হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাব-২

আওয়ামী লীগের নারী বিষয়ক উপকমিটি থেকে বাদপড়া হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে র‍্যাবের গোয়েন্দা শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তার বাসায় বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব সূত্র। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা জাহাঙ্গীরকে র‌্যাবের সদর দপ্তরে নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি টিম হেলেনা জাহাঙ্গীরের বাসায় যান। প্রায় তিন ঘণ্টা অভিযান পরিচালনার পর হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়।

অভিযানের বিষয়টি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কেএম আজাদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে রাত ৯টায় গণমাধ্যমকে জানিয়েছিলেন, র‍্যাব-২ এর একটি দল গুলশান ২ এর ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান শুরু করেছে।

এর আগে বারবার দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে নারী বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে গত রোববার হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ সই করেন।

এতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে।

সেই কারণেই তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

‘চাকরিজীবী লীগ’ নামে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা দুই-তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

র‌্যাব সূত্রে জানাগেছে তার বাসা থেকে হরিণ এবং ক্যাঙ্গারুর চামড়া পাওয়া গেছে  ।

তার আরো যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানেও এখন অভিযান চালানো হতে পারে বলে জানা গেছে , এরপর তার বিরুদ্ধে যেযে মামলা অসে সেগুলো করা হবে।

//অনলাইন নিউজ ডেস্ক//

আটকের ভিডিও…..

blob:https://www.facebook.com/d3b913e9-c966-44e8-a292-1480ccc6671e

 

 

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল সদর হাসপাতাল করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে অনুমোদন পাচ্ছে

অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলা: আঘাত প্রাপ্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ

 

বরিশাল সদর হাসপাতাল করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে অনুমোদন পাচ্ছে

বরিশাল স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, বরিশাল অঞ্চলে করোনা সংক্রামন বৃদ্ধি পাওয়াতে করোনা রোগীর চাপ সামলানো ও তাদের স্বাভাবিক চিকিৎসা সেবা প্রদান করতে বর্তমান মাসের প্রথম দিকে সদর হাসপাতালকে করোনা হাসপাতাল হিসাবে অনুমোদন দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেন হাসপাতাল কতৃপক্ষ।

তাদের আবেদনে সাড়া দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তারই অংশ হিসেবে হতে যাচ্ছে সদর হাসপাতাল বরিশালে করোনা ডেডিকেটেড হাসপাতাল। হাসপাতাল সুত্রে জানা যায় করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে অনুমোদন হয়ে আসলে হাসপাতালের বহিঃবিভাগ ছাড়া অন্যান্য সকল চিকিৎসা কার্যক্রম শেবাচিম হাসপাতালে নেওয়া হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে আরো জানা যায় হাসপাতালটিতে করোনা রোগীদের জন্য একশ শয্যাই চালু রাখা হবে, এজন্য সেন্টার অক্সিজেন সুবিধা সহ অন্যন্য সকল কাজ সমাপ্তির পথে। তবে করোনা চিকিৎসার সময় চিকিৎসক ও নার্সদের কোয়ারান্টাইনে পাঠানোর কারনেচিকিৎসক ও নার্স সংকট দেখা দিকে পারে। তবে সকলে আশাবাদী কার্যক্রম শুরু হলে কোন সংকট থাকবে না।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক বরিশাল//

অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলা: আঘাত প্রাপ্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ

 

যশোরের অভয়নগরে বাঘুটিয়া ইউনিয়নের নিমতলা বাজারে ১৭ জুলাই (শনিবার) বিতর্কিত সূদখোর আজাহার ও তার সন্ত্রাসী ছেলেরা মোস্তাক শেখের ছেলে সাগর শেখকে(২৩) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলা চালিয়ে তার বাম হাত ভেঙ্গে দিয়ে উল্টো সাগর সহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।

এলাকাবাসি সূত্রে জানাগেছে, আজাহারের দুই সন্তানের কন্যা ফাতেমা বেগম (৩২) একই গ্রামের তিন সন্তানের জনক মৃত আহম্মদ শেখ ওরফে বাদুল্যর পুত্র আব্দুল্লা শেখের (৩৫)সঙ্গে দীর্ঘদিন পরকিয়ায় প্রেমে হাবুডুবু খাচ্ছিল।
প্রেমের এক পর্যায়ে স্ত্রীর অনুমতি ছাড়াই আব্দুল্লা ফাতেমাকে এই ঘটনার ১৫ দিন আগে বিয়ে করে।
নিমতলা বাজার সংলগ্ন পুকুরে ওই এলাকার আজিজুর বিশ্বাসের ছেলে রাজা (১৪) আজাহারের ছোট ছেলে জীবন মোল্লা (১৩) এর নিকট তার বোনের দ্বিতীয় বিয়ে করা সম্পর্কে জানতে চায়।

এ অপরাধে অকথ্য গালি দিয়ে ওই পরিবারের সবাই এসে রাজাকে মারপিট করে। এমন সময় এলাকার মোস্তাক শেখের ছেলে আল বাকিব সাগর (২৩) এসে রাজাকে সেখান থেকে এনে তার বাড়িতে পাঠায়। ফিরে আসার পথে প্রত্যক্ষদর্শীদের সামনে সাগরকে গতিরোধ করে। আজাহার মোল্যা (৫৫) ও তার ছেলে মেয়ে সবাই লাঠি সোটা ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে ফোলা জখম করে। এ সময় সাগর (২৩) মাটিতে লুটিয়ে পড়ে। আহত সাগরকে উপস্থিত লোকজনেরা স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডাক্তার।

চিকিৎসা নেওয়ার পর আইনের প্রতি শ্রদ্ধাশীল অসুস্থ সাগর স্থানীয়দের পরামর্শে আজাহার সহ তার দুই পুত্র রিপন (১৯),শিপন (১৭) এর বিরুদ্ধে সংশ্লিষ্ঠ থানায় লিখিত অভিযোগ করেন।ঘটনার পর পরই সাগরের অভিযোগের আগে বিতর্কিত আজাহার নিজের চায়ের দোকানের জিনিসপত্র ভেঙ্গে নিজেরা ভিডিও করে৷ ৪/৫ জনের কাছে আজাহারের বকেয়া টাকা পাওনা আছে এবং সাগর শেখ চাপাতি নিয়ে মহড়া দিচ্ছে ও সাগরের ভয়ে ছেলে নিরুদ্দেশ এই সব কাল্পনিক সাজানো মিথ্যা বানোয়াট অভিযোগ ভিডিও সহ থানায় দাখিল করেন।ভাটপাড়া তদন্ত কেন্দ্র থেকে পুলিশ কর্মকর্তা এ এস আই মাসুদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থানে আসেন।আহত চিকিৎসাধীন সাগর(২৩) অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, দোকান ভাংচুর,এসব সাজানো নাটকে এলাকাবাসী ও বাজারের সকল দোকান ব্যবসায়ীএবং পথচারীরা বিতর্কিত আজাহারের এহেন মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ফুঁসে ওঠেন। তীব্র প্রতিবাদে ফেটে পড়ে গোটা এলাকার অতিষ্ট মানুষ। আজাহার এবং বেপরোয়া সন্তানদের সন্ত্রাসী ও অসমাজিক কর্মকান্ডে এলাকার শান্তিকামী মানুষেরা এর প্রতিকার চায় ও ওদের শাস্তি দাবী করেন ।পুলিশ কর্মকর্তা বিষয়টি বুঝতে পারেন। ঈদের পর বিষয়টি যথোচিত আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

তথ্যানুসন্ধানে আরো জানা যায়, পাশের গ্রাম শিবনগর থেকে ওই একই স্বভাবের কারণে জনগণ সেখান থেকে আজাহার ও তার পরিবারদের তাড়িয়ে দিলে বাঘুটিয়া নিমতলা কারিকর পাড়ার আব্বাস মোল্যার বাড়িতে আশ্রয় নেন।সেখানে প্রায় চার মাস থাকাকালীন সময়ে আজাহার আশ্রয় দাতার সঙ্গে একই আচরণ করলে অতিষ্ঠ এলাকাবাসী তাকে ফের তাড়িয়ে দেন। সেখান থেকে এসে অজুফার বাড়িতে আশ্রয় নেন।

ওই একই কারণে সেখান থেকে বিতাড়িত হয়ে রাজার পিতা আজিজুর বিশ্বাস ও আব্বাস গাজীর মাধ্যমে কমল মিত্র ওরফে বাচ্চুর নিমতলা বাজারস্থ পুকুর পাড়ের জায়গায় আশ্রয় দেন। সেখানে চায়ের দোকান করে বসবাস করেন।অতিষ্ঠ জনসাধারণ এলাকার অশান্তির কারণ আজাহারকে উচ্ছেদ করতে ডাক্তার শ্যামল মিত্র সহোদর এবং বাজার কমিটির নিকট একাধিকবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করেছেন।করোনাকালে তার চায়ের দোকানে জাঁকজমক ভাবে কেনা বেচা, সার্বক্ষণিক আড্ডা লেগে থাকায় বাজার কমিটি সতর্ক করা সত্বেও তোয়াক্কা করেন না বলে জানিয়েছে ওই সুত্র। সুদে কারবারী নবজামাই আব্দুল্লার অত্যাচারে অনেকে সর্বশান্ত এবং এলাকা ছাড়া। সব ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী এলাকার নারী পুরুষ অনেকেই।

দক্ষিণঞ্চলের প্রিয় মানুষ এবং হিতাকাঙ্খী সাবেক এমপি হুইপ শেখ আঃ ওহাব সাহেবের উদ্দেশ্য করে অকথ্য বিশ্রী ভাষায় গালমন্দ করতে থাকলে প্রতিবাদী জনগণ শিবনগর থেকে তাড়িয়ে দেন। অথচ এমপি সাহেব ভবঘুরে আজাহারকে আশ্রয় দিয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন। ইতি মধ্যে লোকসম্মুখে বলতে থাকে হুইপ সাহেব টাকা নিয়ে জমি লিখে দিচ্ছেন না। এমন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ সচেতন মহল এতে হতবাক হয়ে যান।এলাকাবাসী ক্ষীপ্ত হয়ে ওই বিতর্কিত সূদখোরকে ওখান থেকে ও তাড়িয়ে দেন।
এলাকাবাসি ধিক্কার দিয়ে বলেছেন, সন্ত্রাসী শ্বশুর আজাহার আর মহাসুদখোর জামাই আব্দুল্লা ও সন্ত্রাসী পুত্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

বরিশাল ও দক্ষিন উপকূলের জীবনযাত্রা থমকে গেছে অতিবর্ষণে

 

 

 

 

বরিশাল ও দক্ষিন উপকূলের জীবনযাত্রা থমকে গেছে অতিবর্ষণে

অতি বৃষ্টিতে বরিশাল অঞ্চলের নিচু এলাকা প্লাবিত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে তিন দিন ধরে অতি বর্ষন আর ঝোড়ো বাতাসে  বরিশাল নগর সহ দক্ষিন উপকূলের জীবনযাত্রা থমকে গেছে।
বরিশাল নগর সহ বরগুনা ও পটুয়াখালী জেলায় অতিভারী বর্ষনে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।এতে হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। ভারী বর্ষনের পাশাপাশি নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অনেক এলাকায় অসংখ্য পুকুর,ঘের পানিতে ডুবে অনেক মাছ ভেসে গেছে।
আউশখেত, আমনের বীজতলা পানিতে ডুবে গেছে,ঝোড়ো বাতাসে উপড়ে পড়েছে গাছপালা। যার ফলে কিছু এলাকায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে মোবাইল নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। আবহাওয়া কার্যালয় সূত্র থেকে জানা যায়,গত ২৪ ঘন্টায় বরগুনা জেলায় ২৬২ মিলিমিটার ও পটুয়াখালী জেলায় ১৮৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।বরিশাল নগরীতে আজ সারাদিন অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। কঠোর বিধিনিষেধের মধ্যে বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নগরে লোকজনের চলাচল ছিল কম।
বৃষ্টিতে অনেক এলাকার রাস্তাঘাটে পানি জমে যায়। কীর্তনখোলা নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নগরের কালিজিরা, দপদপিয়া,আমানতগঞ্জ, চরমোনাই,তালতলী সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়।
বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপের প্রভাবে বর্ষন ও ঝোড়ো আবহাওয়া বিরাজ করছে।সমুদ্রবন্দরে ৩ নম্বর স্হানীয় সতর্কতা সংকেত বহাল আছে।আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।

পটুয়াখালীতে ভ্রাম্যমান আদালতের বিভিন্ন স্থানে জরিমানা

মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি।

র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে ২৯/০৭/২০২১ইং তারিখ সকাল আনুমানিক ০১:১৫ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানার বাঁধঘাট এবং ইটবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ এবং বিক্রয় নিষিদ্ধ ঔষধ রাখার অপরাধে,

১। নিখিল মেডিকেল হল এর মালিক নিখিল চন্দ্র রায়(৩৬), পিতা-নির্মল চন্দ্র রায়, সাং-২নং ব্রীজ বাজার, ইটবাড়িয়া, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ১০,০০০/- টাকা এবং

২। নূর ফার্মেসী এর মালিক গাজী মনিরুজ্জামান(৫০), পিতা-মৃত জয়নাল গাজী, সাং-বাঁধঘাট, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ১,০০০/- টাকা সহ সর্বমোট ১১,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

 

অভয়নগরে গলায় ফাঁস দিয়ে গৃৃহবধূর আত্মহত্যা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোর যশোরের অভয়নগর উপজেলায় গলায় ফাঁস দিয়ে পলি বেগম (৪০) নামের এক গৃহবধুুর আত্মহত্যার ঘটনা ঘটেছে ৷ ২৮ (জুলাই) বুধবার সকাল আনুমানিক ১১’টার সময় নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায় ৷

এলাকাবাসি জানায়, র্দীঘদিন ধরে পলি বেগম বিভিন্ন গাইনী রোগে ভুগতেছিলেন পেটের যন্ত্রনা সইতে না পেরে হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মৃতপলি বেগম তালতলা গ্রামের(গ্যারেজ মিস্ত্রী) তারা মিয়ার স্ত্রী। রিয়াজ (১৮) ও মিম (৭) নামের তাদের দু’টি সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানাযায়, বুধবার সকালে তারামিয়া কাজ করতে তার গ্যারেজে চলে যায়। তার কিছুক্ষণ পরে মেয়েকে বাবার কাছে পাঠিয়েদেন পলি বেগম। মেয়ে মিম কিছু সময় পরে বাড়ি ফিরে এসে মাকে গলায় ফাঁস অবস্থায় দেখতে পেয়ে তার আত্মচিৎকারে আশ-পাশের মানুষ ছুটে আসে ৷

পলি বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ৷ এ বিষয়ে অভয়নগর থানার এস আই মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে প্রেরন করা হয়েছে ।

এ নিয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার- ৩৭তাং ২৮/০৭/২০২১ইং

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল আরও একটি প্রাণ

 সুজন মাহমুদ,মাগুরা জেলা প্রতিনিধিঃ

মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর স্লুইসগেট সংলগ্ন পশ্চিম পাশে নহাটা-রাজাপুর সড়কে আজ দুপুর অনুমান ১২ঃ০০ ঘটিকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষ হয়।এসময় মোটরসাইকেল আরোহী মোছাঃ খাদিজা(২৪)ঘটনাস্থলেই মারা গেছেন।

নিহতের স্বামী মোঃ স্বাধীন মল্লিক প্রবাসী।মহিলার স্বামী স্বাধীন মল্লিক এর বাড়ি রাহাতপুর গ্রামে।স্বাধীনের বড় ভাই মোঃ জামাল মল্লিক রাজাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। ঘটনার সময় খাদিজার কোলে থাকা কন্যা শিশু পাশের ধান ক্ষেতে গিয়ে আছড়ে পড়ায় অক্ষত রয়েছে।

এদিকে ঘাতক ট্রাকটি নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে।চালক বা সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই জনাব মোঃ আরিফুল।তিনি বলেন,আমরা ট্রাকটি পার্কিং অবস্থায় পেয়েছি।

সেখানে কোন চালক বা তার সহকারীকে পাওয়া যায়নি।

যশোরে গত ২৪ ঘন্টায় করোনা সনাক্ত ২৭৯ ও মৃত্যু ৫

নিজস্ব প্রতিনিধিঃ

করোনার ভারতীয় ধরণ ডেল্টার গতি প্রকৃতি নির্ণয় করা দূরুহ হয়ে পড়েছে। তাই অতিসংক্রমণশীল করোনার চিকিৎসা পদ্ধতির কোন সুস্পষ্ট ধারণা দিতে পারছেন না চিকিৎসা বিজ্ঞানীরা। কিছুটা আলো-আঁধারের আবছা আলোয় ঢাকা পড়ে আছে করোনার সঠিক চিকিৎসা। ফলে করোনায় মৃত্যু ও সনাক্তের হার দিনের পর দিন বেড়ে আকাশচুম্বী হতে চলেছে।

আজ ২৯ জুলাই-২০২১ রোজ বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায় ৪ জন ও উপসর্গে ১ জনসহ মোট ৫ জন মৃত্যু বরণ করেছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৩৩৪ জন। যশোর জেলায় গত ২৪ ঘন্টায় ১৩৪০ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ সনাক্ত হয়েছে ২৭৯ জন। সনাক্তের হার ২০.০৮ শতাংশ। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ৮৯ জন।

যশোরে আজ পর্যন্ত করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে ১৮৪৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৮৬২ জন। করোনা সনাক্তের রিপোর্ট অনুযায়ী যশোর জেলার সদর উপজেলায় ১৯৫জন, চৌগাছায় ২২ জন, অভয়নগরে ১৬ জন, ঝিকরগাছায় ১৪ জন,শার্শায় ১২ জন, কেশবপুরে ৮ জন,বাঘারপাড়ায় ৭ জন, মনিরামপুরে ৫ জন করোনা নতুন পজেটিভ রোগী আছেন।

এস এম মোস্তফা রশিদী সুজা’র মৃত্যুবার্ষিকী।। ছাগলাদাহ ইউনিয়নে দোয়া মাহফিল

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

খুলনা- ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা’র মৃত্যুবার্ষিকীতে তেরখাদার ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে,স্বাস্থ্য বিধি মেনে ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়-কুমিরডাঙ্গা বাজারে বিকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান এস এম দীন ইসলামের সভাপতিত্বে এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এমপির প্রতিনিধি জাহিদুল মৃধার পরিচালনায় উপস্থিত ছিলেন ছাগলাদাহ ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত খান সেলিম, সহ সভাপতি ফারুক আহমেদ, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি আরিফ মুন্সি, যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান,সাংগঠনিক সম্পাদক জাহিদুল মৃধা, সাংগাঠনিক সম্পাদক মামুন মোল্যা, ছাগলাদাহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক,ইউনিয়নের পরিষদের সদস্যবৃন্দ, এমপি মহাদয়ের প্রতিনিধিগন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরশাদ শেখ, বয়োজ্যেষ্ঠ আওয়ামীলীগ নেতাবৃন্দ, যুবলীগ নেতাবৃন্দ, এলাকারগন্য মান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।

মির্জাগঞ্জে মাদ্রাসা এখন গোয়ালঘর

পটুয়াখালীর মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থী না থাকলেও শ্রেণিকক্ষে বাঁধা আছে শিক্ষক- কর্মচারীর গরু ও ছাগল। মাদ্রাসা নয় এ যেন শিক্ষক – কর্মচারীর গোয়ালঘর। খোঁজ নিয়ে জানা যায়, করোনার কারণে সরকারি সিদ্ধান্তে সারা দেশের ন্যায় মির্জাগঞ্জেও বন্ধ রাখা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান । বন্ধ থাকার সুযোগে মাদ্রাসার শ্রেণিকক্ষ দখল করে গোয়ালঘর হিসেবে ব্যবহার করেন ওই মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা।
সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার একটি কক্ষে নাইটগার্ড (নৈশপ্রহরী) শাহীন বিশ্বাসের গরু বাঁধা, অন্য ২ কক্ষে এলাকার বারেক বিশ্বাস ও মাদ্রাসার সহকারী ক্বারি মোঃ আফজাল বিশ্বাসের ছাগল বেঞ্চের উপরে ও নিচে বসে ছিঁড়ে দেয়া লতা পাতা খাচ্ছে। ওই মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও একই গ্রামের বাসিন্দা মোঃ আবদুল্লাহ বলেন, এ প্রতিষ্ঠানে অনেক আগে থেকেই তারা গরু ছাগল বাঁধে। আর এখন তো বন্ধ কোন শিক্ষার্থাী নাই। লকডাউনের শুরুতেই শ্রেণিকক্ষে গরু ছাগল বেঁধে পালন করছে শিক্ষক – কর্মচারীরা।
নাইটগার্ড (নৈশপ্রহরী) মোঃ শাহীন বিশ্বাস বলেন, আমি আজকেই গরু বানছি (বাঁধছি)। আর কতৃপক্ষ তো কিছু বলেনা। ছাগলগুলো আফজাল হুজুর ও বারেক বিশ্বাসের । সহকারী ক্বারি মোঃ আফজাল হোসেনের ফোনে কথা বললে সে বলে আমি অসুস্থ্য। এবিষয়ে কিছু জানিনা।
মাদ্রাসা পরিচালনা কমিটি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এটি এম মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গরু ছাগল রাখার জন্য না। এরকম করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি এখনই সুপারকে বলবো। মাদ্রাসরা ভারপ্রাপ্ত সুপার মোঃ ইউসুফ মাওঃ বলেন, আমি অনেক বার তাদের নিষেধ করেছি। কিন্তু তারা আমার কথা শুনে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, সরেজমিনে প্রতক্ষ্য করার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলা হয়েছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দীন ওয়ালীদ বলেন, ঘটনা স্থলে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।
// মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি//