জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ঘর বরাদ্দে ঘুষ বাণিজ্যের অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ঘর নিয়ে নানা অনিয়মের অভিযোগ উটেছে। ভূমিহীন-গৃহহীনদের প্রধানমন্ত্রীর উপহার ঘর নির্মাণ করে দেয়া হলেও জগন্নাথপুরের রানীগঞ্জ এর তহশিলদার হাফিজ উদ্দিনের অনিয়মের কারণে তা ভেস্তে গেছে।

যাদের জায়গা আছে, তাদের নাম ঘরের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন তহশিলদার হাফিজ উদ্দিন। সরেজমিনে গিয়ে দেখা যায়, রানীগঞ্জ ইউনিয়নের গুচ্ছ গ্রামে প্রধানমন্ত্রীর উপহার ৬০টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে প্রতিটি ঘরের সুবিধাভোগীদের কাগজপত্র যাচাই-বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত তহশিলদার হাফিজ উদ্দিন মোটা অংকের উৎকোচের বিনিময়ে ঘর বরাদ্দ দিয়েছেন। স্থানীয় লক্ষ্মী রানী বিশ্বাসের নিজের জায়গা আছে।

কিন্তু তার ছেলে মদন বিশ্বাসকে সরকারি ঘর পাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন । ধীরা বিশ্বাসেরও জায়গা আছে। কিন্তু তহশিলদার হাফিজ উদ্দিন টাকার বিনিময়ে তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেছেন। সাজনা বেগম (তার মেয়ে সৌদি প্রবাসী), জুয়েল মিয়া (তার ভাই সৌদি প্রবাসী), পারুল বেগম (রেস্টুরেন্ট ব্যবসা আছে এবং সাত লক্ষ টাকায় জায়গা খেনেন), সুমেনা বেগম (তার বিয়ে হয়েছে সিলেট), সামছুল ডাক্তার (ফার্মেসি ব্যবসা আছে) সহ এমন অনেককেই প্রধানমন্ত্রীর উপহার ঘর দিয়েছেন তহশিলদার হাফিজ উদ্দিন।

রানীগঞ্জ ইউনিয়নের বাজার ঘুরে দেখা গেছে, মুড়ি-চানাচুর বিক্রেতা রাখাল দাসের বাড়ি-ঘর নেই। কিন্তু তার নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। কেবল যারা টাকা দিয়েছে তাদের নামে ঘর বরাদ্দ হয়েছে। এমন অভিযোগ করেছেন হতদরিদ্র পরিবারের ২০ জন ভুক্তভোগী। রানীগঞ্জ ইউনিয়নের তহশিলদার হাফিজ উদ্দিনের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয় তহশিলদার প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে উপেক্ষা করে নানা অনিয়ম করেছেন।

রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. ছরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর উপহার ঘর নিয়ে তহশিলদার হাফিজ উদ্দিন অনিয়ম করেছেন। এটা মেনে নেয়া যায়না। বাগমনা গ্রামের দুলন মিয়া জানান, তহশিলদার হাফিজ উদ্দিন এলাকায় গিয়ে যাচাই-বাছাই না করে ঘরে বসে স্থানীয় দালালদের মাধ্যমে অনিয়ম করেছেন। তাকে আইনের আওতায় আনা উচিত। ঘরের জন্য আবেদনকারী রিপন চন্দ্র শীল বলেন, আমি হতদরিদ্র পরিবারের লোক।

গুচ্ছ গ্রামে ঘরের জন্য গত ১৮ মার্চ আবেদন করি। আবেদন করার পর যাচাই-বাছাই করা হয়েছে। তখন তহশিলদার আমার নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন। কিন্তু পরে আনন্দ বিশ্বাসের কাছ থেকে বেশি টাকা নিয়ে আমার নাম বাদ দিয়ে তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই। ধীরাজ বিশ্বাস বলেন, আমরা হতদরিদ্র লোক। আমরা টাকা না দিতে পারায় আমাদের নাম বাদ দিয়েছেন তহশিলদার হাফিজ উদ্দিন।

আমরা হতদরিদ্র পরিবারের লোকজন প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত হাফিজ উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যাচাই-বাছাই করে তালিকা করেছেন। আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। অভিযোগের বিষয়টি আমি দেখছি।

রানীগঞ্জ ইউনিয়ন ভূমি উপ-সহকারী মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, আমাদের কাছে কিছু নেই। যারা তালিকা করেছেন তাদের বিরুদ্ধে লিখুন। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন, আমরা ভূমিহীনদের নামের তালিকা তহশিলদারকে দিয়েছি। সেগুলো যাচাই-বাছাই করেছেন তহশিলদার। আমাদের দেয়া তালিকা থেকে ১০ টি নাম বাদ দিয়ে নতুন ১০ টি নাম তালিকায় অর্ন্তভূক্ত করা হয়েছে।

এখন শুনেছি সঠিক ভূমিহীনদের নাম অন্তর্ভুক্ত করেননি । এ দায় তাকেই নিতে হবে। জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি কেউ টাকা নিয়ে ঘর দিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাদের জায়গা আছে, তাদের নাম তালিকায় থাকলে সেসব নাম বাদ দেওয়া হবে।

সহকারী কমিশনার ভুমি অনুপম দাস অনুপ বলেন অভিযোগের আলোকে সরেজমিনে তদন্ত করে ইউএনও স্যার (উপজেলা নির্বাহী কর্মকর্তা) বরাবরে প্রেরণ করেছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

//মোঃ রনি মিয়া,  সুনামগঞ্জ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

মাগুরার মহম্মদপুরের সূর্যকুন্ডু গ্রামে দুপক্ষের তুমুল সংঘর্ষ

 

মাগুরার মহম্মদপুরের সূর্যকুন্ডু গ্রামে দুপক্ষের তুমুল সংঘর্ষ

মাগুরার মহম্মদপুরে উপজেলা সদরের সূর্যকুন্ডু গ্রামে আজ শনিবার বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ ব্যক্তি আহত হয়েছে।

গুরুতর আহত ১৩ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে আটক করেছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলা সদরের সূর্যকুন্ডু গ্রামের মালেক শেখের ছেলে আবু বক্কর শেখ ও আফজাল মিয়ার ছেলে ইসরাফিলের সাথে দীর্ঘদিন ধরে বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরে শনিবার বিকালে আবু বক্কার আফজাল মিয়ার বাড়ি সংলগ্ন পথ দিয়ে যাওয়ার সময় ইসরাফিল বাধা দেয়। এবং কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর জানাজানি হলে উভয় পক্ষের সমর্থরা দেশিও অস্ত্রসাজে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

প্রায় ঘন্টাব্যপি এই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। গুরুতর আহত মধ্যে রাজিয়া (৩০), রওশনারা (৫০), আব্দুল্লাহ (২৯), সোহরাব শেখ (৪৫), শফিকুল (৩৮), রুমি বেগম (১৯), ইউনুচ (৩৭) , ইউসুব (৩৫), আরজিনা (১৮), আবু বক্কার (৫০), আজিত ফকির (৪২) ইব্রাহিম (২০) ও রহমান শেখ (২৮) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এ সময় সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বক্কার, রইস, মহুবার ও নাছির কে আটক করা হয়। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন বলেন, এলাকর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ঘ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

//শ্যামল বিশ্বাস, মহম্মদপুর, মাগুরা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে ৬ কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

যশোরে ৬ কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

//নিজস্ব প্রতিনিধি//

সারাদেশের ন্যায় বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে সীমান্তবর্তী যশোর জেলা ক্ষতবিক্ষত। অন্যদিকে করোনার এই দূর্যোগময় মূহুর্তকে পুঁজি করে ফয়দা লুটতে চাইছে এক শ্রেণীর মাদক ব্যবসায়ীরা।তাদের এই ফয়দা লোটার মুহূর্তকে প্রতিহত করার জন্য করোনার এই ক্রান্তিকালে লকডাউন বাস্তবায়নের সাথে সাথে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে সমগ্র যশোর জেলাতে।

তারই ধারাবাহিকতায় “একটি গ্রাম হতে একটি দেশ,মাদকমুক্ত হবে সমগ্র বাংলাদেশ ”- এই স্লোগানকে সামনে নিয়ে আজ ১০ জুলাই -২০২১ রোজ শনিবার ৬ঃ৩০ ঘটিকায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন সরবাংহুদা গ্রামের মোঃ আলী হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তার স্ত্রী মোছাঃ জাইদা খাতুন(৩৪),মাতা- মোছাঃ নেকজান খাতুন গ্রাম- সরবাংহুদা,থানা- বেনাপোল পোর্ট,জেলা- যশোরের শোয়ার ঘরের খাটের নিচ হতে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।

উল্লেখিত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন উদ্বোধনে এ্যাপোলো

ঠাকুরগাঁও সদর উপজলোর গড়েয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিনামূল্যে করোনার দ্বিতীয় টিকার বিনামূল্যে নিবন্ধন কার্যক্রমের (১০জুলাই শনিবার) গড়েয়া ধান হাটিতে উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো।

জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফ আহম্মদে শাহ এর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও গড়েয়া এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,সহ সভাপতি শাহ নেওয়াজ কাদির শাকিল চৌধুরী, প্রচার সম্পাদক কুরবান আলী সরকার, গ্রন্থও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম কিরণ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোজাহেদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, সাংগঠনিক সম্পাদক মিঠুন রানা, হড়েয়া হাট জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মাষ্টার প্রমুখ।

এ সময় আ’লীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো বলেন, করোনা ভাইরাস আমাদের প্রিয়জনদের অকালে জীবন কেড়ে নিচ্ছে। সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। স্কুল, কলেজ, কল কারখানা, ব্যাবসা,শিক্ষা,প্রতিষ্ঠান, লকডাউনের কারনে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। মানুষ আজ ঠিক মত চলাফেরা করতে পারছে না।

এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হলে করোনা ভাইরাসের টিকার বিকল্প নাই। এই টিকা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দেশ ও জাতিকে করোনা মুক্ত করতে সহায়ক হবে। সকলকে টিকা নিতে হবে। নিবন্ধন করা খুব সহজ কাজ। হাসপাতালে এর বিরুদ্ধে লড়াই করছেন চিকিৎসকগণ।

আর বাহিরে করোনার বিরুদ্ধে লড়াই করছে পুলিশসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান। তাই বিনামুল্যে এ টিকা নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে এবং আপনারা সেবা গ্রহন করবেন।

// মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

পাবনায় জোয়ার আসর থেকে ৬ জোয়াড়ী গ্রেফতার

 

পাবনায় জোয়ার আসর থেকে ৬ জোয়াড়ী গ্রেফতার

 

পাবনা জেলাকে চাঁদাবাজ, সন্ত্রাস,মাদকমুক্তসহ সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে পাবনা জেলাপ্রশাসন। তারই ধারাবাহিকতায় আজ ১০ জুলাই -২০২১ রোজ শনিবার পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা পাবনা সদর থানার মুনতাজ মোড়ে বাইরে থেকে বন্ধ থাকা দোকানে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা করে টাকার বিনিময়ে জোয়া খেলা অবস্থায় ১. মোঃ সাকাত আলী খাঁ(৫০), পিতা- মৃত ময়েজ আলী খাঁ, গ্রাম- জালালপুর( বাগচীপাড়া), থানা – পাবনা, জেলা- পাবনা,২. মোঃ ইয়াকুব আলী (৪৭), পিতা- মৃত আনার আলী মোল্লা, গ্রাম- বাবুলচরা,থানা- পাবনা, জেলা- পাবনা,৩. মোঃ সিরাজুল ইসলাম খাঁ সিরাই(৪৫), পিতা- মৃত হাচেন আলী খাঁ, গ্রাম- বাবুলচরা, থানা- পাবনা,জেলা- পাবনা,৪. মোঃ আরিফুল ইসলাম(৩৩), পিতা- মোঃ আলাউদ্দিন ফকির, গ্রাম- বাবুলচরা, থানা ও জেলা- পাবনা,৫. মোঃ আব্দুল আলীম(৫০), পিতা- মৃত আঃ হামিদ শেখ গ্রাম- ধোপাকোলা,থানা ও জেলা -পাবনা, ও ৬. মোঃ রইচ উদ্দিন (৪০), পিতা- মোঃ হাকিম উদ্দিন গ্রাম- ধোপাকোলা,থানা ও জেলা- পাবনাদের ২১ হাজার ৬৫০ টাকাসহ জুয়াড়ুদের ব্যবহৃত ১ মোটরসাইকেল জব্দ করা হয়। এই সংক্রান্তে পাবনা সদর থানায় একটি জোয়ার মামলা দায়ের করা হয়েছে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

জগন্নাথপুরে কুরবানীর পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন হাটের উদ্বোধন

 

জগন্নাথপুরে কুরবানীর পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন হাটের উদ্বোধন

 

সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাস সংক্রমণের কারণে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বাজারগুলোতে পশু ক্রয়-বিক্রয় বন্ধ রয়েছে। করোনা মোকাবেলায় পশু হাট না হওয়াতে লোকজনকে সমস্যায় পড়তে হচ্ছে ।

ক্রেতা-বিক্রেতাদের এই সমস্যা থেকে উত্তোলনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনিদের্শনায় নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন ২জন সংবাদকর্মী। তাদের সার্বিক সহযোগিতায় জেপি হাট বাজার নামে একটি অনলাইন হাট চালু করা হয়েছে।

আজ শনিবার (১০জুলাই) দুুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেপি হাটবাজার ডটকম নামে ওয়েব পোর্টালের পরিচালক দৈনিক সিলেটের বাণীর পত্রিকার বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া’র পরিচালনায় অনলাইন পশুর হাটের উদ্ধোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও দৈনিক ভোরের কাগজ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি মো. হুমায়ুন কবির, দৈনিক শ্যামল সিলেটের উপজেলা প্রতিনিধি গোলাম সারোয়ার, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ, জেপি হাট বাজারের সহযোগী পরিচালক মো. রফিক মিয়া, আজকের স্বদেশ এর নিজস্ব প্রতিবেদক রুম্মান আহমদ, সংবাদকর্মী তাওহিদুল হক।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্ধাসন সিংহ বলেন, সারাদেশের ন্যায় এ উপজেলায় করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনলাইনের মাধ্যমে ডিজিটাল পশুর হাটের প্রয়োজন। এই হাটের মাধ্যমে ক্রেতারা যে কোন স্থান থেকে সহজেই তাদের পশু পছন্দমত ক্রয় করতে পারবেন। কোরবানির হাটে জনসমাগম বেশি হয়। বর্তমানে করোনাকালীন সময়ে সরকার পশুর হাট বন্ধ রাখার নির্দেশ দেয়ার কারনে এবার মানুষ হাটে গিয়ে পশু কেনার সুযোগ নেই । তাই এবার করোনার ভয়াবহতার কারণে অনলাইনে বেচাকেনা বেড়ে যাবে কয়েকগুণ।

তিনি আরো বলেন, অনলাইন হাটে গরু বেচা কেনায় ক্রেতাদের যেন কোন সমস্যা না হয়। এব্যাপারে জেপি হাট বাজারকে সততার সাথে কাজ করার নিদের্শ প্রদান করেন। তিনি অনলাইন পশুর হাট পরিচালনা জেপি হাট বাজারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-বোনাস হবে : সালাম মূর্শেদী

 

 

ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-বোনাস হবে : সালাম মূর্শেদী

 

দেশের তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট শ্রমিক কর্মকর্তা-কর্মচারিদের জুন মাসের বেতন আগামী সোমবার (১২ জুলাই) বা মঙ্গলবারের (১৩ জুলাই) মধ্যে হয়ে যাবে বলে জানিয়েছে খাত সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ। তবে ঈদ ঘনিয়ে এলেও এখনও বোনাসের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ঈদের আগেই পোশাক শ্রমিকদের সময়মত বেতন পাওয়া নিয়ে কোন সন্দেহ থাকবেনা।

নেতারা বলছেন, সরকারের নির্দেশনা মেনে ঈদের আগেই শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে। তৈরি পোশাক খাতের প্রধান বাণিজ্য সংগঠনের মধ্যে- বিজিএমইএ’র সদস্যভুক্ত কারখানার সংখ্যা ১ হাজার ৬৪৩টি, বিকেএমইএ’র ৮১৬টি, বিটিএমএ’র ৩১০টি বেপজা’র ৩৬৯টি এবং অন্যান্য ৪ হাজার ৭৫৪টি কারখানা রয়েছে। এ শিল্পে ৪৪ লক্ষ শ্রমিক কর্মরত আছে, যার প্রায় ৬০ শতাংশ নারী। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পক্ষ থেকে বলা হয়েছে, বেতন-বোনাস কারখানার নিয়মিত কাজের অংশ।

এ নিয়ে এখন পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি। তবে ঈদের আগে শ্রমিকরা তাদের প্রাপ্য বুঝে পাবে বলে বিজিএমইএ জানিয়েছে। অন্যদিকে এই খাতের অপর গুরুত্বপূর্ণ সংগঠন বিকেএমইএ তাদের সদস্য কারখানা মালিকদের চিঠি দিয়ে জুন মাসের বেতন ও ঈদের বোনাসের বিষয়ে নির্দেশনা দিয়েছে।

এছাড়া যে কোনো ধরনের অসন্তোষ বা অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হলে বা সৃষ্টি হওয়ার ইঙ্গিত পেলে তাৎক্ষণিক বিকেএমইএ কন্ট্রোল রুমে জানানোর নির্দেশ দিয়েছে। ঈদের বোনাস ও জুন মাসের বেতনের বিষয়ে বাংলাদেশে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী গণমাধ্যমকে বলেন, ‘করোনার কারণে ব্যাংকিং কার্যক্রম রবিবার বন্ধ থাকছে। আশা করছি সোমবার ও মঙ্গলবারের মধ্যে শ্রমিকরা বকেয়া পেয়ে যাবেন।

এছাড়া ঈদের বোনাস মালিকদের দিতেই হবে। এটি শ্রমিকদের অধিকার। সরকারের সঙ্গে খাত সংশ্লিষ্টরা বসে ঠিক করবেন, কবে- কীভাবে বোনাস দেওয়া হবে। কোনো কারখানা যদি জুলাই মাসের অগ্রিম বেতন দিতে চায়, তা শ্রমিকদের সঙ্গে আলাপ করে দিতে পারবে।’ বিজিএমইএ’র ঢাকা অঞ্চলের সহসভাপতি শহীদউল্লাহ আজিম বলেন, ‘জুন মাসের বেতন আগামী দুই এক কার্য দিবসের মধ্যে হয়ে যাবে। মালিকগণ ইতোমধ্যে ব্যাংকের সঙ্গে তাদের কার্যক্রম শেষ করেছেন।

ব্যাংক খুললেই বেতন হয়ে যাবে।’ বোনাসের বিষয়ে তিনি জানান, এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটি রুটিন কাজ। ঈদে বোনাস দিতে হবে। রোজার ঈদে ১০০ ভাগ বেতন বোনাস দেয়া হয়েছে। এই ঈদেও একই প্রক্রিয়ায় দেয়া হবে বলে। তবে, সরকারের প্রণোদনা না পাওয়ায় বেতন ও বোনাসের ক্ষেত্রে ব্যাংক মালিক ও শীর্ষ কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছে কারখানা মালিকরা।

তাদের মতে, সরকারের পক্ষ থেকে এবছর কোনো প্রণোদনা না থাকায় বেতন-বোনাসের ক্ষেত্রে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। যেসব কারখানায় সমস্যা হতে পারে বা হবে তাদের পাশে থাকতে হবে। (খবর : রাইজিংবিডি) বিকেএমইএ সহ-সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘জুন মাসে ব্যাংক ক্লোজিং, চলমান লকডাউন এবং করোনা মহামারীর কারণে এখনও অনেক কারখানা জুন মাসের বেতন-ভাতাদি পরিশোধ করতে পারেনি।

কিন্তু ঈদের মাস হওয়ায় আমাদের অবশ্যই শ্রম আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জুন মাসের বেতন ভাতাদি পরিশোধ করতে হবে।’ তিনি বলেন, কোনো অবস্থাতেই জুন মাসের বেতন বকেয়া রাখা যাবে না। তাই যেসব কারখানা এখনও জুন মাসের বেতন-ভাতাদি পরিশোধ করতে পারেননি, তাদেরকে অবশ্যই শ্রম আইন অনুযায়ী যথা সময়ের মধ্যে বেতন পরিশোধ করে বিকেএমইএকে ই-মেইলে লিখিতভাবে অবহিত করতে বলা হয়েছে।’

‘ঈদের সময় শিল্প কারখানায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বিকেএমইএ এর তিনটি কার্যালয়েই (নারায়ণগঞ্জ, ঢাকা ও চট্টগ্রাম) মনিটরিং সেল (কন্ট্রোল রুম) খোলা থাকবে। কারখানায় যে কোনো ধরনের অসন্তোষ বা অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হলে বা সৃষ্টি হওয়ার ইঙ্গিত পেলে তাৎক্ষণিক বিকেএমইএ কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

এবার কোরবানী হবে হিরো আলম!

 

এবার কোরবানী হবে হিরো আলম!

 

হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচিত নাম। অভিনয় জগতে অল্প দিনেই আলোচনায় উঠে আসা এই হিরো আলমের নামেই এবার নাম রাখা হয়েছে কোরবানির পশুর। হিরো আলম নামের এই ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুটির ওজন প্রায় ৩১ মণ। বয়স প্রায় ৪ বছর। লম্বায় সাড়ে ৮ ফিট। উচ্চতা ৫ফিট ৭ ইঞ্চি। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের বটতলা গ্রামের প্রবাসী কামরুজ্জামানের স্ত্রী জয়নব বেগমের খামারের গরু এটি।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহার কোরবানির ঈদে বিক্রির জন্য তিনটি গরু প্রস্তুত করেছেন জয়নব বেগম। তিনটির মধ্যে সব চেয়ে বড় ষাঁড়টির ওজন প্রায় ৩১ মণ। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি তিনি প্রায় দেড় বছর আগে পাবনা থেকে সাড়ে তিন লাখ টাকা দিয়ে ক্রয় করেন। এরপর এই ষাঁড়টির নামকরণ করা হয় আলোচনার শীর্ষে থাকা হিরো আলমের নামে। হিরো আলমের নামে নামকরণ ও বেশ বড় আকৃতির হওয়ায় স্থানীয়রা জয়নব বেগমের বাড়িতে ষাঁড়টি দেখতে ভিড় করছেন। ষাঁড়টি এবার ঢাকার অন্যতম গাবতলীর হাটে বিক্রির জন্য উঠানো হবে। এই ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। জয়নব বেগমের খামার থেকে গত বছর বিক্রি করা ষাঁড়টির নাম ছিল ‘সোনা বাবু’। সেটির ওজন ছিল প্রায় ৩৫ মণ।

ঢাকার গাবতলীর হাটে গত বছর জয়নব বেগমের সোনা বাবুর দাম ৯ লাখ টাকা পর্যন্ত ক্রেতারা বলেছিল। ন্যায্য মূল্য না পেয়ে বাড়িতে ফেরত আনতে গিয়ে গাড়ি থেকে নামানোর সময় ওই ষাঁড়টির গা ভেঙে যায়। এরপর ষাঁড়টি তিন লাখ টাকায় বিক্রি করা হয়। ওই সময় জয়নব বেগম বেশ ক্ষতিগ্রস্ত হন।

খামারি জয়নব বেগম জানান, প্রতি বছরই আমি কোরবানির ঈদে বিক্রির জন্য ষাঁড় প্রস্তুত করি। এবারও তিনটি ষাঁড় প্রস্তুত করেছি। খামারে বড় গরুটির ওজন প্রায় ৩১ মণ। এটির নাম রাখা হয়েছে হিরো আলম। গরুটিকে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছি। আমার পাশাপাশি শ্বশুর, শাশুড়ি, ননদ গরুগুলো লালন-পালনে সহযোগিতা করছেন। বর্তমানে আমার স্বামীও দেশে এসেছেন। তিনিও গরুগুলো দেখাশোনা করছেন।

গরুটির নামকরণ সম্পর্কে তিনি বলেন, অনেকেই গরুর নাম রাখে- সাকিব খান, ডিপজল, সুলতান, সিনবাদ, মানিক, রতন, রাজা-বাদশা, খোকাবাবু ইত্যাদি। আমিও গরুটির নাম রেখেছি হিরো আলম। হিরো আলম এখন অনেক জনপ্রিয়। আমার গরুটিও উপজেলার মধ্যে সব চেয়ে বড়। এজন্য হিরো আলমের নামেই নামটি রেখেছি। আমরা সবাই গরুটিকে হিরো আলম বলেই ডাকি।

জয়নব বেগমের স্বামী কামরুজ্জামান জানান, গরু লালন-পালন করতে আমার খুব ভালো লাগে। প্রবাসে যাওয়ার আগে আমি নিজেই গরুর খামার করেছিলাম। আমি প্রবাসে থাকায় স্ত্রীকে দিয়ে প্রতি বছর কোরবানির ঈদে বিক্রির জন্য গরু প্রস্তুত করি। এবারও তিনটি গরু প্রস্তুত করা হয়েছে। হিরো আলম নামের গরুটি সব চেয়ে বড়। তাকে এবার বিক্রি করা হবে। আমরা ষাঁড়টির দাম চাচ্ছি ১২ লাখ টাকা। ষাঁড়টি বিক্রি ও ন্যায্য মূল্য নিয়ে চিন্তিত রয়েছেন বলেও তিনি জানান।

দেলদুয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনায়েত করিম জানান, নিয়মিত ষাঁড়টিকে দেখাশোনা করা হচ্ছে। প্রাকৃতিক খাবার খাইয়ে ষাঁড়টি লালন-পালন করছেন জয়নব বেগম। তার ষাঁড়টিই উপজেলার মধ্যে সব চেয়ে বড়।

তিনি আরও জানান, লকডাউনের কারণে কোরবানির পশু বিক্রি ও ন্যায্য মূল্য নিয়ে খামারিরা চিন্তিত রয়েছেন। আমরা অনলাইনে পশু বিক্রির জন্য অ্যাপস তৈরি করেছি। ওই অ্যাপস-এর মাধ্যমে যে কেউ কোরবানির পশু বিক্রি করতে পারবেন।

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকীতে এমপি সালাম মূশের্দীর বিনম্র শ্রদ্ধা

 

বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকীতে এমপি সালাম মূশের্দীর বিনম্র শ্রদ্ধা

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় থাইল্যান্ডের বামরুদগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

সাহারা খাতুন নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের সদস্য (এমপি) ছিলেন। ১৯৪৩ সালের ১ মার্চ তিনি ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল আজিজ ও মাতার নাম টুরজান নেসা। শিক্ষাজীবনে তিনি বিএ এবং এলএলবি ডিগ্রি আর্জন করেন এবং রাজনীতির পাশাপাশি আইন পেশায় নিযুক্ত ছিলেন।

তিনি প্রথমে ঢাকা নগর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা নির্বাচিত হন। পরবর্তীতে মহিলা আওয়ামী লীগের দফতর সম্পাদক, পরবর্তীতে সাধারণ সম্পাদিকা এবং একই সঙ্গে নগর আওযামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-আইন সম্পাদিকা, পরে তিনি আইন সম্পাদিকা নির্বাচিত হন। তিনি পরবর্তী কাউন্সিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগপর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেই ছিলেন।

বাংলাদেশ সরকারের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। ২০০৯ সালের আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি’র প্রথম মৃত্যুবার্ষিকীতে খুলনা-৪ আসনের মানুষের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো:

পড়ুন দৈনিক বিশ্ব

খুলনা বটিয়াঘাটায় সাংবাদিকের উপর হামলার মুল নায়ক সাগর আটক

 

 

খুলনা বটিয়াঘাটায় সাংবাদিকের উপর হামলার মুল নায়ক সাগর আটক

গত বৃহস্পতিবার বটিয়াঘাটা প্রেসক্লাবের সহ সম্পাদক শাহিন বিশ্বাসের উপর হামলা মুল নায়ক একাধিক মামলার আসামি সন্ত্রাসি সাগর আটক।
জানাযায়,সে কেএমপি আড়ংঘাটা থানার বাসিন্দা। তার বিরুদ্ধে আড়ংঘাটা থানাসহ বিভিন্ন থানায় রয়েছে একাধিক অভিযোগ। সে তৎকালীন চরমপিন্থি দলের সদস্য ছিলো। সুচতুর এই সাগর কখনও কখনও নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে থাকে। তার খুলনার জিরোপয়েন্ট এলাকার কিশোর গাংয়ের সঙ্গে রয়েছে গভীর সখ্যতা। বিগত ৩ বছর পুর্ব থেকে তারা বটিয়াঘাটা এলাকায় বসবাস শুরু করে। এছাড়া উপজেলার একাধিক মাদক সিন্ডিকেটের সঙ্গে রয়েছে তার গভীর সখ্যতা।

এব্যাপারে শাহিন বিশ্বাস বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেছেন। যার নং ৪। তাং ৪/৭/২০২১। অভিযোগে তিনি উল্লেখ করেন,বটিয়াঘাটা উপজেলা সদরের কিসমত ফুলতলা গ্রামে আকবরের ভ্যানে বটিয়াঘাটায় যাওয়ার পথে সন্ত্রাসী সাগর তার গাড়ি গতিরোধ করে। পরে সাগর শাহীনকে বাড়ির মধ্যে ডেকে দিয়ে সাগর ও তার স্ত্রী রুপালী হাতুড়ী দিয়ে তার বাম পায়ে এলোপাথাড়িভাবে আঘাত করে। এসময় তার পকেটে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এব্যাপারে থানায় মামলা হলে সঙ্গে সঙ্গে থানার ওসি শাহ জালালের নির্দেশে এস আই তৌহিদসহ সঙ্গীয় ফোর্স ঝটিকা অভিযান চালিয়ে সাগরকে আটক করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক

অভয়নগরে বাজার মনিটরিং নাথাকায় নিত্যপণ্যের মূল্য আকাশ ছোঁয়া

কিছুতেই লাগাম টানা যাচ্ছেনা করোনায় মৃত্যুর: আজ মৃত্যু ২১২