বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

বরিশালে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস। ১৫ আগস্ট রবিবার সকাল ৬টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান এবং সকাল ৯ টায় নগরীর সোহেল চত্বর আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগস্টে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এছাড়া সকাল ৬ টায় নগরীর সোহেল চত্বর আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুর‌্যালে পুষ্পস্তবক অর্পন করেন বরিশাল মহানগর আ’লীগের সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এদিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্ধ। জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত আর কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

এছাড়াও সোহেল চত্বর আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুর‌্যালে বরিশাল জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো.ইউনুচ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শোক শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে, বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

এবছর মহামারী করোনা ভাইরাসের কারনে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে শোকর‌্যালি বের হচ্ছে না। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আজ রোববার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মহানগর আওয়ামী লীগ।

শুক্রবার রাতে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়েছে, রোববার সূর্যদয়ের সাথে সাথে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, মহানগর আওয়ামী লীগের সকল ওয়ার্ড কার্যালয়, দলীয় কাউন্সিলরদের কার্যালয়ে জাতীয়-দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। ভার্চুয়াল আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হবে।

বাদ জোহর সকল মসজিদে দোয়া, অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, মহানগর ৩০টি ওয়ার্ড কার্যালয় ও দলীয় কাউন্সিলদের কার্যালয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঐতিহাসিক ভাষণ সম্প্রচার করবে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

অন্যদিকে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া কর্মসূচীতে উল্লেখ করা হয়েছে সকল সরকারি, আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধু উদ্যানের জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সীমিত পরিসরে আলোচনা সভা, বাদ জোহর সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা, রাত ৮টায় অনলাইনে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা।

এছাড়া আগস্ট মাস ব্যাপী অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 //পলাশ চন্দ্র দাস, বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস-২০২১

 

 

যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস-২০২১

 

বাংলাদেশের স্বাধীনতা যাকে ছাড়া কল্পনাতীত সেই আপামোর জনতার প্রাণপ্রিয় নেতা,মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা – কর্মীরা যথাযথ মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে সামাজিক দূরত্ব মেনে যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরাল যশোর জেলার জেলাপ্রশাসক,জেলাপুলিশ,ছাত্রলীগ,আওয়ামীলীগ, যুবলীগ,বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকসংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন। যশোর জেলা পুলিশের পক্ষ হতে জনাব মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা(ডিএসবি), যশোর এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব রেশমা শারমিন, পুলিশ সুপার, পিবিআই, যশোর, মহোদয়, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার, (অপরাধ ও প্রশাসন), যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিঃ পুলিশ সুপার, ‘ক’ সার্কেল, যশোর, জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, জনাব মোঃ মুনাদির ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর), যশোর, জনাব মোহাম্মদ আলী আহমেদ হাশমি,সিনিয়র সহকারী পুলিশ সুপার, যশোর হাইওয়ে পুলিশ, এএসপি (প্রবি), যশোর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।

 নিজস্ব প্রতিবেদকঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

১৫ই আগষ্ট।। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী

১৫ই আগষ্ট।। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী

আজ  শোকতপ্ত ১৫ই আগষ্ট। হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী। এ বছরই আমরা তাঁর জন্ম শতবার্ষিকী পালন করছি। তাই এবারের জাতীয় শোকদিবস খুবই তাৎপর্যপূর্ণ। বিরোধী পক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতি বছর ওই নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে দিনটি যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সারাদেশে জাতীয় শোকদিবস হিসেবে পালন করা হয়। শোকদিবসের অংশ হিসেবে এ দিনে কালো পতাকা উত্তোলন সহ বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়।

১৯২১ সালের ১৭ই মার্চ বাংলার অবিসংবাদিত নেতা এদেশের মহান স্থপতি শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। এদেশের মুক্তির সংগ্রামে তিনি অপরিসীম ত্যাগস্বীকার করেন। দীর্ঘ চরাই-উৎরাই পার হয়ে তিনি এদেশকে পরাধীনতার গ্লানী থেকে মুক্ত করেন এবং সদ্য-স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রনায়ক নির্বাচিত হন। কিন্তু তিনি বেশীদিন আমাদের মাঝে বেঁচে থাকতে পারেননি। দেশী-বিদেশী বিভিন্ন কুচক্রী মহলের রোষানলে পড়ে তিনি মাত্র ৫৪ বৎসর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের ‍নির্মম বুলেটে ক্ষতবিক্ষত হয়ে শহীদ হন। ঘাটকদের ‍নির্মমতা ও জঘন্য হত্যাকাণ্ড সর্বোকালের চরম পৈশাচিকতাকে হার মানিয়েছে!

আজ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী। শোকতপ্ত ১৫ই আগষ্ট জাতির জন্য এক অন্ধকারময় অধ্যায়। ঐদিন ঘাতকদের বুলেট তাঁর পরিবারের প্রায় সকল সদস্য-সদস্যাসহ শিশু রাসেলকেও রেহাই দেয়নি। ইতিহাসের ওই নিষ্ঠূরতম হত্যাকান্ডের শিকার সকল শহীদদের প্রতি এদিন গভীর শ্রদ্ধা জানানো হয়।

দৈনিক বিশ্ব পত্রিকার পক্ষ থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি ।

//দৈনিক বিশ্ব//

পড়ুন দৈনিক বিশ্ব …

১৫ই আগস্টে সেজেছে নগরীর নাজিরের পোল।। ব্যতিক্রম উদ্যোগ কাউন্সিলর খোকনের

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী

বঙ্গবন্ধুর নাম মানুষের হৃদয় থেকে কোনদিন মুছে ফেলা যাবে না : খুবি উপাচার্য

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাব আয়োজিত  ১৪ আগস্ট বেলা ১১টায় তিনদিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে বঙ্গবন্ধু’র জীবন, কর্ম ও শোকাবহ ১৫ আগস্টের উপর খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত প্রাক্তন ছাত্রী চিত্রশিল্পী হিমা আক্তার হিরামনি’র ‘একক চিত্র প্রদর্শনী’ উদ্বোধন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি চিত্রকর্মগুলো ঘুরে দেখেন। পরে তিনি ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ১৫ আগস্ট হত্যাকন্ড মানবসভ্যতার ইতিহাসে নৃশংস হত্যাকান্ডের মধ্যে একটি। এটি নিছকই একটি হত্যাকন্ড নয়, একটি দেশকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার গভীর ষড়যন্ত্র। কিন্তু ৭৫’র দোসররা জানতো না বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। বাংলাদেশ থাকলে বঙ্গবন্ধুর নামও থাকবে। বঙ্গবন্ধুর অবস্থান আমাদের অন্তরে। তাঁর নাম এ দেশের মানুষের হৃদয় থেকে কোনদিন মুছে ফেলা যাবে না।

তিনি বলেন, শিল্পীর মনের নিংড়ানো ভালবাসা প্রকাশ পেয়েছে তার চিত্রকর্মে। এটি বঙ্গবন্ধুর প্রতি তার ভালবাসার প্রকাশ ও আদর্শের প্রতিফলন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজে ভাল কিছু করলে শিক্ষকরা তৃপ্তি পান। নবীন একজন শিল্পীকে দিয়ে এমন একটি প্রদর্শনীর আয়োজন করায় তিনি খুলনা প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আগামীতেও নবীন শিল্পীদের প্রতিভার বিকাশে প্রেসক্লাব ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নৃশংস হত্যাকান্ডর শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যসহ শহিদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, আহমদ আলী খান, ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ।

অনুষ্ঠানে শিল্পী হিসেবে অনুভূতি ব্যক্ত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী চিত্রশিল্পী হিমা আক্তার হিরামনি।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৮ মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর

 

১৫ই আগস্টে সেজেছে নগরীর নাজিরের পোল।। ব্যতিক্রম উদ্যোগ কাউন্সিলর খোকনের

 

শোকাবহ আগস্টের ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি। তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।

বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত। ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন। সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প।

আর তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে ভালোবেসে, তার আর্দশ বুকে ধারন করে । শোকের ছায়ায় ব্যাতিক্রম উদ্দেগ নিয়েছে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর এ্যড রফিকুল ইসলাম খোকন। কাঁদো বাঙ্গালী কাঁদো বাঙ্গালী জাতির আবেগ ও স্মৃতি জরিয়ে শোকাবহ ও বেদনাময় রক্তাক্ত এই আগস্ট মাস, আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বাষিকী ও জাতিয় শোকদিবস, যথাযথ মর্যাদার সাথে পালন করবে বাংলাদেশ আওয়ামীলীগ, প্রতিবারের ন্যায় এবারও শোকার্ত বাঙ্গালী জাতির সাথে একাত্ন হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য, মর্যাদার সাথে পালন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে না না কর্মসুচি গ্রহন করেছেন। বি সি সির ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ২নং প্যানেল মেয়র, এ্যাড রফিকুল ইসলাম খোকন, বরিশাল নগরীর নাজিরের পোল শোকের ছায়ায় কালো ব্যানার তোরকে সাজিয়ে তুলেছেন, ১৫ আগস্ট জাতিয় শোকদিবস উপলক্ষে নগরী নাজিরের পোল প্রতি বারের ন্যায় এবারও, ব্যাতিক্রম ভাবে কর্মসুচি পালন করবে ।

দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করেন, সামাজিক দুরত্ব বজায় রেখে, মোনাজাত শেষে দুস্থদের মাজে কাঙ্গালী ভোজ বিতরনের উদ্যোগ নেন। এ বিষয় এ্যাড রফিকুল ইসলাম খোকন এর কাছে যানতে চাইলে তিনি বলেন, করোনা মহামারির সংক্রমন রোধে যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে মাসব্যাপী শোকদিবসের বিবিন্ন কর্মসূচি পালনের জন্য, আওয়ামীলীগ এর সর্বস্তরের নেতা কর্মী সমর্থক এবং সকল সহযোগী সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সমুহের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগর এর সাধারন সম্পাদক, বি সি সির মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

নেতৃবৃন্দকে জাতিয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচির সাথে সঙ্গতি রেখে কর্মসুচি পালনের অনুরোধ জানিয়েছেন।

// পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের ১২জন চাকরিচ্যুত

 

দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের ১২জন চাকরিচ্যুত

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের ১২জন কর্মকর্তা ও কর্মচারী কে সিটি কর্পোরেশন৷থেকে স্হায়ী ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে বলে বিবিসি কার্যালয় সূত্র থেকে জানা যায়।

শনিবার (১৪ আগস্ট) বরিশাল সিটি কর্পোরেশন সুত্র থেকে জানা যায় ২০১৯ সালে ২৯ জানুয়ারি ৩২ জন্য কর্মকর্তা কর্মচারী কে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওএস ডি করা হয়েছিল।

বিভিন্ন সময় তাদের মধ্যে কয়েকজনকে চাকুরীচ্যুত করা হয়। অবশেষে গত ১২ আগস্ট চিঠির মাধ্যমে ১২জনকে চাকুরীচ্যুত করা হয়েছে। তিন মাসের বেতন পরিশোধপূর্বক তাদের চাকুরিচ্যুত করা হয়েছে বলে জানা যায়। চাকুরীচ্যুতরা হলেন কাজী মনিরুল ইসলাম সহকারী প্রকৌশলী বিদ্যুৎ,ডাঃ আব্দুল মতিন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, হুমায়ুন কবির নির্বাহী প্রকৌশলী, কমল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, জহিরুল ইসলাম চিফ অ্যাসেসর,মোঃ আজম জনসংযোগ কর্মকর্তা, মোঃ রুমেন অ্যাস্টেট অফিসার (সম্পত্তি শাখা), মাহবুবুর রহমান শাকিল হিসাবরক্ষক, মোঃ মাইনুদ্দিন আইন সহকারী, রফিকুল ইসলাম অফিস সহকারী,ও আব্দুস সালাম এবং মোঃ হায়াতুল।

এ বিষয় চাকুরীচ্যুত কাজী মনিরুল ইসলাম বলেন আমার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। আমাকে যখন ওএসডি করা হয় তখন বেতনের একটা অংশ দেওয়ার নিয়ম থাকলেও তা দেওয়া হয়নি।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী

 

সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৮ মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর

 নিজস্ব প্রতিনিধিঃ
করোনার কারণে কর্মহীন পড়েছে এক শ্রেণীর মানুষ। ফলে শহর ও গ্রাম এলাকায় চুরি,ডাকাতি ও ছিনতাই পূর্বের থেকে বেড়ে গেছে।এক শ্রেণীর মোবাইল চোর বিভিন্ন কৌশলে মোবাইল ছিনতাই ও চুরি করে বিক্রি করে।
এ রকম কয়েক গ্রুপ সক্রিয় আছে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায়। আর তাদের কারণে অনেক সাধারণ মানুষ মোবাইল ফোনের সাথে থাকা গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে অভিযোগ দায়ের করেন থানায়।
এসব অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা জেলা পুলিশের একটি চৌকস টীম সাতক্ষীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করে INFINIX -১ টি, SAMSUNG Galaxy – ৪ টি, UMIDIG-১ টি, OPPO-৩ টি, VIVO-৪ টি,REDMI, -১ টি, Syamphony -১ টি,ITEL-২ টি,LAVA -১ টি, TECNO- ৪ টি,REALME -১ টি,HUAWEI – ১ টি, WALTON PRIMO-১ টি ও One plus-১ টিসহ মোট ২৮ মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলি আজ ১৪ আগস্ট রোজ শনিবার প্রকৃত মালিকগণের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি একদল মানুষের অকৃত্রিম ভালোবাসা রয়ে গেছে, থেকেও যাবে আজীবন- জন্মজন্মান্তর…!!!

 শোকাহত ১৫ই আগষ্ট।।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী। এ বছরই আমরা তাঁর জন্ম শতবার্ষিকী পালন করছি। তাই এবারের জাতীয় শোকদিবস খুবই তাৎপর্যপূর্ণ। বিরোধী পক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতি বছর ওই নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে দিনটি যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সারাদেশে জাতীয় শোকদিবস হিসেবে পালন করা হয়। শোকদিবসের অংশ হিসেবে এ দিনে কালো পতাকা উত্তোলন সহ বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়।

১৯২১ সালের ১৭ মার্চ বাংলার অবিসংবাদিত নেতা এদেশের মহান স্থপতি শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। এদেশের মুক্তির সংগ্রামে তিনি অপরিসীম ত্যাগস্বীকার করেন। দীর্ঘ চরাই-উৎরাই পার হয়ে তিনি এদেশকে পরাধীনতার গ্লানী থেকে মুক্ত করেন এবং সদ্য-স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রনায়ক নির্বাচিত হন। কিন্তু তিনি বেশীদিন আমাদের মাঝে বেঁচে থাকতে পারেননি।

দেশী-বিদেশী বিভিন্ন কুচক্রী মহলের রোষানলে পড়ে তিনি মাত্র ৫৪ বৎসর বয়সে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকদের ‍নির্মম বুলেটে ক্ষতবিক্ষত হয়ে শহীদ হন।

ঘাটকদের ‍নির্মমতা ও জঘন্য হত্যাকাণ্ড সর্বোকালের চরম পৈশাচিকতাকে হার মানিয়েছে!

আগামীকাল জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী। শোকতপ্ত ১৫ই আগষ্ট জাতির জন্য এক অন্ধকারময় অধ্যায়। ঐদিন ঘাতকদের বুলেট তাঁর পরিবারের প্রায় সকল সদস্য-সদস্যাসহ শিশু রাসেলকেও রেহাই দেয়নি। ইতিহাসের ওই নিষ্ঠূরতম হত্যাকান্ডের শিকার সকল শহীদদের প্রতি এদিন গভীর শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষ্যে আগামীকাল তাঁদের আত্মার চিরকল্যাণে বিশেষ প্রার্থনাসভা ও শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হবে।

সারাদেশের ন্যায় গোপালগঞ্জের বানিয়ারচরেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শোকদিবস পালন সহ ঐতিহ্যবাহী কাঙালী ভোজের আয়োজন করা হবে। আজ থেকে প্রায় ৩৫ বছর আগের কথা! দেশে তখন হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনকাল চলছে। ঐ সময় রাজনৈতিক ডামাডোলে দেশ প্রায়ই উত্তাল হয়ে উঠতো। তখন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা-ভক্তি প্রকাশের এক অনন্য বহিঃপ্রকাশ হয়ে উঠে জাতীয় শোকদিবস উপলক্ষ্যে আয়োজিত বানিয়ারচরের (১, ২ ও ৩ নং ওয়ার্ড) ঐতিহ্যবাহী কাঙালী ভোজ! হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান হিসেবে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া বাংলাদেশের অন্যতম পুন্যভূমি।

এই গোপালগঞ্জ জেলারই অন্তর্গত মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের আওতাধীন বানিয়ারচরের কয়েকজন সাধারণ মানুষ গত প্রায় পঁয়ত্রিশ বছর ধরে ১৫ আগষ্ট জাতির জনকের শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় উদ্যোগে শোকদিবসের অনুষ্ঠান ও বিশেষ কাঙালী ভোজের আয়োজন করে আসছে। ঐসময় দেশের অর্থনৈতিক অবস্থা আজকের মত এতটা স্বচ্ছল ছিল না। তবুও এলাকায় জাতীয় শোকদিবস পালনের সিদ্ধান্ত হয়। কোন কিছু আয়োজনের মূলে থাকে আর্থিক সমর্থন। তখন এই সমর্থন পাওয়াটা ছিল অত্যন্ত কঠিন। গ্রামাঞ্চলে শোকদিবসের একটি বড় অংশ জুড়ে থাকে কাঙালী ভোজ অর্থ্যাৎ আর্থিক সংস্থান এখানে বড় বেশী প্রয়োজন।

বানিয়ারচর গ্রামের মাঝামাঝি গোপালগঞ্জ-টু-টেকেরহাট সড়কের পাশে রয়েছে একটি সুপরিসর বাজার। প্রতি বছর বাজারটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয়। বানিয়ারচর গ্রামের বাসিন্দা সদ্য-প্রয়াত তুফান বিশ্বাস নিয়মিতভাবে এই বাজারের ইজারা নিতেন। তখন এলাকায় এর জন্য তেমন কোন প্রতিদ্বন্ধিতা ছিল না।

গ্রামের মুরব্বি যথাক্রমে অনিল মণ্ডল, অধীর কুমার সাহা, নীরু মণ্ডল প্রমূখ ব্যক্তিবর্গের কাছ থেকে সবিস্তারে জানা যায় যে, প্রায় ৩৫ বছর আগে যখন এলাকায় জাতীয় শোকদিবস পালনের সিদ্ধান্ত হয় তখন তুফান বিশ্বাস তার ইজারাকৃত বাজারে ঐ আগষ্ট মাসের প্রথম দু’সপ্তাহের আদায়কৃত অর্থ অনিল মণ্ডলের হাতে তুলে দেন কারণ তিনি তখন এলাকার জনপ্রতিনিধি ছিলেন্। এভাবে শুরু হয় জাতীয় শোকদিবস পালনের প্রথম তহবিল গঠন। পরবর্তীতে এই তহবিল বৃদ্ধির জন্য বিভিন্ন সময় বাড়ি-বাড়ি গিয়ে অনুদান সংগ্রহ করা হয়। তাই এর পিছনে রয়েছে এখানকার খেটে খাওয়া মানুষের ঘাম ও ভালোবাসা। তবে এখন এর জন্য নিজস্ব তহবিল সৃষ্টি করা হয়েছে।

তুফান বিশ্বাস অক্ষর জ্ঞানসম্পন্ন ছিলেন না বটে কিন্তু তিনি ছিলেন স্বশিক্ষায় শিক্ষিত। সমাজ, ধর্ম ও রাজনীতি সহ সর্বক্ষেত্রে তার ছিল সমান পদচারণা। তিনি ছিলেন একজন সমাজসেবী, ধর্মভীরু, দয়ালু ও আদর্শ পিতা। তিনি আজীবন কর্মকে ধর্মজ্ঞান করতেন। মৃত্যুর আগ পর্যন্ত প্রয়াত তুফান বিশ্বাস ছিলেন বর্তমান ১, ২ ও ৩ নং ওয়ার্ডের  ঐতিহ্যবাহী কাঙ্গালী ভোজ ও জাতীয় শোকদিবস আয়োজক কমিটির সভাপতি।

সর্বোশেষ ২০১৯ সালে পালিত জাতীয় শোকদিবস অনুষ্ঠানে তিনি স্বশরীরে উপস্থিত থাকতে পারলেও ২০২০ সালের জাতীয় শোকদিবসে শারিরীক অসুস্থ্যতার কারণে আর অংশহগ্রহন করতে পারেননি। উল্লেখ্য যে, গত ৩ জুন ২০২১ খ্রীষ্টাব্দে তুফান বিশ্বাস ৯৩ বৎসর বয়সে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। আমরা তার আত্মার চিরকল্যাণ কামনা করি।।

//নিকোলাস বিশ্বাস, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

খুলনায় হিন্দু পরিবারের উপর হামলা মন্দির ভাংচুরের প্রতিবাদে রাণীশংকৈলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রামপালে জেলা প্রশাসনের পক্ষে দুস্থ ও অসহায় ৪০ পরিবারের মাঝে ইউএনও’র খাদ্য সহয়তা

যশোরে ইয়াবা ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী মা ও ছেলে গ্রেফতার

//নিজস্ব প্রতিনিধি//

সারাদেশে করোনার সংকটকালে মহাসংকট হয়ে দেখা দিয়েছে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য। মাদক ব্যবসায়ীদের এই দৌরাত্ম্য রোধ করে সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার লক্ষ্যে সারাদেশে কাজ করছে বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি চৌকস টীম। তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী যশোর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে যশোর জেলা পুলিশের একটি বিশেষ টীম কোতোয়ালি থানাধীন মুজিব সড়কের রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে মহিলা মাদক ব্যবসায়ী ১. নাহার নূর নাহার, স্বামী – মৃত মনোয়ার হোসেন বাবলা,রেলগেট পশ্চিমপাড়া,থানা- কোতয়ালি,জেলা- যশোর ও তার ছেলে ২. মনির হোসেন অন্তর, পিতা- মনোয়ার হোসেন বাবলা, রেলগেট পশ্চিম পাড়া, থানা- কোতোয়ালি, জেলা- যশোরদ্বয়কে ১ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উল্লেখ্য ১ নং আসামি নাহার নূর নাহারের নামে ইতিপূর্বে ৫ টি মাদক মামলা ও ২ নং আসামি তার ছেলে মনির হোসেন অন্তরের নামে ৩ টি মামলা রয়েছে এবং উপরোক্ত বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

অভয়নগরে ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মাস্ক বিতরণ

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার ভৈরবচিত্রা ইউনিটির উদ্যোগে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শসহ ও এর সম্পর্কে সচেতণ করে ১৩ আগষ্ট (শুক্রবার) বিকালে ভাটপাড়া বাজারে জন সাধারণের মাঝে মাস্ক বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় ৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সাংবাদিক নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতিঃ নজরুল ইসলাম মল্লিক, বিশেষ অতিথি হিসাবে সচেতণা মূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ৬নং বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার , ভাটপাড়া ক্যাম্পের উপ-পরিদর্শক অভিজিৎ সিংহ রায় ৷

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরবচিত্রা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতিঃ মোঃ আমিনুর রহমান, সাধারণ-সম্পাদকঃ মেহেদী হাসান ইরান , সাংবাদিক বিল্লাল মাহিদী, সব্যসাচী বিশ্বাস , বাজার কমিটির সভাপতিঃ শহীদুল ইসলামসহ পুলিশ ও সাংবাদিকবৃন্দ ৷ এসময় সাংবাদিক নজরুল ইসলাম মল্লিক বলেন, মহামারি করোনাকালীণ স্বাস্থ্যবিধির উপর বেশি গুরুত্ব দিতে হবে ৷ নিজেকে মাস্ক পড়তে হবে ও অপরকে পড়ার জন্য পরামর্শ দিতে হবে ৷

পরিশেষে সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করার আহবান জানান তিনি ৷