যশোরে আবারও আশঙ্কাজনকভাবে করোনায় মৃত্যু বৃদ্ধি

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

বৈশ্বিক মহামারী করোনার গতি-প্রকৃতি বুঝা সত্যিই দুরূহ হয়ে পড়েছে।গত কয়েক দিন সীমান্তবর্তী যশোর জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যু কমলেও আজ আবার নতুন করোনায় মৃত্যু ও সনাক্ত উভয়ই বৃদ্ধি পেয়েছে।

আজ ১২ আগস্ট রোজ বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মৃত্যু বরণ করেছেন।

এ যাবত করোনায় মৃত্যু বরণ করেছেন ৪১৬ জন।জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২০ হাজার ২২১ জন, সুস্থ হয়েছে ১৭ হাজার ১৭৯৯২ জন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় গত ২৪ ঘন্টায় জেলায় ৪৯০ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে।

আক্রান্তের হার ২২.৮৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় সনাক্ত ১১২ জনের মধ্যে যশোর জেলার সদরে ৭৯ জন, চৌগাছায় ১৩ জন, ঝিকরগাছায় ৭ জন,অভয়নগরে ৪ জন, কেশবপুরে ৪ জন,মনিরামপুরে ২ জন,শার্শায় ২ জন ও বাঘারপাড়ায় ১ জন করোনা পজেটিভ।

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল নগরীতে হোমিও চিকিৎসককে হত্যা

বরিশাল নগরীতে হোমিও চিকিৎসককে হত্যা

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশালে এক হোমিও চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ আগস্ট) দিবাগত রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের চহটা এলাকায় নিজ বাসায় তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলে এয়ারপোর্ট থানা পুলিশ ও সিআইডি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহটা এলাকায় হোমিও চিকিৎসক অধ্যাপক (অবঃ) ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদ (৭০) বুধবার রাতে বাসায় একা ছিলেন। গভীর রাতে কোন এক সময় দুর্বৃত্তরা বাসার পেছনের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে হত্যা করে।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে তাকে ডাকাডাকি করলেও কোন সাড়া না পাওয়ায় স্থানীয়রা এসে দেখে বিল্ডিংয়ের পেছনের গ্রিল ভাঙা। খবরা পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ এসে ঘরে ঢুকে ওই চিকিৎসককে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান।

ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি অবস্থান করছে। তাদের ধারণা ডাঃ মঞ্জুর মোর্শেদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে কাহারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি।

নিহত অধ্যাপক (অবঃ) ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদ ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোরশেদ প্রিন্স এর বাবা।

পড়ুন দৈনিক বিশ্ব …

তালেবানরা আফগানি মেয়েদের তুলে নিচ্ছে বিয়ের জন্য

 

 

তালেবানরা আফগানি মেয়েদের তুলে নিচ্ছে বিয়ের জন্য

 

৫দিনে আফগানিস্তানে উত্তরাঞ্চলে নয়টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে তালেবান। তালেবানের দখলকৃত শহরগুলো থেকে রাজধানী কাবুলে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার আফগান নাগরিক।

তালেবানরা প্রকাশ্যে আফগানদের শিরোচ্ছেদ করেছে। মেয়েদের জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তালেবান যোদ্ধাদের সাথে বিয়ে দেওয়ার জন্য। দখলকৃত এলাকাগুলোতে তালেবানের নির্মমতার ভয়ঙ্কর কাহিনী শুনিয়েছেন সেখান থেকে পালিয়ে আসা আফগানরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তালেবানের দখলকৃত কুন্দুজ থেকে নিজের ছয় বছর বয়সী সন্তান নিয়ে পালিয়ে এসেছেন ৩৬ বছর বয়সী আফগান নারী ফ্রিবা। তালেবানের ভয়ে নিজের আসল নাম জানাননি তিনি।

তিনি জানান, তার মতো আরও অনেকেই কুন্দুজ ছেড়ে পালিয়ে এসেছেন। আসার সময় তারা কারাগারের কাছে প্রকাশ্য রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।

কুন্দুজ থেকে পালিয়েছিলেন মীরওয়াইস খান আমিরি নামে ২২ বছর এক বয়সী যুবক। এএফপিকে তিনি জানান, পালিয়ে আসার দিন তিনি তালেবানদের হাতে আফগান গুপ্তচর সন্দেহে এক নাপিতকে খুন হতে দেখেছেন। পালানোর সময় আমিরির গাড়ি লক্ষ্য করেও গুলি চলেছিল তালেবান।

কুন্দুজ থেকে পালিয়ে আসা আব্দুল মান্নান নামে এক ব্যক্তি এএফপিকে জানিয়েছেন, তালেবান তার সামনেই তার ছেলের শিরোচ্ছেদ করেছে।

তালকান শহর থেকে পালিয়ে এসেছিলেন ২৫ বছর বয়সী বিধবা তরুণী মারওয়া জানান, তালেবান তার ১৬ বছর বয়সী বোনকে তুলে নিয়ে গিয়ে তাদের এক সদস্যের সাথে বিয়ে দিয়েছে তালেবান।

আফগানিস্তানে তালেবান যুদ্ধাপরাধ করছে বলে দাবি করে আসছে জাতিসংঘসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। তালেবান যুদ্ধাপরাধের তদন্তও দাবি করছে তারা।

এদিকে, চলতি বছরের আফগানিস্তানের সাড়ে তিন লাখেরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছে বলে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা মঙ্গলবার জানিয়েছে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। চলতি বছরের মে মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে সেখানে তীব্র লড়াই শুরু করেছে তালেবান। তালেবান যে গতিতে এগুচ্ছে তাতে রাজধানী কাবুলের যেকোনো সময় পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

হিন্দু সম্প্রদা‌য়ের ওপর হামলার প্রতিবা‌দে বরিশালে মানববন্ধন

 

 

 

হিন্দু সম্প্রদা‌য়ের ওপর হামলার প্রতিবা‌দে বরিশালে মানববন্ধন

 

সম্প্রতি খুলনার রূপসা শিয়ালী, পটুয়াখালীর কলাপাড়া ও সিরাজগঞ্জের উল্লাপাড়াসহ দেশের নানা স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির,ঘর-বাড়ি,ভাংচুর ও জমি দখলের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার বিকালে বরিশাল সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে হিন্দু -বৌদ্ধ-খ্রীস্ট্রান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে হিন্দু সমপ্রাদায় অংগ্রহণ করেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা ও মহানগর এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিশাল জেলা কমিটির যৌথ উদ্যোগে সারাদেশে ঘটে যাওয়া হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুরসহ ধর্মীয় উপাসনালয় মন্দিরে ধাকা প্রতিমা পর্যন্ত রক্ষা পায়নি তাদের হাত থেকে। তারই ধারাবাহিকতায় বিকাল ৪ ঘটিকায় বরিশাল সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক মানিক মুখার্জি কুডু।

বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগরের সভাপতি তমাল মালাকার সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, বরিশাল সিটি কর্পোরেশনে ১৬ ১৭ ১৮ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর গায়েত্রী সরকার পাখি, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিশাল জেলা কমিটির সভাপতি চন্দন কুমার দাস, সহ-সভাপতি খোকন কুমার দাস, সাধারণ সম্পাদক কমল দাস শুভ, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব সিংহ বর্মন, সদর উপজেলা যুব ঐক্য পরিষদ এর আহবায়ক অনুপ বসু সহ আরো প্রমূখ।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর হামলা প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ । দেশে মানুষের শান্তি বিনস্টকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের হস্তক্ষেপ প্রকাশ করেন।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

 

বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

ফি মওকুফের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা। – ছবি: সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষার সেশন চার্জ ও রেজিস্ট্রেশন ফিসহ কলেজ থেকে নির্ধারিত ফি মওকুফের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনের সড়কে তারা আন্দোলন শুরু করেন। এসময় শিক্ষার্থীরা জানান, করোনাকালে দীর্ঘ দুই বছর ধরে কলেজ বন্ধ রয়েছে, অথচ কলেজ কর্তৃপক্ষ সেমিনার, স্কাউট, শিক্ষাসফর, ম্যাগাজিনসহ বিভিন্ন অযাচিত খাতে ফির নামে অর্থ আদায় করছে। যা বর্তমানে শিক্ষার্থীদের পক্ষে দেওয়া সম্ভব না। এমন অবস্থায় অযাচিত ফি মওকুফ করে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি ধার্য করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া জানান, বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে।

পঞ্চগড়ের আটোয়ারীতে নতুন এম্বুলেন্সের শুভ উদ্বোধন

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদানকৃত নতুন এম্বুল্যান্সের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থেকে সরাকরি নতুন এম্বুল্যান্সের উদ্বোধন করা হয়।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং হাসপাতালে সেবার মান বাড়াতে এক্স-রে মেশিন, প্যাথলোজিক্যাল বিভাগ চালু সহ হাসপাতালে জনবল বৃদ্ধির দাবী জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হুমায়ুন কবীর।

প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত নতুন এম্বুল্যান্স উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান বলেন, মহামারী কোভিড-১৯ সংক্রমনে রোগীদের জরুরী সেবার কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলে এম্বুল্যান্স প্রদান করেছেন।

প্রধান অতিথি স্বাস্থ্য বিভাগের দাবী সমুহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে জানাবেন মর্মে আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন,তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সহ নেতৃবৃন্দ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: উপজেলাবাসীর চিকিৎসা সেবায় প্রায় অর্ধ কোটি টাকা মুল্যে ক্রয়কৃত নতুন এ এম্বুল্যান্সটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ।

 //নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসার শিয়ালীতে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জেলা বিএনপির নেতৃবৃন্দ

 

রূপসার শিয়ালীতে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জেলা বিএনপির নেতৃবৃন্দ

 //স্টাফ রির্পোটার//

রূপসার ঘাটভোগ ইউনিয়ন শিয়ালী গ্রামে ৫আগষ্ট অনাকাক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ৭ আগষ্ট বিকালে শিয়ালী গোয়াড়া শ্বশান মন্দিরে প্রতিমা ও দোকান ভাংচুর ঘটনায় ক্ষতিগ্রাস্থ পরিবারদের সাথে মতবিনিময় করেন খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা।

ক্ষতিগ্রস্থ পরিবারের পুরুষ/মহিলারা মন্দির ও দোকান ভাংচুরের ঘটনা সম্পর্কে জানান। তিনি ভুক্তভোগীদের শান্তনা দেওয়ার উদ্দেশ্যে বলেন, কিছু দুষ্ট ও কুচক্রী লোকেরাই এলাকার ভাবমূর্তি নষ্ট করে তুলছে, যাহাতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হয়ে উঠে। এরা কোন দলের হতে পারে না।

এ অনাকাঙ্গিত ঘটনাগুলোর সঠিক বিচার হওয়া উচিত। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আমির ইজাজ খান, সহ সভাপতি মনিরুজ্জামান মন্টু, মোল্যা খায়রুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক সাংবাদিক জিএম আসাদুজ্জামান, এনামুল হক সজল, বাশির আহম্মেদ মোল্যা, জাহাঙ্গির হোসেন, রাজ কুমার মল্লিক প্রমুখ। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অভয়নগরে সমাজসেবক আলহাজ্ব আঃ মালেক হাওলাদার-” নিজ উদ্যোগে রাস্তাঘাট সংস্কার”

 

পৃথিবীটা এখন ও টিকে আছে সুন্দর মনের মানুষের ভাল কাজের কল্যাণে তাই পৃথিবীকে সুন্দর করে গড়ার জন্য অনেক চিন্তাবিদ ,বুদ্ধিজীবি সমাজসেবক নীরবে-নিভৃৃৃৃতে কাজ করে যাচ্ছেন ৷ তেমনি একজন যশোরের অভয়নগর উপজেলার পৌর-নওয়াপাড়া (৪নওয়ার্ড) বউ বাজারের বাসিন্দা বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার তার নিজস্ব অর্থায়নে রাস্তাঘাট মেরামতসহ প্রাকৃতিক দুর্যোগ মহামারি করোনাকালিন অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন।

অনেক সময় মানুষের দৃৃৃৃষ্টির আড়ালে থেকে যায় তাদের কীর্তি ৷ তেমনি স্থানীয়দের সহযোগিতায় ১১জুন হতে ১৭ জুন পর্যন্ত মডেল কলেজ রোড আলহাজ্ব রবিউল ইসলাম রবির বাড়ির রাস্তার পাশ হতে জয়নাল ভূঁইয়ার বাড়ির রাস্তা পর্যন্ত ৷ অপরদিকে তেঁতুলতলা কারিকরপাড়া (কবরস্থান) হতে আবু সাঈদ পলাশের বাড়ির রাস্তা পর্যন্ত সংস্কারের কাজ সম্পন্ন করেন ৷ এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃৃৃন্দ উপস্থিত ছিলেন ৷

সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দা মোঃ লুৎফর রহমান, মোঃ আহাদ মোল্যা, রানা আহমেদসহ কয়েকজন জানান ,দীর্ঘদিন যাবৎ উপজেলার পৌর নওয়াপাড়ার ৪নং ওয়ার্ড মডেল কলেজ রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, এতে স্কুল , কলেজের শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষের ভোগান্তির অন্ত ছিলনা ৷ দীর্ঘদিনের পিচের রাস্তাটি গ্রীষ্মকাল ও বর্ষাকালে সামান্য বৃৃৃষ্টি হলেই হাঁটু কাঁদা জমে থাকতো ৷

তখন যান-বাহন চলাতো দুরের কথা , হেঁটে চলাচল ও বিপদজনক হয়ে পড়েছিলো ৷ দীর্ঘদিন যাবৎ এ রাস্তাটি এই অবস্থায় পড়ে থাকলে ও স্থানীয় জন প্রতিনিধি বা সংশ্লিষ্ট বিভাগের কারো নজরে পড়েনি ৷ এতদিন কেউ যখন এগিয়ে আসেনি তখন সমাজসেবক আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহন করেন ৷ রাস্তা সংস্কারের কাজ এখনো অব্যহতি রয়েছে ৷ সমাজ সেবার পাশাপাশি মানব সেবাও করে যাচ্ছেন তিনি ৷

হতদরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্র-সামগ্রী , নগদ অর্থ , প্রতিবন্ধিদের জন্য হুইল চেয়ার, মসজিদ-মাদ্রাসা, এতিমখানায় দানসহ মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে এলাকার সাধারণ মানুষের মাঝে সাবান, মাস্ক বিতরণ করেছেন ৷

এ সব বিষয়ে সমাজ-সেবক ও জনদরদী আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার বলেন , আমরা যদি সত্যিই একটা সুন্দর সমাজ দেখতে চাই তাহলে সমাজের সবার উচিত ভাল কাজ করা ৷ তাই মানবসেবা ও সমাজসেবা করে জীবন কাটাতে চাই ৷ এজন্য তিনি সকল শ্রেণী , পেশার মানুষের কাছে আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন ৷

//মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

পঞ্চগড়ে ১বছর পর তরুনী উদ্ধার, গ্রেফতার-০১

 

পঞ্চগড়ে ১বছর পর তরুনী উদ্ধার, গ্রেফতার-০১

 

পঞ্চগড়ে তরুণী উদ্ধার গ্রেপ্তার ০১ গতকাল ০৯ আগষ্ট সোমবার ঠাকুরগাঁও ইসলামবাগ হতে অপহৃত তরুনীকে উদ্ধার করেছে পঞ্চগড় জেলার বোদা থানা পুলিশ। ঘটনার সুত্রপাতঃ- পঞ্চগড় জেলার বোদা থানাধীন গুয়াগ্রাম প্রধান পাড়া এলাকার নবম শ্রেনীতে পড়ুুয়া তরুনী মোছাঃ আশরাফিয়া আরা প্রধান ঝুমুর (১৭) কে ধৃত আসামী মোঃ লিপন ইসলাম @ আক্কু , পিতা-মোঃ রফিকুল ইসলাম (অফফের), সাং-পাঁচপীর, থানা-বোদা, জেলা-পঞ্চগড় গত-১৭-০৬-২০২০ খ্রিঃ সন্ধায় কৌশলে সিএনজি জোগে অপহরন করে ঢাকা, খুলনা, গাজীপুর, কিশোরগঞ্জ এবং চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় উক্ত তরুনীকে নিয়ে অবস্থান করেন।

উক্ত তরুনীর বাবা তার মেয়েকে অনেক খুঁজাখুঁজির পরে তার মেয়েকে উদ্ধার করতে না পেরে গত ২১-০৬-২০২০ খ্রিঃ বোদা থানা একটি অপহরন মামলা রুজু করেন। তাৎক্ষণিক সময়ে সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইউসুফ আলী মহোদয় ভিকটিম উদ্ধারের জন্য অফিসার ইনচার্জ বোদা থানাকে নির্দেশনা দেন।

শুরু হয় পুলিশি তৎপরতা, অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস টিম নিয়ে ভিকটিম উদ্ধারে বেরিয়ে পরেন। শুরু হয় বিভিন্ন এলকায় অনুসন্ধান ও অভিযান পরিচালনা।

এক পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অপহরনকারীদের মোবাইল ফোনের সুত্র ধরে আসামী মোঃ লিপন ইসলাম @ আক্কু কে ০৯ আগষ্ট ২০২১ খ্রিঃ সোমবার ঠাকুরগাঁও কালিবাড়ি হতে গ্রেফতার করা হয়। পরবর্তিতে ধৃত আসামী মোঃ লিপন ইসলাম @ আক্কু এর দেখানো মতে ঠাকুরগাঁও জেলার ইসলামবাগ এলাকা হতে ভিকটিম মোছাঃ আশরাফিয়া আরা প্রধান ঝুমুর (১৭) কে উদ্ধার করেন পঞ্চগড় জেলার বোদা থানা পুলিশ।

একপর্যয়ে পুলিশি তৎপরতায় অপহৃত তরুনী উদ্ধার হওয়ায় তরুনীর বাবা বোদা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

// নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড়//

পড়ুন দৈনিক বিশ্ব …

শিয়ালীতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা প্রদান

 

শিয়ালীতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা প্রদান

//রূপসা প্রতিনিধি//

রূপসার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে গত ৭ আগষ্ট ঘটে যাওয়া অনাকাক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা ও ঘর করার টিন বিতরণ করা হয় ১০আগষ্ট সন্ধ্যায়।

এসময় ক্ষতিগ্রস্থ ৯ টি পরিবারের মাঝে ১৬ বান্ডেল টিন এবং ৫৫,৫০০টাকা বিতরণ করা হয়। বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এল এ মারুফুল আলম, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, সহকারী কমিশনার ভূমি খান মাসুম বিল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফহোসেন, ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, চেয়ারম্যানসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।