যশোরে করোনা ও উপসর্গে আজও ঝরে গেল ৫ জনের জীবন

 

অদৃশ্য ভাইরাস করোনার ঢেউয়ের আঘাতে সীমান্তবর্তী যশোর জেলায় মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। কিন্তু গত কয়েকদিনের তথ্য বিশ্লষণে দেখা যায় করোনায় সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দীর্ঘদিন লকডাউনের ফসল কেবল ঘরে উঠতে শুরু হয়েছে। যশোরে করোনা ও উপসর্গে আক্রান্ত অনেকটাই বেশি।

কিন্তু ঠিক তার পূর্ব মুহূর্তে হঠাৎ করে বৃহৎ ধর্মীয় উৎসব ইদকে সামনে রেখে লকডাউন শিথিল করায় করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা যে আবার বেড়ে যাবে তাতে কোন সন্দেহের অবকাশ নেই। আজ১৭ জুলাই -২০২১ রোজ শনিবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

যাদের মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত ও ১ জন করোনার উপসর্গ যুক্ত রোগী ছিলেন। গত ২৪ ঘন্টায় জেলায় ৯৩৪ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে ২৩৪ জনের শরীরে। শনাক্তের হার ২৫.০৫ শতাংশ যা গত কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন। যশোর জেলায় অদ্যাবধি করোনা রোগী সনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৩৫ জন।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৭৮২ জন।এ পর্যন্ত মৃত বরণ করেছেন ২৫৩ জন।

গত ২৪ ঘন্টায় সনাক্ত ২৩৪ জনের মধ্যে যশোর সদর উপজেলায় ১৩৩ জন, ঝিকরগাছায় ২৮ জন, চৌগাছায় ১৮ জন, অভয়নগরে ১৬ জন, মনিরামপুরে ১৪ জন, শার্শায় ১১ জন, কেশবপুরে ৭ জন ও বাঘারপাড়ায় ৭ জন রয়েছে।

নিজস্ব প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

কুমিল্লায় ১৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Realme Phone Your Choice…

কুমিল্লায় ১৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

// নিজস্ব প্রতিনিধি//

করোনার সংক্রমণ রোধে লকডাউন ও মানুষের ইদ যাত্রা সফল করার জন্য কাজ করছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।আর একই সাথে মাদকের ভয়াবহতা থেকে আপামর জনগণকে রক্ষা করার লক্ষ্যে সারাদেশে কাজ করছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।

তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে কুমিল্লা জেলা পুলিশের একটি বিশেষ টীম ব্রাহ্মণপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানাধীন ৬ নং ব্রাহ্মণপাড়া ইউনিয়ন পরিষদ এলাকা হতে মাদক ব্যবসায়ী ১. নূরনাহার বেগম ( ৪৮) কে ২ কেজি গাঁজাসহ ও ব্রাহ্মণপাড়া থানাধীন ৮ নং মালাপাড়া ইউনিয়ন পরিষদ এলাকা হতে মাদক ব্যবসায়ী ২. আবুল হোসেন (৪৫) কে ৫ কেজি গাঁজাসহ এবং ব্রাহ্মণপাড়া থানাধীন ৭ নং সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ এলাকা হতে ৩. মো. লোকমান হোসেন (১৮), ৪. রবীন হোসেনকে ৬ কেজিসহ সর্বোসাকুল্যে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।

উল্লেখিত বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত হয়েছে

 

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ছেন আরো ৪ জন।  শুক্রবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার বিক্রমহাটি ও আশেকপুর বাইপাস এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।  নিহতরা হলেন, ঢাকার মিরপুরের নবাবের বাগ এলাকার আব্দুল আলমের ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাহাত সরকার (২৬)।

আহতরা হলেন, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়া বাড়ী এলাকার রাজ্জাক খানের ছেলে আমিনুল খান (৩০), চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার আনছার আলীর ছেলে আজিম (২৬), মফিজুর রহমানের ছেলে আসাদ (২২), ইসলামপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে ফরিদ হোসেন (৬০)। পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরঙ্গগামী একটি প্রাইভেটকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিক্রমহাটি এলাকায় পৌঁছলে পূর্বে থেকে দাড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে।

এতে ঘটনাস্থলে  প্রাইভেটকারের চালক রফিকুল ইসলাম নিহত হয়। এ ঘটনায় আহত ৪ জন উদ্ধার করে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, উত্তরঙ্গ থেকে ছেড়ে আসা একটি আম বোঝাই মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে পিকআপটি মহাসড়কের আশেকপুর এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক রাহাত সরকার নিহত হয়।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহির বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আহত ৪ জন্য টাঙ্গাইল জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

গজারিয়ায় ওসি রইছ উদ্দিনের মসজিদ ভিত্তিক পুলিশিং

 

গজারিয়ায় ওসি রইছ উদ্দিনের মসজিদ ভিত্তিক পুলিশিং

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নের ভবেরচর গ্রামে ঢালী বাড়ী জামে মসজিদে চলমান করোনা ও ঈদে স্বাস্থ্য বিধি, মাদক, কিশোর গ্যাং, নিয়ে পুলিশি সেবা নিয়ে মত বিনিময় সভা করেছে গজারিয়া থানা পুলিশ।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন বলেন গজারিয়া থানা পুলিশ প্রতি শুক্রবারই গজারিয়া উপজেলাধীন বিভিন্ন গ্রামে গিয়ে জুমার নামাজ আদায় করছেন। সেই সাথে স্থানীয় মসজিদের মুসুল্লিদের পুলিশিং কার্য্যক্রম সম্পর্কে অবহিত করছেন। স্বাস্থ্যবিধি, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজ, বাল্য বিবাহ সহ সকল অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ ও আহবানের মাধ্যমে পুলিশি সেবা সমূহ সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করেন।

তাঁর’ই ধারাবাহিকতায় আজ শুক্রবার ভবেরচরের ঢালী বাড়ী জামে মসজিদে নামাজ আদায় ও মুসুল্লিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন ও ভবেরচর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিঃসাহিদ মোঃ লিটন।

অপরাধ সংক্রান্ত বিষয়ে সহজেই পুলিশিং সেবা নেওয়া বিষয়ে আলোচনা করেন ভবেরচর ইউ.পি চেয়ারম্যান লিটন।

//সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ//

 

পড়ুন দৈনিক বিশ্ব …

জমিজমা মামলার জেরে মোঃ ফরিদ মোল্যা দূর্বৃত্তের হাতে জখম

জমিজমা মামলার জেরে মোঃ ফরিদ মোল্যা দূর্বৃত্তের হাতে জখম

নড়াইলে ১৪৪ ও ১৮৮ ধারা লংঘন করে পাকা ঘর নির্মানে বাধা দেওয়ায় মোঃ ফরিদ মোল্যাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূূর্বৃত্তরা। সে মিঠাপুর গ্রামের আব্দুুর সালাম মোল্যার ছেলে।

ঘটনাটি ঘটেছে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামে। ফরিদ মোল্যার স্ত্রী মোসা: রাফেদা খানম জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার সময় একই গ্রামের মন্নু মোল্যার ছেলে রিপন মোল্যা (২৮) সাব্বির মোল্যা (১৮), মৃত: আত্তাব মোল্যার ছেলে মন্নু মোল্যা (৫৫), নাজির মোল্যর ছেলে রনি মোল্যা (২৫), মৃত: আত্তাব মোল্যার ছেলে নাজির মোল্যা (৫০) ও মজনু মোল্যা (৪৮), মজনু মোল্যার ছেলে আজিজুল মোল্যা সহ আরো ৪/৫ জন আমার স্বামী মো: ফরিদ মোল্যা ও আকরাম মোল্যাকে রামদা, লোহার রড, হাতুড়ী ও বাশের লাঠি দিয়ে মিঠাপুর ব্রীজের মাঝখানে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। তখন আমার স্বামী ফরিদ মোল্যা ও আকরাম মোল্যা কিছু বুঝে উঠার আগেই মন্নু মোল্যার হুকুমে রিপন সহ অন্যান্যরা আমার স্বামীকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত করে ফেলে রেখে যায়।

পরে আমরা নড়াইল সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করাই। মোসা: রাফেদা খানম আরো জানান মিঠাপুর বাজারের উত্তর পার্শ্বে অবস্থিত খেলার মাঠের উত্তর পশ্চিম প্রান্তে আমাদের স্বত্ত্ব দখলীয় একটি দোকান ঘর মো: আকরাম মোল্যার বাড়ীর জমিকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে।

উক্ত বিষয়ে মো: আকরাম মোল্যা রিপন মোল্যা, মন্নু মোল্যা ও সাব্বির মোল্যাগণকে দ্বিতীয় পক্ষ করো বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌ. কা. বিধির ১৪৪ ধারার অধীন এম.পি ১৭১/২০, ধারা ১৪৪ মামলা দাখিল করলে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে উক্ত দোকান ঘর ও বাড়ীর জমির উপর স্থিতিবস্থার আদেশ প্রদান করিলেও বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে তারা উক্ত জমিতে পাকা ঘরবাড়ী নির্মান সহ প্রথম পক্ষের দখলীয় বাড়ীর প্রবেশ পথের সামনে ও দোকান ঘরের সাটার জড়িয়ে পিলার পুতে রাখে যার কোন আইনগত অধিকার তাদের নাই।

আকরাম মোল্যার জানান,স্থানীয় নলদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জনাব এনামুল সাহেবকে বার বার ঘটনার বিষয়ে মৌখিকভাবে অভিযোগ করলেও তিনি অদৃশ্য কারণে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করেননি। বিধায় আমি অত:পর বিজ্ঞ আদালতে দন্ড বিধি আইনের ১৮৮ ধারার অধীন ব্যবস্থা গ্রহনের জন্য প্রার্থনা করলে বিজ্ঞ আদালত উক্ত ধারার অধিনে ব্যবস্থা গ্রহনের জন্য লোহাগড়া থানার ওসিকে নির্দেষ প্রদান করলে থানা কর্তৃপক্ষ জনাব এনামুল, ইনচার্জ, নলদী ক্যাম্পকে দায়িত্ব প্রদান করেন।

জনাব এনামুল দায়িত্বপ্রাপ্ত হইয়া গতকাল, ১৫/০৭/২০২১ ইং তারিখ সন্ধায় ঘটনাস্থলে যেয়ে উভয়পক্ষের মধ্যে কথাবার্তা বলে ঘটনাস্থল ত্যাগ করামাত্রই তারা সংঘবদ্ধ হয়ে আক্রমন করে। এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুজয় রায় বলেন,রুগিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাত ১২টার দিকে রুগির জ্ঞান ফিরেছে। কয়েক স্থানে কোপের ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিছু পরিক্ষা করতে বলা হয়েছে।

রিপোর্ট পাওয়ার পর পরবর্তিতে চিকিৎসা দেওয়া হবে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন বলেন, বিষয়টি শুনেছি তদন্ত করে পরবর্তি ব্যবস্থা গ্রহন করবো।

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

পড়ুন দৈনিক বিশ্ব …

গজারিয়ার গুয়াগাছিয়া ইউ.পি’তে ভি.জি.এফ চাল বিতরণ

 

গজারিয়ার গুয়াগাছিয়া ইউ.পি’তে ভি.জি.এফ চাল বিতরণ

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী ত্রান সহায়তা দশ কে.জি করে চাল বিতরন করা হয়। ইউনিয়নটিতে সরকারি তালিকাভুক্ত ৯১৪ জন অসহায় ও দুঃস্থ ব্যাক্তি’র মধ্যেহতে আজ ১৬ জুলাই শুক্রবার সকালে ৬০০ জন ব্যাক্তির মাঝে বিতরন করা হয়।

ইউনিয়নটি সচিব মোঃ সাইফুল ইসলাম বলেন গুয়াগাছিয়ার প্রাণপুরুষ সুযোগ্য চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকনের দিকনির্দেশনা ও তত্বাবধয়নে প্রকল্পটি অত্যান্ত স্বচ্ছতার সাথে এখানে বাস্তবায়িত হচ্ছে। ইউনিয়ন টির তালিকা ভুক্ত ব্যাক্তিদের পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার এই উপহার স্বাস্থ্যবিধি বজায় রেখে তাদের পৌছে দেওয়া হবে। করোনা ও ঈদকে সামনে রেখে সারাদেশ ব্যাপি বাংলাদেশ সরকারের দূরদর্শি আর্থ সামাজিক উন্নয়ন নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় গুয়াগাছিয়া ইউ.পি তে উপকার ভোগিদের সাথে কথা বলে জানা যায় কারো কারো ছেলে কি মেয়ে পেয়েছে শিক্ষা ভাতা, কারো ছেলে কি ছেলের বউ পেয়েছে নগদ ৫০০ টাকা, তারা কেউ কেউ পেয়েছে বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ মাননীয় প্রধানমন্ত্রীর নানা শ্রেনীর উপহার।

তারা প্রায় সকলেই শেখ হাসিনার উত্তর উত্তর মঙ্গল কামানা করেছেন তাদের একজন রহিমা মাননীয় প্রধানমন্ত্রীকে ঈদ মোবারক জানিয়েছেন।

//সৈয়দ মোহাম্মদ শাকিল, মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

কালিয়ায় নবাগত ইউএনও এবং সাংবাদিকদের মত বিনিময় সভা

 

 

কালিয়ায় নবাগত ইউএনও এবং সাংবাদিকদের মত বিনিময় সভা

কালিয়ায় নবাগত ইউএনও এবং সাংবাদিকদের সাথে নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন, নড়াইলের কালিয়ার নবাগত ইউএনও মো. আরিফুল ইসলাম। তিনি বলেছেন, জন সচেতনতা সৃষ্টিসহ এই মহামারি কালে লকডাউনে কর্মহীন মানুষের পাশে দাড়াতে তিনি সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ১১ টায় তার নিজ কার্যালয়ে কালিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে ওইসব কথা বলেন। তিনি সরকারি সহায়তা ও অনুদান যাতে সঠিক ভাবে হতদরিদ্র ও কর্মহীন হয়েপড়া অসহায় মানুষের মাঝে বিতরন করা যায় সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু, সহ সভাপতি গোলাম মোর্শেদ, মো. ওয়ারেশ হোসেন ও এম এম মাসুম রেজা, সাধারন সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহী, যুগ্ম সম্পাদক শরীফ নাসির মাহমুদ ও এম এম ওমর ফারুক, কোষাধ্যক্ষ রাশেদ কামালসহ সাংবাদিক কাজী শরিফুল ইসলাম, মো. মাহফুজুর রহমান, মো. আফজাল হোসেন, মো. বাবর আলী, আব্দুল করিম স্বপন, মো. হাসিবুর রহমান, মো. জিহাদুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম চৌধুরী ও মো. রাসেল শেখ প্রমূখ।

সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা দাবি করেছেন।

// মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

পড়ুন দৈনিক বিশ্ব …

কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন এমপি কবিরুল হক মুক্তি

তথ্য প্রযুক্তি ব্যবহারে সন্তানদের প্রতি সচেতন হতে হবে-এমপি রতন

বাঁশখালীতে ছনুয়ায় ১৭৮১ পরিবারে ঈদুল আযহার চাল বিতরণ

তথ্য প্রযুক্তি ব্যবহারে সন্তানদের প্রতি সচেতন হতে হবে-এমপি রতন

কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন এমপি কবিরুল হক মুক্তি

 //মোঃ খাইরুল ইসলাম, নড়াইল//
করোনাকালীন সংকট মোকাবেলায় নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তির পক্ষ থেকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার সেট হস্তান্তর করলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫জুলাই) সকাল ১১টায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ কাজল মল্লিক এর হাতে এ অক্সিজেন সিলিন্ডার সেটসহ তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম শেখ, কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক খাঁন রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা ইয়ামিন বিশ্বাস সহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।

ঈদুল আযহা উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় মহিউদ্দিন ঠাকুর

 ঈদুল আযহা অর্থ কোরবানির ঈদ। একে বড় ঈদ এবং বকরি ঈদও বলা হয়। ঈদ মানে আনন্দ তবে করোনার এই কালে ঈদ মানে অতিরিক্ত সর্তকতা। প্রতি বছরের ন্যায় এবছর হিজরি বর্ষের ১২ তম মাসের ১০ তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদুল আযহা ও পবিত্র কোরবানি সর্ম্পকে মহান আল্লাহ্ তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেন, ‘সকল সম্প্রদায়ের জন্য আমি কোরবানির বিধান দিয়েছি, তিনি তাদের কে জীবন উপকরণ স্বরূপ যে সব চতুষ্পদ জন্তু দিয়েছেন, সেগুলোর ওপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে (২২: ৩৪)।
এমন মহিমান্বিত আত্মত্যাগের ঈদ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার কৃতি সন্তান আসন্ন গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক প্রত্যাশিত চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন ঠাকুর গজারিয়া ইউনিয়ন বাসি কে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন মহান ত্যাগ আর কোরবানির মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
ঈদ সবার জন্য আনন্দ বার্তা নিয়ে আসে আমাদের মাঝে। ঈদুল আযহায় প্রিয় বস্তুকে মহান আল্লাহ্ তাআলার উদ্দেশ্য উৎসর্গের মাধ্যমে আল্লাহ্ পাকের সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আঃ) স্থাপন করেছেন। তাই চিরকালই বিশ্ববাসীর জন্য অনুকরনীয় অনুসরনীয়। ঈদুল আযহার আর্দশ আমাদের প্রত্যাহিত জীবনে অনুসরন করা উচিত বলেও তিনি মনে করেন।
তিনি বার্তায় আরও বলেন আমার অন্তরে অন্তঃস্থল থেকে গজারিয়া ইউনিয়ন বাসি কে জানাই অগ্রীম ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক। সেই সাথে তিনি গজারিয়া ইউনিয়ন বাসির প্রতি চলমান করোনা সংক্রমন রোধে সকল প্রকার সরকারি নির্দেশনা মেনে চলার আহৃবান জানায়। গজারিয়া ইউনিয়নের স্থানীয় মাও. মাহবুব বলেন জিলহজ্ব মাসের ১০ তারিখ সকাল থেকে ১২ তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে কোনো মুসলিম যদি সাহেবে নিসাব অর্থাৎ সাড়ে ৭ ভরি স্বর্ণ বা সাড়ে ৫২ ভরি রুপা অথবা এর যে কোনো একটির মূল্যের সম পরিমাণ নগদ অর্থ বা ব্যবসার পণ্যের মালিক থাকেন বা হন, তাঁর কোরবানি করা ওয়াজিব।
তিনি আরও বলেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘আপনি আপনার রবের উদ্দেশে নামাজ পড়ুন এবং কোরবানি করুন’ (১০৮: ২)।
রাসুলুল্লাহ্ (সা.) বলেন, ‘যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে’ (ইবনে মাজাহ)।
//সৈয়দ মোহাম্মদ শাকিল, মুন্সীগঞ্জ//

তথ্য প্রযুক্তি ব্যবহারে সন্তানদের প্রতি সচেতন হতে হবে-এমপি রতন

 

সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জের উদ্যোগে “অনিয়ন্ত্রিত ডিজিটাল কন্টেন্ট, ক্রমবর্ধমান অনলাইন আসক্তি, ও কোভিডকালে কিশোর-তরুণদের মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ” শীর্ষক নাগরিক সংলাপ এ প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনরা উপহার। সে উপহারের ফলেই ইন্টারনেট এর মাধ্যমে আমরা বিশ্বের সবকিছুর সাথে পরিচিত হচ্ছি।

আমাদের ব্যক্তিজীবনে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। ইন্টারনেটে রয়েছে আমাদের বিভিষ্যতের অপার সম্ভাবনা। মহামারী করোনার সময়ে বাংলাদেশ সরকার দ্রুততম সময়ের মধ্যে ইন্টারনেটে অনলাইন ক্লাসের আয়োজন করে প্রশংসিত হয়েছে। তিনি আরো বলেন, ইন্টারনেটের যেমনি সুফল আছে, তেমনি আছে কুফলও।

তবে যারা এই সুবিধা নিজেদের ও সমাজের উন্নয়নের জন্য কাজে লাগাবে, তারাই এগিয়ে যাবে। ইন্টারনেটের গঠনমূলক ব্যবহার করে বহুদূর যাওয়ার স্বপ্ন আমাদের তরুণদের তাই তথ্য প্রযুক্তি ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে। তিনি সবাইকে করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, দেশে ভ্যাকসিনের কোন অভাব নেই। আপনারা রেজিষ্ট্রেশন করুণ। ভ্যাকসিন নিন। জীবন বাঁচান। এই সময়ে আমাদের সচেতনতার কোন বিকল্প নেই।

সবাই মিলে সোনার বাংলা গড়ে তুলতে হবে। সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জের প্রধান উপদেষ্টা, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান নুরুল হক আফিন্দির সভাপতিত্বে ও সমন্বয়কারী জামালগঞ্জ উপজেলা সুজনের সভাপতি মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় সংলাপে ধারণাপত্র পাঠ করেন দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা।

অনলাইন আসক্তির মানসিক প্রভাব; পরিবার, বন্ধু-বান্ধব, ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে প্রভাব; সুষ্ঠু মানসিক বিকাশের চ্যালেঞ্জ; প্রতিকারের উপায়, পরিবারের সদস্য ও অন্যদের ভূমিকা নিয়ে আলোচনা করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতলের ডা: মো. সৈয়দ ইনাম ওয়ালিদ, দিরাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: স্বাধীন কুমার দাস। করোনাকালে জীবনাচরণে পরিবর্তন; অনলাইন কিশোর-তরুণরা কোন ধরণের বিষয় নিয়ে বেশি সময় ব্যয় করে; অনলাইন আসক্তি ও তার শারীরিক-মানসিক প্রভাব; পরিবার ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব বিষয়ে কথা বলেন লিডিং ইউনিভারসিটির ছাত্র তামিম রহমান চৌধুরী ও মেহজাবিন পুতুল।

কিশোর-তরুণদের কী ধরণের পরিবর্তন করোনাকালে এবং অনলাইন আসক্তির ফলে ঘটতে দেখছে; তরুণদের পারিবারিক দায়িত্বশীলতার ক্ষেত্রে কোনও পরিবর্তন; পরিবারের মধ্যে যোগাযোগ ও সম্পর্কে কোন ধরণের প্রভাব দেখছে; বিষয়ে অভিভাবক সীতেশ কুমার তালুকদার কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন হ্য্যঙ্গার প্রজেক্ট্র সুনামগঞ্জের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মোজাম্মেল হক। অনলাইনে আলোচনায় অংশ নেন, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ সৈয়দ মুহিবুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, তাহিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, দিরাই প্রেসক্লাব সভাপতি শামসু ইসলাম সরদার, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, সংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, সাংবাদিক সৈদুর রহমান তালুকদার, বাবরুল হাসান বাবলু, সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগের উপদেষ্টা ও জগন্নাথপুর উপজেলার এ্যাম্বাসেডর সাংবাদিক জহিরুল ইসলাম লাল, সহ সমন্বয়কারী মোর্শেদ মিয়া, সদস্য আব্দুস ছাত্তার, মোদ্দাছির আলম, এটিএম আজরফ মেহেদী হাসান উজ্জল, বিশ্বনাথ পিএফজি সদস্য মো: আসাদুজ্জামান প্রমূখ।

//মোঃ রনি মিয়া,  জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

এমপি সালাম মূশের্দী অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান