//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//যশোরে ৩টি অভিযান।। ফেনসিডিল, মদ ও ইয়াবাসহ গ্রেফতার ৫
//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//
//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//
লকডাউন নামক শব্দটির সাথে আামাদের পরিচয় ২০২০ সালের শুরুর দিকে তখন লকডাউন নামক শব্দটা আমাদের কাছে বেশ গুরুত্বপূুর্ণ ছিল কারণ এর মাধ্যমেই আমরা করোনা মুক্ত হতে পারব। অথচ এক বছর যেতে না যেতে সরকার ঘোষিত কঠোর লকডাউন মহামারীরোধে অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে। গত ২৩ জুলাই ২০২১ থেকে ৫ আগষ্ট-২০২১ পর্যন্ত ঘোষিত লকডাউনের (২৮ জুলাই) ৬ষ্ঠ দিনে বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসমাগম গত কয়েকদিনের তুলনায় অনেকাংশে বেড়েছে।
শুধু জনসমাগম বেড়েই ক্ষান্ত দেয়নি করোনার সুরক্ষা কবচ অতি প্রয়োজনীয় মাস্ক না পরে ঘুরে বেড়ানোর প্রবনতা লক্ষ্য করা গেছে। পাশাপাশি খুলতে শুরু করেছে অধিকাংশ দোকানপাট। বিশেষ করে মোড়ে মোড়ে অবস্থিত চায়ের দোকানের ভিড় ছিল চোখে পড়ার মতো। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও দোকানে বেচাকেনা ও মহল্লার মোড়ে আড্ডাবাজ কিশোর-কিশোরীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নগরীর সদররোড,গীর্জা মহল্লা, নতুনবাজার, চকবাজার, কাঠপট্টি, সরোজমিনে গিয়ে দেখা যায় অন্যান্য দিনের তুলনায় জনসমাগম ও যানবাহনের চাপ বেড়েছে।
এসব এলাকায় বেশ কিছু দোকানদারকে দোকানের দরজা অর্ধেক খুলে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। আইন শৃঙ্খলা বাহিনী দেখলেই দোকান বন্ধ করে পার্শ্ববর্তী অলিগলিতে অবস্থান নিতে দেখা যায় ক্রেতা ও বিক্রেতা উভয়কে। আাইন শৃঙ্খলা বাহিনী চলে যাবার পরে পুনরায় দোকান খুলে কেনাবেচা করতে দেখা যায়। নগরবাসীকে ঘরে রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ , র্যাব , সেনাবাহিনী ও জেলা প্রশাসনন যৌথভাবে কাজ করলেও কাঙ্খিত কঠোরতর লকডাউন সোনার হরিণের ন্যায় অধরাই থেকে যাচ্ছে।
এ বিষয় বরিশাল সচেতন মহলের দাবি করোনা মহামারী রোধে লকডাউন নয়, সকলের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে এর ভয়াবহতা সাধারন মানুষকে বেশী করে বুঝাতে হবে এবং গণ টীকাকরণের ব্যবস্থা করতে হবে।আর তা না হলে অদৃশ্য শক্তিশালী করোনার সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণ কোনভাবেই সম্ভব হবে না।
//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিকেদক//
যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, ফেসবুকে ছবি ভাইরাল
টাঙ্গাইলের ভূঞাপুরে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে হয়ে হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বিয়ের এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হলে সবাই তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
গত বৃহস্পতিবার (২২ জুলাই) এমন এক বিয়ের ঘটনা ঘটেছে উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামে। নয়াপাড়ার বেল্লাল হোসেনের যমজ মেয়ের সঙ্গে একই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলের পারিবারিক মতে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। পরে যমজদের বিয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে মুহূর্তেই।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলে আল আমিন ও আমিনুল মাস্টার্স পাস করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করেন। অন্যদিকে, নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যজম মেয়ে ফাতেমা ও ফারজানা দুজনই মাস্টার্স শেষ করেছেন। গত বৃহস্পতিবার এক লাখ টাকা করে কাবিনে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে হয়।
এ বিষয়ে যমজ বোনের ফুফাতো বোনের স্বামী মো. রবিউল ইসলাম রবি গণমাধ্যমকর্মীদের জানান, পারিবারিক ভাবেই ঘটকের মাধ্যমে যমজ বোনের জন্য যমজ ছেলের সন্ধান পাওয়া যায়। মেয়েরাও মাস্টার্স শেষ করেছে আবার ছেলেরাও মাস্টার্স শেষ করে একটি কোম্পানিতে চাকরি করছে। কাকতালীয়ভাবে মিলে গেছে। পরে কঠোর লকডাউনের কারণে সীমিত পরিসরে বিয়ের কাজ শেষ করা হয়েছে।
মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
অভয়নগরে মায়ের ওপর অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
এনআইডি অথবা জন্ম নিবন্ধন কার্ড নিয়ে গেলেই পাবে করোনা টিকা : স্বাস্থ্যমন্ত্রী
মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেয়ার কারনে স্কুল পড়ুয়া শিক্ষার্থী গলায় রশি পেঁচিয়ে নিজ ঘরের ডাবায় ঝুলে আত্মহত্যা করেছে।
নিহত শিপু রায় (১২) উপজেলার মধ্যপুর গ্রামের মুক্ত রায়ের কন্যা।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নেয়। মঙ্গলবার (২৭জুলাই) সকাল সাড়ে নয়টায় নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী শিপু রায় বাড়ির কাউকে কিছু না জানিয়ে নিজ ঘরে গিয়ে ডাবায় ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
প্রতিবেশী নওয়াপাড়া সরকারি কলেজের প্রভাষক আকতার মোল্যা জানান, মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে শিপু রায় আত্মহত্যা করেছে।
থানার ওসি একেএম শামীম হাসান জানান, স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদকঃ
করোনার সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সারাদেশে কঠোততম লকডাউন বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশের পুলিশ । ঠিক তেমনি মাদকের ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করার জন্য “একটি গ্রাম হতে একটি দেশ, মাদকমুক্ত হবে সমগ্র বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে নিয়ে কাজ করছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।
তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আলেখারচর বিশ্বরোড়ের সামনে থেকে ৫০০ পিচ ইয়াবা, ১০ কেজি গাঁজা, একবোতল বিদেশি মদ(Royal stag), ২ ক্যান কিংফিশার বিয়ারসহ মাদক ব্যবসায়ী ১. সোহেল সরকার, ২.নয়ন হোসেন, ৩. জামান হাসাকে ও কোতোয়ালি থানাধীন দুর্গাপুর এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ৪. হাসান গাজীকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইমাম হোসেন মনা, বাউফলঃ
পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন হাওলাদারের মৃত্যুতে শোক প্রকাশ করেন সাংসদ আ,স,ম ফিরোজ এমপি।
আজ (২৮ জুলাই)বুধবার সকাল ৯টায় বিলবিলাস ফাযিল মাদ্রাসা মাঠে রাষ্টীয় মর্যাদায় মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪:৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারনে বাউফল উপজেলার বিলবিলাস নিবাসী বীর মুক্তিযোদ্ধা আলীহোসেন হাওলাদার (৭৫) তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাযায় স্থানীয় সাংসদ সাবেক চিফহুইপ আলহাজ্ব আ,স,ম ফিরোজ এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। উপজেলা প্রশাসনের পক্ষে বাউফল উপজেলা কৃষিকর্মকর্তা মনিরুজ্জামান ও বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মরহুমকে বিদায়ী গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, বাউফল ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন খান, এড. মাহফুজুর রহমান, এড. কামাল হোসেন, বিভিন্ন আলেম ওলামা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজ নৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।
করোনা প্রকোপ রোধে টিকার বিকল্প নাই তাই অনলাইন রেজি: ছাড়া যত সহজে টিকা দেওয়ার ব্যবস্থা করা যাবে তত তাড়াতাড়ি টিকা জনগনের কাছে পৌচাবে । টিকা দেওয়ার বিষয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদে টিকাকেন্দ্র স্থাপন করছি। যেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন, আপামর জনসাধারণ যারা টিকা নিতে চান, তারা ওখানে এসে টিকা নিতে পারবেন। তারা এনআইডি বা জন্ম নিবন্ধন কার্ড নিয়ে আসলেই টিকা দিতে পারবেন।’
আজ সচিবালয়ে ‘লকডাউন’ সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ নেই, তাদেরও একটি বিশেষ ব্যবস্থায় নিবন্ধন করে টিকা দিয়ে দেওয়া হবে, স্পটেই।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও র্যাবসহ প্রশাসনের প্রতিনিধিরা।
//অনলাইন নিউজ//
বিশ্বের অন্যতম জনপ্রিয় গেমস হলো অলিম্পিক । অলিম্পিক গেমসের মতো বিশ্ব আসরে পারফরম্যান্সের যোগ্যতা অর্জন করাই একজন অ্যাথলেটের জন্য বড় সাফল্য। তার চেয়েও বড় সাফল্য হলো বিশ্বের সবচেয় বৃহৎ এবং জনপ্রিয় এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জেতা। অলিম্পিক গেমসে যে স্বর্ণ তার পরিমান কত…?
জাপানের রাজধানী টোকিওতে চলমান অলিম্পিক গেমসে বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য দেখিয়ে প্রথম হওয়া তারকারা যে পদক পাচ্ছেন সেই স্বর্ণপদকের বর্তমান বাজার মূল্য কত?
টোকিও অলিম্পিকে পুরাতন ইলেকট্রনিক্স দ্রব্য দিয়ে পদক তৈরি করা হয়েছে। যে ইলেকট্রনিক্স দ্রব্য দিয়ে অলিম্পিক পদক বানানো হয়েছে তা জাপানের লোকজন দান করেছেন। জানা গেছে, পদক তৈরির জন্য ৬২ লাখ পুরাতন মোবাইল ফোন ব্যবহার করা হয়েছে। পদক তৈরিতে ব্যবহার করা হয়েছে ৩২ কেজি স্বর্ণ।
টোকিও অলিম্পিকের প্রত্যেকটি স্বর্ণপদকের ওজন ৫৫৬ গ্রাম। রৌপ্য এবং ব্রোঞ্জপদকের ওজন ৫৫০ ও ৪৫০ গ্রাম।
৫৫৬ গ্রাম স্বর্ণপদকে সর্বসাকুল্যে স্বর্ণ আছে মাত্র ৬ গ্রাম। বাকি ৫৫০ গ্রাম রুপা।
সেই হিসাবে এক ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৭০ হাজার টাকা ধরা হলে ৬ গ্রাম স্বর্ণের দাম আসে প্রায় ৩৬ হাজার টাকা। আর এক ভরি রুপার বর্তমান মূল্য ১৫১৬ টাকা ধরা হলে ৫৫০ গ্রাম রুপার দাম আসে ৭১ হাজার ৫০০ টাকা।
সেই হিসাবে একজন অ্যাথলেট টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতলে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা পেতে পারেন।
//অনলাইন নিউজ//
রাণীশংকৈলে সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও খাদ্য সামগ্রী বিতরণ
সংকট সংগ্রামে মানবতার সেবাই সদা জাগ্রত নির্ভীক মানুষের সেবাই নিয়োজিত সেচ্ছাসেবকলীগ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ( ২৭ তম) পালন ও নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। (২৭ জুলাই মঙ্গলবার) বিকালে আ”লীগ পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা’র সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সেচ্ছাসেবকলীগ সহ সভাপতি মুন্নাফ হোসেন বাবু। প্রধান অতিথি উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আ”লীগ সভাপতি সইদুল হক। বিশেষ অতিথি পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আমল সরকার, পৌর আ”লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহাদেব বসাক জেলা সেচ্ছাসেবকলীগ সদস্য নওরোজ কাউসার কানন,সহ সভাপতি খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন। আরো উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবকলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক হোসেন, প্রচার সম্পাদক রুবেল হক, ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ,উপজেলা আ”লীগ সদস্য তারেক আজিজ, নন্দুয়ার ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মুনিরুজ্জামান বাবলু,সেচ্ছাসেবকলীগ লেহেম্বা ইউনিয়নের আহবায়ক গোলাম দোস্তগীর বিপ্লব প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দলের পদে থাকা নেতা কর্মী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকেরা। প্রশনগতঃ এ উপজেলায় ১০০ জন দুস্ত ও কর্মহীন মাবুষের মাঝে চাল,ডাল,তৈল,লবন,সাবান,আলু ইত্যাদি এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
//মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//
স্বপ্নের পদ্মাসেতু কতটা মজবুত…? অনেকেরই প্রশ্ন থাকতে পারে….
খুলনায় লকডাউন বাস্তবায়নে ৩৯মামলায় ৪৪ হাজার ৩ শত টাকা জরিমানা আদায়
নিজস্ব প্রতিনিধিঃ
সীমান্তবর্তী যশোর জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামের সাধারণ জনগণও আজ করোনার অতিসংক্রমণশীল ভারতীয় ধরণ ডেল্টার অদৃশ্য শক্তির কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করছেন। চারিপাশে করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সল্পতাজনিত কারণে শ্বাসরুদ্ধকর মৃত্যুযন্ত্রণা মানুষকে জীবন-মরণের সন্ধিক্ষণে উপনীত করেছে।
আজ ২৭ জুলাই -২০২১ রোজ মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী যশোরে গত ২৪ ঘন্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৯২ জন। এপর্যন্ত করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে ১৮১৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩২১২ জন এবং আজ পর্যন্ত করোনায় মৃত্যু বরণ করেছেন ৩২৪ জন।
গত ২৪ ঘন্টায় জেলার ৯২০ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে ২২৬ জন।সনাক্তের হার ২৪.৫৬ শতাংশ। আজকের পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী যশোর জেলার সদর উপজেলায় ১২৯ জন, ঝিকরগাছায় ২৯ জন,অভয়নগরে ২১ জন, চৌগাছায় ১৭ জন, মনিরামপুরে ১২ জন, বাঘারপাড়ায় ৬ জন, কেশবপুরে ৬ জন ও শার্শায় ৬ জনসহমোট ২২৬ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।