দিলে ফেসবুকে এসব আপত্তিকর ছবি ও স্ক্রিনশট সহ ভিবিন্ন হুমকি প্রদান করে। নিয়মিত মাদকসেবী আয়শা ও সিমা গাজায় আসক্ত।

আর তার একটি প্রতারণার গ্যাং রয়েছে যারা প্রতিনিয়ত একই কর্মকাণ্ড ঘটিয়ে থাকে নগরীর ভিবিন্ন জায়গায়। সর্বশেষ যুবকের কাছে পাঁচলাখ টাকা দাবি করে প্রতারক সিমা আক্তার। প্রতারণা করার চেষ্টার একটি ভিডিও ফুটেজে ধরাখায় সিমা আক্তার । নগরীর কাউনিয়া থানা সেকসন রোড নিবাসি রাকিবুল অভিযোগ করে বলেন  দুই মাস আগে তার বন্ধু সিমার দালাল  এর মাধ্যমে সিমার সাথে পরিচয় হয়।

এর পর টাকার বিনিময় রাতকাটায় হোস্টেলে এরপর তাকে বিয়ের প্রস্তাব দেয় সিমা। রাকিব যখন জানতে পারে এর আগে নগরীর বিপ্লব নামে এক যুবকের সাথে প্রেমের প্রতারনা করে তার কাছ থেকে প্রতি মাসে টাকা নেয়  সিমা। তখন রাকিবুল সিমাকে বিয়ে না করার  সিমা রাকিবুলের  কাছে  পাঁচ লাখ টাকা দাবি করে এবং বিভিন্ন সাংবাদিকদের কাছে মিথ্যাতথ্য দিয়ে রাকিবুলকে ফোন দেয়ায়। সিমার স্থায়ী ঠিকানা বরগুনা বর্তমানে বরিশার নগরীর ২০ নং ওয়ার্ড কলেজ এভিনিউ পাঁচ নং গলির সৃতাস্মৃিনী বাড়ির ভাড়াটিয়া তৈয়ব আলির মেয়ে সিমা আক্তার।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

ছাতকে আখলাদ হত্যাকান্ডের ঘটনায় আল-আমিনের আত্মসমর্পন

 

ছাতকে আখলাদ হত্যাকান্ডের ঘটনায় আল-আমিনের আত্মসমর্পন

সুনামগঞ্জের ছাতকে ব্যবসায়ী আখলাকুর রহমান উরফে আখলাদ হত্যাকান্ডের ঘটনায় আল-আমিন (২৬) নামে অপর আসামী আদালতে আত্মসমর্পন করেছে। আজ সোমবার ৩টার দিকে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট আদালত, সুনামগঞ্জ এ হাজির হলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দশ প্রদান করেন। সে উপজেলার মোল্লাহাতা গ্রামের সুন্দর আলির ছেলে।

জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর আখলাকুর রহমান উরফে আখলাদ (৩৫) কে রাতে উপজেলার গোবিন্দগঞ্জ বাজার থেকে  তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে খুন করে পালিয়ে যায়। রাতেই গ্রামের মাঠের ক্ষেতের জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আখলাদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের জাহির আলীর পুত্র এবং গোবিন্দগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী।

এ হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার ভোরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে একই ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত. ফজলু মিয়ার পুত্র আবু সুফিয়ান সোহাগ (২৬)কে সিলেটের বন্দরবাজার এলাকার লাল বাজারস্থ্য দিরাই রেস্ট হাউজ হতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে গ্রেফতারের পর তাহার তথ্য মতে হত্যার ঘটনায় জড়িত অপর আসামী দিঘলী গ্রামের আশরাফুল হকের ছেলে আলিম উদ্দিন(২৮)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। আজ সোমবার অপর আসামী আল-আমিন বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই মহিম উদ্দিন বলেন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট আদালত, সুনামগঞ্জ এ আত্মসমর্পন করেন আল-আমিন। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন আত্মসমর্পন করার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে অপর আসামীদের গ্রেফতারের জন্য থানা পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আল-আমিনের আত্মীয়স্বজনসহ অন্যান্য সবজায়গায় তার খোঁজ নেওয়া হয়েছে। অবশেষে পুলিশের চাপে আল-আমিন আদালতে আত্মসমর্পন করতে বাধ্য হয়।

//মোঃ আক্তার হোসেন, সুনামগঞ্জ //

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে এ বছর ৬৯৮ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে

 

যশোরে এ বছর ৬৯৮ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা আসন্ন।আগামী ৬ অক্টোবর মহালয়ার মাধ্যমে দুর্গোৎসবের প্রাথমিক সূচনা হবে।

সারাদেশের ন্যায় আজ ২৬ সেপ্টেম্বর -২০২১ রোজ রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  যশোর জেলায়ও দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু জানান, এবছর যশোর জেলার যশোর সদরে ১৪৫ টি, ঝিকরগাছায় ৫৫ টি, শার্শায় ২৯ টি, চৌগাছায় ৪৮ টি, কেশবপুরে ৯৮ টি,অভয়নগরে ১২৬ টি ও মনিরামপুরে ১০৩ টিসহ মোট ৬৯৮ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

“ ধর্ম যার যার উৎসব সবার” এই মূলমন্ত্র ধারণ করে ধর্মবর্ণ নির্বিশেষে সকলে মিলে যাতে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিয়ে দুর্গোৎসব সার্ব্বজনীনতা লাভ করতে পারে সেজন্য পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে  চলার দিক নির্দেশনা দেয়া হয়েছে এবং সার্ব্বজনীন উৎসবটি যাতে সার্ব্বজনীনতা লাভ করতে পারে সে জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

এক্ষেত্রে বরাবরের মতো এবারও প্রশাসনসহ আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোর জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা।এই জেলায় কোন উৎসবকে কেন্দ্র করে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না।উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে সব রকম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

পূজা মন্ডপে অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। জেলা ও উপজেলা পর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিং টীম কাজ করবে।

এছাড়াও মন্দিরের স্থানীয় কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবীরা কমিটির গাইড লাইন মেনেই উৎসব পরিচালনা করবে।তিনি আরও বলেন, করোনাকাল আমাদের স্বাভাবিক জীবন যাপনে অনেকটাই পরিবর্তন এনেছে। করোনায় উৎসবে কিছুটা ভাটা পড়লেও, স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি মন্ডপে পূজা অর্চনা করতে হবে।সরকার এবার স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আলাদা কোন নির্দেশনা এখন পর্যন্ত না দিলেও, প্রতিটি মন্ডপে করোনার সকল স্বাস্থ্যবিধি মানতে প্রতিটি মন্ডপ কমিটিকে কাজ করতে হবে।

//নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

আসছে শারদীয়া দুর্গা উৎসব

পুলিশ সার্ভিস কোন চাকুরী নয় ‍এটি একটি সেবা: বিএমপি কমিশনার

যশোরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ

মাদকের ভয়াবহতা থেকে সমাজের আপামর জনগণকে রক্ষা করার লক্ষ্যে সারাদেশে প্রতিদিনই পরিচালিত হচ্ছে মাদকের বিরুদ্ধে  বিশেষ অভিযান।

তারই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর-২০২১ রোজ রবিবার যশোর জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টীম সকাল ১১ঃ৩০ ঘটিকায়  ঝিকরগাছা থানার গদখালী বাজারে  অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ১. হাবিবউল্লাহ (২১), পিতা- সাহেব আলী, গ্রাম- নতুনপাড়া নারায়ণপুর,থানা- শার্শা, জেলা – যশোর ২. সম্রাট(২৫), পিতা- দেলোয়ার হোসেন, গ্রাম- মানকী, থানা- বেনাপোল, জেলা- যশোর ও ৩. শাহীন (৩৩), পিতা- রহমত আলী, গ্রাম- বোয়ালিয়া, থানা- বেনাপোল, জেলা- যশোর, ৪. মোঃ আলী(৫২), পিতা- মৃতআঃহক,গ্রাম-চাঁচড়া,থানা-কোতয়ালি,জেলা-যশোরদের গ্রেফতার করেন।

উল্লেখিত বিষয়ে মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনের আওতায় ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া আজ বিকাল ৪ঃ৪৫ ঘটিকায় যশোর জেলার গোয়েন্দা শাখার আরও একটি টীম  যশোর জেলার কোতোয়ালি মডেল থানা এলাকার পালবাড়ি- চাঁচড়াগামী রাস্তায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী ৫. পারভেজ বিশ্বাস (৩২), পিতা- জালাল বিশ্বাস, গ্রাম- বোলপুর উত্তর পাড়া, থানা- কোতোয়ালি, জেলা- যশোরকে ৬০( ষাট) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

এসংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

রাণীশংকৈলে নাসিরুল নির্যাতন মামলার মূল আসামি গ্রেফতার

মাহাবুব আলম, রাণীশংকৈল, প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ি গ্রামের যুবক নাসিরুলকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন মামলার মূল আসামি করিমুল ইসলাম(৩৫)কে ২৬ সেপ্টেম্বর রবিবার গ্রেফতার

করেছে পুলিশ।  রাণীশংকৈল থানা পুলিশ ঠাকুরগাঁও থানা পুলিশের সহযোগিতায় করিমুলকে বিকেল ৫টায় ঠাকুরগাঁও শহর থেকে গ্রেফতার করে। প্রসঙ্গত, এর আগে গত২৪ সেপ্টেম্বর শুক্রবার আরেক আসামি করিমুলের

স্ত্রী সেলিনা আকতার(৩০)কে গ্রেফতার করে পুলিশ।

ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে নাসিরুল (২১)একই এলাকার করিমুল ইসলামের মেয়ে কেয়ামনি(১৮)কে প্রেম করে বিয়ে করায় গত ২০ সেপ্টেম্বর করিমুল ও তার পরিবারের লোকজন নাসিরুলকে একটি গাছের সঙ্গে বেঁধে অমানবিকভাবে নির্যাতন করে। এ নিয়ে নাসিরুলের বাবা থানায় লিখিত এজাহার দাখিল করেন। গুরুতর অসুস্থ নাসিরুল বর্তমানে রংপুরে চিকিৎসাধীন আছে।

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল করিমুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে রাণীশংকৈল থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ সার্ভিস কোন চাকুরী নয় ‍এটি একটি সেবা: বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, করোনার শুরুতে আমাদের ১০৭ জন পুলিশ সদস্য জীবন ত্যাগ করে শহীদ হয়েছেন। ‍

এছাড়া ‍কয়েক হাজার পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। দেশের উন্নয়নের জন্য যেকোনো ধরণের ত্যাগ স্বীকার করতে পুলিশ বাহিনী প্রস্তুত।

রবিবার ( ২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন শেষে তিনি ‍এসব কথা বলেন।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, বিগত বছর গুলোতে পুলিশ বাহিনীর অর্জন ঈর্ষণীয়। এই অগ্রগতি থেকে পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। যেই দেশের আলো-বাতাসে শিক্ষা নিয়ে বড় হয়েছি সেই দেশের নিরাপত্তার চাহিদা পূরণে নিষ্ঠা, সততা ও ঈমাণের সাথে কাজ করার জন্যেই পুলিশ বাহিনীকে নিয়োজিত করা হয়েছে। পুলিশ সার্ভিস কোন চাকুরী নয় ‍এটি একটি সেবা।

তিনি ‍আরও বলেন, কোন পুলিশ সদস্যের অপেশাদার আচার-আচরণে ‍আমাদের ঐতিহ্যতে ‍আঘাত ‍আসুক আমরা চাই না।

যে সকল সদস্য ‍এমন ‍আচরন করেন তাদের সংশোধন হয়ে সুশৃঙ্খলের পথে থেকে কাজ করতে হবে। নাহলে অতিদ্রুত তাদের চিহ্নিত করে ‍আইন মোতাবেক বাহিনী থেকে বাদ দেয়া হবে। তিনি ‍আশাবাদ ব্যক্ত করে বলেন, একজন গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমাদের নিয়ে যেন পরিবারের সকল সদস্যরা অহংকার করতে পারে সেই লক্ষ্য ও উদ্দেশ্য মাথায় রেখে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে জনগণের পুলিশে রূপান্তরিত হতে হবে।

এ সময় অন্যান্যদের মাঝে ‍উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার মোঃ নজরুল হোসেন, মোঃ জুলফিকার আলী হায়দার, মোঃ মোকতার হোসেন, মোঃ জাকির হোসেন মজুমদার , এস এম তানভীর আরাফাত সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

ভবদহ নিয়ে নতুন এক্সপেরিমেন্টঃ “Elevated Flow”(উত্তোলিত প্রবাহ)

 

ভবদহ নিয়ে নতুন এক্সপেরিমেন্টঃ “Elevated Flow”(উত্তোলিত প্রবাহ)

১৯৫৮ সালে সবুজ বিপ্লব বাস্তবায়নের জন্যে যশোর জেলার অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও যশোর সদর উপজেলা এবং খুলনা জেলাধীন ডুমুরিয়া,ফুলতলা এবং বটিয়াঘাটা উপজেলার ৫৪ টি বিলের  ১ লক্ষ ২৮ হাজার হেক্টর জমিতে লবণাক্ততার হাত থেকে রক্ষা করার জন্যে ও ২৭ টি বিলের পানি নিষ্কাশনের জন্য নেহালপুর ইউনিয়নের পার্শ্ববর্তী টেকা- মুক্তেশ্বরী নদীর ভবদহ নামক স্থানে তৈরি হয় স্লুইসগেট। ফলে নদীগুলোর উৎস মূল পদ্মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সাগর বাহিত পলি উজানের দিকের হরি-টেকা-মুক্তেশ্বরী, আপারভদ্রা-হরিহর-বুড়িভদ্রা নদী  ও এর সাথে সংযুক্ত খালের তলদেশে পড়ে উঁচু হতে থাকে এবং পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার নেহালপুর ও কুলটিয়াসহ এলাকায় ১৯৮২ সালে প্রথম জলাবদ্ধতার  সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং রাস্তাঘাট,স্কুল কলেজসহ সামাজিক, অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে যা আজও বিরাজমান।

ভবদহ নিয়ে নতুন এক্সপেরিমেন্টঃ “Elevated Flow”(উত্তোলিত প্রবাহ)

স্থায়ী জলাবদ্ধতার কারণে ঐ এলাকার বিলগুলোতে  সারাবছরই পানি জমে থাকে এবং ২৭ টি বিল বছরের পর বছর অনাবাদি অবস্থায় পড়ে থাকে।ফলে অত্র জনপদের  কৃষি, শিক্ষা,স্বাস্থ্য ও অর্থনীতিসহ সকল মৌলিক অধিকার ভেঙে চৌচির  হয়ে গেছে। যা সারা বাংলাদেশে ভবদহের দুঃখ হিসাবে পরিচিত লাভ করেছে।

গত কয়েকদিনের বৃষ্টিতে ভবদহ এলাকার ৮০ গ্রামের কয়েক লক্ষাধিক জনগন আবারও স্থায়ীভাবে জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।

ঠিক এরকম একটি মুমূর্ষু সময়ে পানি উন্নয়ন বোর্ড যশোর জেলাধীন ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে উদ্ভাবনী উদ্যোগ ” Elevated Flow” পাইলটিং প্রকল্প নিয়ে  যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স  রুমে একটি সেমিনারের আয়োজন করে।

উক্ত  সেমিনারে সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ রফিকুল হাসান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের চিফ ইনোভেশন অফিসার ( যুগ্ম সচিব)  মোঃ আজাদুর রহমান মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ – পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম তাহমিদুল ইসলাম, যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু।মূল প্রবন্ধ উপস্থাপন করেন  পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহিদুল ইসলাম।

কিন্তু ভবদহ নিয়ে নতুন উদ্ভাবনী “ Elevated  flow”  বা “উত্তোলিত প্রবাহ” কার্যক্রম নিয়ে উপস্থানের শুরুতেই তোপের মুখে পড়ে আয়োজক  পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

কারণ কয়েক দশক ধরে ভবদহ এলাকার সমস্যা সমাধানে দীর্ঘদিন যাবত  নদী ও খাল খনন করা হয়েছে কিন্তু তাতে নদীর নাব্যতা হারিয়ে খালে পরিণত হয়েছে। এরপরে গতবছরে শুরু হয়েছে সেচযন্ত্র দিয়ে পানি সেচে বৃহৎ এলাকার জলাবদ্ধ দূরীকরণের জন্য একটি অবাস্তব, কল্পনাপ্রসূত বালখিল্য প্রকল্প।ফলে বিল থেকে পানি তো অপসারিত হয়নি বরং নতুন করে কৃষি আবাদ সম্ভব হয়নি চারশত হেক্টর জমিতে। আর তাই পানি উন্নয়ন বোর্ডের প্রতি জনগণের আস্থা তালানিতে গিয়ে ঠেকেছে।

উক্ত সেমিনারে বক্তরা বলেন, পানি উন্নয়ন বোর্ড গত ৪০ বছর ধরে ভবদহ এলাকার জনগণকে  গিনিপিগের ন্যায় কেটে ছিড়ে বৈজ্ঞানিকের ন্যায় পরীক্ষা নিরীক্ষাই করছে কিন্তু ফলাফল শূণ্য। তাদের এই তামাশার কারণে ভবদহ এলাকার ২ শত গ্রামের কয়েক লক্ষাধিক লোক জলাবদ্ধতার স্বীকার হয়ে বাস্তুহারা হওয়ার উপক্রম।

বক্তরা পানি উন্নয়ন বোর্ডের এই সকল  কল্পনা প্রসূত হরিলুট মার্কা প্রকল্পের কারণে সরকারি অর্থের অপচয়ের জন্য সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার দাবি জানান এবং আগামী ডিসেম্বর মাসের আগেই বিল কপালিয়ায় টিআরএম ( টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু এবং পানি নিষ্কাশনে আমডাঙ্গা খাল প্রশস্ত ও সংস্কারের সাথে সাথে ক্ষতিগ্রস্থ অঞ্চলের বাসিন্দাদের ক্ষতিপূরণ দাবী করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের চিফ ইনোভেশন অফিসার ( যুগ্ম সচিব)  মোঃ আজাদুর রহমান মল্লিক বলেন, সরকারের ডেল্টা প্লানে টিআরএম বাস্তবায়নের কথা উল্লেখ রয়েছে বিধায় টিআরএম বাতিল হবে না।আমরা জনগণের সাথে পানি উন্নয়ন বোর্ডের দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছি।আগামীতে যে প্রকল্পই নেওয়া হবে সেটি স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে নেওয়া হবে। সময়ই বলে দিবে কথার সাথে বাস্তবতার কতটা মিল আছে।

প্রধানমন্ত্রী বলেন, “নদী বাঁচলে দেশ বাঁচবে”। তাই আর নতুন নতুন উদ্যোগে স্থানীয় জনগণের কোন আস্থা নেই। ফলে পানি উন্নয়ন বোর্ডের নতুন প্রকল্প Elevated Flow অঙ্কুরের বিনষ্ট হওয়ার উপক্রম।আর তাই স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে টিআরএম প্রকল্প বাস্তবায়ন , নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে খনন করে বিশাল এই জনপদের জীবন মান রক্ষা করার কোন বিকল্প নেই।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

নড়াইলের কালিয়ায় এক যুগ পর কমিটি পেল খাশিয়াল ইউনিয়নবাসী !

 

নড়াইলের কালিয়ায় এক যুগ পর কমিটি পেল খাশিয়াল ইউনিয়নবাসী !

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ৬ নং খাশিয়াল ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।  দীর্ঘ  এক যুগ পর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এস এম পলাশ এর নির্দেশে এ কমিটি অনুমোদন দেন নড়াগাতী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খান জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল আলম উজ্জ্বল।

২২ সেপ্টেম্বর (বুধবার) দলীয় প্যাডে সভাপতি খান জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল আলম উজ্জ্বল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন বছরের জন্য সভাপতি পদে সাবেক ছাত্রনেতা এস, এম ফারুক হুসাইন এবং ধনঞ্জয় দাশ মিন্টুকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন পূর্বক আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রত্যয় ব্যাক্ত করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে তারা কাজ করে যাবেন।

নড়াগাতী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, সাংগঠনিক গতিশীলতা আনার লক্ষ্যে প্রথমে খাশিয়াল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও দক্ষ এবং পরিশ্রমী নেতাকর্মীদের দিয়ে কমিটির  অনুমোদন দেওয়া হবে।

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে গাছের সঙ্গে বেঁধে নাসিরুলকে নির্যাতনকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 

ভোলায় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

//নিজস্ব প্রতিনিধি//

মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ করে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে ভোলা জেলা পুলিশের বিশেষ বিশেষ  চৌকস টীম।

তারই ধারাবাহিকতায় ভোলা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  সঙ্গীয় ফোর্সদের নিয়ে ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত১ঃ০৫ ঘটিকায় বোরহানউদ্দিন থানার চরগাজীপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মোস্তফা মাঝির ঘরে অভিযান পরিচালনা করে ১ কেজি ৫ শত গ্রাম গাঁজা ও ৭৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১. মোঃ মোস্তফা মাঝি(৫৩), পিতা- মৃত নজির আহমেদ মাঝি, গ্রাম- চরগাজীপুর, থানা- বোরহান উদ্দিন, জেলা- ভোলা ও ২. মোঃ সোহাগ সওদাগর (৩৫), পিতা- শাহজাহান সওদাগর, গ্রাম- দক্ষিণ কুতুবা, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলাদের গ্রেফতার করেন।

 

উল্লেখিত বিষয়ে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিবর্তন আবৃত্তি আর্ট স্কুলের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

//নিজস্ব প্রতিনিধি//

শিক্ষা,সাংস্কৃতির প্রাণকেন্দ্র যশোর জেলার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোর। বিবর্তন যশোরের আবৃত্তি -আর্ট স্কুলের ৩৫ জন শিক্ষার্থী ধ্রুব পরিষদের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হয়েছে।

এরমধ্যে ৩১ জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়।আর সারা বাংলাদেশের মধ্যে মেধা তালিকায় স্থান পেয়েছে ৮ জন।এরমধ্যে ১ ম বর্ষে প্রথম ও দ্বিতীয় স্থান, ৩য় বর্ষে ১ম,২য় ও ৩য়,৪র্থ বর্ষে ১ম এবং ৫ম বর্ষে ১ম ও তৃতীয় স্থান অর্জন করেছে বিবর্তন যশোরের আবৃত্তি আর্ট স্কুলের শিক্ষার্থীরা।

আজ শুক্রবার বিকালে বিবর্তন যশোর আবৃত্তি -আর্ট স্কুলের উল্লেখিত  শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

নাট্যসংগঠন বিবর্তন যশোর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাড. একেএম মঞ্জুরুল হক।বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন -অর-রশিদ, উপদেষ্টা ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, উপদেষ্টা ও নারীনেত্রী অর্চনা বিশ্বাস ও সমাজসেবক অ্যাড.আজিজুর রহমান সাবু।

স্বাগত বক্তব্য রাখেন বিবর্তন যশোরের সহ-সভাপতি ও আবৃত্তি -আর্ট স্কুলের পরিচালক এইচ আর তুহিন।