বরিশালে কনস্টেবলের হাতে কিশোর বলৎকার, উভয়ই আটক: তদন্তে পুলিশ

 

বরিশাল নগরীর ৯ নং ওয়ার্ড চকবাজার ফলপট্রি এলাকায় ১৫ বছরের এক কিশোরসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার কনস্টেবল সাগর হোসেনকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর ফলপট্টি এলাকার লুবাবা সু দোকান থেকে তাকে আটক করা হয়। স্থানীয়দের দাবি কনস্টেবল ওই কিশোরকে অসামাজিক সর্ম্পকে লিপ্ত হতে এখানে এনেছিলেন। যদিও পুলিশ বলছে মাদকসেবীদের ফাঁদে পড়েছেন কনস্টেবল সাগর হোসেন। তবে থানায় অবহিত না করে এবং পুলিশের পোশাক ছাড়া কেন তিনি সেখানে গিয়েছিলেন তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, সেখানে কিছু মাদকসেবী মাদক সেবন করছিল- ওই কিশোরের মাধ্যমে এমন তথ্য পেয়ে সেখানে যান কনস্টেবল সাগর হোসেন। এ সময়ে তার ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ তথ্যদাতা কিশোর এবং কনস্টেবল সাগরকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।

কনস্টেবল সাগর হোসেন বলেন, আমি কিশোরের মাধ্যমে জানতে পারি রুপা শপিং কমপ্লেক্সের ৫ তলা ভবনের তিনতলায় কিছু লোক মাদক সেবন করছে। তথ্য যাচাই করতে সেখানে যাই। নিচতলা থেকে তিন তলায় ওঠার সঙ্গে সঙ্গেই মাদকসেবীরা আমাকে বাধা দেন। তখন তারা আমার সঙ্গে থাকা কিশোরকে নিয়ে গিয়ে মারধর করে শিখিয়ে দেয় আমার বিরুদ্ধে বলার জন্য। তারা কিশোরকে বলতে শিখিয়ে দেয় ‘অসামাজিক সর্ম্পক’ স্থাপনের জন্য আমি ওকে নিয়ে গেছি- এই কথা যেন বলে। পরে আমাকে অনেক মারধর করে।  এলাকাবাসী আমার ভিডিও ধারণ করে।

ওই কিশোর বলে, ওখানে কিছু লোক গাঁজা খায় এই তথ্য জানতে পেরে  (পুলিশ কনস্টেবল)কে  জানাই। তিনি আমাকেসহ সেখানে যান। গেলে মাদকসেবীরা আমাদের মারধর করেন। আমাকে শিখিয়ে দেন, যেন আমি তার (কনস্টেবল সাগর) বিরুদ্ধে বাজে কথা বলি। আমি চাই আমাদের যারা মারধর করেছেন তাদের বিচার চাই।

ওই কিশোর জানায়, সে ঢাকা-বরিশাল রুটের সুন্দরবন লঞ্চে চাকরি করে। সাতদিন আগে বরিশাল নদী বন্দর এলাকায় পরিচয় হয় পুলিশ কনস্টেবল সাগর হোসেনের সঙ্গে। কনস্টেবল সাগর হোসেন ও তার বাড়ি যশোরে হওয়ায় সে তাকে মামা বলে ডাকে।

রুপা শপিং কমপ্লেক্স ভবনের মালিক সোলায়মান বলেন, আমার ভবনের ছাদে অনুমতি ছাড়া একটি বাচ্চা নিয়ে তিনি ছাদে উঠে গেছেন। আমি সেখানে গিয়ে জানতে চাই ভাই কি জন্য এসেছেন। তিনি বলেন, আমি পুলিশ। তখন তাকে বলি যদি পুলিশ হন তাহলে কোনো আইডি কার্ড আছে। তিনি আইডি কার্ড দেখাতে পারেননি। তিনি অবশ্যই খারাপ কোনো কাজ করার জন্য ওই কিশোরকে নিয়ে আমার মার্কেটের ছাদে এসেছিলেন।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না পুলিশ কনস্টেবল। ওই কিশোর বলছে, তাকে পুলিশ সদস্য রুপা শপিং কমপ্লেক্সের ছাদে নিয়ে এসেছে। তবে কী কারণে নিয়ে এসেছে তা জানে না।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসি টিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হবে। এরপরই মূলত আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

//নিজস্ব প্রতিবেদক, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান গ্রাহকের টাকা মেরে যুক্তরাষ্ট্রে গড়েছেন বিশাল সাম্রাজ্য

 

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান গ্রাহকের টাকা মেরে যুক্তরাষ্ট্রে গড়েছেন বিশাল সাম্রাজ্য

গ্রাহকের টাকা মেরে যুক্তরাষ্ট্রে বিশাল সাম্রাজ্য গড়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। নিজের ও স্ত্রীর নামে প্রাসাদসম বাড়ি ও তিনটি ব্যবসা খুলেছেন। কিন্তু বিমার টাকা না পেয়ে প্রতিষ্ঠানটির কয়েক হাজার গ্রাহক নিয়ন্ত্রক সংস্থার দ্বারে দ্বারে ঘুরছে।

এসব জালিয়াতির কারণে বুধবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়োগ দেওয়া হয়েছে ১০ জন স্বতন্ত্র পরিচালক। নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড. মো. রহমত উল্লাহ।

এই পর্ষদ একটি নিরীক্ষা কমিটি করে প্রতিষ্ঠানটির দুর্নীতির সব তথ্য-উপাত্ত উদ্ঘাটন করবে। পাশাপাশি কোম্পানির সম্পদ উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করবে। বুধবার বিএসইসি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্ষদ ভেঙে দেওয়ার আগে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নেওয়া হয়েছে। দুর্নীতির বিষয়টি নিয়ে কথা বলতে ফারইস্টের চেয়ারম্যান নজরুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে বুধবার সন্ধ্যায় একাধিকবার কল করা হয়। কিন্তু রিং হলেও প্রতিবারেই অপর প্রান্ত থেকে সংযোগ কেটে দেওয়া হয়। পরে জানা যায়, তিনি দেশে নেই। তিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।

বিএসইসির বুধবারের প্রজ্ঞাপনে বলা হয়, কোম্পানির নতুন পরিচালনা পর্ষদ আগামী ৬ মাসের মধ্যে শীর্ষ ব্যবস্থাপনাও পুনর্গঠন করবে। নগদ অর্থ-সম্পদ ফিরিয়ে আনবে। পাশাপাশি গত ১০ বছরে যারা আর্থিক অপরাধ এবং মানি লন্ডারিং করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

নতুন পর্ষদের অন্য সদস্যরা হলেন চার্টার্ড অ্যাকাউন্টটেন্ট ড. মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মো. মোফাজ্জল হোসেন, কর্নেল (অব.) গাজী মো. খালিদ হোসেন, চার্টার্ড অ্যাকাউন্টটেন্ট স্নেহাশীষ বড়ূয়া, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, জি সেভেন সিকিউরিটিজের চেয়ারম্যান সুজাদুর রহমান, জনতা ব্যাংকের সাবেক ডিএমডি জিকরুল হক এবং নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী।

বিএসইসি এবং সরকারের আরও একটি প্রতিষ্ঠানের তদন্ত এবং যুগান্তরের অনুসন্ধানে জানা যায়, কোম্পানির টাকা আত্মসাৎ করে যুক্তরাষ্ট্রে হাজার কোটি টাকা পাচার করেছেন মো. নজরুল ইসলাম। এই টাকায় ফ্লোরিয়ায় নিজেদের নামে প্রাসাদসম বাড়ি এবং নিজের ও স্ত্রীর নামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন।

যুক্তরাষ্ট্রের ৩৩৪৪৯ ফ্লোরিডার ১১৫২২ ম্যানাটি বে লনে ওয়েলিংটনে ডুপ্লেক্স বাড়ি কিনেছেন। যার নম্বর এক্সেসর পার্সেল বা ট্যাক্স নির্ধারণকারী নম্বর ৭৩-৪১-৪৪-২৬-০৫-০০০-০৮৪০। ছয় বেড রুম, সম্পূর্ণ ইক্যুইপ জিম, সুইমিংপুল এবং তিনটি গাড়ি রাখার গ্যারেজসহ পুরো বাড়ির আয়তন ১০ হাজার ৫২০ স্কয়ার ফুট।

বাড়িটির মূল্য ৭ লাখ ৫৪ হাজার ৩২৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৫৬ লাখ টাকা। ২০১৪ সালে ১১ ফেব্রুয়ারি নজরুলের নিজের নামে কোনো ধরনের মর্টগেজ ছাড়া নগদ অর্থে বাড়িটি কেনা হয়েছে। সর্বশেষ ২০১৯ সালে ট্যাক্স পরিশোধ করা হয়েছে ১৩ হাজার ৫০ ডলার।

নিজের ও স্ত্রীর নামে ফ্লোরিডায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। এর মধ্যে একটি রাইয়ান বিডি ইন করপোরেশন। ঠিকানা : ৩৩৪৪৯ ফ্লোরিডার ১১৫২২ ম্যানাটি বে লন, ওয়েলিংটন। ডিইউএনএস (ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য যাচাইকারী কোড) নম্বর ১২২৫৬৪০৮২। ফাইলিং নম্বর পি১৮০০০০৭৯৬৬১। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর এটি ফাইল করা হয়। এই প্রতিষ্ঠানের মালিক (প্রেসিডেন্ট) নজরুল ইসলাম নিজেই।

ভাইস প্রেসিডেন্ট তার স্ত্রী তাসলিমা ইসলাম। প্রাইম ফিন্যান্স ইনভেস্টমেন্ট এলএলসি এবং রুমাইসা এন্টারপ্রাইজ এলএলসি নামে আরও দুটি প্রতিষ্ঠান খোলেন। কোম্পানির ঠিকানা: ২৩১৪ এসডব্লিউ ১৩ এসটি, বয়নটন বিচ, ৩৩৪২৬ ফ্লোরিডা। ইমেইল নম্বর ব্যবহার করা হয়েছে avesta.usa@gmail.com। ডিইউএনএস নম্বর ৩৬১৬৬৪৩৭৮, নিবন্ধন অনুসারে কোম্পানির ধরন ডমেস্টিক লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। ফাইলিং নম্বর এল১৩০০০১৩২৩৪৩। ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর কোম্পানি দুটি ফাইল করা হয়।

এর মালিকানায় রয়েছেন ফারইস্টের চেয়ারম্যান নজরুল ইসলাম, স্ত্রী তাসলিমা ইসলাম, মোহাম্মদ এম মিয়া এবং ফারহানা মিয়া। এসব কোনো তথ্যই নজরুল ইসলাম ও তার স্ত্রীর বাংলাদেশের আয়কর ফাইলে উল্লেখ করা হয়নি।

জানা যায়, গ্রাহকদের দাবি পরিশোধ না করাসহ নানা আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে চলতি বছরের জুন মাসে কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। কোম্পানিটির একজন উদ্যোক্তা পরিচালকসহ বেশ কয়েকজনের অভিযোগের পর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ২১ ধারা ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ১৭ক ধারা অনুযায়ী এ তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি বেশকিছু অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা চিহ্নিত করেছে। এর আগে প্রাথমিকভাবেই ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান ও এক পরিচালককে আর্থিক সুবিধা দিতে গিয়ে কোম্পানিটির স্থায়ী আমানত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কোম্পানির তিন বছরের আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নেয় বিএসইসি। ওই নিরীক্ষা অনুসারে ২০১৬ সালে বিভিন্ন ব্যাংকে কোম্পানির স্থায়ী আমানত ছিল ১ হাজার ৪৩১ কোটি টাকা। আর ২০১৮ সালে তা ৪১৩ কোটি টাকায় নেমে আসে।

২০১৭ সালে কোম্পানির বিনিয়োগ ছিল ২৭৫ কোটি টাকা। ২০১৮ সালে তা কমে ২৫১ কোটি টাকায় নেমে আসে। ২০১৯ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়কালে, কোম্পানির মোট জীবনবিমা পলিসির ৩ হাজার ২৬৯ কোটি টাকা থেকে ৬৩ কোটি টাকা কমেছে। আর আর্থিক সক্ষমতা কমে যাওয়ায় গ্রাহকদের দাবি যথাযথভাবে পূরণ করতে পারছে না কোম্পানিটি।

এতে কোম্পানিটির গ্রাহক হারানোর পাশাপাশি জীবনবিমা পলিসিও কমেছে। একই সঙ্গে ফারইস্ট লাইফের বিনিয়োগের পরিমাণও কমেছে। পর্ষদ ভেঙে দেওয়ার আগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন মো. নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. ইফফাত জাহান।

পরিচালক ছিলেন মো. হেলাল মিয়া, ড. মো. মোকাদ্দেস হোসেন, আয়েশা হুসনে জাহান, নাজনীন হোসেন, ড. মো. মনোয়ার হোসেন, রাবেয়া বেগম, মুসলিমা শিরিন, মোহাম্মদ সোহেল আরিফ ও আবদুল আউয়াল। এছাড়াও স্বতন্ত্র পরিচালক হিসাবে রয়েছেন এবিএম হোসাইন আহমেদ, মো. নজরুল ইসলাম মোল্লা এবং মো. আকতার হোসেন সান্নামাত।  সূত্র: যুগান্তর

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রায় দুই কোটি ছত্রিশ লক্ষ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা বিজিবি

 

প্রায় দুই কোটি ছত্রিশ লক্ষ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা বিজিবি

 

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ চোরাচালান ও স্বর্ণ চোরাচালানের ট্রানজিট হিসাবে ব্যবহৃত হয়। ঠিক একইভাবে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বিভিন্ন রুটকেও মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালানের ট্রানজিট হিসাবে ব্যবহৃত করে চোরাকারবারিরা। ফলে বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরীদের থাকতে সদা জাগ্রত এবং বিভিন্ন সময় পরিচালনা করতে হয় বিশেষ অভিযান।

তারই ধারাবাহিকতায় আজ ১ সেপ্টেম্বর -২০২১ রোজ বুধবার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ঠাকুর পুকুর সীমান্তের মেইন পিলারের ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে স্বর্ণ চোরাচালান হচ্ছে এই মর্মে খবর পেয়ে অভিযান পরিচালনা করেন বিজিবি এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন।টহল বিজিবি এর  উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী লোকটি তার বাইসাইকেল ও কোমরে বাঁধা কাপড়ের ব্যাগ ফেলে চলে যায় এবং টহল বিজিবি সদস্যরা কাপড়ের ব্যাগটি জব্দ করেন এবং ব্যাগটি খুলে ৩ কেজি ৭৪০ গ্রাম( ৩২০.৬৪ ভরি) এবং  বাইসাইকেল উদ্ধার  করতে সক্ষম হন। যার আনুমানিক মূল্য ২,৩৫,৬৬,৫৮৯/- (দুই কোটি পয়ত্রিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত ঊননব্বই) টাকা।

উদ্ধারকৃত স্বর্ণ দর্শনা থানায় হস্তান্তর করে  পলাতক আসামী হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমান (ফিজুর) (২৮), পিতা-মৃত্যু লুৎফর বিশ্বাস, গ্রাম-ঠাকুরপুর হঠাৎপাড়া, পোঃ পিরপুরকুল্লাহ, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা এর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

//ঠাকুরগাঁও প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহীদ শেখ আবু নাসের’র জন্মদিনে আলোচনা সভা ও দোয়া

 

“মাগুরা জেলার পরিবেশ বিপর্যয় রোধে করনীয়”- আয়োজক- সবুজ আন্দোলন

 

মাগুরা জেলা সবুজ আন্দোলন কর্তৃক “মাগুরা জেলার পরিবেশ বিপর্যয় রোধে করনীয়” শীর্ষক আলোচনা সভা, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।  “সবুজ আন্দোলন বাংলাদেশ” এর  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা শাখার আয়োজনে এসব কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০.৩০ ঘটিকায় মাগুরার পারনান্দুয়ালী বাস টার্মিনালের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  এসময় সাধারণ জনগনের মধ্যে ১০০ টি ফলজ,বনজ ও ভেষজ উদ্ভিদ বিনামূল্যে বিতরণ করা হয়।

সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার সদস্য সচিব (প্রস্তাবিত) এইচ এন কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার ওসি (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম।"মাগুরা জেলার পরিবেশ বিপর্যয় রোধে করনীয়"- আয়োজক- সবুজ আন্দোলন

সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক (প্রস্তাবিত) মোঃ ইউনুস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জাহিদুল ইসলাম জাহিদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাকিব হাসান তুহিন।

"মাগুরা জেলার পরিবেশ বিপর্যয় রোধে করনীয়"- আয়োজক- সবুজ আন্দোলন

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক (প্রস্তাবিত) মোঃ সিরাজুল ইসলাম টোকন, সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক (প্রস্তাবিত) খন্দকার নজরুল ইসলাম মিলন, সবুজ আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক (প্রস্তাবিত) মোঃ আনিচুর রহমান কনক, সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার কার্যকারী সদস্য (প্রস্তাবিত) মোঃ আরজান বিশ্বাস (বাদশা), সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার  কার্যকারী সদস্য (প্রস্তাবিত) এম জামান মাহমুদ, সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার কার্যকারী সদস্য (প্রস্তাবিত) জিবলু মোল্লা প্রমুখ।

আলোচনা সভা শেষে সুবজ আন্দোলন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং শতাধিক বৃক্ষ রোপন ও বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি  মাগুরা//

পড়ুন দৈনিক বিশ্ব …

আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব? পরিমনি

 

আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব? পরিমনি

 

নায়িকা পরীমনি  কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে সকালে বাসায় আসেন । বাসায় এসেই জানতে পারেন তাকে ফ্ল্যাট ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। তার মুক্তির চার দিন আগেই নোটিশ দেওয়া হয়।

ক্ষুব্ধ পরীমনি  বুধবার বিকালে  একটি গণমাধ্যমকে ক্ষুব্ধ পরীমনি বলেন, আমি তো একা থাকি না। আমার বয়স্ক নানুভাই আছেন। হঠাৎ করে এসব কী! হঠাৎ করে কই যাব, সেটা কি কেউ বলতে পারেন?

আলোচিক এ নায়িকা বলেন, এখন এই মুহূর্তে আমাকে কে বাসা খুঁজে দেবে? কারাগার থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিশ দেখতে পেলাম। এখন কি তাহলে আমার বসবাসের অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা? ওরা যা চেয়েছিল, তা-ই কি হচ্ছে? আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব?

২৭ দিন পর মাদক মামলায় জামিন মেলে পরীমনির। আজ সকাল সাড়ে ৯টার দিকে এ কারাগার থেকে পরীমনিকে মুক্তি দেওয়া হয়। এর আগে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ পরীমনির জামিনের আদেশ দেন।

গত ৪ আগস্ট বিকালে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। ওই দিন রাত সোয়া ৮টার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়। ওই মামলায় গত ৫ আগস্ট পরীমনিকে চার দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে পাঠান আদালত।

পরে ১৩ আগস্ট পরীমনির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল। আদালতের আদেশে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে প্রিজনভ্যানে করে পরীমনিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর পর ওই কারাগার থেকে গত ১৯ আগস্ট তৃতীয় দফায় পরীমনিকে একদিনের রিমান্ডে ঢাকায় নেওয়া হয়। রিমান্ড শেষে ২১ আগস্ট পুনরায় পরীমনিকে কারাগারে পাঠানো হয়।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত

 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত

 

বরিশাল মহানগরীতে বিএনপি এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপিএবং জেলা বিএনপি’র উদ্যোগেপৃথক পৃথক ২ টি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর বুধবার সকাল১১টায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সহসভাপতি সৈয়দ হাসান ও ফিরোজ আহমেদ, আলী হায়দার বাবুল, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন এবং মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম সহ আরো অনেকে।

অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার তার বক্তব্যে বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে হবে। বিএনপি’ই একমাত্র দল যারা গণতন্ত্রকে রাজনৈতিকভাবে পুনরুদ্ধার করতে পারবে।

এদিকে ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীউপলক্ষে ১সেপ্টেম্বর বিএনপির অপর আলোচনাসভা টিঅনুষ্ঠিত হয় বরিশাল প্রেসক্লাবে।এটির আয়োজন করেন জেলা(দক্ষিন) বিএনপি।এতে জেলা (দক্ষিণ)বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন সভাপতিত্ব করেন।এছাড়া উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন এবং শাহ আমিনুল ইসলাম আমিন সহ আরো অনেকে।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপনের বিকল্প নেই: সালাম মূশের্দী এমপি

বরিশালে ১৩ মণ ওজনের শাপলাপাতা  মাছ বিক্রি করতে মাইকিং

অভয়নগরে অসহায় ২৫ পরিবারকে চাল বিতরণ করলেন সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপনের বিকল্প নেই: সালাম মূশের্দী এমপি

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, জাতিসংঘ পরিবেশ উন্নয়ন কর্মসূচি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ এবং টেকসই উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য লিডারশীপ ক্যাটাগরিতে  বঙ্গবন্ধু কন্যা  শেখ হাসিনাকে তাদের সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ-২০১৫’ পুরস্কারে ভূষিত করেছেন।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সামাজিক উন্নয়নসহ পরিবেশ উন্নয়নে দেশের সর্বত্র ব্যাপক হারে বৃক্ষরোপণ করা হচ্ছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরণে জলবায়ু  পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সংসদ সদস্যদের অনুকুলে  গাছের চারা বিতরণে বৃক্ষরোপন অভিযান ৩১আগষ্ট বিকালে আঠারোবেকী নদীর ইকোপার্কে প্রধান অতিথির বক্তৃতায় ভিডিও কনফারেন্সে একথা বলেন।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা,সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা  ফেরদাউস আহম্মেদ, শিউলি মজুমদার,ভাইস চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা।

উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের বাস্তবায়নে এসময় উপস্থিত ছিলেন আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, বন কর্মকর্তা  মোঃ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, এমপি প্রতিনিধি আজমল ফকির, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি এইচ এম রোকন, সাংবাদিক ফ,ম  আইয়ুব আলী ফকির, যুবলীগের আবুল কালাম আজাদ, শফিকুর রহমান ইমন, অশোক কুমার কুণ্ডু, আসুরা বেগম, মোঃ আজিজুর রহমান প্রমূখ।

এসময় ১৬টি পরিবার ও ২৮৭জনকে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে অসহায় ২৫ পরিবারকে চাল বিতরণ করলেন সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার

 

 

অভয়নগরে অসহায় ২৫ পরিবারকে চাল বিতরণ করলেন সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগর উপজেলার ৪নং ওয়ার্ড ঠাকুরপাড়া (দেবুর মিল সংলগ্ন) পঁচিশ পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করলেন জনদরদী গরীবের বন্ধু বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার ৷

২৭ আগষ্ট শুক্রবার সকালে এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ ব্যবসায়ী মেহেদী হোসেন , বাস্তহারা লীগের সভাপতিঃ মোঃ লুৎফর সানা , তাপসকুমার সাহা( গোবিন্দ) জয়দেব অধিকারী, জামাল হোসেন, রানা আহমেদ, রাকিব হোসেন, প্রমুখ ৷

বরিশালে ১৩ মণ ওজনের শাপলাপাতা  মাছ বিক্রি করতে মাইকিং

 

বরিশাল নগরীতে ৫২২ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ বিক্রির জন্য মাইকিং করা হচ্ছে। মঙ্গলবার (৩১ আগস্ট) ভোর ৭টা থেকে নগরীর অলিগলিতে মাইকিং করছেন রুবেল নামে এক মৎস্য ব্যবসায়ী। রুবেল বলেন, আমি পোর্ট রোডের মাছ ব্যবসায়ী।

সোমবার (৩০ আগস্ট) মাঝ রাতে খবর পেলাম তালতলীতে বেদে সম্প্রদায়ের এক লোকের জালে বড় একটি মাছ ধরা পড়েছে। সেখানে গিয়ে দেখি বিশাল শাপলাপাতা মাছ। দরদাম করে কিনে নিয়ে এসেছি। মাছ বিক্রি করে তাকে টাকা পরিশোধ করব। বেদে জেলের বরাত দিয়ে রুবেল বলেন, ইলিশ ধরার জন্য বরিশাল শহরের উপকণ্ঠে তালতলী নদীতে জাল ফেলেন তিনি। কিছুক্ষণ পরে নদীর পানি কমতে থাকায় শাপলা পাতা মাছটি জালে ওঠে। জালে পেঁচিয়ে নৌকা-জালসহ টেনে নদীর মধ্যে নিয়ে যেতে থাকে। তবে পানি বেশি না থাকায় আর ভালোভাবে জালে পেঁচিয়ে পড়ায় মাছটি যেতে পারেনি। তালতলী ঘাটে মাছটি নিয়ে আসার পর ৩৫০ টাকা কেজি দরে কিনে নিয়েছে।

এই মাছ ব্যবসায়ী বলেন, ১৩ মণের মতো হবে মাছটির ওজন। আমি মাইকিং করছি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। পোর্টরোড রসুলপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। লকডাউন, মাছ শিকারে নিষেধাজ্ঞা বিভিন্ন কারণে গত দুই বছর ধরে মাছ ব্যবসা ভালো চলছিল না উল্লেখ করে রুবেল আরও বলেন, শাপলাপাতা মাছটি যদি বিক্রি করতে পারি তাহলে সেই ক্ষতি কিছুটা পুষিয়ে উঠতে পারব। তাছাড়া বেদে জেলেরও ভাগ্য খুলে গেছে।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব …

Dainik Biswa News

বরিশালে স্বাস্থ্যবিধি মেনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

 

প্রয়াত সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ এর স্মরণে নওয়াপাড়া প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

// বিশেষ প্রতিনিধি //

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মরহুম নিজাম উদ্দিন আহমেদ এর স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ৷

৩১ আগষ্ট (মঙ্গলবার) বিকাল ৪টায় প্রেসক্লাবের হলরুমে, দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক সুনীলদাস ও প্রভাষক মোঃ আবিদ হাসান , প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতিঃ নজরুল ইসলাম মল্লিক, সহ-সভাপতিঃ এসএম মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদকঃ কামরুল হাসান, কোষাধ্যক্ষঃ মো. মফিজুর রহমান, দপ্তর সম্পাদকঃ শাহিন আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাঃ এম এম আলাউদ্দিন, তথ্য প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাঃ তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্যঃ গাজী রেজাউল করিম,সাংবাদিক মো. হারুন অর রশিদ, সদস্য- মো. আসাদউল্লাহ আসাদ,  জাকির হোসেন  হৃদয়, মোঃ রবিউল ইসলাম, আশরাফ হোসেন প্রিন্স ,ডি আর আনিস, জসিম উদ্দিন বাচ্চু, আশরাফুল আলম, সাংবাদিক কামাল হোসেন  ও মো. শফিকুল ইসলাম পিকুল  প্রমুখ ৷

দোয়া পরিচালনা করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওঃ মো.শোয়াইবুর রহমান ৷

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরের বেনাপোলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার