গৌরনদী উপজেলার পূর্ব শত্রুতার জেরে আকাশ সিকদারকে কুপিয়ে জখম

 

বরিশাল জেলার গৌরনদী উপজেলার উত্তর ধান ডোবা গ্রামেপূর্ব শত্রুতার জের ধরে বাজার থেকে ডেকে নিয়ে আকাশ সিকদার (২০) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হেয়েছে। সোমবার সকালে গুরুত্বর আহত আকাশ সিকদারকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আকাশ সিকদার জেলার গৌরনদী উপজেলার উত্তর ধান ডোবা গ্রামের মিজান সিকদারের পুত্র।

এ ঘটনায় গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় প্রেরিত অভিযোগওআহতের স্বজনদের সূত্রথেকে জানা যায়,গত১৪ আগস্ট শনিবার রাতে ধান ডোবা গ্রামের মোক্তার বাজার নামক এলাকা থেকে কলেজ ছাত্র আকাশকে পাশ্ববর্তী বালুর মাঠে ডেকে নিয়ে যায় একই গ্রামের আলামিন ও তাওহীদ। সেখানে আগে থেকেই অবস্থান নেয় একই গ্রামের খালেক সরদার,সাইমুন ঘরামী,ফারুক সিকদার, শাহাদাত সিকদার ও মিঠু সিকদার পূর্ব বিরোধের জের ধরে কলেজ ছাত্র আকাশকে এলোপাথারীভাবে কুপিয়ে মারাত্মক জখম করে।

পরে স্হানীয়রা আকাশকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করে।অবস্থার অবনতি ঘটেলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে পারিবারিকসূত্র থেকে জানা যায় এ ঘটনায় উক্ত গ্রামে সর্বস্তরের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়ে বলেও জানা যায়।

// পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

বরিশাল নগরীতে মাথা চাঁড়া দিয়ে উঠছে কিশোর গ্যাং

বরিশাল নগরীতে বেশ কিছুদিন ধরে নিষ্ক্রিয় থেকে আবারও তৎপর হয়ে উঠেছে কিশোর গ্যাং। করোনাকালে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কিশোরদের মাঝে অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। স্কুলপড়ুয়া ছাত্রদের একটা অংশ পাড়া-মহল্লায় আড্ডা দিতে শুরু করেছে। চাঁদাবাজি, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ার কারণে তাদেরকে গ্যাং হিসেবে চিহ্নিত করা হয়।

সরেজমিনে দেখা গেছে, শহরের সাগরদী,ভি আইপি গেট,স্টেডিয়াম কলোনী, চাঁদমারি, কেডিসী, ভাটার খাল, লঞ্চঘাট,স্বরোড বাকলার মোর, ভাটিখানা, কাউনিয়া সহ বিভিন্ন অলিগলিতে বিভিন্ন এলাকা দাবড়িয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাং। বিশেষ করে কেডিসী,ভাটার খাল,লঞ্চঘাট, বাকলার মোর থেকে সোনালী আইসক্রিম, নাজির মহল্লা, কাউনিয়া, হাসপাতাল রোড, বিসিক পর্যন্ত কিশোর গ্যাংয়ের একাধিক গ্রুপ যেন রাজত্ব গেড়ে বসেছে।

দিনভর এমনকি সন্ধ্যা থেকে রাত ৯ থেকে ১২টা পর্যন্ত দলবেঁধে আড্ডা নৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সুযোগ পেলেই চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে। আবার কেউ কেউ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। তুচ্ছ ঘটনায় মারামারি ও ঝগড়া ফ্যাসাদে জড়িয়ে পড়া ছাড়াও আধিপত্য বিস্তার নিয়ে প্রায়শই বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে। তরুণী ও নারীদের উত্তক্ত্য করতে একটি টিম প্রতিদিন বেপরোয়া গতিতে মোটরবাইক চালিয়ে ত্রাসের সৃষ্টি করছে।

এতে করে পথচারী ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয়রা জানান, পড়াশোনা থেকে ঝরে পড়া এসব কিশোরের দাপটে একদিকে যেমন মানুষ অতিষ্ঠ অন্যদিকে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। সচেতন মহলের মতে, ‘গ্যাং কালচার’ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়াতে হবে।

এ ক্ষেত্রে পিতামাতার ভূমিকা অত্যধিক। কেননা, অভিভাবকদের তীক্ষ দৃষ্টিই বিপথগামিতা থেকে তাদের সন্তানদের রক্ষা করতে পারে। সন্তান কী করে, কার সঙ্গে মেশে, কোথায় সময় কাটায় এ সব কয়টি বিষয়ে পর্যাপ্ত মনিটরিং করতে পারলেই গ্যাংয়ের মতো বাজে কালচারে সন্তানের জড়িয়ে পড়া রোধ করা সম্ভব। এ ব্যাপারে নগর পুলিশের উধর্তন কর্মকর্তারা জানান, এ নিয়ে তেমন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তবে কিশোর গ্যাং বিষয়ে পুলিশ সজাগ রয়েছে। অপ্রয়োজনে বাইরে আড্ডা না দিতে পুলিশ সতর্ক রয়েছে।

//নিজস্ব প্রতিবেদক :: বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

মাগুরায় চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক কারাগারে

 

মাগুরায় চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক কারাগারে

 

মাগুরা মহম্মদপুর উপজেলা সদরে চাঁদাবাজির মামলায় মাগুরা সংবাদ নামের অনলাইনের এক সম্পাদককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সঙ্গীয় অপর আসামী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পলাতক রয়েছেন।
সোমবার (১৬ অগাস্ট) প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প -২ এর উপকারভোগীদের কাছে চাঁদা দাবি ও মারধোরের অভিযোগে দায়ের করা মামলায় স্থানীয় ফেসবুকভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল মাগুরা সংবাদের সম্পাদক আশরাফুল আলম সাগর ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহকে আসামী করে ওবাদুর রহমান নামের এক ব্যক্তি থানায় মামলা করেন। মামলার বাদী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।
সাগরের বাড়ি উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মৌফুলকান্দি গ্রামে। তিনি ওই গ্রামের আকরাম হোসেনের ছেলে। আরেক অভিযুক্ত উপজেলা সদরের বাঐজানি জেলখানা পাড়ার গদা শেখের ছেলে।
সোমবার বিকেল ৩ টায় সাগরকে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাসিবুল হাসানের আদালতে গ্রেফতাকৃত সাগরকে হাজির করিলে আসামির উকিল জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, মহম্মদপুর উপজেলা সদরে মধুমতি নদীর পূর্বপাড়ে জাঙ্গালিয়া গ্রামে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় সম্প্রতি ১৩টি ভূমিহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে সাগর ও আবদুল্লাহ আশ্রয়ন প্রকল্পের বসতিদের বাড়িতে যান।
তাঁরা দুইজন পরিবার প্রতি দশ হাজার টাকা দাবি করেন। একটি ফরমে স্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে আরও ভালো ঘর পাইয়ে দেবে বলে প্রলোভোন দেয়।
টাকা দিতে রাজি না হওয়ায় তাঁরা আশ্রয়নের বসতি লোকজনের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওবায়দুর নামের এক ব্যক্তিকে মারধোর করেন। এসময় লোকজন জড়ো হয়ে ধাওয়া করে সাগরকে আটকে রাখে ও আবদুল্লাহ পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পালকে মোবাইল ফোনে জানান। পরে পুলিশ গিয়ে সাগরকে গ্রেফতার করে।
সাগর নিজেকে ফেসবুকভিত্তিক মাগুরা সংবাদ নামের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান বলে দাবি করেন। সাগরের বাবা আকরাম হোসেন গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী। তাঁর স্ত্রী ও চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে।
কারাগারে নেওয়ার আগে সাগর বলেন, মিথ্যা অভিযোগে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন জানান, গত রাতে আশ্রায়ন প্রকল্পের সুবিধাভোগীদের হাতে আটক সাগরকে উদ্ধার করে থানায় আনা হয়। আজ মামলার পর তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে। আরেক আসামী আবদুল্লাহ ঘটনার পর থেকে পলাতক আছেন। পুলিশ অভিযুক্ত সাগরের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দফতরের ভুয়া ফরম ও আবেদনের কাগজপত্র জব্দ করেন এবং এ ঘটনায় তদন্ত চলছে।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রামানন্দ পাল জানান, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রায়ন প্রকল্পের-২ এর সুবিধাভোগীদের কাছ থেকে প্রতারনার মাধ্যমে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় মামলা হয়েছে।

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

পাবজি- ফ্রি ফায়ার গেম বন্ধ: নির্দেশ হাইকোর্টের

 

 

 

পাবজি- ফ্রি ফায়ার গেম বন্ধ: নির্দেশ হাইকোর্টের

//অনলাইন ডেস্ক//

পাবজি- ফ্রি ফায়ার বন্ধ করার পাশপাশি টিকটক, বিগো লাইভ, লাইকি ধরণের আ্যাপস কেন বন্ধের নির্দেশ দেওয়া হবেনা তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালাত।

আজ সোমবার বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

 

বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীত্ব চাননি – চেয়েছেন এদেশের স্বাধীনতা : আব্দুস সালাম মূর্শেদী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন লাল-সবুজের পতাকা, স্বাধীন-সার্বভৌম একটি রাস্ট্র। সুদীর্ঘ আন্দোলন, অনেক প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। বঙ্গবন্ধুর মহান ব্যক্তিত্ব, অদম্য সাহস ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সত্তা সকলের জন্য অনুসরণীয়। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীত্ব চাননি, চেয়েছেন এদেশের স্বাধীনতা। তার আদর্শকে ধারণ করে সোনার বাংলা বিনির্মাণেই স্বাধীনতার সার্থকতা।

আজ রোববার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও আব্দুস সালাম মূর্শেদী এমপির আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আ’লীগের সহ-সভাপতি বিএম এ সালাম। জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম, রূপসা উপজেলা আ’লীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোরশেদুল আলম বাবু, আরিফুর রহমান মোল্লা।

আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা ভাইস-চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার,কামাল হোসেন বুলবুল,আ’লীগ নেতা এস এম হাবিব, আক্তার ফারুক, রবিউল ইসলাম বিশ্বাস, বাছিতুল হাবিব প্রিন্স, স ম জাহাঙ্গির, দেলোয়ার হোসেন দিলু, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম কামরুজ্জামান, জেলা মহিলালীগের নেত্রী আজিজা সুলতানা, রিনা পারভীন,সাবিনা ইয়াসমিন, যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, আ’লীগ নেতা মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, বাদশা মল্লিক, শেখ আসাদুজ্জামান, ফরিদ শেখ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল আমিন রবি, আনিসুল হক আনিচ, রাজিব দাস, খান ফরাদুজ্জামান সুমন, মঈন উদ্দিন,শামীম হাসান তুহিন, মাও আ: রাজ্জাক রাজা, আনোয়ারুল ইসলাম, আকলিমা খাতুন তুলি,শারমিন সুলতানা রুনা, আনজুয়ারা বেগম, তাহিরা নয়ন হারুন মোল্লা, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ,ওয়াহিদুজ্জামান মিন্ট, নুর ইসলাম সরদার,সুব্রত বাগচী, সালাম মূশের্দী সেবা সংঘের তরিকুল ইসলাম, আরাফাত,জাহিদুল, খলিল,সোহেল, হৃদয়,হায়াত, রুবেল, ছাত্রলীগের রিয়াজ,রাসেল,শিমুল প্রমূখ।

দিঘলিয়া : উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামিলীগ সদস্য সামসুন নাহার,উপজেলা আওয়ামরলীগ এর সহ সভাপতি এস এম গোলাম রহমান,উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক আলীরেজা বাচা, প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, সাধারন সম্পাদক শেখ মুন্জুর হোসন, সেনহাটী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহালম খান, বারাকপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি গাজী আব্দুর রউফ,সাধারন সম্পাদক ওয়াদুদ চৌধুরী, নজরুল মোল্লা,কে এম আসাদুজ্জামান, শেখ আনিসুর রহমান,শেখ রিয়াজ হোসেন,হাবিবুর রহমান তারেক,রাসেল বুলু, রাজিবুল হাচান, সাইদ শেখ, রাকিবুল ইসলাম, নাহিদ মোল্লা, সৈয়াদ জামিল মোর্শেদ মাসুম, জুম্মন নাহিদ জেড, আলামিন শেখ, রানা মোল্লা, মিরাজ মোল্লা,মনিরুল ইসলাম সহ প্রমুখ।

তেরখাদা : উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান, সিনিয়র মৎস কর্মকর্তা প্রবীর কুমার দাম, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিৎ সরকার, ওসি তদন্ত মোঃ মোশাররফ হোসেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা আমীর সরদার, মোল্যা বোরহান উদ্দিন আহমেদ, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা, আ’লীগ নেতা বাছিতুল হাবিব প্রিন্স, মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সভাপতি কায়নাথ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালের টরকী বন্দর বাজারে দুর্ধর্ষ ডাকাতি, দেড় কোটি টাকা লুট

অভয়নগরে সিদ্দিপাশায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন

বরিশালের টরকী বন্দর বাজারে দুর্ধর্ষ ডাকাতি, দেড় কোটি টাকা লুট

বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর বাজারে ১৪ আগস্ট শনিবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়।ডাকাতদল ১৩টি দোকানের তালাভেঙে ৫জনকে আহত করে প্রায় দেড় কোটি টাকা লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুত্রে জানা যায় ১৪আগস্ট শনিবার রাত ২টা ১৫ মিনিটে মুখোশ পরিহিত ৫০/৬০ জন অস্ত্রধারী ডাকাতদল সিনেমা স্টাইলে টরকী বন্দরের ভিতরে চেকপোস্ট বসিয়ে বাজারের রাজপট্টি৬টি দোকান, মন্দির গলি ৫ টি দোকান এবং মধ্যচরে ২টি দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেড় কোটি টাকা লুট করে নিয়ে যায়।

এ সময় ডাকাতদল ৪০জন ব্যবসায়ী ও রাতের গাড়ীতে আসা পথচারীদের রশি দিয়ে বেঁধে তাদের সর্বস্ব লুট করে নিয়ে যায়। তালুকদার মেডিকেল হলও বিকাশ পয়েন্টের মালিক অহিদুল ইসলাম জানান ডাকাতদল বিশেষ যন্ত্রের সাহায্যে তার দোকানের তালা ভেঙে নগদ পৌনে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। জেরিন এন্টারপ্রাইজের মালিক গাজী জাকির হোসেন জানান তার দোকানের তালা একই ভাবে ভেঙে তার সিন্দুকে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায়।

তারা আরো জানায় তাদের দোকান সহ মোট ১৩ টি দোকানে প্রায় আড়াই ঘন্টা বসে ডাকাতি করে ট্রলার নিয়ে চলে যায় ডাকাতদল। নৈশপ্রহরী জানান ডাকাতদল একাধিক ট্রলার নিয়ে বন্দরে এসে সিনেমা স্টাইলে বন্দরে ঢুকে চেকপোস্ট বসিয়ে ডাকাতি করে।তারাএ সময়৫০ জন দোকানী,পথচারী ও নৈশ কোচের যাত্রীকে বেঁধে রাখে।

এ বিষয় টরকী বন্দর বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন টরকী বন্দরের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য পুলিশক্যাম্প স্থাপন করা হলেও ডাকাতির সময় ক্যাম্পের ইনচার্জকে মুঠোফোনে খবর দিলেপুলিশ ডাকাতি চলাকালীনসময় ঘটনাস্থলে আসেনি। অভিযোগের বিষয় ক্যাম্পের ইনচার্জ উপর পরিদর্শক শাহীন সরদার অভিযোগ অস্বীকার করে বলেন আমাকে কেউ ডাকাতির খবর দেয়নি। রাত ৪ টায় নৈশ প্রহরীর মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্হলে পৌছি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)মোঃ আফজাল হোসেন বলেন ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের শনাক্তের অনুসন্ধান চলছে।খুব শীঘ্রই রহস্য উদঘাটন সহ জড়িতদেরকে গ্রেফতার করা হবে।

 //পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

মহম্মদপুরে ইয়াবাসহ মুদি ব্যবসায়ী আটক

 

মহম্মদপুরে ইয়াবাসহ মুদি ব্যবসায়ী আটক

//শ্যামল বিশ্বাস, মহম্মদপুর, মাগুরা প্রতিনিধি//

মহম্সদপুরে নহাটা বাজার নারানদিয়া রোডের মুদি ব্যবসায়ী রায়হান খন্দকার (৩০) নামের এক যুবককে ২৬পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে তার দোকান থেকে আটক করা হয়। রায়হান মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়ন বাটাজোড় গ্রামের রকিব খন্দকার ছেলে। মহম্মদপুর থানার ওসি মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভয়নগরে সিদ্দিপাশায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন

 //মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলা সিদ্দিপাশা ২নং ধূলগ্রামে আওয়ামী কৃষক লীগের উদ্যোগে আজ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে ৷

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে শেখ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারণ-সম্পাদক ও সদস্য যশোর জেলা কৃৃষকলীগ মুন্সী আব্দুল মাজেদ ৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ালীগের সাবেক সদস্য আলহাজ্ব বি.এম.নজরুল ইসলাম, নীলকমল পাল, নওয়াপাড়া পৌর কৃষকলীগের সাধারণ-সম্পাদক মিজানুর রহমান আকুঞ্জি , অভয়নগর উপজেলা কৃৃষকলীগের সহ-সভাপতি মোঃ ইউনুস মুন্সী, সাবেক ছাত্রলীগ নেতা এস.এম শাহরিয়ার সুমন, ৭নং শুভরাড়া ইউনিয়নের কৃৃৃৃষকলীগের সাধারণ-সম্পাদক ফারাজী জিয়াউল হক (সোহেল), প্রমুখ ৷

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, মাওঃ ইকরামুল ইসলাম ৷

মাগুরায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

 //সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরা জেলার ৪টি উপজেলায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।মাগুরা সদরের অবস্থিত জেলা পরিষদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান জনাব পঙ্কজ কুন্ড এসময় নির্বাচিত জেলা পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

তন্মধ্যে ছিলেন সদস্য এড.রবিউল ইসলাম রিংকু,জনাব আরজান বিশ্বাস বাদশা,মহিলা সদস্য জনাব নাজনীন রব্বানী প্রমূখ। মহম্মদপুর উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহম্মদপুর উপজেলা আঃলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ, উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কাউন্সিল, মহম্মদপুর থানা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এছাড়াও শ্রীপুর ও শালিখায় দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বলে জানা গেছে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর শ্রদ্ধাঞ্জলি

 

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয় এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেন ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর নেতৃবৃন্দ।

১৫ই আগস্ট সকাল ১১ ঘটিকায় ধানমন্ডি ৩২ নাম্বার এ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফোরাম এর কেন্দ্রীয় ,মহানগর ও বিভিন্ন বিভাগ এবং জেলা থেকে আগত নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় পরিষদ এর আহ্বায়ক জনাব মোঃ মিরাজুল ইসলাম বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের রাখাল রাজা,তার জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন দেশের সুফল ভোগ করতে পারছি,যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু থাকবে প্রতিটি বাঙালির হৃদয়ে।

তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি শোষণ ও বৈষম্য মুক্ত দেশ গড়ার আমরা ১১-২০ গ্রেড এর কর্মচারীরা সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিনয়ের সাথে বলতে চাই,আমরা ১১-২০ গ্রেড এর কর্মচারীরা চরম বৈষম্যের স্বীকার।

এই বৈষম্য থেকে মুক্তির জন্যে আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি। কারণ ১১-২০ গ্রেড এর প্রায় ১৪ লক্ষ কর্মচারীকে বৈষম্যের মধ্যে রেখে জাতির পিতার সপ্ন পূরণ করা সম্ভব নয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ ফরিদ আহমেদ, সদস্য সচিব- কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদ,কেন্দ্রীয় পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ জিয়াউর রহমান,মো মনোয়ার হোসেন কবির,মো জাহিদুল ইসলাম,কেন্দ্রীয় সদস্য জনাব খন্দকার ইসমাইল হোসেন,মো সোহেল,মো ইউনূস আলী,মো আসাদুজ্জামান তমাল,উম্মে জহুরা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় সদস্য সচিব জনাব শেখ ফরিদ বলেন আমরা বেতন বৈষম্য নিরসন সহ ৫ দফা দাবী আদায়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত