টেঙ্গারচরে ভি.জি.এফ. চাল ও জি.আর নগদ অর্থ প্রদান

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নে ভলনারেবল গ্রুপ ফিডিং (ভি.জি.এফ) চাল ও গর্ভানমেন্ট রিলিফ (জি.আর) অর্থ বিতরন করা হয়। আজ ১৮ জুলাই রবিবার সরেজমিনে দেখা যায় টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার সরকারি ভি.জি.এফ তালিকাভুক্ত ৮৯২ জন ব্যাক্তির মাঝে দশ কে.জি করে চাল ও জি.আর তালিকাভুক্ত ২৮০ জন ব্যাক্তির মাঝে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়। এ বিষয়ে প্রতিক্রিয়ায় টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মাষ্টার বলেন আমার ইউনিয়নে অত্যান্ত স্বচ্ছতার সাথে এই তালিকা প্রনয়ন করা হয়েছে এবং তালিকা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বাস্তবায়িত হচ্ছে।

//সৈয়দ মোঃ শাকিল গজারিয়া,মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

সারমিন সালাম আক্সিজেন ব্যাংকের সিলিন্ডার বিতরণ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান

সারমিন সালাম আক্সিজেন ব্যাংকের সিলিন্ডার বিতরণ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান

 

  সালাম মূশের্দীর সেবা সংঘের আয়োজনে জেলা ও উপজেলায় করোনাকালীন এবং করোনা পরবর্তী সময়ে নিয়মিত অক্সিজেন সরবরাহ চালু রাখতে সারমিন সালাম আক্সিজেন ব্যাংকের এ সিলিন্ডার প্রদান অনুষ্টানের শুভ উদ্বোধন আজ(রবিবার) বিকালে সংসদ সদস‍্যদের দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহাবুব হাসান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, উপজেলা পর্যায়ে রোগীদের জন্য নিয়মিত অক্সিজেন সরবরাহ নিশ্চিতে এক অনন্য নজির স্থাপন করেছেন সরকার।

করোনা পরিস্থিতে দেশের সকল জেলা ও উপজেলায় সরকার গৃহীত পদক্ষেপের ফলে ইতিবাচক ফল পাওয়া গেছে। স্বাস্থ‍্যবিধি মেনে সকলকে কাজ করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সাদিকুর রহমান বলেন, দূরবর্তী ও বিছিন্ন উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে উদ্যোগটি একটি মাইল ফলক যা অন্যদের জন্য একটি নজির হয়ে থাকবে।

জেলা ও উপজেলা পর্যায়ে করোনাকালীন আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিভিন্ন সংগঠন কাজ করছে। তার মধ‍্যে সালাম মূশের্দী সেবা সংঘ ও সারমিন সালাম অক্সিজেন ব‍্যাংক অন‍্যতম। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিলো স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দেয়া। প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক এ লক্ষ্যে কাজ করছে।

সারমিন সালাম আক্সিজেন ব্যাংকের সিলিন্ডার বিতরণ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান

স্বাস্থ্যসেবার উন্নয়নের ফলে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। অক্সিজেনের সংকট দেখা দেওয়ায় নিজ উদ‍্যোগে ৫৫টি সিলিন্ডার প্রদান করেছি। বর্তমান সময় কেউ না খেয়ে ও গৃহহীন থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আ’লীগের সহ-সভাপতি এড. কাজী বাদশা মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামালউদ্দীন বাদশা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম।

স্বাগত বক্তৃতা করেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজামান, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস‍্য আ:মজিদ ফকির, রূপসা উপজেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, হাবিবুর রহমান বিপুল, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা ভাইস চেয়ারম‍্যান নাজমা খান, তেরখাদা উপজেলা ভাইস-চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইসহাক সরদার,জাহাঙ্গির শেখ, দ্বীন ইসলাম, আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, আক্তার ফারুক, বাছিতুল হাবিব প্রিন্স, স ম জাহাঙ্গির, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম কামরুজ্জামান, জেলা মহিলালীগের নেত্রী রিনা পারভীন,সাবিনা ইয়াসমিন, সামসুন্নাহার, রূহুল আমিন রবি,রাজিব দাস, নয়ন তারা, তেরখাদা উপজেলা যুবলীগের আহবায়ক মফিজুর রহমান,আ’লীগ নেতা দ্বীন ইসলাম, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, বাদশা মল্লিক, শেখ আসাদুজ্জামান, রাজিব দাস, আ:রাজ্জাক রাজা, যুবমহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, যুবলীগ নেতা হাবিবুর রহমান তারেক,সৈয়দ জামিল মোরশেদ, নুর ইসলাম সরদার,আজমল ফকির, সুব্রত বাগচী, খান ফরাদুজ্জামান সুমন, সালাম মৃশের্দী সেবা সংঘের মঈন উদ্দীন, আবদুল্লাহ আল মামুন, তরিকুল ইসলাম, রিয়াজ, শিমুল, রাসেল প্রমুখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

দৈনিক বিশ্ব’র মাগুড়া জেলা প্রতিনিধি সুজন মাহমুদের সুস্থ্যতা কামনায় পত্রিকা পরিবার

 

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে ২৪ঘণ্টায় ৩৩ হাজার যানবাহন পারাপার

 

কঠোর বিধিনিষেধ শি‌থিল হওয়ায় মহাসড়‌কে বেড়েছে প‌রিবহন চলাচল।ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৩ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি টাকা। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে রোববার (১৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রো, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলে ৩২ হাজার ৭১৩টি পরিবহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে।

এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা।

এর মধ্যে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ১৭ হাজার ৪৩ পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৫৯০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৬৭০টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৯৭০ টাকা। তবে গতকালের টোল আদায়ের পরিমাণ ছিল ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা। যা গেল ২৪ ঘণ্টায় প্রায় ১০ লাখ টাকা কম আদায় হয়েছে। সেই সঙ্গে কমেছে পরিবহনের সংখ্যাও। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে যে টোল আদায় হয়েছে সেটা তার আগের ২৪ ঘণ্টায় বেশি ছিল।

রোববারও মহাসড়কে পরিবহনের ব্যাপক চাপ রয়েছে। এছাড়াও গত শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় সেতু দিয়ে ৩২ হাজার ৭১৩টি পরিবহন পারাপার হয়েছে।

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

দৈনিক বিশ্ব’র মাগুড়া জেলা প্রতিনিধি সুজন মাহমুদের সুস্থ্যতা কামনায় পত্রিকা পরিবার

 

 

দৈনিক বিশ্ব’র মাগুড়া জেলা প্রতিনিধি সুজন মাহমুদের সুস্থ্যতা কামনায় পত্রিকা পরিবার

 

সৎ, সাহসী এবং ভালো মনের মানুষ দৈনিক বিশ্ব’র মাগুড়া জেলা প্রতিনিধি সুজন মাহমুদ করোনা পজিটিভ হয়েছেন , তার সু-চিকিৎসা চলছে আমরা দৈনিক বিশ্ব পত্রিকা পরিবার তার সুস্থ্যতা কামনা করছি মহান সৃষ্টিকর্তার কাছে , তিনি যেন তাড়াতাড়ি সুস্থ্য হয়ে ঘরে ফিরতে পারেন।

মাহমুদের সুস্থ্যতা কামনা কামনা করেছেন মাগুরার মাটি মানুষের নেতা মাগুরা-২আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার। সেই সাথে তিনি সংবাদ কর্মী সুজন মাহমুদের বাড়িতে চাল, ডাল, তেল, সাবান, ফলসহ উপহার সামগ্রীও পৌছে দেন ।

সংবাদ কর্মী  সুজন মাহমুদের সুস্থ্যতা কামনা করেছেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম যুগ্ম-আহ্বায়ক জনাব মোঃ সোহরাব হোসেন সবুজ । যেখানে করোনা আক্রান্ত রোগীর নাম শুনলে মানুষ দূরে সরে যায়, সেখানে তিনি ব্যতিক্রম হয়ে আমাকে দেখতে  মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে  গিয়েছেন।

শুধু তাই নয় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  ছাত্ররাজনীতির তৎকালীন আদর্শ জনাব মোঃ মইনুল ইসলাম পলাশ খবর পেয়ে দু’জনের সমন্বয়ে রেডক্রিসেন্ট সোসাইটির এ্যাম্বুলেন্স করে হাসপাতালে  সময়মত নিয়েছিলেন  বলে সাংবাদিক সুজন দ্রুত সুস্থতা অনুভব করছে।

দৈনিক বিশ্ব’র বিশেষ প্রতিনিধি  শ্যামল বিশ্বাস পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ রাখছেন ।

সাংবাদিক সুজন মাহমুদ করোনা পিজিটিভ হলে হোম কোয়রেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন, অবস্থার অবনতি হলে ১৭ তারিখ সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়।

 

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

১০ টি ই-কমার্সের সাথে লেনদেন বন্ধ করেছে বিকাশ

নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বাড়ি ঘর, ফসলি জমি, চোখ রাঙাচ্ছে মধুমতী নদী

মানব পাচারের বাংলাদেশের এজন্টে রুবেল সিন্ডিকেট এর ৭ জন আটক।। র‌্যাব

১০ টি ই-কমার্সের সাথে লেনদেন বন্ধ করেছে বিকাশ

নিয়মকানুন যথাযথ অনুসরণ করে ব্যবসা পরিচালনা না করায় ১০টি ই–কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধ করেছে বিকাশ।

শনিবার এক বিজ্ঞপ্তিতে বিকাশ কর্তৃপক্ষ সাময়িকভাবে এসব কোম্পানির সঙ্গে সেবা বন্ধ করার ঘোষণা দেয়। গ্রাহকের স্বার্থ সুরক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে গত ২২ জুন এই ১০ প্রতিষ্ঠানের সঙ্গেই ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে কেনাকাটাসংক্রান্ত চুক্তি বাতিল করে ব্র্যাক ব্যাংক।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইভ্যালি, আলেশা মার্ট, ধামাকা শপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, নিডস, কিউকুম, আলাদিনের প্রদীপ, আদিয়ান মার্ট ও বুম বুম।

জানা গেছে, ১০টি প্রতিষ্ঠানের সঙ্গেই বিকাশের চুক্তি ছিল। কিন্তু ই–কমার্স প্রতিষ্ঠানগুলো যথাযথ নিয়মকানুন অনুসরণ করে ব্যবসা পরিচালনা করছিল না বলে বিকাশের পর্যবেক্ষণে উঠে এসেছে।

২৩ জুন ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক এবং ২৪ জুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও গ্রাহকের স্বার্থের কথা বলে একইভাবে ওই সব প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কার্ড ব্যবহার স্থগিত করে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

 

রূপসার আইচগাতীতে শ্রমিকলীগ নেতার সহধর্মিনীর সুস্থতা কামনায় বিবৃতি

//আ: রাজ্জাক শেখ: খুলনা//

খুলনা জেলা শ্রমিক লীগের সিনিয়র -সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফের সহধর্মিনী নিগার সুলতানা চামেলি ও খুলনা জেলা শ্রমিকলীগ নেতা, আইচগাতী ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক এইচ এম রোকনের সহধর্মিণী জেসমিন আক্তার জুঁই শারীরিক ভাবে অসুস্থ হয়ে তাদের নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মহান সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য দ্রূত সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন- রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন শ্রমিকলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।নেতৃবৃন্দরা হলেন – মোঃ সবুজ খান,আঃ বারেক খাঁন,মোঃ আলমগীর হোসেন,মোঃ খোকন হাওলাদার, মোঃ আসরাফুল ইসলাম আসাফাত,ফয়সাল আহম্মেদ, মোঃ আজিজুর রহমান আজিজ,মোঃ জহির রায়হান,মোঃ সোহাগ শেখ, রায়হান বাচ্ছু,শিমুল শেখ, সোহাগ হাওলাদার, আরজ আলী বিশ্বাস বাবু সহ নেতৃবৃন্দ প্রমুখ।

পড়ুন দৈনিক বিশ্ব …

১৮ শত কে.জি চাল আত্মসাত- নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

 

বরিশালে পশুর হাটে মানা হচ্ছেনা করোনার স্বাস্থ্যবিধি

 

আসছে ২১ জুলাই মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা। ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে বরিশালের পশুর হাটগুলো। করোনাকালীন সময়ে পাইকারদের পাশাপাশি স্থানীয় গরু ব্যবসায়ীরা বিভিন্ন খামার ও দেশী গরু নিয়ে হাজির হয়েছেন হাটে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের হাটগুলোতে গরুর সংখ্যা কম। বিক্রেতারা বলেছেন দিন যত ঘনিয়ে আসবে হাট ততো জমজমাট হতে পারে।

অবশ্য গত বছরের তুলনায় এবার হাটে আসা গরুর দাম কিছুটা বেশী বলে জানিয়েছেন ক্রেতারা। এদিকে বরিশালের বিভিন্ন স্থানে কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। আর প্রশাসনেরও এক্ষেত্রে তেমন একটা তৎপরতা লক্ষ্য করা যায়নি। যদিও কোনহাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে ওই হাটের ইজারা বাতিল সহ ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগ বরিশালের উপ-পরিচালক শহীদুল ইসলাম।

সূত্রে জানা গেছে বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় মোট ২২টি গরুর হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন।

এর মধ্যে নগরীর কাউনিয়া বিসিক রোডের বটতলা এলাকায় এবং অপরটি নগরীর রূপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে। অপর ২০টি হাট বসছে জেলার ১০ উপজেলায়। এদিকে বরিশালে সরকারি অনলাইন গুরুর হাটের ব্যবস্থা করা হলেও তেমন একটা সাড়া মেলেনি ক্রেতাদের। অপরদিকে জেলার বিভিন্ন উপজেলা কিংবা নগরীর পশুরহাট গুলোতে স্বাস্থ্যবিধির বালাই নেই। হাটের ক্রেতা-বিক্রেতাদের অধিকাংশ মানুষই মাস্ক ব্যবহার করেন না। এ নিয়ে নজরদারিও নেই কর্তৃপক্ষের।

গত শুক্রবার সদর উপজেলার চরমোনাই মাহফিল মাঠ, এলাকায় বসে কোরবানির পশুরহাট। চরমোনাইর বিশাল মাহফিল মাঠে কয়েকশ’ গরু প্রদর্শন করা হলেও তুলনামূলক ক্রেতার দেখা মেলেনি। সামাজিক দূরত্ব বজায় রেখে গরু প্রদর্শন করলেও মাস্ক ছিলো না বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে। একই অবস্থা অন্যান্য পশুর হাটে। আসলাম নামে এক ব্যবসায়ী জানান, স্থানীয় খামারীসহ এবং গ্রামগঞ্জের গরুও এসেছে এই হাটে। তবে সে তুলনায় হাটে ক্রেতা নেই। যারা আসছেন দেখে শুনে দরদাম করে চলে যাচ্ছেন।

শুক্কুর বেপারী নামে আরেক ব্যবসায়ী জানান, একাধিক গরুর হাটে এবার দেশীয় গরুর সংখ্যা বেশি। ক্রেতাদের উপস্থিতি মোটামুটি হলেও এখনো বেচাবিক্রি নেই। চরমোনাই হাটে গরু বিক্রির খাজনা কাটার জন্য লাইন দিয়ে দাড়িয়েছেন বেশ কয়েকজন। তবে তাদের অধিকাংশকেই মাস্ক ছাড়া দেখা গেছে। একই চিত্র দেখা গেছে, অন্যান্য হাটগুলোতেও। চরমোনাই হাটে গরু কিনতে আসা এক জন বলেন, এখানে বড় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করা হলেও অধিকাংশ ক্রেতা বিক্রেতারা মুখে মাস্ক নেই।

ক্রেতা-বিক্রেতা উভয়কেই সচেতন না হলে গরুর হাট থেকে করোনা সংক্রমন ছড়াতে পারে বলে মনে করেন তিনি। বরিশাল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম জানান, জেলায় ৪ হাজার ২শ’ ২৬টি বড়-ছোট পশুর খামারে মজুদ রয়েছে ৩৮ হাজার ৩শ’ ৯৫টি গরু এবং ৮ হাজার ২শ’ ২৪টি ছাগল। সরকারি নির্দেশে গত ২৫ জুন জেলা প্রাণী সম্পদ দপ্তর ‘অনলাইন কোরবানির হাট বরিশাল’ নামে একটি অনলাইন পশুর হাট চালু করে।

মোট ১০ হাজার গরু ও ছাগলের ছবি ও বিক্রেতার নাম আপলোড করা হয় অনলাইন হাটে। কিন্তু অনলাইনে তেমন ক্রেতার সাড়া মিলছে না। স্থানীয় সরকার বিভাগ বরিশালের উপ-পরিচালক শহীদুল ইসলাম জানান, এবার কোরবানির পশুরহাটগুলোতে কঠোর নজরদারি করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। কোনহাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে ওই হাটের ইজারা বাতিল সহ ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

//নিজস্ব প্রতিবেদক, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় অবৈধ চিংড়ির রেণু জব্দ করে নদীতে অবমুক্ত

রূপসায় অবৈধ চিংড়ির রেণু জব্দ করে নদীতে অবমুক্ত

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

রূপসায় অবৈধ চিংড়ি রেনু জব্দ করে নদীতে অবমুক্ত করেছে মৎস্য কর্মকর্তা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রূপসা টু ফকিরহাটগামী সড়কের সামন্তসেনা এলাকা থেকে আটক করা হয় রেনু ।

জানাযায়, রূপসার ফখরুল আলম নামে এক ব্যক্তি ফকিরহাট থেকে ড্রাম ভর্তি চিংড়ি রেনু নিয়ে মাহিন্দ্রযোগে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস রূপসার সামন্তসেনা এলাকা থেকে মাহিন্দ্র টি আটক করে। এ সময় মাহিন্দ্র থেকে ড্রাম ভর্তি চিংড়ি রেনু জব্দ করে মৎস্য কর্মকর্তা। পরে তা নদীতে অবমুক্ত করেন।

পড়ুন দৈনিক বিশ্ব …

 

 

সুনামগঞ্জের জগন্নাথপুর সবুজ সাথী (২) প্রজেক্ট বাস্তবায়ন সম্পন্ন

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বৃহত্তর সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার। জগন্নাথপুর উপজেলা ভিত্তিক ৫০ টি মসজিদে বৃক্ষরোপন কর্মসূচি সবুজ সাথী(২) প্রজেক্ট টানা পনেরোদিন পরিশ্রমের পর সফলভাবে সম্পন্ন হয়েছে।

মসজিদগুলো হলোঃ

১/ ইছগাও পূর্বপাড়া জামে মসজিদ, ২/ইছগাও পশ্চিম পাড়া জামে মসজিদ, ৩/নারিকেল তলা জামে মসজিদ, ৪/ঘোষগাও কোনাপাড়া মসজিদ, ৫/মোল্লা বাড়ী জামে মসজিদ, ৬/ঘোষগাও জামে মসজিদ, ৭/টিয়ারগাও নতুন জামে মসজিদ, ৮/টিয়ারগাও পুরাতন জামে মসজিদ, ৯/রসুলপুর কেন্দ্রীয় মসজিদ, ১০/হলদিপুর জামে মসজিদ,

১১/স্বজনশ্রী পুরাতন জামে মসজিদ, ১২/স্বজনশ্রী নতুন জামে মসজিদ, ১৩/স্বজনশ্রী পশ্চিম পাড়া জামে মসজিদ, ১৪/কবিরপুর জামে মসজিদ, ১৫/খান বাড়ী জামে মসজিদ, ১৬/উত্তর রসুলপুর জামে মসজিদ, ১৭/মজিদপুর কেন্দ্রীয় মসজিদ, ১৮/হাজী শফিকুল ইসলাম ভূইয়া জামে মসজিদ, ১৯/জগন্নাথপুর পুরাতন জামে মসজিদ, ২০/জগন্নাথপুর কেন্দ্রীয় মসজিদ,

২১/কুবা জামে মসজিদ, ২২/হাজী মুক্তার আলী মসজিদ, ২৩/বলবল জামে মসজিদ, ২৪/পশ্চিম ভবানীপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ, ২৫/ইকড়ছই কেন্দ্রীয় মসজিদ, ২৬/ছালিমুল্লাহ ভূঁইয়া জামে মসজিদ, ২৭/ছিলিমপুর জামে মসজিদ, ২৮/চিলাউড়া জামে মসজিদ, ২৯/পন্ডিতা জামে মসজিদ, ৩০/গোলাপাড়া ও পুঞ্জী পূর্ব পাড়া জামে মসজিদ,

৩১/পাঠাহগার জামে মসজিদ, ৩২/রব্বানী জামে মসজিদ, ৩৩/বেলাল রাঃ জামে মসজিদ, ৩৪/ জগন্নাথপুর উপজেলা জামে মসজিদ, ৩৫/ছিক্কা জামে মসজিদ, ৩৬/হবিবপুর পশ্চিম পাড়া বায়তুল জান্নাত জামে মসজিদ, ৩৭/শেরপুর বায়তুল আমান জামে মসজিদ, ৩৮/চিলাউড়া গাঙপাড় জামে মসজিদ, ৩৯/চিলাউড়া সমধল জামে মসজিদ, ৪০/চিলাউড়া বায়তুল মামুর জামে মসজিদ,

৪১/শাহজালাল জামে মসজিদ, ৪২/বায়তুল জান্নাত জামে মসজিদ, ৪৩/জান্নাতুল ফেরদৌস কেন্দ্রীয় জামে মসজিদ, ৪৪/প্রভাকরপুর জামে মসজিদ, ৪৫/হিজলা পুরাতন জামে মসজিদ, ৪৬/হিজলা নতুন জামে মসজিদ, ৪৭/পশ্চিম ভবানিপুর জামে মসজিদ, ৪৮/আলখানা পাড় জামে মসজিদ ৪৯/হবিবপুর কেন্দ্রীয় জামে মসজিদ, ৫০/হবিবপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ।

উল্লেখ্য যে, সবুজ সাথী(২) প্রজেক্টে পূর্বনির্ধারিত ৫০ টি মসজিদে ৩ টি করে ফলজ বৃক্ষ রোপন করা হয়। সম্পূর্ণ প্রজেক্টটি স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের দেশ-বিদেশের সদস্যদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হয়।

// মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

১৮ শত কে.জি চাল আত্মসাত- নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

 

১৮ শত কে.জি চাল আত্মসাত- নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নে ভি.জি.এফ কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দশ কে.জি করে চাল বিতরণ প্রকল্প কার্যক্রমে কারসাজি করে ভবেরচর ইউনিয়ন পরিষদ ১৮ শত কে.জি চাল আত্মসাৎ করা অভিযোগে গনমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আজ ১৭ জুলাই শনিবার সকালে ভবেরচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রতিবাদ সংবাদ সম্মেলন করে ভবেরচর ইউনিয়ন পরিষদ।

সংবাদ সম্মেলনে ভবেরচর ইউনিয়ন পরিষদ সচিব মোকারম হোসেন বলেন সরকারি ভাবে ভি.জি.এফ তালিকাভুক্ত দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দশ কে. জি. করে চাল বিতরন করা হয়। ভবেরচর ইউনিয়নে ভি.জি.এফ চাহিদা প্রায় আড়াই থেকে তিন হাজার সেখানে আমরা পেয়েছি মাত্র এক হাজার। চাল প্রত্যাশি আগত কতিপয়ের মাঝে ভবেরচর ইউ.পি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটনের নির্দেশনায় পরিষদের পক্ষ থেকে ভর্তুকি কার্যক্রমে কিছু ব্যাক্তিকে আট কে.জি করে চাল বিতরন করা হয়।

ভবেরচর ০৫নং ওর্য়াড ইউ.পি সদস্য মামুন মেম্বার বলেন চলমান করোনা পরিস্থিতির কারনে আমার এলাকায় তালিকা ভুক্তদের মাঝে ঘরে ঘরে চাল পৌছে দিয়েছি এবং সেই তালিকা আমি সকলের নিকট জনসম্মুখে প্রকাশ করেছি। এ বিষয় নিয়ে যেই প্রতিবেদন গনমাধ্যমে প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্য প্রনোদিত,অসত্য, মিথ্যাচার ও বানোয়াট।

আরেক ইউ.পি সদস্য জাহাঙ্গীর মেম্বার বলেন ভি.জি.এফ চাহিদার তুলনায় কার্ড প্রাপ্তি না হওয়াতে আমার এলাকায় আরো অনেকেই কার্ড পাওয়ার যোগ্য। চাল বিতরন কালে তারা পরিষদে উপস্থিত হয় এবং মানবিক কারনে তাদের পরিষদের পক্ষ হতে ভর্তুকি স্বরূপ সহযোগিতা করা হয়। এই নিয়ে যেই সব সাংবাদিক ভাই রা আমাদের সাথে কথা না বলেই মিথ্যাচার করার জন্য সংবাদ প্রকাশ করেছেন তাদের উদ্দেশ্য আপনাদের বুজতে আর বাকি নেই।

আসন্ন নির্বাচন কে সামনে রেখে সাংবাদিক দের এই অসাধু আচরনে এলাকায় আমার তথা ভবেরচর ইউ.পি সম্মানহানি হয়েছে। বিষয়টি পরিষদের পক্ষ হতে উপজেলা নিবার্হী অফিসার ও গজারিয়া থানাকে ইতিমধ্যেই অবগত করেছি। তারা জানিয়েছে বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করবে। এই দিকে সংবাদ সম্মেলনে ভবেরচর ইউ. পি. চেয়ারম্যান সাহিদ লিটন সাংবাদিক দের বলেন আপনারা সবাই জানেন বিগত দিনে আমার সময়ে ভবেরচর ইউনিয়ন পরিষদ মুন্সীগঞ্জ জেলার মধ্যে তিন বার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে।

কিছু অসাধু চক্র কারসাজি করে উদ্দেশ্য প্রনোদিত ভাবে কিছু সাংবাদিক দের মাধ্যমে ভবেরচর ইউনিয়ন পরিষদের অক্ষুন্ন সুনাম নষ্ট করার বিচিত্র কায়দা অদম্য চিত্তে চালিয়ে যাচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই তিল তিল করে গড়ে তুলা সুনাম কোন উড়োচিঠিতে হারিয়ে যেতে পারে নাহ্। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আমি ইতিমধ্যেই ইউ.পি সচিব সহ তিন সদস্যের তদন্ত কমিটি প্রনয়ন করেছি।

তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলেছি। সঠিক তদন্ত রিপোর্ট আপনাদের নিকট পেশ করা হবে। তদন্তে কারো দোষ প্রমানিত হলে দোষি দের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

অসত্য ও অবান্তর সংবাদ প্রকাশের মাধ্যমে সম্মান হানির করার অপচেষ্টার বিরুদ্ধে ধ্বিক্কার ও নিন্দা জানাই।

//সৈয়দ মোহাম্মদ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ//

যশোরে করোনা ও উপসর্গে আজও ঝরে গেল ৫ জনের জীবন

Mobile DSLR Tripod….