অভয়নগরে মানব পাচার প্রতিরোধে চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের মতবিনিময়

যশোর যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ১৮ আগষ্ট (বুধবার)সকাল ১০’টায় চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন (CIFF) (Brac) এর উদ্যোগে মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন( CIFF) এর আইন সহায়তা কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের পরিচালনায় ও মোঃ রুস্তম আলীর সহযোগীতায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ৫নং শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী, তিনি বলেন, মানব পাচার বিশ্বের সর্বত্র বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি গুরুতর সমস্যা ৷

মানব পাচারের জন্য প্রাথমিক উৎস’র কারন হলো এদেশে বিপুল জনগোষ্ঠীর কর্ম সংস্থানের সুযোগ খুবই সীমিত, এছাড়া ও রয়েছে শিক্ষা সচেতনার অভাব, দরিদ্রতা, সমাজে নারীর অবমূল্যায়ণ,সীমান্ত অতিক্রমের সহজ প্রক্রিয়া , পিতা-মাতার অসাবধানতা ও অসতর্কতা, আর এই দূর্বলতাকে পুঁজি করে এক শ্রেণীর সুযোগ সন্ধানী ও প্রতারক দালাল চক্র সহজে মূনাফা অর্জনের আশায় নানা প্রলোভনে প্রলুব্ধ করে অবৈধ উপায়ে প্রতি বছর হাজার হাজার মানুষ পাচার করে থাকে ৷ শিক্ষকঃ মো.মিজানুর রহমান বলেন,যারা নারী ও শিশুদের জোর করে বা লোভ দেখিয়ে দেশের ভেতরে ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় তারাই হলো পাচারকারী ৷

পাচারকারীরা সব সময় দুরের লোক হবে এমন কোন কথা নেই, নিজের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও হতে পারে ৷ সমাজসেবক মো. রবিউল ইসলাম বলেন, মানব পাচার বন্ধে অভিভাবকদের করণীয় হলোঃ কোন স্থানে শিশুদের একা না ছাড়া ,স্কুল, মাদ্রাসা পড়ুয়া শিশু ছাত্র/ছাত্রীদের একা না পাঠানো, কোন অপরিচিত পূরুষ বা নারীকে বাড়িতে আশ্রয় না দেওয়া , প্রতিটি বিয়ে সরকার অনুমোদিত কাজীদ্বারা রেজিষ্ট্রি করা, প্রেম সংক্রান্ত ব্যাপারে মেয়েদের সচেতণ করা ,কাজের লোক নিয়োজিত করার আগে ভাল করে খোঁজ-খবর নেওয়া, নাম ঠিকানা লিখে ছবি তুলে রাখা, আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীকে সচেতণ করা, এলাকায় সন্দেহজনক লোক দেখলে খোঁজ খবর নেওয়া, নারী ও শিশু পাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া ও সঠিক তথ্য জেনে মেয়ে বা ছেলের বিয়ে দেওয়া ৷

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক  মো.শফিকুল ইসলাম পিকুল , ইউপি সচিব কৃষ্ণপদ দাস, শ্রীধরপুর মাদ্রাসার সুপার মো. মনিরুল ইসলাম, ক্বারী মো. আব্দুল জব্বার, আব্দুল করিম, শাজাহান মল্লিক, শওকত গাজী, বাবর আলী, হাকিম গাজী প্রমুখ ৷

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

দিঘলিয়ায় ইউপি চেয়ারম্যান ফিরোজ মোল্লাকে শোকজ

 

দিঘলিয়ায় ইউপি চেয়ারম্যান ফিরোজ মোল্লাকে শোকজ

দিঘলিয়ায় ইউপি চেয়ারম্যান এবং তাঁর এক ঘনিষ্ঠ সহযোগী কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দু’দফা লাঞ্চিত করার ঘটনায় লাঞ্চনাকারী চেয়ারম্যানকে কারণ দর্শানো নোটিশ এবং নোটিশ প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে লিখিত জবাব চেয়ে ঠিঠি দিয়েছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ৬৫৮ নং স্মারকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত গত ৭ আগষ্ট গণটিকা প্রদান কর্মসূচীতে দায়িত্ব পালনরত দিঘলিয়া (দঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মানষিক নিগৃহের জন্য কারণ দর্শানো প্রসঙ্গে, পত্র প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে নিগৃহকারী দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোল্যা ফিরোজ হোসেনকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

গত ৭ আগষ্ট দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারের গণটিকা কার্যক্রমে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে দায়িত্ব পালন করতে যেয়ে দু’ দফা লাঞ্চনার শিকার হন দিঘলিয়া (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান। ১ম দফা লাঞ্চিত করেন ঐ চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী বাবু খান। ২য় দফা লাঞ্চনার শিকার হন দিঘলিয়া সদর ইউনিয়নের নানা কারণে আলোচিত চেয়ারম্যান মোল্যা ফিরোজ হোসেন কর্তৃক। ঘটনাটি নিয়ে এলাকাবাসী এবং দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ঘটনার একদিন পর জরুরী সভা ডেকে হেনস্তাকারী শিক্ষকের মর্যাদার সামান্যতম হের ফের হলে বা সন্মানজনক কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছ থেকে না আসলে পরবর্তীতে প্রয়োজনীয় কর্মসূচী ঘোষণা করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে শিক্ষকরা শিক্ষক লাঞ্চনাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একযোগে উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচার নিকট স্বারকলিপি প্রদান করেন।

// স্টাফ রিপোর্টার //

পড়ুন দৈনিক বিশ্ব …

ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করলেন

 

ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করলেন

আফগানিস্তানের আশরাফ গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে দেশের বৈধ ও সাংবিধানিক প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এ ঘোষণা দেন।

টুইট বার্তায় তিনি বলেন, সংবিধান অনুসারে দেশের প্রেসিডেন্ট অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্টই আফগানিস্তানের প্রেসিডেন্ট হওয়ার কথা। সংবিধান সেই বৈধতা ও ক্ষমতা দিয়েছে।

নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা আগে এক টুইট বার্তায় আমরুল্লাহ বলেছেন, আমি কখনই তালেবানের কাছে মাথানত করবেন না। সরকারি বাহিনীর সর্বশেষ নিয়ন্ত্রণাধীন এলাকা কাবুলের উত্তরপূর্বের পাঞ্জশির উপত্যকা থেকে তালেবানকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধের ডাক দিয়েছেন তিনি।

আত্মগোপনে যাওয়ার আগে সালেহ বলেন, আমাকে যে লাখ লাখ মানুষ শুনছেন আমি তাদের হতাশ করবো না। আমি কখনোই তালেবানদের সাথে এক ছাদের নিচে থাকবো না। কখনোই না।

তালেবানরা রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে আমরুল্লাহ সালেহর সাবেক পরামর্শদাতা এবং প্রখ্যাত তালেবানবিরোধী যোদ্ধা আহমদ শাহ মাসুদের ছেলের সাথে তার ছবি আসতে শুরু করে। এ সময় তাকে হিন্দু কুশের একটি পাহাড়ি এলাকায় দেখা যায়।

কিন্তু রোববার তালেবান রাজধানী কাবুলে প্রবেশের পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে আফগানিস্তানের এই ভাইস প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর আসে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

নাগরপুরে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা

নাগরপুরে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ হাবিবুর রহমান আল-আমিন নেতা // মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল//
  ১৭ আগস্ট সারাদেশ ব্যাপী মৌলবাদী ও জঙ্গি কর্তৃক সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহম্মেদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মো. হাবিবুর রহমান হাবিব, সাবেক ভিপি আল-মামুন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরগুনায় মাদক ব্যাবসায়ী হেলাল আকন আটক-র‍্যাব -৮

বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হেলাল আকন (২৫) কে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন(র্যাব-৮) বরিশাল। ১৬ আগস্ট সোমবার রাত সাড়ে ৯ টায় র্যাবের একটি বিশেষ দলপাথরঘাটায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি হেলাল আকনকে ১৮০ পিস ইয়াবা ও ১ টি মোবাইল সহ গ্রেপ্তার করে।

আটক হেলাল আকন উপজেলার পূর্ব হাতেমপুর গ্রামের জালাল আকনের ছেলে। র্যাব৮ সুত্র থেকে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলারপূর্ব হাতেমপুর গ্রামে লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিকাল সাড়ে ৬ টায় র্যাব-৮ এ অভিযান পরিচালনা করেন। ্যাবের উপস্থিতি টেরপেয়ে হেলাল দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা তাকে ঘেরাও করে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও১টি মোবাইল উদ্ধার করা হয়। র্যাব আরও জানায় হেলাল উক্ত এলাকায় দীর্ঘ দিন যাবত ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হেলাল আকন স্বীকার করেন পেশায় সেএকজন মোটরসাইকেল চালক হলেও প্রকৃত ব্যবসা হচ্ছে ইয়াবা।তিনি দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল চালানোর আড়ালে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।

উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীকে পাথরঘাটা থানায় হস্তান্তর কারা হয়েছে।এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় বোমা হামলায় নিহতদের স্মরণ সভা অনুষ্ঠিত

 

রূপসায় বোমা হামলায় নিহতদের স্মরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার :

দেশ ব্যাপী সিরিজ বোমা হামলায় নিহত সকল শহীদদের স্বরণে স্বরণ সভা ও দোয়া মাহফিল ১৭ আগষ্ট বিকালে রূপসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মউপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, শাহজাহান কবীর প্যারিস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গীর, বিনয় হালদার, এবিএম কামরুজ্জামান, তাহিদুল ইসলাম, আশিষ রায়, শাহনেওয়াজ মাগদুম, ফ ম অহিদুল ইসলাম, ফ ম আইয়ুব আলী, যুবলীগের নোমান ওসমানী রিচি, বাদশা মিয়া, শামীম হাসান লিটন,আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবির টিংকু, আ. রশিদ শেখ, রতন মন্ডল, জ্যাকি ইসলাম সজল, সাইফুল ইসলাম শাওন, ছাত্রনেতা খায়রুজ্জামান সজল, সাকিব রায়হান, জেসমিন বেগম প্রমূখ।

 

কুমিল্লায়  ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

বৈশ্বিক মহামারী করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিধ্বংসী আক্রমণে বাংলাদেশের জনগণ মৃত্যুর মিছিল এবং মাদকদ্রব্য চোরাচালান ও সমাজে মাদকদ্রব্যের ক্ষতিকর মহাপ্রলয় উল্লাস দেখতে দেখত ক্লান্ত। সমগ্র বাংলাদেশের বিশেষ করে সীমান্তবর্তী জেলাসমূহে মাদকদ্রব্য চোরাচালানের যে বাঁধ ভাঙা জোয়ার তা যুব সমাজের জন্য যেমন ক্ষতিকর তেমনিমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের জন্য যথেষ্ট উদ্বেগের।

এবছরের প্রথম থেকে অদ্যাবধি মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে বিশেষভাবে কাজ করছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের একটি চৌকস টীম কোতোয়ালি মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর ফকির বাড়ির মাজারের সামনে অভিযান পরিচালনা করে ৮০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১. রিপন প্রঃ লিপন (২১) ও ২. মোঃ রাশেদ খান (২৪) কে গ্রেফতার করেন।

উল্লেখিত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ভবিষ্যতে আরও এধরণের মাদক বিরোধী অভিযান পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

ভোলায় মুজিব শতবর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্র্যাক এনজিওর বৃক্ষ রোপন

 

বাংলাদেশের স্বপ্ন দ্রোষ্টা,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বছর ব্যাপি পালিত হচ্ছে নানা কর্মসূচি। তারই অংশ হিসাবে বিশ্বের সর্ব বৃহৎ এনজিও ব্র্যাকও নিয়েছে ব্যাক ড্রপ, কালো ব্যাজ ধারণ, বৃক্ষ রোপন, আলোচনাসভাসহ নানা ধরনের কর্মসূচি।

তারই ধারাবাহিকতায় বৈশ্বিক মহামারী করোনার ক্রান্তিকালে মাস্ক ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আজ ১৭ আগস্ট -২০২১ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ব্র্যাক এলাকা অফিস ভোলায় পালিত হলো বৃক্ষ রোপন কর্মসূচি।উক্ত কর্মসূচিতে ফলজ,বনোজ ঔষধিসহ বিভিন্ন প্রকারের পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন করা হয়।

ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ হাফিজুর রহমান সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিক – ই- লাহী চৌধুরী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুর ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ব্র্যাক এলাকা অফিস ভোলায় কর্মরত বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি বলেন, ব্র্যাক ও সরকারের সমন্বয়ে সারাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি চলমান আছে যা সরকারের উন্নয়ন কর্মসূচিকে আরও বেগবান করছে।

ভবিষ্যতে ভোলা জেলায় ব্র্যাক কর্তৃক যখনই কোন নতুন কর্মসূচি গ্রহন করা হবে তখনই বিভিন্ন স্তরের প্রশাসনকে অবহিত করা হয়।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

জাসদ আব্দুস সাত্তারের সহধর্মীণির মৃত্যুতে অধ্যাপক এমরান আল আমিন ও নাজমুল হক প্রধান এর শোক প্রকাশ

 

জাসদ আব্দুস সাত্তারের সহধর্মীণির মৃত্যুতে অধ্যাপক এমরান আল আমিন ও নাজমুল হক প্রধান এর শোক প্রকাশ

বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সহধর্মীণি ও পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষিকা হাসনা হেনা তাহেরা বেগম মৃত্যুতে শোক জানিয়েছেন অধ্যাপক এমরান আল আমিন সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটি ও নাজমুল হক প্রধান সাবেক এম.পি পঞ্চগড়-১ সাধান সম্পাদক- বাংলাদেশ জাসদ কেন্দ্র কমিটি এর শোক প্রকাশ করেন।

অধ্যাপক: এমরান আল আমিন ও সাবেক এমপি নাজমুল হক প্রধান, বলেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সহধর্মীণি এবং পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষিকা হাসনা হেনা তাহেরা বেগম বৈবৈশি^ক মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে বিধি নিষেধ আরোপের মহামারি করোনা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি, ঠিক জীবনযুদ্ধেও আজীবন অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে লড়াই করে গেছেন তিনি ছিলেন সাহসী নারী সমাজে তার অনুদান ছিল অনেক বেশি তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহ সব অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ করার মতো নয়।’

শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ৫ উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠন সহ দুই উপজেলার মানুষ এবং মাঝ খানে থেকে সরকারের উন্নয়নে বিভিন্ন সময় পরামর্শ ও বিভিন্ন সহযোগিতা করেছিলেন পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষিকা হাসনা হেনা তাহেরা বেগম তার প্রতিটি কাজে পঞ্চগড়ের মানুষ তাঁর যেই ত্যাগ তা মানুষ আজীবন মনে রাখবে।

‘ উল্লেখ্য, অদ্য ১৬/০৮/২১ সকাল ১০.৪৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে—-রাজিউন)।তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটি সহ পঞ্চগড় জেলা শাখা গভীর শোকাহত।

//নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

কুমিল্লায় দুটি পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

কুমিল্লায় দুটি পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধিঃ

একদিকে বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ আর অন্যদিকে সারাদেশে মাদক কারবারিদের দৌরাত্ম – পুলিশ প্রশাসনকে উভয় সংকটে ফেলে দিয়েছে।

তারপরও এই উভয় সংকটের মধ্যেও মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযানপরিচালিত হচ্ছে শুধুমাত্র মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কুমিল্লা জেলার গোয়েন্দা বিভাগের চৌকস টীম পৃথকভাবে দুইটি অভিযান পরিচালনা করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন কৃষ্ণপুর গ্রামের পূর্ব পাশে অবস্থিত রাহাত সিএনজি স্টেশনের সামনে থেকে ০৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১. মোঃ শাহরিয়ার হোসেন জিসান(২২) কে এবং কোতোয়ালি মডেল থানাধীন শফিপুর গ্রাম থেকে ০৪ কেজি গাঁজাসহ ২. মোঃ শাকিল, ৩. মোঃ জয়নাল ও ৪. সাকিবুল হাসানকে গ্রেফতার করেন।

উল্লেখিত বিষয়ে সদর দক্ষিণ থানা ও কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।