নির্বাচনে ব্যাপক প্রস্তুতি: মূল্যবান ভোটের অপেক্ষায় প্রার্থী

//এম মুরশীদ আলী, রূপসা, খুলনা//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারী। খুলনা-৪ আসনে ৩টি উপজেলার মধ্যে- রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সকল ভোট কেন্দ্রে ১২জন প্রার্থীর মধ্যে ৭জন দলীয় প্রার্থী, ৫ জন স্বতন্ত্র প্রার্থী’র অংশগ্রহনের মধ্যে, ভোটারদের ভোট গ্রহন হবে।

খুলনা- ৪ আসনের মধ্যে রূপসায় ভোটার সংখ্যা ১,৫৫,৪৮০ জন, ভোটকেন্দ্র ৫৯টি। তেরখাদা উপজেলায় ভোটার সংখ্যা ১,০২,১৭১ জন, ভোটকেন্দ্র ৩৬টি এবং দিঘলিয়া উপজেলায় ভোটার সংখ্যা ৯৭,৫০২ জন, ভোটকেন্দ্র ৩৮টি। এ সকল কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ব্যাপক প্রস্তুতি মূল্যবান ভোটের অপেক্ষায় প্রার্থী

এক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগের জন্য সরকারী ভাবে ব্যাপক নিরাপত্তার মধ্যে স্বতস্ফুতভাবে ভোটারগণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবে। এ সকল ভোট কেন্দ্রে যাচ্ছে- প্রিজাইডিং ও পলিং কর্মকর্তা, পুলিশ, আনসার-ভিডিপি মহিলা-পুরুষ সদস্যগণ। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তার জন্য পুলিশের গোয়েন্দা শাখা ও পুলিশের টহল টীমের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব এবং বিজিবি টীম টহল দিতে থাকবে।

নির্বাচনে দলীয় প্রার্থীগণ হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী প্রতীক- (নৌকা)। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এস এম আজমল হোসেন প্রতীক- (নোঙ্গর)। বাংলাদেশ কংগ্রেস মনিরা সুলতানা প্রতীক- (ডাব)। জাতীয় পার্টি মো: ফরহাদ আহমেদ প্রতীক- (লাঙ্গল)। ন্যাশনাল পিপলস পার্টি মো: মোস্তাফিজুর রহমান প্রতীক- (আম)। ইসলামী ঐক্যজোট রিয়াজ উদ্দিন খান প্রতীক- (মিনার)। তৃণমূল বিএনপি শেখ হাবিবুর রহমান প্রতীক- (সোনালী আঁশ)। তাছাড়া স্বতন্ত্র প্রার্থীগণ হলেন- এইচ এম রওশান জামির প্রতীক- (কাঁচি)। এম, ডি, এহসানুল হক প্রতীক- (সোফা)। এস এম মোর্ত্তজা রশিদী দারা প্রতীক- (কেটলি)। মো: জুয়েল রানা প্রতীক- (ট্রাক)। মো: রেজভী আলম প্রতীক- (ঈগল) এ ভোট যুদ্ধে অংশগ্রহন করছেন।

ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন ও ভোট কেন্দ্রে আগুণ দেওয়া হোতাসহ আটক-৮

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আটজন হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুবদল নেতা কাজী মনসুর আলম, ইকবাল হোসেন, মো. রাসেল, দেলোয়ার হাকিম, সালাউদ্দিন, মো. কবির ও হাসান আহমেদ। ডিবির লালবাগ এবং ওয়ারী বিভাগ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ রাজধানীর মিন্টো রোডে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তার কাজী মনসুরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা জানতে পেরেছি তাঁরা কেন্দ্রে কেন্দ্রে টাকা বিতরণ করেছে। অগ্নিসংযোগের সরঞ্জামাদি পাঠিয়েছে। তাঁদের প্রথম পরিকল্পনা ছিল, নির্বাচনী যে ক্যাম্পগুলো আছে, সেগুলোতে তাঁরা আগুন দেবে। ভোটকেন্দ্রের আশপাশের ক্যাম্পগুলোতেও আগুন লাগাবে। ককটেল বিস্ফোরণ ঘটানো হবে। যাতে কেউ ভোট কেন্দ্রে না আসে।’

হারুন অর রশীদ আরও বলেন, ৪ জানুয়ারি বিকেলে কাজী মনসুরসহ যুবদলের খন্দকার এনামুল, রবিউল ইসলামসহ অন্য নেতারা ভিডিও কনফারেন্স করেন। সেখানে ট্রেনে আগুন দেওয়ার বিষয় তাঁদের মধ্যে আলোচনা হয়। বৃহত্তর ময়মনিসংহ থেকে ঢাকাগামী কোনো ট্রেনে। বিশেষ করে নরসিংদীর কাছে অগ্নিসংযোগ করা। আরেকটি হচ্ছে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রোডে অগ্নিসংযোগ করা। আগুন দিয়ে দেশি–বিদেশি মিডিয়ায় আলোচনায় আসা। জনগণকে চূড়ান্তভাবে ভীতসন্ত্রস্ত করে তোলা।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের তত্ত্বাবধায়নে যুবদলের কয়েকটি দল বৃহত্তর লালবাগের কয়েকজন দাগি বোমাবাজদের নিয়ে আগুন লাগানোর পরিকল্পনা করে। তিনজন দাগিকে দিয়ে বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটিয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ আরও বলেন, বেনাপোল এক্সপ্রেসের আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম জানতে পেরেছেন। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছেন না। তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হবে।

আজ ন‌ওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি”র ৫৭তম জন্মদিন পালন- সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলের শুভকামনা ও দোয়া

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার ন‌ওয়াপাড়া গ্ৰামের ৪নং ওয়ার্ডের কৃতি সন্তান ও নওয়াপাড়া প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি নজরুল ইসলাম মল্লিকের আজ ৫৭তম শুভ জন্মদিন তার নিজ বাসভবনে পালিত হয়েছে ।‌ আজ ৫ জানুয়ারি (শুক্রবার) এইদিনে আল্লাহর অশেষ রহমতে এই পৃথিবীতে তার আগমন ঘটে ।

তার‌এই  শুভ দিনটিকে স্মরণ করে সবাই তার জন্য সাফল্যতাসহ দীর্ঘায়ু কামনা করেছেন ।

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ কলম সৈনিক নজরুল ইসলাম মল্লিক সকলের উদ্দেশ্যে বলেন, তার এই শুভ জন্মদিন উপলক্ষে সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়িক, বন্ধু মহল, সুশীলসমাজসহ বিভিন্ন মহলের শ্রদ্ধাভাজন,স্নেহাভাজন যেসব ভাই-বোনেরা আমাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও  অভিনন্দন জানিয়েছেন, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই শুভ জন্মদিনে যে সকল শুভাকাঙ্ক্ষী আন্তরিক ভালবাসা, দোয়াসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার জন্য মঙ্গল কামনা করেছেন তাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো ও  সেই সাথে তাদের পরিবারের সুখশান্তি কামনা করি সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক সকলের প্রতি রইল শুভকামনা আল্লাহ হাফেজ।

গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন- মৃত ৪

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একজন নিহত ও দুজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চারটি ইউনিট যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জানা গেছে, পশ্চিমাঞ্চল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে আসছিল। স্টেশনে প্রবেশের আগে গোপীবাগে ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।

রূপসায় নির্বাচনী জনসভায় বক্তারা গনতন্ত্রের ধারাকে বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন

এম মুরশীদ আলী, রূপসা, খুলনা।।

খুলনা-৪ আসনে নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর নির্বাচনী জনসভায় বক্তারা বলেছেন গনতন্ত্রের ধারাকে বজায় রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিতে হবে। বিএনপি নির্বাচনে না এসে চরম ভূল করেছে। যা বছরের পর বছরও সমাধান হবে না। বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গোপন স্থানে বসে এলোমেলো বক্তব্য দিচ্ছে। সারাদেশে উন্নয়নের জোয়ার অব্যহত রাখতে নৌকার কোন বিকল্প নাই। নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হলে সেই অঞ্চলের মানুষ নিরাপদ ও সুখে শান্তিতে বসবাস করে। এ কারনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে পুনরায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নানাবিধ ষড়যন্ত্র অব্যহত রয়েছে। সেই ষড়যন্ত্রের মুলৎপাটন করতে আওয়ামীলীগের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীকে এ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগনের মাঝে তুলে ধরতে হবে।

রূপসায় নির্বাচনী জনসভায় বক্তারা গনতন্ত্রের ধারাকে বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন

গত বুধবার (৩ জানুয়ারি) বিকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত চাঁদপুর সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী।

প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী।

রূপসায় নির্বাচনী জনসভায় বক্তারা গনতন্ত্রের ধারাকে বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড: এম এম মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো: কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামীলীগ সদস্য জামিল খান, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান।

রূপসায় নির্বাচনী জনসভায় বক্তারা গনতন্ত্রের ধারাকে বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন

আওয়ামীলীগ নেতা মোল্যা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মুনীর হোসেন মোল্যার পরিচালনায় বক্তৃতা করেন গাজী মো: আলী জিন্নাহ, খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম, অধ্যাপক মনোয়ার হোসেন, এমএম আসলাম হোসেন, নুর মোহাম্মদ টুলু, তপন কুমার বিশ্বাস, মজনু মিনা, খোকন মন্ডল, হাজী সাইফুল ইসলাম, যুবলীগ নেতা মাহবুবুল ইসলাম মিঠু, সফিকুর রহমান ইমন, খায়রুজ্জামান সজল, সামসুল আলম বাবু, মহানগর ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, মুক্তাজুল ইসলাম সোহাগ, যুবলীগ নেতা ফয়সাল শেখ, ইরান মোল্যা, করিম শেখ, ইন্দ্রজিত বিশ্বাস, রাসেল আহম্মেদ, সরিফুল ইসলাম সোহাগ, সাহেদ মিনা প্রমূখ।

নৌকা বিজয়ের লক্ষে রূপসার পাথরঘাটা বাড়ি বাড়ি নারীদের প্রচারণা

এম মুরশীদ আলী, রূপসা, খুলনা।।

খুলনা- ৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক আব্দুস সালাম মুর্শেদী এমপি। তাঁকে বিজয়ী করার লক্ষে গত বুধবার (৩ জানুয়ারি) সকালে রূপসার টিএসবি ইউনিয়ন পাথরঘাটা গ্রামে বাড়ি বাড়ি নৌকা প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণ সহ প্রচারনায় অর্ধশত নারী।

নৌকা বিজয়ের লক্ষে রূপসার পাথরঘাটা বাড়ি বাড়ি নারীদের প্রচারণা

৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক পলাশ হালদার এর নেতৃত্বে গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন- অল্পনা হালদার, বৃষ্টি হালদার, সাগরিকা হালদার, মিনাক্ষী পাল, সৃমিত্রা হালদার, অর্পনা হালদার, পূজা হালদার, পবিত্রা বিশ্বাস, পূজা মোড়ল, আখি মল্লিক, নিশা হালদার, সবিতা হালদার, শান্তি চৌধুরী, মিতা হালদার, লিটা হালদার, কনিকা সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আদম তামিজী হককে রিহ্যাবে পাঠিয়েছে ডিবি

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

পুলিশের জিজ্ঞাসাবাদে এলোমেলো কথা বলায় আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য আবারো রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। মানসিক হাসপাতালে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আদম তমিজী হক সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য লেখায় তার বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় একটি মামলা হয়। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পর তার আচরণ ও কথাবার্তায় সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। মাদকাসক্ত হওয়ায় তাকে মাদক নিরাময় কেন্দ্র বা রিহ্যাবে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ কথা বলেন।

তিনি বলেন, তাকে রিহ্যাবে ভর্তি করিয়ে বিষয়টি আদালতে জানানো হয়। তমিজী হকের এলোমেলো কথাবার্তায় ডিবির মনে হয়েছে তার চিকিৎসার প্রয়োজন। পরে আদালতের নির্দেশে তাকে জাতীয় মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। মানসিক হাসপাতালে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের সামনে তাকে হাজির করা হয়।

তিনি বলেন, বোর্ডের সদস্যরা তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে একটা মতামত দিয়েছেন; যা আমরা আদালতে জানাব।

বোর্ডের সদস্যদের মতামত জানতে চাইলে হারুন বলেন, তমিজী এখনো মানসিকভাবে সুস্থ না। তাকে আরও চিকিৎসা দিতে হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বছর ১০ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আদম তমিজী হককে আটক করে ডিবি।

যশোর ৮৮/৪ আসনে আলহাজ্ব এনামুল হক বাবুল এর নৌকার প্রার্থিতা আপিলেও বহাল

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোর ৮৮/৪ আসনে  ( অভয়নগর , বাঘারপাড়া বসু ন্দিয়া )  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুল এর প্রার্থিতা আপিল বিভাগ বহাল রেখেছেন । নির্বাচন কমিশনের (ইসি) আবেদনে সাড়া না দিয়ে তার প্রার্থিতা বহাল রেখেছেন আপিল বিভাগ ।

মঙ্গলবার ( ২ রা জানুয়ারি ) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন । বিষয়টি নিশ্চিত করেছেন আলহাজ্ব এনামুল হক বাবুলের আইনজীবী শাহ মঞ্জুরুল হক ।

জানা গেছে , নৌকার মনোনয়ন পাওয়ার পর আলহাজ্ব এনামুল হক বাবুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার ও যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ।

সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ঋণ খেলাপির অভিযোগ এনে আপিল দায়ের  করেছিলেন একই আসনের বিএনএম প্রার্থী সুকৃতি কুমার মন্ডল ।

এছাড়াও আলহাজ্ব  এনামুল হক বাবুলের মনোনয়ন পত্রের বৈধতার বিরুদ্ধে একই আসনের বর্তমান সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী রণজিত কুমার রায় আপিল করেছিলেন ।

বুধবার (১৩ ডিসেম্বর) শুনানি শেষে আলহাজ্ব এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন । সিদ্ধান্তের বৈধতা ও প্রার্থিতা ফিরে পেতে রোববার (১৭ ডিসেম্বর) হাইকোর্টে রিট দায়ের করেন আলহাজ্ব এনামুল হক বাবুল ।

সোমবার (১৮ ডিসেম্বর) তার রিট খারিজ করার আদেশ দেন হাইকোর্ট । এরপর তিনি আপিল বিভাগে আবদেন করেন । মঙ্গল বার (১৯ ডিসেম্বর) চেম্বার আদালত তার প্রার্থিতা ফিরিয়ে দেন । পরে নির্বাচন কমিশন ওই আদেশ প্রত্যাহারের আবেদন করেন ।

মঙ্গলবার (২ জানুয়ারি) ছিল আদেশ প্রত্যাহার  ও আবেদনের শুনানির দিন ।

রূপসায় নৌকার পক্ষে গণসংযোগ পথসভা ও মিছিল

//এম মুরশীদ আলী, রূপসা//

খুলনা- ৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীকে আব্দুস সালাম মুর্শেদী এমপি। তাঁকে বিজয়ী করার লক্ষে উপজেলা জাতীয় শ্রমিকলীগ আয়োজনে গত ২ জানুয়ারি বিকেলে রূপসার নৈহাটী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ, পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শত শত নারী-পুরুষের অংশগ্রহনে পূর্ব রূপসা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে আক্তার হোসেন খান সড়ক, বাগমারা দক্ষিণ পাড়া, মাছ কোম্পানি রোড এলাকা, বালুর মাঠ, হাড় কোম্পানি, মর্ডান মাছ কোম্পানি এলাকা, মাছ কোম্পানি রোডের সিএন্ডবি কলোনি, রূপসা ঘাট, বাস টার্মিনাল সহ বিভিন্ন অলিগলিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। প্রতিমধ্যে পথসভা আব্দুল রবের মোড়ে ও ব্যাংকের মোড় এসে পথ সভার মাধ্যমে শেষ হয়।

পথ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক ও রূপসা ডিগ্রী কলেজ সেন্টার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মফিজুল ইসলাম।

 

 

রূপসা ডিগ্রী কলেজ সেন্টার এর যুগ্ম আহবায়ক মো. কবির শেখের সভাপতিত্বে ও খুলনা জেলা শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, রূপসা বাগমারা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন, শ্রমিক নেতা মো. লিটু বিশ্বাস, মো. সাঈদুজ্জামান চৌধরী সনি, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদার, শ্রমিক নেতা মো. আবুল হাসান হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন সোহেল হোসেন লিটন, গোলাম রসুল, কবির শেখ, মো. জিরু বিশ্বাস, মো. ফজলু মাতুব্বর, মো. ফেরদৌস, ইউছুফ হাওলাদার, মিলন শেখ, শাহাদাত শেখ, ইলিয়াস বয়াতি, রাজু, আলামিন, নারী নেত্রী স্বপ্না বেগম, হাসি বেগম, রুমা বেগম, রেশমা আক্তার, সালমা বেগম, তাসলিমা বেগম, চম্পা, আকলিমা বেগম, আরিফা খাতুন, ফজিলা, রুনা, পাখি, পারভীন, শিউলি, ময়না, সেতারা, জোসনা, উরমি, মুক্তা প্রমুখ।

রূপসায় নৌকার পক্ষে উঠান বৈঠক

//এম মুরশীদ আলী, রূপসা, খুলনা//

খুলনা- ৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক আব্দুস সালাম মুর্শেদী এমপি। তাঁকে বিজয়ী করার লক্ষে রূপসা উপজেলা জাতীয় শ্রমিকলীগ আয়োজনে গত ১ জানুয়ারি বিকেলে রূপসার নৈহাটী ইউনিয়নের বাগমারা গণকবর স্থান সংলগ্ন এলাকায় ও বাগমারা শাহা জাহান হাজীর বাগান বাড়িতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন- রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক ও রূপসা ডিগ্রী কলেজ সেন্টার সদস্য সচিব মো. মফিজুল ইসলাম।

রূপসা কলেজ (২নং বাগমার) ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. আবুল হাসান হাওলাদার এর সভাপতিত্বে ও খুলনা জেলা শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা হকার্স ইউনিয়নের সভাপতি মো. কবির শেখ, উপজেলা বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদার।

এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. লিটু বিশ্বাস, মো. মিজানুর রহমান বাবু, মো. আরজ আলী মোহন, মো. সুমন, লিটন হাওলাদার, বাবুল, হোসেন, রাকিব, লিটন, ওলিয়ার, নারী নেত্রী চম্পা বেগম, সালমা, ফজিলা, তাসলিমা, রাহিমুন, নাসিমা, লিলি, সোনা, তামান্না, নাজমা, জেসমিন, লাইজু, মুক্তা প্রমুখ।