খুলনায় ইজিবাইক ও পিকআপের সংঘর্ষে  নিহত-২, আশঙ্কাজনক  ১

 

খুলনায় ইজিবাইক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে  হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা পাওয়ার ষ্টেশনের সামনে। এতে করে সিয়াম (৪০) ও জিল্লুর রহমান নামে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ জানান, শুক্রবার  বিকেল ৪ টার দিকে কৈয়া বাজার থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিল। বিপরীত দিক থেকে অনলাইন ভিত্তিক ডেলিভারী প্রতিষ্ঠান দারাজের একটি গাড়ি কৈয়া বাজারের দিকে যাচ্ছিল। হোগলাডাঙ্গা পাওয়ার ষ্টেশনের কাছে পৌঁছালে গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইক যাত্রী সিয়াম ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর ইজিবাইক চালক জিল্লুর রহমানের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আরও দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে অজ্ঞাত এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

// শরীফ আহম্মেদ মোল্লা, খুলনা //

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় জুম কনফারেন্সে এমপি সালাম মূর্শেদীঃ আয়নাল গাজী  দক্ষ ও পরিশ্রমী নেতা ছিলেন

বরিশাল বাজার রোড চারতলা ভবনের অগ্নিকাণ্ড লাখ টাকার ক্ষয়ক্ষতি

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

বরিশাল নগরীর বাণিজ্যিক এলাকা বাজার রোডের একটি চারতলা ভবনের ছাদে নির্মিত টিনের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী।

তিনি জানান, বাজার রোডের অশোক কুমার সাহার মালিকানাধীন চার তলা ভবনের ওপরে নির্মিত টিনের ঘরের বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুন লাগে।

খবর পাওয়ার পর তাদের তিনটি দল আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সিনিয়র স্টেশন অফিসার।

রূপসায় জুম কনফারেন্সে এমপি সালাম মূর্শেদীঃ আয়নাল গাজী  দক্ষ ও পরিশ্রমী নেতা ছিলেন

 

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, আওয়ামীলীগের দুর্দিনের নেতা ছিলেন আয়নাল গাজী।

একজন পরিশ্রমী  নেতাও  ছিলেন।  দলের জন‍্য জেল জুলুম ও অত‍্যাচারের স্বীকার হয়েছেন। শত অত‍্যাচার সহ্য করেও  দলকে তিনি  ভালবেসেছেন।

তিনি আরও বলেন,  আয়নাল গাজী  চলে গেলেও  রেখে গেছেন  অনেক  স্মৃতি। সকল নেতাকর্মীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনে জানান তিনি।

৩ সেপ্টেম্বর  শুক্রবার  বিকালে রূপসা উপজেলার  নৈহাটি ইউনিয়নের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আয়নাল গাজীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জুম কনফারেন্সের মাধ্যমে এ কথা বলেন। উক্ত অনুষ্ঠান গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়  মাঠে অনুষ্ঠিত হয় ।

খুলনা ডক ইর্য়াড শ্রমীক ইউনিয়ন আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দীন বাদশা, বিশিষ্ট ক্রীড়াবিদ মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম, জেলা আওয়ামীলীগের সদস‍্য অধ‍্যক্ষ  ফ ম আ: সালাম, ইউপি চেয়ারম‍্যান কামাল হোসেন বুলবুল।

খুলনা ডকইর্য়াড শ্রমীক ইউনিয়নের  সভাপতি আমীর আলী শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ:রাজ্জাক হাওলাদার এর পরিচালনায় বক্তৃতা করেন জেলা শ্রমীক নেতা আলম হাওলাদার,  উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান তানভীর, সালাম মূশের্দী সেবা সংঘের টিম ডিলার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, আবদুল্লাহ আল মামুন,  ইউপি সদস‍্য আ:সালাম,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিক শেখ, নাজির হোসেন, উপজেলা যুবলীগ নেতা  সাইদুর রহমান, শেখ সাগর, শ্রমীক নেতা টুলু ফকির, হায়দার আলী খান, নুর ইসলাম, লুৎফর রহমান, মিন্টন হাওলাদার, শুকুর সরদার,  অহিদুল ইসলাম,জামাল হাওলাদার, মোরাদ শেখ, আ: রহিম শেখ প্রমূখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

মুক্তিযুদ্ধকালে দাদা ভাইয়ের লেখা সেই হিসাবের খাতা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

যশোরে আজ নতুন করে করোনায় মৃত্যু হলো ৪ জনের

 

মুক্তিযুদ্ধকালে দাদা ভাইয়ের লেখা সেই হিসাবের খাতা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

//অনলাইন নিউজ//

মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ছিলেন আওয়ামী লীগ নেতা ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই)। যুদ্ধের সময় ভারতের ‘অন্তিনগর’ ও ‘মেলাঘর’ ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের থাকা-খাওয়ার খরচ নিজ হাতে লিখে রাখতেন তিনি। দাদা ভাইয়ের নিজহাতে লেখা ঐতিহাসিক  সেই হিসাবের খাতাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার সংসদের অধিবেশন শেষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে খাতাটি তুলে দেন মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী দাদভাইয়ের বড় ছেলে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। এ সময় দাদাভাইয়ের  ছোট ছেলে সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী উপস্থিত ছিলেন।

চিফ  হুইপ নূর-ই-আলম চৌধুরী এ বিষয়ে গতকাল সাংবাদিকদের বলেন, যুদ্ধের সময় আব্বা নিজ হাতে অন্তিনগর ও মেলাঘর ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়ার খরচসহ বিভিন্ন হিসাব লিখে রাখতেন। ওই খাতা আমার আব্বার হেফাজতে ছিল। দীর্ঘদিন পর সেই খাতাটি খুঁজে পাওয়া যায়।

পড়ুন দৈনিক বিশ্ব …

Dainik Biswa News

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড

যশোরে আজ নতুন করে করোনায় মৃত্যু হলো ৪ জনের

 

অবিরাম লকডাউনের ফলে বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণের চেইন ভেঙে গিয়েছে বিধায়  দ্বিতীয় ঢেউয়ের আঘাত ক্ষীণ থেকে ক্ষীণতর  হয়ে আসছে।ফলে সারাদেশে  করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও সনাক্ত উভয়ই কমতে শুরু করেছে।যার প্রভাব সীমান্তবর্তী যশোর জেলাতেও পরিলক্ষিত হয়েছে এবং গত ৪ দিন করোনার সংক্রমণ ছিল ১০ শতাংশের নিচেয় এবং  করোনায় মৃত্যু ছিল না বললেই চলে।

তবে বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে গত কয়েকদিন যাবত মৃত্যুর মিছিলে কোন ব্যক্তি যুক্ত না হলেও আজ পুনরায় করোনায় আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু ঘটেছে যশোর জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে।

আজ ৩ সেপ্টেম্বর  -২০২১ রোজ শুক্রবার  যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায়  মৃত্যু বরণ করেছেন  ৪ জন। এযাবৎ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৪৬৫জন।

গত ২৪ ঘন্টায় জেলায় ২৫২ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে ২৯জনের শরীরে। সনাক্তের হার ১১.৫০শতাংশ যা গত ৪ দিনের   চেয়ে ১ শতাংশের কিছুটা  বেশি ।

সনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে যশোর সদর উপজেলায় করোনা পজেটিভ ২৪জন,অভয়নগরে ১জন, কেশবপুরে ১জন,ঝিকরগাছায় ৪ জন।চৌগাছা,মনিরামপুর , বাঘারপাড়া ও শার্শায় আজ কোন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়নি।

যশোর জেলায় আজ পর্যন্ত করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে ২১ হাজার ২০৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৮৭৫ জন।

// নিজস্ব প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড

১২ সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলবে, নভেম্বর থেকে এসএসসি এইচএসসি পরীক্ষা

১২ সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলবে, নভেম্বর থেকে এসএসসি এইচএসসি পরীক্ষা

 

করোনার কবল থেকে মুক্ত হতে যাচ্ছি আমরা, আর আস্তে আস্তে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিতে চলেছি।  ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হতে পারে। এছাড়া আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

তবে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

চলমান এই ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। সে অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি অব্যাহত থাকবে।

সম্প্রতি সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেন। এর পর থেকেই জোরেশোরে প্রস্তুতি নিতে শুরু করেন সংশ্লিষ্টরা।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

লালমোহনে ১৩ কেজি ৩৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার ০৩

 

লালমোহনে ১৩ কেজি ৩৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার ০৩

//নিজস্ব প্রতিনিধি//

“একটি গ্রাম হতে একটি দেশ, মাদকমুক্ত হবে সমগ্র বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে সারাদেশে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান।

তারই ধারাবাহিকতায় আজ ৩ সেপ্টেম্বর -২০২১ রোজ শুক্রবার  ভোরে ভোলা জেলার লালমোহন থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় টীম নিয়ে  গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লালমোহন থানার মঙ্গল সিকদার লঞ্চঘাটের বেড়িবাঁধ সংলগ্ন মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ১৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১. রিপন(২৫), পিতা- কাঞ্চন ২. ইলিয়াস (৩০), পিতা- আজিজুল ও ৩. আলাউদ্দিন, পিতা- ছিদ্দিক সকলেই গ্রাম- রহিমপুর, থানা- লালমোহন, জেলা- ভোলাদের গ্রেফতার করেন।

উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লালমোহন থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।

রাণীশংকৈলে অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান

মাহাবুব আলম,রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চাঁদনী মার্কেটে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ  অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির রাণীশংকৈল ও হরিপুর উপজেলার উপদেষ্টা মন্ডলির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপদেষ্টা মন্ডলীর সদস্য উপজেলা আ”লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এ এস রবিউল ইসলাম সবুজ, আ’ লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব,হরিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান”র প্রতিনিধি জেলা কমিটি কৃষক লীগের  কৃষি পণ্য বিষয়ক সম্পাদক আনিসুরজ্জামান শান্ত, প্রোপ্রাইটর আশা স্টীল এনামুল হক, অটোমোবাইল ওয়ার্কসপ সমিতির সভাপতি শ্রী অমল সরকার, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, প্রেসক্লাব প্রতিষ্টাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ সমিতির অন্য নেতা কর্মী,  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ’ লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বিপ্লব।

বক্তারা তাদের বক্তব্যে  সংগঠনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সকলের সহযোগিতা  কামনা করেন।

খুলনা জেনারেল হাসপাতালে আর থাকছে না করোনা ইউনিট

খুলনা ব্যুরো: 

খুলনা জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা  বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানলে করোনা নিয়ন্ত্রণে থাকবে। নগরীর দোকান, মার্কেট ও যানবাহনে মাস্ক পরিধান নিশ্চিতে জনসচেতনতামূলক মাইকিং করা হবে। করোনা আক্রান্ত রোগী কমে যাওয়ায় খুলনা জেনারেল হাসপাতাল আর করোনা ডেডিকেটেড হাসপাতাল থাকছে না। এখানে আগের মতোই অন্যান্য সাধারণ রোগীর চিকিৎসাসেবা চালু করা হবে। সভায় জানানো হয়, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতে খুলনায় মোবাইলকোর্টের সংখ্যা বৃদ্ধি করা হবে।

করোনা চিকিৎসায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দুইশত শয্যার করোনা ইউনিট ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট চালু থাকবে।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন দৈনিক বিশ্ব …

Dainik Biswa News

খুলনায় আল আকসা মার্কেটে আগুন, প্রায় কোটি টাকার ক্ষতি

অবশেষে বরিশাল সদর নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার মামলার সকল আসামির জামিন

 

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত দুই মামলায় গ্রেফতারকৃত আওয়ামীলীগের অবশিষ্ট ১২ জন নেতাকর্মীকে আজ জামিন দিয়েছে বরিশাল আদালত। আজ২সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় শুনানি শেষে বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ্ আসামি পক্ষের আবেদনের পেক্ষিতেএই জামিন মঞ্জুর করেন।

আদালতআসামিপক্ষের আইনজীবী তালুকদার মোঃ ইউনুস এবংজেলাআইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসুদবাবলুর জিম্মায়পুলিশ প্রতিবেদন দাখিলকরা পর্যন্ত১০ হাজার টাকা মুচলেকায় আদালত এ জামিন মঞ্জুর করেন। এর ফলে গ্রেফতারকৃত অবশিষ্ট ১২ নেতকর্মীদের কারামুক্তিতেআর বাধা নেই বলেও জানিয়েছেন এ্যাড. তালুকদার মো. ইউনুস।

মামলার জামিনপ্রাপ্তরা হলেন- বিসিসির ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইয়েদ আহম্মেদ মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো.অলিউল্লাহ্,মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, মো. রফিকুল ইসলাম রাকিব, মো. শুভ হাওলাদার,শুভ সাহা,হারুন-অর-রশিদ ও মোঃ মিরাজ গাজী,সাহিনুর ইসলাম শাহিনওশাহরিয়া বাবু।

গত ২৫ আগস্ট বুধবার এই একই মামলায় আওয়ামীলীগের ৯ নেতাকর্মীকে জামিন দিয়েছিল আদালত। এনিয়ে ইউএন ও এবং পুলিশের করা২টি মামলায় জামিন পেলেন আওয়ামীলীগের ২১নেতাকর্মী সকলে।

আজকে২সেপ্টম্বর আদালতের দেওয়া১২আসামির জামিনের বিষয় আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস বলেন গত ২৯ আগস্ট দুই মামলায় ১২ আসামির জামিন আবেদন করা হলে আদালত শুনানির ২ সেপ্টেম্বর দিনধার্য করেন।আদালত আজ শুনানি শেষে ওই১২আসামির জামিন মঞ্জুর করেন।

গত১৮ আগস্ট বরিশালে জাতীয় শোক দিবসের ব্যানার অপসরণকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বাকবিতন্ডায় সংঘর্ষ ছড়িয়েপরে। এতে বেশ কয়েকজন আহত হন।এই ঘটনায় বরিশাল আদালতে পুলিশওইউএনওবাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুটি মামলায় সিটি মেয়রকে প্রধান করে মোট ৬০২ জনকে আসামি করা হয়েছিল।

উল্লেখ্য গত ২২ আগস্ট বিভাগীয় কমিশনারের বাসভবনে সমঝোতার মাধ্যমে উক্ত সমস্যার সমাধান করা হয়। এতে বরিশাল নগরবাসীর মধ্যে পুনরায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রিয়েল হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন